ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ,,,,,?

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বিশ্বকাপ মিশনে এসে একের পর এক দুঃসংবাদ আসছে ক্যারিবীয় শিবিরে। দলের অন্যতম সেরা ব্যাটার ফাবিয়ান অ্যালেনের পর চোট পেয়ে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়।

তাই বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে অন্তত একটি পরিবর্তন থাকছেই উইন্ডিজ একাদশে। ম্যাককয়ের বদলে দলে ঠাঁই পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার।

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ একাদশেও পরিবর্তন আসতে পারে। 

ক্রীড়া বিশ্লেষকদের মতে, একটি মাত্র পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। আর সেটি হচ্ছে লিটন দাস।

টানা অফফর্মের কারণে তুমুল সমালোচিত ওপেনার লিটন দাসের ঠাঁই একাদশে নাও হতে পারে।

তার বদলিতেই ঘুরে ফিরে সৌম্য সরকারকে দেখা যেতে পারে। ওপেনার নাঈম শেখের সঙ্গী হয়ে নামতে পারেন সৌম্য।

দেশের ক্রিকেটবোদ্ধারা জানাচ্ছেন, এ ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের মতোই দুই পেসার ও তিন স্পিনার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। কারণ প্রথাগতভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা স্পিনে দুর্বল। সে অর্থে তাদের সামলাতে সাকিব আল হাসানের সঙ্গে যথারীতি শেখ মাহাদী ও নাসুমকে দেখা যেতে পারে।

এদিকে ব্যাট না হাসলেও যথারীতি কিপিংয়ে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।  

অন্যদিকে পিঠের ব্যথায় গত ম্যাচ থেকেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের।

তার বদলে রিজার্ভ থেকে মূল দলে ঠাঁই হয়েছে পেসার রুবেল হোসেনের। কিন্তু গত ম্যাচে খেলানো হয়নি তাকে। শুক্রবারের ম্যাচে শরিফুল ইসলামকে বসিয়ে রুবেলকে মাঠে নামানো হতে পারে।  

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম,  নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ 

লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আকিল হোসাইন, রবি রামপাল, জেসন হোল্ডার।

ইসরাইলের বর্বর আচরণে এবার মার্কিন এমপিদের নিন্দা।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় এবার ইসরাইলের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন মার্কিন সংসদ সদস্যরা।

বর্ণবাদী ও বর্বর আচরণের জন্য ডেমোক্র্যাট দলের এমপি বেটি ম্যাককুলামের নেতৃত্বে একদল মার্কিন এমপি বৃহস্পতিবার ইসরাইলের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনে। খবর আনাদোলুর।

এতে বলা হয়েছে, তেলআবিব এবার ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কণ্ঠরোধ করে তাদের মৌলিক অধিকার হরণ করেছে। ইসরাইলের হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনগুলো ফিলিস্তিনিদের চালানো ইসরাইলি নৃশংসতার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরে আসছে। যুক্তরাষ্ট্রকে তাদের কাজের মূল্যায়ন করতে হবে।
 
ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে তাদের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনতে চান মার্কিন এমপিরা।

এর আগে ইসরাইলের এ পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জার্মানি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান।  
     
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রিয়া সাসে বলেন, আমরা ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রয়োজনে আমরা ইসরাইলের সঙ্গে আলোচনা করব। আমরা বিষয়টি নিয়ে অন্য আরব দেশগুলোর সঙ্গেও কথা বলব।

কীসের ভিত্তিতে মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছে জার্মানি।

ইহুদিবাদী ইসরাইল নিজেদের অপকর্ম আড়াল করতে সম্প্রতি ফিলিস্তিনের ৬ মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে।

এসব সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছে ইসরাইলি বাহিনী।

এ ঘটনায় ফিলিস্তিনে নতুন করে ইসরাইলবিরোধী আন্দোলন শুরু হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলএম) যোগাযোগ রয়েছে।

ফিলিস্তিনের বামপন্থি এ সংগঠনটি ইসরাইলের অভ্যন্তরে সশস্ত্র হামলায় জড়িত বলে দাবি তেলআবিবের।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল হক, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন, দ্য বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান ওম্যানস কমিউনিটিস এবং দি অ্যাগ্রিকালচারাল ওয়ার্ক কমিটিসকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে ইসরাইল।

ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবতাবিরোধী অপরাধ করে গেলেও এখন উল্টো মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকায় ফেলে আবারও বর্বরতার পরিচয় দিল ইহুদিবাদী ইসরাইল।

আজহারীর ভিসা ঝুলে আছে হাইকোর্টে, হোম অফিসের রিপ্রেজেন্টেশনের অপেক্ষা।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

লন্ডনে আসতে গিয়ে কাতারে আটকে পড়া মাওলানা মিজানুর রহমান আজহারীর বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। সেই হিসেবে সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার সুযোগ নেই।

এদিকে, ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি আপাতত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।

লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সাথে মাওলানা মিজানুর রহমান আজহারী ভালো আছেন এই সংবাদও তিনি দর্শকদের জানিয়ে দিয়েছেন।

আতাউল্লাহ ফারুক বলেন, পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।

এক্ষেত্রে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে এই টিকিটেই কনফারেন্স দেখা যাবে। আইওন টিভি আশা করছে, হোম অফিসের রিপ্রেজেন্টেশনের পরে হয়তো মাওলানা আজহারীর ভিসা বহাল করা হবে।

এদিকে, দুই দফা হোম অফিসের প্রেস অফিসে যোগাযোগ করা হলে তারা এই প্রতিবেদককে জানায়, মাওলানা মিজানুর রহমান আজহারীর বিষয়টি নিয়ে তাদের কাছে আরও কিছু তথ্য অনুসন্ধানের জন্য অনুরোধ আসছে। তবে তারা এই মুহূর্তে এটা নিয়ে কোনো তথ্য দিতে পারবে না।

জানা গেছে, কাতার বিমান বন্দরেই বাতিল করা হয়েছে মিজানুর রহমান আজহারীর ব্রিটেন আসার ভিসা। আজহারী মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান। এরপর সকালে লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসলে, তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হয়েছে, সেটা জানা যায়নি।

তবে সর্বশেষ খবর অনুযায়ী, কাতার বিমানবন্দর থেকেই প্রায় দুই দিন ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। ভিসা জটিলতা দেখা দেওয়ার পর তিনি ৯৬ ঘণ্টার জন্য ট্রানজিট ভিজিট ভিসা পান কাতারে।

জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে আসছিলেন। রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় আইওন টিভির পক্ষ থেকে।

তবে আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন। আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য যেখানে ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায়-এমন সব ভিডিও পাঠানো হয়েছে।  

আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সাথে গত দুইদিনে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। তিনি এর মধ্যে ২ বার কথা বললেও বিস্তারিত কিছু বলেননি।  এদিকে, সফর বাতিল সম্পর্কে মিজানুর রহমান আজহারীর মালয়েশিয়ার নম্বরের হোয়াটসআপে টেক্সট দেওয়া হলে তিনি কোনো উত্তর দেননি।

বিডি প্রতিদিন/

‘দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না’

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮, ২১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

প্রায়ই তারকাদের নিয়ে নানা রকম গুজব ছড়াতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর মধ্যে অনেক সিনিয়র তারকাদের মৃত্যুর গুজবও অনেকবার সামনে এসেছে। এবার এরকম গুজবে ভীষণ মর্মাহত ও ক্ষুদ্ধ হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৪ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেখানে আঁখি লিখেছেন, কে বা কারা আব্বুকে নিয়ে গুজব ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আব্বু অনেক ভালো, নিরাপদ এবং সুস্থ আছেন। ’ 

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান।

এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন? আমরা আসলে হতবাক। মানুষ কতো নিচে নেমে যেতে পারে!’

উল্লেখ্য, সিনিয়র শিল্পীদের নিয়ে এমন গুজব নতুন কিছু নয়। এর আগেও রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এন্ড্রু কিশোর, ওমর সানি, মৌসুমীদের মতো শিল্পীদেরও নিয়েও গুজব ছড়ানো হয়েছিলো।  

বিডি-প্রতিদিন/

বিদেশিদের আপত্তিতে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপত্তিতে বাংলাদেশ পাত্তা দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেছেন, বিদেশিরা আমাদের অনেক কিছু নিয়েই আপত্তি করে থাকে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউয়ের আপত্তি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কে কী আপত্তি করল না করল, তাতে আমাদের কী? তারা আপত্তি করলে আমরা তাদের বোঝাব, আমরা আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা করেছি। অনেক লোকে অনেক আপত্তি করে। আপত্তি ওরা করুক, তারা অনেক সময় বকবক করবে। কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য যা দরকার করব।

এ সময় ড. মোমেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভর্তুকি ও পদ্মা সেতু নিয়ে বিদেশিদের আপত্তির উদাহরণ টানেন। মন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে আমাদের প্রধানমন্ত্রী ভর্তুকির সিদ্ধান্ত নিলে বিদেশিরা অনেক আপত্তি করেছে। আমাদের বড় বড় বন্ধু রাষ্ট্রসহ বিশ্ব ব্যাংক ও আইএমএফ বলেছিল, আপনারা পারবেন না। এক বছর আইএমএফ আমাদের এফডিআই তুলতে দেয়নি। কিন্তু দেখুন, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

‘পদ্মা সেতুর কথা বলি, বিশ্ব ব্যাংক আমাদের ওপর ক্ষেপে গেল। কত রকম ঢংঢাং বের করল। পয়সা দেওয়ার আগেই বলে এখানে চুরির মহড়া চলছে। প্রধানমন্ত্রী তা অগ্রাহ্য করে ফল তাদের দেখিয়ে দিয়েছেন।’

গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ইইউ বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওই দিন ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউ চতুর্থ কূটনৈতিক পরামর্শ সভা শেষে ইইউ বিবৃতিতে জানায়, এ আইনের কিছু বিধানে ডিজিটাল অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের বিবৃত উদ্দেশ্যের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা হুশিয়ারি দেয়। তারা যে আমার কাছ থেকে কাপড় নেয়, সেটা কিন্তু দয়া বা বাধ্য হয়ে নয়; সস্তা দরে নেয়। বিশ্ব ব্যাংক যে আমাদের টাকা দেয়, এর অর্থ এই নয় যে তারা আমাদের দয়া করেছে। তারা টাকা দেয়, কারণ টাকা না দিলে তাদের চাকরি চলে যাবে।

এ সময় ড. মোমেন দেশের গণমাধ্যমগুলো বিদেশিদের কথায় বেশি হইচই করে বলেও মন্তব্য করেন।

সুত্র ঃ- দৈনিক যুগান্তর

ফেসবুকের নাম পরিবর্তন, নতুন নাম ‘মেটা’।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

ফেসবুকের কর্পোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে ‘মেটা’। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সব অ্যাপগুলোর নাম।

বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 
ঘোষণায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের।null

মূল প্রতিষ্ঠান হিসেবে মেটার অধীনে থাকবে ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। ‘মেটাভার্স বা পরাবাস্তব জগৎ’ প্রকল্পের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির এ ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জার্কারবার্গ। 

এ ব্যাপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয়। ‘মেটাভার্স’ গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়।

এই বদলের ফলে ফেসবুকসহ এর অন্যান্য সেবার নাম অবশ্য বদলে যাবে না। ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সেবার নাম আগের মতোই থাকবে। ‘মেটা’ হবে মূলত এর প্যারেন্ট কোম্পানি। 

ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি অ্যালফাবেট তৈরি করেছিল, ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের মাহজুজ ড্র-তে আবারো 50 মিলিয়ন দেরহাম জিতেছেন এক প্রবাসী।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

দুবাই: এশিয়ান পুরুষ প্রবাসী, যার বয়স 30-40 বছর বয়সী, মধ্যপ্রাচ্য অঞ্চলে মাহজুজের থেকে 50 মিলিয়ন ডলারের সবচেয়ে বড় পুরস্কার জিতেছে, মাহজুজের অপারেটর ইভিংস এলএলসি-র প্রধান নির্বাহী ফরিদ সামজি রবিবার ঘোষণা করেছেন।শনিবার লাইভ ড্র অনুষ্ঠিত হয়েছিল এবং বিজয়ী সংখ্যা হল 6-11-21-32-33-46 ।

সামজির মতে, মাহজুজ জেতা সহজ করার জন্য একটি নতুন গেম ডিজাইনও ঘোষণা করেছে।

আরব আমিরাত বিদেশি বিনিয়োগকারীদের ভার্চুয়াল ভিসা, লাইসেন্স দেবে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ডিপার্টমেন্ট অব ইকোনোমিক ডেভলপমেন্ট জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ যোগাতে এধরনের অর্থনৈতিক ভার্চুয়াল লাইসেন্স দেওয়া হবে যাতে তারা অধিক পরিমাণে আমিরাতে বিনিয়োগ করতে পারে।

এধরনের লাইসেন্সের আওতায় অনাবাসী বিদেশী বিনিয়োগকারী সংযুক্ত আরব আমিরাতে কোনো পূর্ব নিবাস পদ্ধতি ছাড়া ও সংযুক্ত আরব আমিরাতের বাইরের কোন স্থান থেকে ব্যবসা করার সুযোগ পাবেন। – এ্যারাবিয়ান বিজনেস

দেশটির রাজধানী আবু ধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগের প্রধান মোহাম্মদ আলী আল শোরফা বলেছেন, ভার্চুয়াল লাইসেন্স অর্থনৈতিক কার্যকলাপ লাইসেন্সিং পদ্ধতি ও প্রয়োজনীয়তা সহজতর করার মাধ্যমে সরাসরি বিদেশী বিনিয়োগের আকর্ষণকে লক্ষ্য করে একটি অভূতপূর্ব সক্রিয় উদ্যোগ।

এই লাইসেন্স প্রদানের আগে বিনিয়োগকারীদের কোনো আবাসিক সুবিধা দেওয়া হবে না। কার্যত এটি একটি ডিজিটাল বাণিজ্যিক উদ্যোগ।

এধরনের ভার্চুয়াল লাইসেন্স আমিরাতে ব্যবসার আকর্ষণ বাড়ানোর এবং বাণিজ্যিক ও পরিষেবা খাতে প্রতিযোগিতামূলকতা বৃদ্ধির জন্য বেশ সহায়ক হবে।

পাশাপাশি আমিরাতকে একটি আন্তর্জাতিক ব্যবসায়িক গন্তব্য হিসেবে উপস্থাপন করা যাতে ব্যবসা করা সহজ হয়ে ওঠে। সংযুক্ত আরব আমিরাতের আগামী ৫০ বছরের পরিকল্পনার ১০টি নীতি অনুসারে এফডিআই এবং নগদ প্রবাহ আকর্ষণ করা জন্যে এধরনের ভার্চুয়াল লাইসেন্স দেওয়া হচ্ছে।

আমিরাতে ১শ শতাংশ মালিকানাধীন কোনো বিনিয়োগ প্রকল্পে ভার্চুয়াল লাইসেন্সের মাধ্যমে বিনিয়োগ করা যাবে। এছাড়া কৌশলগত খাতগুলির মধ্যে ১৩টি অর্থনৈতিক খাতেও বিনিয়োগকারীরা বিনিয়োগের সুযোগ পাবেন।

আবুধাবি বিজনেস সেন্টারের ভারপ্রাপ্ত নির্বাহি পরিচালক রাবি আল হাজেরি বলেন, ভার্চুয়াল লাইসেন্সের জন্য কোনো ধরনের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে না।

কৃষি, উৎপাদনশীল খাত, মেরামত, খুচরা ব্যবসা, পরিবহন, লিজিং সার্ভিস, স্বাস্থ্য ও বিনোদন, কনট্রাক্টিং, পাইকারী ব্যবসা, আমদানি ও রপ্তানিসহ প্রায় সবধরনের ব্যবসায় সরাসরি বিনিয়োগের সুবিধা থাকছে ভার্চুয়াল লাইসেন্সে।

এজন্যে লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার আমিরাতি মুদ্রা। এ বিষয়ে আবুধাবি বিজনেস সেন্টারের ওয়েবসাইট এডিবিসি.গভ.এই’তে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত করায় ধন্যবাদ জানালেন মন্ত্রী।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কা’ঠামো নির্ধারণের অনুরোধ জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়র এর দ্বিপাক্ষি’ক বৈঠকে তিনি এই অনুরো’ধ জানান।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল হাবতুর প্যালেসে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজারটি বাংলাদেশি কর্মীদের জন্য উন্মু’ক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় মন্ত্রী দুবাইয়ের ধারাবাহিকতায় অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানান। এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার পর্যায়ক্রমে সব প্রদেশে কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচ’না করা হবে বলে আশ্ব’স্ত করেন।

এছাড়াও বৈঠককালে মন্ত্রীদ্বয় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান (২৫-২৮ অক্টোবর) ‘আবুধাবি ডায়ালগে’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য আবুধাবিতে অবস্থা’ন করছেন।

ঢাকার শাহজালাল বিমানবন্দরে এমিরেটসের ফ্লাইটকে ওয়াটার ক্যানন স্যালুট।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ৩৫ বছর পূর্তি উদযাপন করছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন। আজ এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল কেক কাটা হয়।

এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট পেয়েছে ওয়াটার ক্যানন স্যালুট। ঢাকায় পরিচালিত সব ফ্লাইটে যাত্রীদের শুভেচ্ছা জানায় এয়ারলাইনটি। এছাড়া অনলাইনে আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা।

এমিরেটস এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহামেদ আলহাম্মাদী বলেন, ‘বাংলাদেশে এমিরেটসের ৩৫ বছর পূর্তিতে আমরা বিশেষভাবে আনন্দিত।

আমাদের জন্য এটি একটি অবিস্মরণীয় পথযাত্রা। আমাদের সব সহকর্মী, গ্রাহক ও স্থানীয় কর্তৃপক্ষকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের অর্থনৈতিক, ব্যবসায়িক ও পর্যটনের উন্নয়নে এমিরেটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা ভবিষ্যতে এগিয়ে নিতে এবং আরও সুসংহত করতে আগ্রহী। দুবাই বা অন্য যেকোনও গন্তব্যে গ্রাহকদের আরও নিরাপদ ও উত্তম সেবা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

১৯৮৬ সালের ২৭ অক্টোবর ফ্লাইট শুরুর পর ঢাকা থেকে দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৪ লাখ যাত্রী পরিবহন করেছে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা। গত ৩৫ বছরে ১৯ হাজার ৩০০টির বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালিত হয়েছে।

বর্তমানে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজে ঢাকা থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।

বর্তমানে এমিরেটসই একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইন যারা ঢাকা থেকে প্রথম শ্রেণির সেবা দিচ্ছে। ঢাকা থেকে যাত্রীরা বর্তমানে দুবাই হয়ে ১২০টির অধিক গন্তব্যে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন।

এমিরেটসের কার্গো পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো ২০১৬ সাল থেকে গত পাঁচ বছরে ১ লাখ ৭০ হাজার টনের বেশি মালামাল বাংলাদেশে বা বাংলাদেশে থেকে পরিবহন করেছে। এর মধ্যে রয়েছে মূলত তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পচনশীল রফতানি পণ্য।

এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের যৌথ লয়্যালটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডসে বাংলাদেশি সদস্যের সংখ্যা প্রায় ৯০ হাজার। তারা ফ্লাইট টিকিট, আপগ্রেড, হোটেল রুমসহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। অতিমারিকালে এই প্রোগ্রামের শর্তাবলী অনেকাংশে শিথিল করা হয়েছে যাতে সদস্যরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।

এছাড়া ২০২১ সালের ১ আগস্ট থেকে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এমিরেটস বা ফ্লাই দুবাইয়ের টিকিট কিনলে দুবাইয়ে অবস্থানকালে প্রতি মিনিটের জন্য ১ মাইল (পয়েন্ট) এবং সর্বোচ্চ ৫ হাজার মাইল অর্জন করা যাবে।

করোনাকালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভ্রমণের প্রতিটি ধাপে বিশেষ ব্যবস্থা রেখেছে এমিরেটস। ভ্রমণে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে বিনামূল্যে দেওয়া হচ্ছে মাল্টিরিস্ক ভ্রমণবীমা।

বুকিং এবং রি-বুকিং নীতিও অনেক নমনীয় করা হয়েছে। বিশ্বমানের পণ্য ও সেবার সঙ্গে যাত্রীদের দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানের খাবার। বিনোদনের জন্য রয়েছে সাড়ে চার হাজারের বেশি চ্যানেল।

এমিরেটসের বিনোদন ব্যবস্থায় দেশীয় বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি যাত্রীরা।

এমিরেটসের মূল কেন্দ্র দুবাই বর্তমানে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য এবং অন্যতম নগরী হিসেবে অতিমারিকালে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল কর্তৃক সেফ ট্রাভেলস স্বীকৃতি পেয়েছে।