প্রথমে প্রেম। এরপর লক্ষাধিক টাকা আত্মসাৎ করে প্রেমিককে ধোঁকা। প্রেমিকের করা মামলা নিয়ে সম্পর্কের বিচ্ছেদ। পরে ফের যোগাযোগে প্রেমিক সাড়া না দিলে তাকে লোকজন নিয়ে কুপিয়ে জখম করেছে প্রেমিকা। রোববার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া দক্ষিণ নামাজপুর এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
প্রেমিকার হামলায় আহত এই ব্যক্তির নাম সাগর খলিফা (৩৫)। তিনি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সাফা ফুলঝুড়ি এলাকার আব্দুল আজিজ খলিফার ছেলে। আহত সাগরকে পিরোজপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, কয়েক বছর আগে থেকে একই এলাকার নুসরাত ফারিয়ার সাথে সাগর খলিফার পরিচয় হয়। এক পর্যায়ে সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। প্রেমের সূত্র ধরে ফারিয়া তার ভাইকে বিদেশে পাঠানোর নাম করে সাগরের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা ধার নেয়। তবে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করায় তাদের সম্পর্ক অবনতি হতে শুরু করে।
এক পর্যায়ে টাকা নিয়ে মামলা হলেও পরে বিষয়টি মীমাংসা হয়ে যায়। তবে এরপর নুসরাত আবারও যোগাযোগ করতে চাইলে তাতে সাড়া দেয়নি সাগর। এতে ক্ষিপ্ত হয়ে নুসরাত তার পরিচিত বেশ কয়েকজনকে নিয়ে সাগরকে কুপিয়ে জখম করে।
এ নিয়ে সাগর খলিফা জানান, নুসরাতের এলাকায় থাকা তাদের নিজেদের জমি দেখে ফেরার সময় মোটর সাইকেলের গতি রোধ করে নুসরাত। এ সময় তার সাথে থাকা বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মোঃ মাসুদুজ্জামান জানান, এ রকম একটি খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়লো নিউজিল্যান্ড। কিউদের বোলিং তোপে ৭ উইকেটে ১১০ রানেই থেমে গেছে বিরাট কোহলির দল। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১১১ রান।
দুবাইয়ে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ লড়াই। এই ম্যাচে যে দল জিতবে, তাদের সেমির পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এমন লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেন কিউই বোলাররা। শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন তারা। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান (৮ বলে ৪ রান) সাজঘরে ফেরেন ট্রেন্ট বোল্টের শিকার হয়ে।
এরপর ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারায় ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হন লোকেশ রাহুল (১৬ বলে ১৮)।
সেখান থেকে হাল ধরা দূরের কথা, দলকে বিপদে ফেলে ফিরে যান অভিজ্ঞ রোহিত শর্মাও। ব্যক্তিগত ১ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি হার্ডহিটিং এই ব্যাটার।
অষ্টম ওভারে ইশ সোধির ঘূর্ণিতে লংঅনে ক্যাচ হন রোহিত। ১৪ বলে ১৪ রানে থামে তার ইনিংস। অধিনায়ক বিরাট কোহলিও (১৭ বলে ৯) একই পথ ধরেন, সেই লংঅনেই তুলে দিয়ে হন সোধির দ্বিতীয় শিকার।
৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। রিশাভ পান্ত (১৯ বলে ১২) আরও একবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে অ্যাডাম মিলনের গতিতে স্ট্যাম্প হারান।
সেখান থেকে একটু হাল ধরেছিলেন হার্দিক পান্ডিয়া আর রবিন্দ্র জাদেজা। কিন্তু এদিকে তো বল শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই হিট করেন হার্দিক।
১৯তম ওভারের প্রথম বলে বোল্টকে তুলে মারতে গিয়ে লংঅফে ক্যাচ হন হার্দিক, ২৪ বলে করেন ২৩। শেষ পর্যন্ত এটিই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস সর্বোচ্চ হয়ে থাকে।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০ রানে নেন ৩টি উইকেট। ১৭ রানে ২ উইকেট শিকার ইশ সোধির।
ভারতকে চেপে ধরেছে নিউজিল্যান্ড
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। ১৪ বলে ১৪ করে ফিরলেন রোহিত। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর রোহিত-কোহলির ব্যাটে ভরসা করেছিল দলটি। কিন্তু কিউই বোলারদের তোপে কোনঠাসা হয়ে পড়েছে প্রতিবেশি দেশটি। ১০ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪৮ রান। কোহলি ৯ রানে ও ঋশভ পন্ত ৩ রানে অপরাজিত আছেন৯
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই ভারতের
সাউদীর বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট হারালেন রাহুল। সাউদির বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৬ বলে ১৮ করেছেন। ৬ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান।
রোহিতের সহজ ক্যাচ মিস
পরপর ২ বলে ২ উইকেট প্রায় হারিয়ে ফেলছিল ভারত। কিন্তু সীমানার ধারে রোহিতের ক্যাচ ফেলে দিলেন অ্যাডাম মিলনে।
বোল্টের বলে ফিরলেন ঈশান
প্রথম ধাক্কা খেল ভারত। ৪ রানে বোল্টের বলে ফিরলেন ঈশান। ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্ত কাজে দিল না। ৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২ রান।
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে গেল ভারত। পাকিস্তানের পর নিউ জিল্যান্ডের কাছেও টস হেরে আগে ব্যাট করতে হচ্ছে বিরাট কোহলিদের।
ভারত ও নিউ জিল্যান্ড ম্যাচ খেলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরে গেছে পাকিস্তানের কাছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচের ফল দুই দলের ওপরই বিশাল প্রভাব রাখবে।
প্রথম জয়ের খোঁজে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ড। গ্রুপ-২ এ তিন ম্যাচের সবগুলো জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। তারা শেষ দুটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। বড় অঘটন না ঘটলে সেমিফাইনালে নিশ্চিত বাবর আজমের দল। অন্যদিকে খালি হাতে নিউজিল্যান্ড ও ভারত যথাক্রমে পয়েন্ট টেবিলের চার ও পাঁচ নম্বরে। দুটি দলই তাদের শেষ তিন ম্যাচ খেলবে সহজ প্রতিপক্ষ আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।
হিসাব করে বলা যায়, ভারত বনাম নিউ জিল্যান্ডের ম্যাচের জয়ী দল পাচ্ছে সেমিফাইনালের টিকিট। মানে আজকের ম্যাচটি অলিখিত কোয়ার্টার ফাইনাল।
এই ম্যাচের আগে পরিসংখ্যান ব্ল্যাক ক্যাপদের এগিয়ে রাখছে, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে ভারতকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের দেখায় শতভাগ সাফল্য নিউ জিল্যান্ডের। আইসিসির ইভেন্টে ১৮ বছর ধরে কিউই বাধা পার হতে পারেনি ভারত। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে শেষ ১০ মুখোমুখি লড়াইয়ে নিউ জিল্যান্ড জিতেছে সাত ম্যাচ। ২০০৩ সালে সবশেষ জয়ের মুখ দেখে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ ও ২০১৬ সালে দেখা হয়েছিল, দুটোই জিতেছে নিউ জিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও হার মানে ভারত। সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিজয়ীর হাসি হাসে নিউ জিল্যান্ড। এবার কি সেই হতাশার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে ভারত?
কুয়েতে গত সপ্তাহের রবিবার থেকে বিমানবন্দর পুনরায় সম্পুর্ন চালু করার মন্ত্রিসভার সিদ্ধার সক্রিয় করার পাঁচ দিন পর, পরিসংখ্যান দেখা গেছে যে, ফ্লাইটের আগত ও প্রস্থানের সংখ্যা ছিল ৫২১টি, যার মধ্যে ২৬০টি ইনকামিং ফ্লাইট এবং ২৬১টি বহির্গামী।
আল-কাবাস পত্রিকার রিপোর্ট অনুসারে, দৈনিক পরিসংখ্যানে বিমানবন্দরে মোট যাত্রী আসা যাওয়া করেছে ৬৫,৭৫৯ জন।
যাদের মধ্যে ২৮,২২৮ জন আগমন এবং ৩১,৫১৬ জন প্রস্থান ছিল, এবং প্রায় ৫,০১৫ যাত্রী কুয়েতকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করেছেন।
এ প্রসঙ্গে একটি সূত্রে দৈনিক আল কাবাস আরো জানান যে, বিমানবন্দরে যাত্রীদের চাহিদা অনুযায়ী সব এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
কুয়েতে বাবার সাথে ঝগড়া করে এক বাংলাদেশী যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, ঘটনাটি স্থানীয় হাওয়ালী জেলার আল রওদা এলাকায় ঘটে ।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে দেশটির সবকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে আরটিএম নিউজটি সংগ্রহ করে ।
জানা গেছে নিহত যুবকের সাথে তার পিতা-মাতার মধ্যে মতানৈক্য ছিল, সে কারণে ঐ যুবক বিল্ডিং থেকে লাফ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত যুবকের বাবা কুয়েতস্থ আফ্রিকান দূতাবাসে কর্মরত, দুতাবাসের একটি ভবনে স্ব-পরিবারে বসবাস করেন তিনি, সে ভবন থেকে লাফ দিয়ে মারা যান ২৩ বছর বয়সী যুবক ।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও প্যারামেডিকেলের লোকবল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।
পুরো বিষয়টি তদন্ত করে দেখছে নিরাপত্তা বিভাগ, বাংলাদেশির মরদেহ ফরেনসিক বিভাগে স্থানান্তর করা হয়েছে।
তবে বাংলাদেশীর পরিবারের বিস্তারিত পরিচয় জানা যায়নি ।
মালয়েশিয়ায় পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার থেকে ওই ফ্লাইট চালু হচ্ছে।
মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমান।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
এ ছাড়া ওইদিন থেকে সিলেট-কক্সবাজার রুটেও বিমানের ফ্লাইট চালু হচ্ছে। একই সঙ্গে ৩ নভেম্বর থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে যাচ্ছে বিমান।
বিমান জানিয়েছে, ২ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট যাত্রা করবে। গত ৭ মে থেকে বাংলাদেশ হতে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল। তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।
অন্যদিকে সিলেট থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রোববার দুপুর ১টা ৩০ মিনিটে এবং মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
৩ নভেম্বর হতে শীতকালীন সূচিতে সৈয়দপুর-কক্সবাজার রুটে সপ্তাহে একদিনের পরিবর্তে সৈয়দপুর থেকে সপ্তাহে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি শনিবার ও রোববার দুপুর ২টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ভারতকে ১১০ রানেই আকটে দিয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য কিউইদের লক্ষ্য ১১১ রান।
ভারতকে চেপে ধরেছে নিউজিল্যান্ড
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। ১৪ বলে ১৪ করে ফিরলেন রোহিত। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর রোহিত-কোহলির ব্যাটে ভরসা করেছিল দলটি। কিন্তু কিউই বোলারদের তোপে কোনঠাসা হয়ে পড়েছে প্রতিবেশি দেশটি। ১০ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪৮ রান। কোহলি ৯ রানে ও ঋশভ পন্ত ৩ রানে অপরাজিত আছেন৯
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই ভারতের
সাউদীর বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট হারালেন রাহুল। সাউদির বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৬ বলে ১৮ করেছেন। ৬ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান।
রোহিতের সহজ ক্যাচ মিস
পরপর ২ বলে ২ উইকেট প্রায় হারিয়ে ফেলছিল ভারত। কিন্তু সীমানার ধারে রোহিতের ক্যাচ ফেলে দিলেন অ্যাডাম মিলনে।
বোল্টের বলে ফিরলেন ঈশান
প্রথম ধাক্কা খেল ভারত। ৪ রানে বোল্টের বলে ফিরলেন ঈশান। ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্ত কাজে দিল না। ৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২ রান।
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে গেল ভারত। পাকিস্তানের পর নিউ জিল্যান্ডের কাছেও টস হেরে আগে ব্যাট করতে হচ্ছে বিরাট কোহলিদের।
ভারত ও নিউ জিল্যান্ড ম্যাচ খেলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরে গেছে পাকিস্তানের কাছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচের ফল দুই দলের ওপরই বিশাল প্রভাব রাখবে।
প্রথম জয়ের খোঁজে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ড। গ্রুপ-২ এ তিন ম্যাচের সবগুলো জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। তারা শেষ দুটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। বড় অঘটন না ঘটলে সেমিফাইনালে নিশ্চিত বাবর আজমের দল। অন্যদিকে খালি হাতে নিউজিল্যান্ড ও ভারত যথাক্রমে পয়েন্ট টেবিলের চার ও পাঁচ নম্বরে। দুটি দলই তাদের শেষ তিন ম্যাচ খেলবে সহজ প্রতিপক্ষ আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।
হিসাব করে বলা যায়, ভারত বনাম নিউ জিল্যান্ডের ম্যাচের জয়ী দল পাচ্ছে সেমিফাইনালের টিকিট। মানে আজকের ম্যাচটি অলিখিত কোয়ার্টার ফাইনাল।
এই ম্যাচের আগে পরিসংখ্যান ব্ল্যাক ক্যাপদের এগিয়ে রাখছে, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে ভারতকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের দেখায় শতভাগ সাফল্য নিউ জিল্যান্ডের। আইসিসির ইভেন্টে ১৮ বছর ধরে কিউই বাধা পার হতে পারেনি ভারত। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে শেষ ১০ মুখোমুখি লড়াইয়ে নিউ জিল্যান্ড জিতেছে সাত ম্যাচ। ২০০৩ সালে সবশেষ জয়ের মুখ দেখে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ ও ২০১৬ সালে দেখা হয়েছিল, দুটোই জিতেছে নিউ জিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও হার মানে ভারত। সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিজয়ীর হাসি হাসে নিউ জিল্যান্ড। এবার কি সেই হতাশার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে ভারত?
কুয়েত রাওদা এলাকায় আফ্রিকান দূতাবাসের একটি ভবন থেকে পড়ে গিয়ে ২৩ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্স ডাকা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বাংলাদেশি নাগরিকের মরদেহ ফরেনসিক বিভাগে স্থানান্তর করা হয়েছে।
সূত্র জানায়, ঘটনার আগে একই দূতাবাসে কর্মরত তার বাবার সঙ্গে তার মতবিরোধ হয়েছিল। কারণ নির্ণয়ের জন্য মামলাটি তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে।
অবৈধ বৈবাহিক সম্পর্কে লিপ্ত’ হওয়ার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সকালে ক্রিকেটার নাসির হোসেন, তার তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।