‘আমাদের টাকা ফেরত দিন’, তহবিল মুক্ত করার দাবি তালেবানের।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮, ২২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

আফগানিস্তানের তালেবান সরকার কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলার রিজার্ভের মুক্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারণ, খরা-পীড়িত দেশটি নগদ সঙ্কট, ব্যাপক অনাহার এবং নতুন অভিবাসন সঙ্কটের মুখোমুখি হচ্ছে।

আফগানিস্তান ইউএস ফেডারেল রিজার্ভ এবং ইউরোপের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিদেশে বিলিয়ন ডলারের সম্পদ রেখেছিল, কিন্তু আগস্টে তালেবান পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সেই অর্থ হিমায়িত করা হয়েছে। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আহমদ ওয়ালী হকমাল রয়টার্সকে বলেছেন যে, ‘টাকা আফগান জাতির। আপনারা শুধু আমাদের নিজেদের টাকা দিন।’ তিনি আরও বলেন, ‘এই অর্থ আটক করে করা অনৈতিক এবং সমস্ত আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের পরিপন্থী।’

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের অধীনে, নারীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে চাকুরী ও শিক্ষার বাইরে রাখা হয়েছিল। সাধারণত তাদের মুখ ঢেকে রাখতে হত এবং যখন তারা বাড়ি থেকে বের হয় তখন তাদেরকে একজন পুরুষ আত্মীয়ের সাথে থাকতে হতো। হকমাল বলেন, ‘সরকার নারীদের শিক্ষা সহ মানবাধিকারকে সম্মান করবে।’ তিনি মানবিক সহায়তা ছাড়াও নতুন তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা ইউরোপের দিকে ব্যাপক অভিবাসন শুরু করতে পারে এমন অর্থনৈতিক পতন এড়াতে জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোকে তাদের রিজার্ভের অংশ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। আফগান সেন্ট্রাল ব্যাংকের বোর্ড সদস্য শাহ মেহরাবি রয়টার্সকে বলেছেন, ‘পরিস্থিতি মরিয়া এবং নগদ টাকার পরিমাণ কমছে। এই মুহূর্তে যা আছে তা দিয়ে খুব বেশি হলে বছরের শেষ পর্যন্ত চালানো যেতে পারে। তিনি বলেন, ‘আফগানিস্তান যদি এই অর্থের অ্যাক্সেস না পায় তবে ইউরোপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ ‘আপনি রুটি খুঁজে না পাওয়া এবং এটি বহন করতে সক্ষম না হওয়ার দ্বিগুণ যন্ত্রণা ভোগ করবেন। মানুষ মরিয়া হয়ে উঠবে। তারা ইউরোপে যেতে চলেছে,’ তিনি বলেছিলেন।

আফগানিস্তান তার ভঙ্গুর অর্থনীতির পতনের মুখোমুখি হওয়ার সময় সহায়তার আহ্বান আসে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং অনেক আন্তর্জাতিক দাতা কোন প্রস্থান অনুদান ছাড়াই দেশ ত্যাগ করেছে যা সরকারী ব্যয়ের তিন চতুর্থাংশ অর্থায়ন করে। অর্থ মন্ত্রণালয় বলেছে যে, সে সময় প্রায় ৪৪ লাখ ডলার দৈনিক কর পাওয়া যেত। যদিও পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে চায়, তারা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।

হকমাল বলেছিলেন যে, আফগানিস্তান মহিলাদের শিক্ষার অনুমতি দেবে, যদিও পুরুষদের মতো একই শ্রেণিকক্ষে নয়। তিনি বলেন, মানবাধিকারকে সম্মান করা হবে কিন্তু ইসলামী আইনের কাঠামোর মধ্যে, যা সমকামীদের অধিকারকে অন্তর্ভুক্ত করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বলেছে যে, তারা প্রায় ৯০০ কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে না। তবে মেহরাবি আশা করেন, ইউরোপীয় দেশগুলো দিতে পারে।

তিনি বলেছিলেন যে, জার্মানির কাছে ৫০ কোটি ডলার আফগান অর্থ রয়েছে এবং এটি সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সেই তহবিল ছেড়ে দেয়া উচিত। তিনি জানান, স্থানীয় মুদ্রা এবং দাম স্থিতিশীল রেখে আফগানিস্তানের ‘আসন্ন সঙ্কট রোধ করতে’ প্রতি মাসে অন্তত ১৫ কোটি ডলার প্রয়োজন। তহবিল স্থানান্তর যে কোন একজন নিরীক্ষক দ্বারা পর্যবেক্ষণ করা যেতে পারে।

মেহরাবি বলেন, ‘রিজার্ভ হিমায়িত থাকলে, আফগান আমদানিকারকরা তাদের চালানের জন্য অর্থ প্রদান করতে সক্ষম হবে না, ব্যাঙ্কগুলো ভেঙে পড়তে শুরু করবে, খাদ্যের অভাব হবে, মুদির দোকানগুলো খালি হয়ে যাবে।’ তিনি বলেন, ‘জার্মান ঋণদাতা কমার্সব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪৩ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ রয়েছে, সেইসাথে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক, বুন্দেসব্যাঙ্কের কাছে আরও প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলার রয়েছে। দ্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সুইজারল্যান্ডের গ্লোবাল সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর একটি অভিভাবক প্রতিষ্ঠান, আরও প্রায় ৬৬ কোটি ডলার আটকে রেখেছে। তবে কোন ব্যাংকই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: ডন।

কোভিড-১৯-এর উৎস কখনোই শনাক্ত করা সম্ভব নয় : মার্কিন গোয়েন্দা সংস্থা।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮, ২২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাণী থেকে মানুষে সংক্রমণ হয়েছে, নাকি ল্যাব থেকে ছড়িয়েছে- এ নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে করোনার উৎস সম্পর্কিত বিশদ প্রতিবেদনে গতকাল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তারা হয়তো কখনোই কোভিড-১৯-এর উৎস শনাক্ত করতে সক্ষম হবে না।
বিশদ সংস্করণের প্রতিবেদনে ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস (ওডিএনআই) বলেছে, সার্স-কোভ-২ প্রথম মানুষকে সংক্রমিত করা নিয়ে প্রাকৃতিক উৎস ও ল্যাব উভয়ের পক্ষে যুক্তি রয়েছে। তবে কোনো একটিকে দায়ী করার বিষয়ে বিশ্লেষকেরা একমত নন।
কিছু মার্কিন গোয়েন্দা সংস্থা দৃঢ়ভাবে ব্যাখ্যা করেছে যে ভাইরাসটি প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছিল। তবে সামান্যই প্রমাণ পাওয়া গেছে এবং সাম্প্রতিক মাসগুলোতে ভাইরাসটি বন্য প্রাণীদের মধ্যে ব্যাপক ও স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে।
ওডিএনআই প্রতিবেদনে বলা হয়, যে চারটি মার্কিন গোয়েন্দা সংস্থা ও একটি বহু-এজেন্সি সংস্থা ‘সামান্য বিশ্বাস’ করে কোভিড-১৯ একটি সংক্রমিত প্রাণী থেকে সৃষ্টি হয়েছে। অন্যদিকে একটি সংস্থার ‘মাঝারি বিশ্বাস’, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি পরীক্ষাগারে দুর্ঘটনার ফলে এ ভাইরাস ছড়িয়েছে।
‘একটি জৈব অস্ত্র হিসেবে করোনা ভাইরাস সৃষ্টি করা হয়েছে’ তত্ত্বকেও এই প্রতিবেদনে প্রত্যাখ্যান করা হয়েছে। এ তত্ত্বের প্রবক্তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
করোনার শুরু থেকে ডোনাল্ড ট্রাম্প একে ‘চায়না ভাইরাস’ বলে সম্বোধন করে আসছিলেন। এদিকে ক্ষমতায় এসে বাইডেন ভাইরাসটির উৎস পর্যালোচনায় কাজ শুরু করেছেন। আগস্টে প্রকাশিত তাঁর প্রশাসনের ৯০ দিনের পর্যালোচনা শেষে এ প্রতিবেদন দেওয়া হলো। সূত্র : সিএনএন

তদন্তে গিয়ে নারীর সঙ্গে ‘গোয়াল ঘরে আপত্তিকর’ অবস্থায় এএসআই!

শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮, ২২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার বাদী নারীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক হয়েছেন তোফাজ্জল হোসেন (৩৭) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে এএসআই তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়িতে আসেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা গোয়ালঘরে খোঁজ নিলে সেখানে ‘আপত্তিকর’ অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠোনের একটি আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাসুরের জমি নিয়ে সম্প্রতি বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। সে মামলার তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাঁধে। তদন্তে গিয়ে ওই নারীর সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। তবে মামলার বাদী ওই নারী অভিযোগ অস্বীকার করে বলেন, গোয়ালঘর থেকে নয়, নিজ বাড়ি থেকেই তাকে গ্রামবাসী আটক করে। এটি একটি চক্রান্ত।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। রাতে কী ঘটেছিল তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দলের কোন্দল এখন ছড়িয়ে পড়েছে পরিবারে।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

অনলাইন ডেস্ক

একটা বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। একটা দলকে সব সময় ঐক্যবদ্ধ থাকা উচিত; এমন আসরে তো আরো বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ দলে অন্তঃকোন্দলের চিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে। এত দিন দ্বন্দ্বটা ক্রিকেটাররা এবং বিসিবি সভাপতির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গতকাল থেকে সেটা ক্রিকেটারদের পরিবারবর্গের মধ্যেও দেখা যাচ্ছে। যার গোড়াপত্তন হয়েছে সাকিব-পত্নী শিশিরের সৌজন্যে।

বিশ্বকাপের আগে যখন তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহার করে নেন, তখনই দলে অন্তঃকোন্দলের গুঞ্জন উঠেছিল। জানা গিয়েছিল, অধিনায়ক মাহমুদউল্লাহই নাকি তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চাননি। প্রবল আত্মসম্মানবোধসম্পন্ন তামিম আভাস পেয়েই নিজেকে সরিয়ে নেন। কিন্তু এ ঘটনা কেউ স্বীকার করেনি। এর অনেক পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই মিডিয়ার কাছে বলে দেন, দলের ভেতর ঝামেলা ছিল। তামিম অভিমান করেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

পাপনের মতে, আরো একজন ক্রিকেটার নাকি বিশ্বকাপে যেতে চাননি, শেষ পর্যন্ত গিয়েছেন। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছিল, সেই ক্রিকেটারটি হলেন মুশফিকুর রহিম। তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং ছাড়াতে একপ্রকার বাধ্য করা হয়েছিল। কোচের দেওয়া নুরুল হাসান সোহানের সঙ্গে কিপিং ভাগাভাগি করার সিদ্ধান্তে মুশফিক অপমানিত বোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে যান এবং সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলে চরম বিতর্কিত হন। এমতাবস্থায় বিশ্বকাপে দলের পারফরম্যান্সে ফুটে উঠেছে দৈন্য।

চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। সাবেক ক্রিকেটাররাও সরব হয়েছেন। এমন সময় গতকাল বৃহস্পতিবার নতুন বিতর্কের সূচনা করেন উম্মে আহমেদ শিশির। তিনি ফেসবুকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার কারণ জানতে চান। সেই সঙ্গে ওই বিশ্বকাপের ওপেনার তামিম ইকবাল এবং অধিনায়ক তথা পেসার মাশরাফি বিন মুর্তজাকে ‘তথাকথিত’ বলে খোঁচাও মারেন। উল্লেখ্য, বিশ্বকাপে দুজনেই ব্যর্থ ছিলেন। আর সাকিব ব্যাটে-বলে ছিলেন দুর্ধর্ষ।

শিশিরের সেই পোস্টের একটু পরই সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা। কারো নাম উল্লেখ না করে তিনি লেখেন, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে সেই বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কি না।’ এই পোস্ট যে শিশিরের উদ্দেশে লেখা তা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ দলের কোন্দল এখন ছড়িয়ে পড়েছে ক্রিকেটারদের পরিবারে। বিশ্বকাপে বাংলাদেশের আরো তিনটি ম্যাচ বাকি। সামনে আরো কত নাটক দেখতে হয় কে জানে!

সুত্র ঃ- http://lm.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.kalerkantho.com%2Fonline%2Fsport%2F2021%2F10%2F29%2F1087442&h=AT1fLx_uAjz3Rp6zSZnk-JAMvCL1p5P5eZlDEJwXWhrxCfge-o8c0QnNiY0YKSr3epKoJc0aoVXKPwkWRnH7LCpiuQrdgAlLpXkNLFz17MvY0UfUVwPB-MKgjjWkLpn7yNzZ

বিশ্বকাপের আগে ১০ লাখ গাছ লাগাবে কাতার।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আগে দশ লাখ গাছ লাগানোর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সৌদি আরব কর্তৃ’ক গঠিত মিডেল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভের সমর্থনে ২০৩০ সালের মধ্যে কাতারে এক কোটি গাছ লা’গানো হবে। রিয়াদে অনুষ্ঠিত মিডেল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ সামিটে কাতারের জ্বা’লানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এসব কথা বলেন।

আল কাবি বলেন, আমরা মিডেল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ চালু করার বিষয়ে সৌদি আরবের আ’গ্রহের প্রশং’সা করি। এটি বৈশ্বিক পর্যায়ে আমাদের পরিবেশগত যৌথ কর্মকা’ণ্ডের একটি বড় উদাহরণ হবে বলে আশা করি। কাবি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বৈ’শ্বিক জীবনের বিভিন্ন পর্যায় ও ক্ষে’ত্রে ছায়া ফেলছে।

সবার সম্মিলিত সহযোগিতা জলবায়ু পরিবর্তনের মাধ্যমে তৈরি হওয়া চ্যা’লেঞ্জ মোকাবেলায় সবচেয়ে গুরু’ত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল কাবি উল্লেখ করেন, মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ বেশ কয়েকটি পরিবেশগত ল’ক্ষ্য অর্জনে অবদান রাখবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সুযোগ গঠন করবে।

এর মধ্যে প্রধানটি হলো মধ্যপ্রাচ্যের জীববৈচিত্র্যকে সমৃ’দ্ধ করা, গাছপালা বাড়ানো, গাছপালার সুর’ক্ষা এবং সংরক্ষ’ণের মাধ্যমে মরুভূমির বিরু’দ্ধে লড়াই। তাছাড়া এটি জলবায়ু পরিবর্তনের বিরু’দ্ধে ল’ড়াইয়ে অবদান রাখবে।

নীরব মিডিয়া, ভারতের ত্রিপুরার ১৬ মসজিদে ভাঙচুর, ৩টিতে আগুন, শ্লীলতাহানি।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

স্থানীয় পুলিশ বলছে কিছু হয়নি। আর সেখানকার মিডিয়া নীরব ভূমিকা পালন করছে। এই সুযোগে উগ্রবাদী হিন্দুরা একের পর এক মসজিদে হামলা ও আগুন ধরিয়ে দিচ্ছে। উচ্ছে করা হচ্ছে মুসলিমদের। তাদের বাড়ী-ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। শত শত মুসলিম ঘরবাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি ‘অল ইজ ওয়েল’। পুলিশ তেমনটাই বলছে। তাদের দাবি, তেমন কিছুই হয়নি। আইন-শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার ভিইএইচপির তাণ্ডবের দিনেই মুসলিম নারীর শ্লীলতাহানি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাকতুব মিডিয়ার খবর অনুযায়ী, পানিসাগরের রাওবাজার এলাকার মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছিল। থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তাতে অবশ্য নারীর শ্লীলতাহানির অভিযোগ থাকলেও, তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি।

মানবাধিকার সংগঠন এপিসিআর সরেজমিনে পরিস্থিতি দেখে বলেছে, হিন্দুত্ববাদীরা কমপক্ষে ২৭টি হামলা চালিয়েছিল। ভিএইচপির লোকেরা ১৬টি মসজিদে হামলা চালিয়েছিল। কয়েকটি মসজিদে জোর করে ভিএইচপির পতাকা পুঁতে দেয়া হয়েছিল। কমপক্ষে তিনটি মসজিদে আগুন ধরানো হয়েছিল। উনাকটি জেলার পালবাজার মসজিদ, গোমতী জেলার ডোগরা মসজিদ এবং বিশালগড় জেলার নারোলা টিলা মসজিদে আগুন লাগানো হয়।

বিশ্বহিন্দুপরিষদের দুষ্কৃতিকারীরা স্থানীয় রোয়া জামে মসজিদে হামলার ছক কষেছিল। পুলিশ বলছে কিছু হয়নি, তবে উত্তর ত্রিপুরার পানিসাগর থানায় জমা পড়েছে অভিযোগ। সাতজন পুরুষ ও তিন নারী অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশে পূজামণ্ডপে সহিংসতার পর থেকে বিজেপি শাসিত অসম ও ত্রিপুরায় গেরুয়া তাণ্ডবকারীরা সংখ্যালঘু মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। ত্রিপুরার এসআইও কর্মী সুলতান হুসেন টুইটারে ভিএইচপি কর্মীদের নির্লজ্জ কাণ্ড-কারখানা সামনে এনেছেন।

অন্য সমাজকর্মী নূর উল ইসলাম বলেন, পুলিশ কেন হিন্দুত্ববাদী দুষ্কৃতিকারীদের এমন মিছিলের অনুমতি দিয়েছিল? তার অভিযোগ গোটা ব্যাপারটা হয়েছে বিপ্লব দেব সরকারের যোগসাজসে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পারেনি। মুসলিমদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ।


স্থানীয় মুসলিমদের অনেকের অভিযোগ, মুসলিমদের ওপর হামলার অভিযোগ দেখেও চুপ করে রয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা দেখেও একইভাবে চুপ করে রয়েছে মূলধারার মিডিয়া। এটা আসেল দ্বিচারিতা।

টুইটারে কেউ কেউ অবশ্য অগ্নিদগ্ধ মসজিদের ছবি ও মুসলিমদের বাড়ি ভাঙচুরের ছবি পোস্ট করেছে। হ্যাসট্যাগ সেভ ত্রিপুরা মুসলিম নাম চালানো হয়েছে ক্যাম্পেনও। সামনে ভোট, সে কারণেই এমন সহিংতা দেখেও চুপ করে রয়েছে সিপিএমের মতো তথাকথিত দলগুলোও। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করে বলেছে ত্রিপুরার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।

ত্রিপুরার রাজপরিবারের অন্যতম সদস্য প্রদ্যোত মাণিক্য বলেছেন, এটি আমার রাজনৈতিক জীবনের একটি লজ্জাজনক অধ্যায়।
সূত্র : পুবের কলম

কুয়েতে শীতকালীন রোগের বিরুদ্ধে টিকা নিবন্ধন শুরু’

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতে (মৌসুমী) শীতকালীন রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক শুরু করা প্রচারণার অংশ হিসাবে, স্বাস্থ্য মন্ত্রকের সরকারী মুখপাত্র, ডঃ আবদুল্লাহ আল-সানাদ, ৩০ বছরের বেশী বয়সের জন্য শীতকালীন রোগের বিরুদ্ধে টিকা গ্রহণের জন্য নিবন্ধন খোলার ঘোষণা দিয়েছেন।

তিনি ব্যাখ্যা করেছেন যে, রেজিস্ট্রেশন হল টিকাদান লিঙ্কের মাধ্যমে আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।

অন্যদিকে, ডাঃ আল-সানাদ বলেছেন যে এই মাসের ৩০ তারিখ শনিবার, অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কুয়েত সেন্টার ফর কোভিড -19 টিকা মিশরেফ এলাকায় প্রদর্শনী ময়দানে উপস্থাপন করার কথা রয়েছে‍।

ডক্টর আল-সানাদ দ্বারা নিশ্চিত করা হয়েছে যে, কোনো কারণে যারা শেষ সময়ের মধ্যে ভ্যাকসিন পেতে পারেনি, তাদের নিকট প্রেরিত টেক্সট বার্তায় উল্লেখিত তারিখটি মেনে চলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন, যেখানে ভ্যাকসিন গ্রহণের তারিখ নির্দেশ করা হয়েছে।

এটি লক্ষণীয় যে, স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসের শেষের দিকে সেই ডোজ দ্বারা কভার করা গ্রুপগুলির জন্য কোভিড -১৯ টিকার তৃতীয় বুস্টার ডোজ প্রদানের বিধানের সাথে সমান্তরালভাবে শীতকালীন রোগের বিরুদ্ধে মৌসুমী টিকাদান প্রচারাভিযান চালু করেছে, যেখানে সব বয়সের গ্রুপ অন্তর্ভুক্ত ।

করোনায় আরও ৭ জনের প্রাণহানি।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৭১ শতাংশ। 

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। 

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন, তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিল উইন্ডিজ।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বাংলাদশেকে ১৪৩ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। অথচ আর কম রানেই ক্যারিবীয়দের আটকে রাখার সুযোগ ছিল টাইগারদের সামনে। 

ইনিংসের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রাখে বাংলাদেশ। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর আর লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান মোস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টারের বলে মুশফিকুর রহিমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ক্যারিবীয় তারকা ওপেনার এভিন লুইস। 

দলীয় পঞ্চম আর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে বোল্ড করেন মেহেদি হাসান। ৪.২ ওভারে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৪ রান করার সুযোগ পান গেইল। এরপর ৬.৪ ওভারে দলীয় ৩২ রানে সিমরন হেটমায়ারকে ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদি হাসান। 

১২.৩ ওভারে দলীয় ৬২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক কায়রান পোলার্ড। এরপর স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাকে নিজের বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

ব্যাটসম্যানদের েএই আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করেন রোস্টন চেজ। তাকে আবশ্য ১৪তম ওভারেই সাজঘরে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন সাকিব আল হাসান। তার বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েও মেহেদি হাসানের কল্যাণে ২৭ রানে লাইফ পান রোস্টন চেজ।

মাত্র ২ রানেই নিকোলাস পুরানকে আউট করার সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান। দাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস করেন পুরান। কিন্তু উইকেটকিপার লিটন  স্টাম্পিং মিস করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস।

১৮.১ ওভারে দলীয় ১১৯ রানে শরিফুলের শিকার হয়ে ফেরেন তিনি। ঠিক পরের বলে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া রোস্টন চেজকেও ফেরান শরিফুল। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ৩৯ রান করেন। 

আওকাফ: খাদ্দামাকে রিলিজ দিয়ে ফি নেওয়া জায়েজ নয়’

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দাসীর স্পন্সরশিপ মওকুফ করার জন্য ফি নেওয়া জায়েজ নয়, স্পন্সরশিপ মওকুফের লেনদেন সম্পূর্ণ করার জন্য খরচ করা ফি নিতে পারেন।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) আরবী দৈনিক আল-আনবার লিড নিউজ থেকে আরটিএম নিউজ সংবাদটি সংগ্রহ করেছে।

ফতোয়াটির একটি অনুলিপি আল আনবা পাবলিশ করেছে, তাতে বলা হয়েছে: ২৪ অক্টোবর ১৮ রবি’আল-আউয়াল ১৪৪৩ রবিবার অনুষ্ঠিত সভায় ফতোয়া কমিটির পাবলিক অ্যাফেয়ার্স কমিটিতে একটি গণভোট জমা দেওয়া হয়েছিল ।

ডক্টর বাসাম আল-শাত্তির জমা দেওয়া গণভোটের সারাংশে বলা হয়েছে যে, একজন দাসী বা গৃহকর্মী সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে চাওয়া হয়, যার চুক্তি দুই বছরের জন্য এবং শেষ হয়েছে এবং সে তার সমস্ত অধিকার পেয়েছে এবং সে অন্য বাড়িতে কাজ করতে চায় , এবং সে তার দেশে ফিরে যেতে চায় না, আমার জন্য কিছু টাকার বিনিময়ে তার বাসস্থান অন্য বাড়িতে দেওয়া কি জায়েজ?

ফতোয়া: কপিল বা স্পন্সরশীপের উত্স হল যে, এটি দান এবং অনুগ্রহ করার চুক্তিগুলির মধ্যে একটি, এবং ফকীহগণ সিদ্ধান্ত নিয়েছেন যে, এই জন্য ক্ষতিপূরণ নেওয়া জায়েজ নয় এবং সেই অনুযায়ী স্পন্সরসীপ মওকুফ করতে হবে।

খাদ্দামার পৃষ্ঠপোষকতা মওকুফ করার জন্য যে কোন ধরনের ফি নেওয়া বা বিবেচনা করা জায়েজ নয়।

তবে লেনদেন সম্পূর্ণ করার জন্য তার খরচ করা ফি নেওয়া তার জন্য জায়েজ ।

ফতোয়া বিভাগ সবশেষে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহই ভাল জানেন, এবং আমাদের নবী মুহাম্মদ এবং তাঁর পরিবার ও সাহাবীদের উপর আল্লাহর দোয়া ও শান্তি বর্ষিত হোক।

#ফাইল ফটো।