দেশে,করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২২৯

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১, ১৭ কার্তিক ১৪২৮

করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মাত্র ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৮৭৩ জনের প্রাণ কেড়ে নিল।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন।

বিশ্বকাপে টাইগারদের লজ্জার রেকর্ড…..?

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১, ১৭ কার্তিক ১৪২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে আরও একটি লজ্জা উপহার দিল বাংলাদেশ দল।  সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ। 

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।  প্রথম ৩ ওভারে ১৪ রানে টাইগারদের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রাবাদা। 

এরপর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন পেসার আনরিচ নর্টজে। তার শিকার হয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে টাইগার শিবিরে আঘাত হানেন প্রোটিয়া লেগ স্পিনার তাবরিজ শামসি। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার লিটন দাস।  দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২৪ রান করেন লিটন। 

এরপর ১৬তম ওভারের দ্বিতীয় বলে শামসির শিকার হন শামিম হোসেন।  বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেনে সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হওয়া এই তরুণ ব্যাটার।  দলীয় ৬৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২০ বলে ১১ রান করার ‍সুযোগ পান শামিম। 

১৮তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন পেসার তাসকিন আহমেদ।  তার বিদায়ে ৭৭ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: //ওভারে// ( মেহেদি হাসান ///, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, তাবরিজ শামসি ২/২১)।

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে প্রবাসীদের আহ্বান প্রধানমন্ত্রীর

 দুপুর ২:৩৫    মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৩ হিজিরি

বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা প্রতিবন্ধকতাগুলো (আরও যদি থাকে) খুঁজে বের করব এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করব।null

স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। 

আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমুখী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত ২ শতাংশ প্রণোদনার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে একটি পৃথক ব্যাংকও প্রতিষ্ঠা করেছে।

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীরা কিছু অসুবিধার কথা উল্লেখ করলে জবাবে প্রধানমন্ত্রী বলেন, আসলে তিনি জানতেন না যে তারা বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
 
তিনি বলেন, লন্ডনে একটি রোডশো হবে, যেখানে আমি বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) বিষয়টি খতিয়ে দেখতে বলব।

সরকারপ্রধান আরও বলেন, বিনিয়োগের সুবিধার্থে সব বাধা দূর করতে তিনি ইতোমধ্যে বিডাকে প্রয়োজনীয়  নির্দেশনা দিয়েছেন। 

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদের জন্য তার সরকার বিশেষ ব্যবস্থার প্রস্তাব করেছে।

তবে তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন মেনে চলার অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে বিনিয়োগের জন্য কিছু নিয়মকানুন রয়েছে। আমি আশা করি আপনারা এটি মেনে চলবেন। দেশে বিনিয়োগ বন্ড ও প্রিমিয়াম বন্ড রয়েছে যেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন।

তিনি আরও বলেন, সরকার প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং সেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন।

স্কটল্যান্ডে বিএনপির বিক্ষোভের বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রশ্ন তোলেন,  কেন তারা এটা করছে।

তিনি বলেন, ‘আমার প্রশ্ন আমার দোষ কি? বাংলাদেশের উন্নয়ন করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর বিদেশিদের কাছে ভিক্ষা করার দরকার নেই। আমরা নিজস্ব অর্থায়নে আমাদের ৯০ শতাংশের বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি।

তিনি বলেন, বিএনপি তাদের শাসনামলের মতো দেশকে আবার এক ভয়াবহ অবস্থার মধ্যে ফেলতে চায়। তাদের মতো চোরেরা ক্ষমতায় এলে বাংলাদেশ আবারও অন্ধকারের যুগে নিমজ্জিত হবে। 

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট কখনও দেশের উন্নয়ন চায় না, এমনকি তারা বাংলাদেশের স্বাধীনতাও চায়নি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার ঢাকা-নিউইয়র্ক এবং ঢাকা-টরন্টো ফ্লাইট পুনরায় চালু করার জন্য আলোচনা করছে।

মালয়েশিয়ায় ১৭ দিন ধরে মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ!

 দুপুর ২:১৭    মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৩ হিজিরি

দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর ১৭ দিন ধরে মালয়েশিয়ার একটি হাসপাতালের মর্গে পড়ে আছে এক বাংলাদেশির লাশ। 

পরিবার দরিদ্র হওয়ার কারণে মরদেহ বাংলাদেশে নেওয়ার খরচ জোগাতে পারছে না বিধায় মালয়েশিয়ার মাটিতে লাশ দাফনের সম্মতি দিয়েছে পরিবার।  

জানা গেছে, জন্ডিশ ও লিভারের রোগে গত ১৬ অক্টোবর মো. জহিরুল ইসলাম জবু নামের গাইবান্ধার এই প্রবাসী হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত জহিরুল ইসলাম গাইবান্ধা জেলার সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার কবির পাড়া গ্রামের মৃত হোসেন আলী মুন্সির পুত্র। 

জহিরুল কোনো বিয়েশাদি করেননি এবং তার মা বাবা মারা গেছেন আগেই। অনেক খোঁজাখুজির পর অবশেষে দেশে থাকা জহিরুল ইসলাম তার ভাইয়ের মেয়ে রোমানা আক্রারের সাথে যোগাযোগ করলে তিনি তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করেন। 

তিনি বলেন তার চাচা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে  মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগও করেনি,  এই অবস্থায় তার লাশ দেশে আনতে গেলে  প্রায় ১ লাখ টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা সংগ্রহ করার সামর্থ্য আমাদের পরিবারের নেই। 

মালয়েশিয়া প্রবাসী মো. শাহাদাত হোসেন যুগান্তরকে জানান, ২ সপ্তাহ ধরে জহিরুল ইসলামের মরদেহ দেশটির ইপুহ এলাকার লাজা হাসপাতালের মর্গে পড়ে আছে। তার কোনো সঠিক ঠিকানা বা তার পরিচয় উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কারণ তার সঙ্গে যে পাসপোর্টের ফটোকপি পাওয়া গেছে সেখানে তার বাড়ি নরসিংদীর সদরে অবস্থিত বলে উল্লেখ থাকলেও সেই ঠিকানায় এই নামে কাউকে পাওয়া যায়নি। 

পরে জানা যায় জহিরের বাড়ি গাইবান্ধা জেলায়। শাহাদাত হেসেন আরো বলেন,  হাসপাতালে কর্মরত থাকার সুবাদে আমি জানতে পারি ইপুহ লাজা হাসপাতালের মর্গে একজন বাংলাদেশির লাশ পড়ে আছে যার স্বজনের কোন খোঁজ নেই। তখন আমি অনেক খোঁজাখুজি করে জহিরের আসল ঠিকানা উদ্ধার করি।  
তার ঠিকানা উদ্ধার করে তার পরিবারের সাথে যোগাযোগ করি কিন্তু তাদের আর্থিক সামর্থ্য না থাকায় লাশ মালয়েশিয়ায় দাফন করার সম্মতি দেয়। পরিবার লাশ না নিলে  মালয়েশিয়ায় কোন এনজিওর মাধ্যমে লাশ দাফন করা হবে। 

তবে জহিরুল ২৭ বছর ধরে মালয়েশিয়ায় আছেন।  তার সঙ্গে কোন ভ্যালিড পাসপোর্ট বা ভিসার কোনো সঠিক ডকুমেন্টস পাওয়া যায়নি। সে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতো। জহিরের ভাতিজি রোমানা আক্তার জানিয়েছেন, যদি কোন হৃদয়বান ব্যক্তি মরদেহ দেশে পাঠানোর খরচ বহন করেন তাহলে তারা বিমানবন্দর থেকে তার লাশ গ্রহন করবেন। 

এ বিষয়ে  কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারীভাবে এই মরদেহ পাঠানোর সুযোগ নেই। তবে তার পরিবার যদি আবেদন করে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে, তাহলে সরকার রাজি হলে তখন সরকারি খরচে লাশ দেশে পাঠানো যেতে পারে।

৫০ রানের আগেই ৬ উইকেট নেই বাংলাদেশের।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১, ১৭ কার্তিক ১৪২৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে বিপদে বাংলাদেশ দল। ৪৫ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। 

মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনের দেখানো পথেই সাজঘরে ওপেনার লিটন দাস। তার বিদায়ে ১১.৩ ওভারে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম ও লিটন দস। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। 

 ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি। 

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। রাবাদার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। 

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ বল খেলেও রানের খাতা খোলার সুযোগ পাননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। 

৫.৩ ওভারে ২৪ রানে নাঈম, সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ দল। ৩ ওভারে ১৪ রান খরচ করে বাংলাদেশ দলের টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা।

অষ্টম ওভারের শেষ বলে আনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৯ বলে ৩ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ। 

অধিনায়ক রিয়াদ আউট হওয়ার পরের বলেই আউট হন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। ১১.৩ ওভারে দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ওপেনার লিটন দাস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রিশি ভেন ডার ডুসেন, এইডেন মার্কওরাম , ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিজ শামসি।

কুয়েতে ফ্যামেলি ভিসার অনুমোদন ! কাদের জন্য এই ভিসা ?

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিকাপ্রাপ্তদের জন্য কুয়েতে প্রবেশের ভিসা পুনরায় জারি করার ঘোষণা করেছে, সূত্র জানিয়েছে যে বর্তমান নির্দেশাবলীতে প্রবাসীদের জন্য পর্যটন ভিসা অন্তর্ভুক্ত নয়।

বর্তমানে প্রবেশ ভিসা পুনঃপ্রদান শুধুমা ত্রস্ত্রী ও ১৬ বছরের কম বয়সী শিশুদের (পর্যটন) জন্য পারিবারিক ভিসার মধ্যে সীমাবদ্ধ, বাণিজ্যিক ভিজিট ভিসা, সরকারী ভিজিট এবং ই-ভিসা ছাড়াও (যা ৫৩ টি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত)।

ইতিমধ্যে, জনশক্তির জন্য পাবলিক অথরিটি ঘোষণা করেছে যে কর্তৃপক্ষের ইলেকট্রনিক পরিষেবা পোর্টালগুলির মাধ্যমে প্রবেশ ভিসা এবং ওয়ার্ক পারমিট পুনরায় জারি করা হবে।

অন্যান্য ক্যাটাগরির জন্য ভিজিট ভিসা বা ওয়ার্কার ভিসা পরবর্তী তারিখে খোলা হবে বলে আশা করা হচ্ছে।

সুত্রঃ আরব টাইমস

মেধা ও শ্রম দিয়ে কি কুয়েতে টাকা উপার্জন করা যায় ??

 দুপুর ২:১৭    মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৩ হিজিরি

আমাকে অনেক ভাই ইনবক্সে ভিসার ব্যাপারে অনেক প্রশ্ন করে, মেধা ও শ্রম দিয়েই নাকি টাকা উপার্জন করা যাবে কুয়েতে ?
আমার দেখা মতে অনেক অনেক মেধা ওয়ালা ব্যাক্তি ”আকদ ভিসা” এসে আজ তার মেধা কে গলা টিপে হত্যা করেছে, না পারছে মেধা কে কাজে লাগাতে আর প্রচুর পরিমাণ শ্রম দিয়েও মাস শেষে তার শ্রম অনুযায়ী পাচ্ছে না বেতন।

আবার অনেকের ভাগ্য ভাল হলে মেধা আর শ্রম লাগে না, ভাল একটা কোম্পানী আর ভাল একটা উজির, উকিল, (ওয়াস্তা) শেখ, পেলে মাসে তার ইনকাম ইউরোপ কে ও হার মানায়।

আমার অনেক ছোট ভাই, বন্ধু, পরিচিত বাংলাদেশে খুব ভাল ছিল , অনেকের ভাল ভাল ডিগ্রি ও আছে, অনেকে কম্পিউটারে খুব অভিজ্ঞ, কেও আবার ফার্মেসি তে, আবার কেও আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তারা আকদ ভিসা (ঝাড়ু ভিসা) এসে তার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করতেছে।

এখন ৮ লাখ খরচ করে এসে, যেতেও পারছে না, আবার থাকতেও পারছে না।

অনেকের ভবিষ্যৎ আজ অন্ধকার, আবার অনেকের ভবিষ্যৎ আলোয় আলোকিত।

আমরা কেন আসতে না করি কুয়েতে?
আসলে আমরা কাওকেই আসতে না করি না, আল্লাহ যার রিজিক যেখানে লিখে রেখেছে সেখানেই হবে।

তবে?
আপনি একটা হিসাব করে নিবেন,
৮ লাখ ভিসার দাম (যেখানে ইন্ডিয়ান রা আসে প্রায় ফ্রিতে)
আবার বেতন ও খুব সিমিত (২০/৩০ হাজার) তাও ঠিক মত পাওয়া যায় না, তার পরে এক রুপে গাদাগাদি করে থাকতে হবে, ৮ জন মিলে।

২ বছর পর পর আকামা লাগাতে গুনতে হবে আবার ১ লাখের মত, ছুটিতে গেলে লাগবে হাজার কৈফত।

ডিউটি বা কাজঃ
এই সব ভিসার কাজ হবে, ক্লিনার, রোড ঝাড়ু, চা বা কফি ডেলে দেওয়া, অফিস বয়, পিয়ন, সহ তৃতীয় শ্রেণী কর্মচারীদের কাজ, যেটা এখন বাংলাদেশেও বেতন পায় ১২/১৪ হাজার টাকা।

আমরা কখনো না করি না, সবাইকে বলি ৮/৯ লাখ টাকা খরচ করে না এসে এই টাকায় দেশে কিছু করুন, না হয় ইউরোপের কোন দেশে চলে যেতে পারেন আরো কিছু এড করে।

কানাডা যেতে ৯ উপায়, ৩ বছরে যাবে ১০ লাখ মানুষ।

সোমবার, ০১ নভেম্বর ২০২১, ১৬ কার্তিক ১৪২৮, ২৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বর্তমান বিশ্বে সবচেয়ে উন্নত জীবনযাপনের দেশ কানাডা। আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও দেশটি শীর্ষ অবস্থানে রয়েছে। এজন্য চাকরি, পড়াশুনা বা বসবাসের জন্য বহু মানুষ কানাডা বেছে নেন। তবে চাইলেই কানাডায় যাওয়া সম্ভব নয়। দেশটির নির্ধারিত নিয়ম মেনেই যেতে হয়। আগামী তিন বছরের মধ্যে বিদেশ থেকে ১০ লাখ লোক নেবে কানাডা।

এর মধ্যে চলতি বছর ৩ লাখ ৫০ হাজার, আগামী বছর ৩ লাখ ৬০ হাজার এবং ২০২১ সালে ৩ লাখ ৭০ মানুষ কানাডায় যেতে পারবেন। কানাডায় আয়তনের তুলনায় জনসংখ্যা কম। রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির কারণে বসবাসকারীরা নিরাপদ ও সুখি জীবনযাপন করেন। দেশটিতে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে। যাদের মাথাপিছু ইনকাম প্রায় ৫০ হাজার ডলার।

অবৈধ পথে কানাডা যেতে অনেকে বিপদে পড়েন। তবে অবৈধভাবে চেষ্টা না করে বৈধভাবে বাংলাদেশিদের কানাডা যাওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চাকরি, পড়াশুনা, স্পন্সরশিপ, আইইসি, ভ্রমণ, ইকোনোকি প্রোগ্রাম ও ফ্যামিলি প্রোগ্রাম।

১. ব্যবসা: আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং আপনি কানাডায় ব্যবসা শুরু করতে চান তাহলে কানাডা যাওয়া আপনার জন্য সহজ। তবে নিজে কানাডায় ব্যবসা করতে না চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কানাডার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি থাকলেও আপনি কানাডা যেতে পারবেন। এই প্রক্রিয়ার ভিসাকে নাফটা ভিসা বলা হয়।

নাফটা ভিসায় কানাডায় যাওয়ার জন্য আপনাকে ‘লেবার মার্কেট ইম্প্যাক্ট এসেসমেন্ট’ (এলএমআইএ) জমা দিতে হবে। তবে এই সুবিধা পেয়ে থাকে শুধুমাত্র চিলি, জর্ডান, পেরু, কলম্বিয়া, লিচেনস্টাইন, সুইজারল্যান্ড, কোস্টারিকা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, আইল্যান্ড, নরওয়ে, ইসরাইল এবং পানামার নাগরিকরা।

২. চাকুরি: আপনার ব্যবসা প্রতিষ্ঠান না থাকলে উপরের দেশগুলোর নাগরিক না হলে আপনি চাকুরির জন্য কানাডা যেতে পারেন। এজন্য কানাডার কোনো প্রতিষ্ঠানকে আপনাকে চাকুরির অফার লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে হবে।

কানাডায় দক্ষ কর্মী নেয়ার জন্য বিশেষ ভিসার সুবিধা চালু রয়েছে। ৩৪৭টি পেশায় এই জনবল নিয়ে থাকে কানাডা। এর মধ্যে রয়েছে, হেয়ার স্টাইলিস্ট (নরসুন্দর), বিক্রয় কর্মী এবং প্রশাসনিক সহকারী।

৩. স্পন্সনরশিপ: কানাডায় স্থানীয় হওয়ার সবচেয়ে সহজ ও নিশ্চিত উপায় হচ্ছে কোনো কানাডার নাগরিককে বিয়ে করা। তবে এক্ষেত্রে যদি কোনো ভুয়া বা অসততার আশ্রয় নেয়া হয় তাহকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। বিয়ে করে কানাডায় থাকার ইচ্ছা পোষণ করলে তাকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হয়। এই দুই বছর তাকে সরকারি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে।

৪. আইইসি: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকরা ‘ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা’ (আইইসি) এর আওতায় চাকুরির অফার লেটার ছাড়াই কানাডা যেতে পারে। তবে এই সুবিধা যেকোনো দেশের নাগরিকের জন্য নয়।

এর আওতায় রয়েছে; অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জাপান, নরওয়ে, তাইওয়ান, অস্ট্রিয়া, এস্তোনিয়া, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, ইউক্রেইন, ফ্রান্স, লাটভিয়া, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, চিলি, জার্মানি, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া, কোস্টারিকা, হংকং, মেক্সিকো, স্পেইন, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, চেক রিপাবলিক, ইতালি, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড।

৫. লেখাপড়া: কানাডা যাওয়া আরেকটি সহজ প্রক্রিয়া ‘স্ট্যাডি ভিসা’। তবে এজন্য আপনাকে কানাডার কোনো প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আগেই সেরে ফেলতে হবে। এক্ষেত্রে আপনি সেখানে চাকুরি করতে পারবেন শুধুমাত্র যে স্টেটে আপনি পড়ালেখা করছেন সেই স্টেটে। এই সুযোগ পৃথিবীর সব দেশের জন্য রয়েছে।

৬. ভ্রমণ ভিসা: ভ্রমণ ভিসায় কানাডা যাওয়া সহজ। তবে ভিসা পাওয়া একটু কঠিন। ছুটি কাটাতে বা ভ্রমণ করতে যারা কানাডা যেতে চান তাদের ভিসা দিয়ে থাকে। এক্ষেত্রে ভিসা প্রার্থীর কাছে জিজ্ঞেস করা কেন যেতে চান। দূতাবাসের যে কর্মকর্তা আপনার সাক্ষাৎকার নেবেন তার কাছে যদি মনে হয় ভিসার মেয়াদ শেষ হলেও আপনার না ফেরার আশঙ্কা রয়েছে তাহলে আপনাকে ভিসা দেয়া হবে না।

৭. নতুন ব্যবসা: কানাডা উদ্যোক্তাদের ভিসা দিয়ে থাকে। আপনি যদি মনে করেন আপনার নগদ টাকা রয়েছে যা দিয়ে আপনি কানাডায় ব্যবসা করতে পারবেন তাহলে আপনাকে ভিসা দেয়া হতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য কী পরিমাণ পুঁজি দরকার বা আপনার কত টাকা বিনিয়োগ করতে হবে এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। গাইডলাইন অনুসরণ করে আপনাকে আবেদন করতে হবে।

৮. ইকোনমিক প্রোগ্রাম: কানাডা সরকার আগামী এক বছরে ইকোনমিক প্রোগ্রাম মোট ১ লাখ ৯১ হাজার ৬০০ অভিবাসী নেবে। ইকোনমিক প্রোগ্রামের মধ্যে রয়েছে, ফেডারেল হাই স্কিলড প্রোগ্রামে ৮১,৪০০ জন, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে ২,০০০ জন, ফেয়ার গিভার প্রোগ্রামে ১৪,০০০ জন, ফেডারেল বিজনেস প্রোগ্রামে ৭০০ জন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬১,০০০ জন ও কুইবেক স্কিলড ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ৩২,৫০০ জন।

৯. ফ্যামিলি প্রোগ্রাম: আগামী এক বছরে ফ্যামিলি প্রোগ্রামের অধীনে নেয়া হবে ৮৮,৫০০ জন। ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে ৬৮,০০০ জন, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস ২০,৫০০ জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে ৪৫,৬৩০ জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে ৪,২৫০ জন। তথ্যসূত্র: সময়টিভি।

পশুর মত খাঁচাবাসী মানুষ! ভাড়া গুনতে হয় মাসে ১৮ থেকে ২৪ হাজার টাকা!

সোমবার, ০১ নভেম্বর ২০২১, ১৬ কার্তিক ১৪২৮, ২৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কথায় আছে, বন্যরা বনে সুন্দর। সেখানে পশুরা-পাখিরা মুক্ত জীবনযাপন করে। কিন্তু লোকালয়ে এলেই নানা কারণে এদের খাঁচায় বন্দি করা হয়। পশুপাখিদের খাঁচায় বাস করার বিষয়টি স্বাভাবিক। কিন্তু যদি মানুষ খাঁচায় বাস করে সেটা অস্বাভাবিকই বটে!

তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে বন্য প্রাণীদের মতো মানুষও খাঁচায় বাস করে। ভাবছেন হয়তো কোনো অনুন্নত দেশ! আপনার এই ধারণা একেবারেই ভুল। কারণ এটি এশিয়ার অন্যতম সম্পদশালী দেশ হংকং।

ড্রাগন অর্থনীতির দেশ হংকং চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এশিয়ায় বহুতল অট্টালিকার যে কয়েকটি শহর রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ফলে দেশটির বিশাল বিশাল অট্টালিকার ভিড়ে খাঁচার মধ্যে মানুষের বাস একেবারেই অকল্পনীয়। এ যেন প্রদীপের তলায় অন্ধকার। যদিও হংকংয়ে এই ধরনের খাঁচায় বাস আইনসিদ্ধ। যে কেউ লাইসেন্স নিয়ে খাঁচার বাসা পরিচালনা করতে পারে।

খাঁচায় বাস করা অধিকাংশ মানুষই হংকংয়ের দরিদ্র জনগোষ্ঠী। এই মানুষগুলোর মাথা গোজার কোনো ঠাঁই নেই। তারা এতটাই অবহেলিত যে, নিজেদের একটি বাড়ি করে বা বহুতল ভবনে একটি ছোট পরিসরের ফ্ল্যাট কিনে থাকার সামর্থ্যটুকুও তাদের নেই।

তবে এই খাঁচায় থাকতে গেলেও তাদের বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করতে হয়। প্রতিটি খাঁচার জন্য মাসে ভাড়া দিতে হয় আঠারো থেকে চব্বিশশত হংকং ডলার যা বাংলাদেশী টাকায় ১৯৬০০ থেকে ২৪১০০ টাকার সমান।

সাধারণত একটি বহুতল ভবনের প্রতিটি ফ্ল্যাটে অনেকগুলো খাঁচা থাকে। প্রতিটি খাঁচায় থাকেন একজন মানুষ। কিন্তু এর বিপরীতে পুরো ভবনে থাকে মাত্র দুটি শৌচাগার। খাঁচার বাসিন্দা যতই হোক না কেন দুটি শৌচাগার দিয়ে কাজ সারতে হয়। এক কথায়, অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয় তাদের।

খাঁচার বাসিন্দাদের কথাতেও এই মানবেতর জীবনের ধ্বনিগুলোই প্রতিধ্বনিত হয়। বেশ কয়েকজন পৌঢ় আছেন যাদের জীবনের প্রায় অর্ধেকটাই খাঁচার বাসাতেই কেটেছে। তাদের মতে, খাঁচাতে বাস মানে কফিনে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করা। তথ্যসূত্র: ইন্টারনেট।

এমিরেটস বিমান শীতকালীন ছুটির জন্য বিশেষ অফার বিমান ভাড়া ঘোষণা করেছে।

সোমবার, ০১ নভেম্বর ২০২১, ১৬ কার্তিক ১৪২৮, ২৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

দুবাইয়ের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটস শীতকালীন ছুটির জন্য বিশেষ অফার বিমান ভাড়া ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চারদিনের বিরতির জন্য প্রস্তুত হচ্ছে।

গ্রাহকরা ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর, ২০২১ এর মধ্যে বুকিংয়ে , আগামী ১৫ই জুন, ২০২২ পর্যন্ত ভ্রমণের জন্য বিশেষ ভাড়া বুক করে তাদের শীতকালীন ছুটির পরিকল্পনা শুরু করতে পারেন। ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ইস্তাম্বুলে ইস্তাম্বুল ভ্রমণ উপভোগ করতে পারবেন আপ-ডাউন ইকোনমি ক্লাসের ভাড়া 1,945 দিরহাম এবং বিজনেস ক্লাসের 9,995 দিরহাম ।

ঢাকা শাহজালাল বিমানবন্দর যাত্রীদের জন্য আপ-ডাউন ইকোনমি ক্লাসে 1880 দিরহাম এবং বিজনেস ক্লাস 3595 দিরহাম।
কলকাতা আপ-ডাউন ইকোনমি ক্লাসের ভাড়া 895 দিরহাম এবং বিজনেস ক্লাসের ভাড়া 3235 দিরহাম।

জুরিচের ভাড়া ইকোনমি ক্লাসে Dh2,105 থেকে শুরু হয় এবং বিজনেস ক্লাসে Dh10,995। অবকাশ যাপনকারীরা লন্ডনের ফ্লাইট ইকোনমি ক্লাসে Dh 2,255 থেকে এবং বিজনেস ক্লাসে Dh 11,335 বুক করতে পারেন।ম্যানচেস্টারের টিকিট ইকোনমি ক্লাসে Dh 2,295 এবং বিজনেস ক্লাসে Dh12,235 শুরু হয়;

প্যারিস ইকোনমি ক্লাসে Dh 2,185 এবং বিজনেস ক্লাসে Dh 11,995; ডাবলিন থেকে ইকোনমি ক্লাসে Dh 2,285 এবং বিজনেস ক্লাসে Dh 11,555 । মিউনিখ ফ্লাইটের টিকিট ইকোনমি ক্লাসে Dh2,185 থেকে শুরু হয় এবং বিজনেস ক্লাসে Dh10,985।

নিউইয়র্কের ভাড়া ইকোনমি ক্লাসে Dh 3,205 থেকে শুরু হয় এবং বিজনেস ক্লাসে Dh14,655 থেকে শুরু হয়; ইকোনমি ক্লাসে Dh 3,285 থেকে লস অ্যাঞ্জেলেস এবং

বিজনেস ক্লাসে Dh 18,995; ইকোনমি ক্লাসে Dh 3,005 এবং বিজনেস ক্লাসে Dh 16,755 থেকে বোস্টন; মায়ামি থেকে ইকোনমি ক্লাসে Dh 3,245 এবং বিজনেস ক্লাসে Dh 18,555; এবং টরন্টো থেকে ইকোনমি ক্লাসে Dh 3,775 এবং বিজনেস ক্লাসে Dh15,495।

দুবাই বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। দুবাই ফ্লাইট: এমিরেটস সেশেলে প্রতিদিন দুবার পরিষেবা চালু করবে।

2021 সালের শেষ বিরতি বুধবার, ১ লা ডিসেম্বর থেকে শনিবার, ৪ ই ডিসেম্বর, স্মৃতি দিবস এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে চলবে।