কুয়েতের আবহাওয়াবিদ ইসা রমদান বলেছেন, আগামীকাল থেকে শুরু হওয়া কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
তিনি বলেন, কিছু মেঘ তৈরি হওয়ার লক্ষণ রয়েছে, যা বৃহস্পতিবার পর্যন্ত থাকবে।
মিঃ রমদান ইঙ্গিত দিয়েছে যে, এই বৃষ্টি হালকা কুয়াশার আকারে হতে পারে, আশা করা হচ্ছে যে, প্রথম শরতের বায়ু নিম্নচাপ সৌদি আরব, কুয়েত এবং ইরাকে প্রভাবিত করতে শুরু করবে।
তিনি বলেছেন যে, কুয়েত বুধবার থেকে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব বায়ু দ্বারা প্রভাবিত হবে, বৃহস্পতিবার সন্ধ্যায় উচ্চ আপেক্ষিক আর্দ্রতা সহ প্রবাহমান থাকবে। সুত্রঃ আলকাবাস।
তিন বছর আগে সুস্থ, স্বাভাবিক অবস্থায় গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন এক নারী। ফিরে এসেছেন মানসিক ভারসাম্যহীন হয়ে।
চায়না খাতুন, বয়স চল্লিশের কাছাকাছি। গেল তিন দিন ধরে এভাবেই পড়ে আছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বলতে পারছেন না নিজের নাম-পরিচয়। খাচ্ছেন না কিছু। আশেপাশে মানুষ দেখলেই ভয়ে চিৎকার করছেন। শুক্রবার তাকে উদ্ধার করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সৌদি থেকে ঢাকায় আসেন এই নারী।
পরে তার ট্রাভেল পাস দেখে নাম, পরিচয় শনাক্ত করা হয়। ওই নারীর বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
ব্র্যাকের অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানান, গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে যাওয়া অনেক নারীর পরিণতিই হয় চায়না খাতুনের মতো।
ব্রাকের অভিবাসন বিভাগের সাইকো সোশ্যাল কাউন্সিলর ফাহমিদা খান উর্মি জানান, অনেক অভিবাসী কর্মীই মানসিক ভারসাম্যহীন হয়ে ফেরত আসছেন। তাদের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আসা নারী কর্মীর সংখ্যাই বেশি। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি।
ব্রাকের অভিবাসন বিভাগের তথ্য কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবীর জানান, অনেকেই চায়না খাতুনের মতো মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে ফেরত আসেন।
চায়না খাতুনের পরিবারকে তার ফেরার কথা জানানো হয়েছে। দু’একদিনের মধ্যে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আগামী বছর আইপিএলে খেলবে নতুন দুইটি দল। তার মধ্যে লখনউ টিমের মালিক হলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।
দুইটি টিমের জন্য দরপত্র চেয়েছিল আইপিএল পরিচালন সমিতি। তাতে সব চেয়ে বেশি দাম দিয়ে টিম কিনতে চেয়ে দরপত্র জমা দেয় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গোষ্ঠী। তারা সাত হাজার ৯০ কোটি টাকা দিয়ে লখনউ টিম কিনেছে। আর পাঁচ হাজার ৬০০ কোটি টাকা দিয়ে সিভিসি ক্যাপিটাল পেয়েছে আমদাবাদ টিমের দায়িত্ব। দুইটি টিমের জন্য বোর্ড পাচ্ছে ১২ হাজার ৬৯০ কোটি টাকা।
আইপিএলের টিম কেনার লড়াইয়ে ছিল নামকরা সব সংস্থা। আদানি গ্রুপ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার, উদয় কোটাক, অল কার্গো লজিস্টিক্স, টরেন্ট ফার্মার মতো দেশ-বিদেশের পরিচিত বড় সংস্থা দরপত্র জমা দিয়েছিল। সেখানেই বাজি মেরেছেন সঞ্জীব গোয়েঙ্কা।
আগেও আইপিএলে
এর আগেও আইপিএলের টিম কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি পুণের দল কেনেন। মহেন্দ্র সিং ধোনিকেও নিলামে কেনে তারা। কিন্তু এক বছর পরে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি। তবে পুণের টিম দুই বছরই আইপিএলে ছিল। আইপিএলের দল কেনার পর সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ”আবার আইপিএলে ঢুকতে পেরে ভালো লাগছে। আমাদের লক্ষ্য আরো ভালো দল গঠন করা।”
গোয়েঙ্কা অবশ্য একেবারে গোড়ায় কলকাতার টিম কিনতে চেয়েছিলেন। কিন্তু পাননি। শাহরুখ খান কেকেআরের মালিক হন।
সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলেও আছেন। সেখানে তার দল আইএসএলে রীতিমতো ভালো খেলছে। চ্যাম্পিয়ানও হয়েছে। মোহনবাগানের সঙ্গে মিশে যাওয়ার পর টিমের নতুন নাম এটিকে মোহনবাগান।
কুয়েত আওকাফ ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয় তাদের সকল ইমামকে পবিত্র সুন্নাহ অনুযায়ী আগামী শনিবার সকাল ১০:৩০ মিনিটে বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন।
মসজিদ সেক্টরের সহকারী আন্ডার সেক্রেটারি, ইঞ্জিনিয়ার বদর তুর্কি আল-ওতাইবি, গভর্নরেটের মসজিদ বিভাগের পরিচালকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “শুদ্ধ সুন্নাহ অনুসারে, বৃষ্টিপাতের জন্য অনুরোধ করা হচ্ছে।
আগামী ৩০শে অক্টোবর শনিবার সকাল ১০:৩০ টায় প্রতিটি গভর্নরেটে ৮০টি মসজিদ বরাদ্দ করেছেন নির্ধারিত মসজিদে ইমামদের আমন্ত্রণ জানানোর পর নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে অনুতপ্ত হয়ে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন।”
স্বামী ফেসবুকে পোস্ট দেয়ার সাথে সাথেই হুমড়িয়ে পড়ে নারীরা। মুহূর্তেই নারীদের লাইক- কমেন্টের ঝড় বয়ে যায় স্বামীর ফেসবুক পোস্টে। আর তাই নিয়েই বিরক্ত স্ত্রী। মেরে বসলেন স্বামীকে।
টাইমস নাও ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতের গুজরাটে ঘটেছে ঘটনাটি। স্বামীর পোস্টে মেয়েদের লাইক- কমেন্টের ব্যাপারটা অনেকদিন থেকেই খেয়াল করছিলেন স্ত্রী। দু’জনেরই ফেসবুক প্রোফাইল থেকে দু’জনই নিয়মিত পোস্ট করেন। স্বামীর পোস্টে অন্যদের লাইক-কমেন্ট নিয়ে আপত্তি নেই, কিন্তু নারীদের লাইক নিয়েই যত গোলমাল।
অবশেষে সহ্য করতে না পেরে রাগে স্বামীর ফোনটাই ছুঁড়ে ভেঙে দিলেন স্ত্রী। ফেসবুক পোস্ট নিয়ে মারামারি শুরু হয়ে যায় স্বামী-স্ত্রীর মধ্যে। ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। স্ত্রী নির্যাতনের অভিযোগ তুলেছেন স্ত্রী। তবে স্বামী-স্ত্রী দু’জনকেই বোঝানোর চেষ্টা করছে পুলিশ।
এরপরে স্থানীয় কাউন্সিলর তাদের বাড়িতে যান। স্বামীকে বলেন, ভবিষ্যতে আর যেন তিনি তার স্ত্রীকে প্রহার না করেন। আর স্ত্রীকেও বলেন, যেন স্বামীকে আর ভুল না বোঝেন।
সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম না বাড়লেও রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সে’ই সঙ্গে মুরগির দাম নিয়ে অস্বস্তিতো রয়েই গেছে। ফলে সবজি ও মুরগির দাম নিম্ন আয়ের মানুষ’দের বেশ ভোগাচ্ছে। এমন কী কেউ কে’উ অভিযোগ করছেন ব্রয়লার মুরগির অস্বাভাবিক দামের কারণে তারা মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন।
শুক্রবার (২২ অক্টোবর) রাজধা’নীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ী’রা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৮৫ থেকে ১৯০ টাকা। পাকিস্তানি কক বা সোনা’লী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। আর লাল লে’য়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। সপ্তাহের ব্যবধা’নে মুরগির দামে কোনো পরিবর্তন হয়নি।
অবশ্য আগেই অস্বাভাবিক দাম বে’ড়ে যাওয়ায় মুরগির দাম শুনে হতাশ হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রামপুরা বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা হাসিবুল বলেন, মাসে এক-দুদিন পরি’বার নিয়ে মাংস ভাত খাওয়ার চেষ্টা করি। আমাদের পক্ষে তো গরু বা খাসির মাংস কেনা সম্ভব না। তাই ব্রয়লার মুরগিই ভরসা। তবে এটাও মনে হচ্ছে কপাল থে’কে উঠে যাবে।
তিনি বলেন, গত শুক্রবার বাজারে এসে দেখি ব্রয়লার মুরগির কে’জি বিক্রি হচ্ছে ১৯০ টাকা। দামাদামি করে কেউ কেউ ১৮৫ টাকা কেজি বিক্রি করছেন। এমন দাম হওয়ায় গত সপ্তাহে মুরগি না কিনে ফি’রে গিয়েছিলাম। আজও মুরগির দাম এক’ই চাচ্ছে। অনেকদিন মাংস খাওয়া হয় না। বাসার সবাই মাংসের জন্য অপেক্ষা করে আছে। তাই বাড়’তি দাম দিয়েই একটি মুরগি কিনে নিয়ে যাচ্ছি।
মালিবাগ বাজারে ব্রয়লার মুরগি কিনতে এসে হতাশ হয়ে ফি’রে যাচ্ছিলেন রিকশা চালক সালাম। তিনি ব’লেন, অনেকদিন মাংস খাওয়া হয়নি। তাই বাজারে এসেছিলাম একটা মুরগি কিনতে। কিন্তু ব্রয়লার মুরগি’র দামও অস্বা’ভাবিক। তাই মু’রগি না কিনে ফিরে যাচ্ছি।
তিনি বলেন, গরু ও খাসির মাংস কিনে খা’ওয়া ছেড়ে দিয়েছি কয়েক ব’ছর হয়ে গেছে। সর্বশেষ গত কোরবানির ঈদে কিছু মাংস পেয়েছিলাম। এরপর আর গরুর মাংস খাওয়া হয়নি। মা’ঝে মধ্যে ব্রয়লার মুরগি কিনে খাই। এখন ব্রয়লার মুরগি’র দামও অস্বাভাবিক বেড়ে গেছে। মনে হচ্ছে মাংস আমাদের মতো গরিব মানুষের কপালে নেই।
মুরগির পাশাপাশি সবজির দামও বেশ ভোগাচ্ছে। ব্যবসায়ীরা আগে’র মতই সব থেকে বেশি দামে বিক্রি করছেন গাজর ও টমেটো। মান ভেদে এক কেজি গাজর ১০০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। টমেটোর কে’জি বিক্রি হচ্ছে ১৪০ থে’কে ১৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে এই সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে।
এই দুই সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শীতের আগাম সবজি শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টা’কা। ছো’ট ফুলকপি ও বাঁধাকপির পিস বি’ক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যব’ধানে খুব একটা হেরফের হয়নি।
এছাড়া চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স, পটল, করলার দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটলের কেজি বিক্রি’ হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়’সের কেজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে, বরবটির কেজি পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।
এছাড়া কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লালশাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলাশাকের আঁ’টি ১৫ থেকে ২০ টাক, কলমিশাকের আঁটি ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। এগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।
কারওয়ানবাজারে সবজি কিনতে আসা শহিদুল ইসলাম বলেন, বাজারে কোনো কিছুতে এখন স্ব’স্তি নেই। সবকিছুর দাম চড়া। তবে মহল্লার বাজারের তুলনায় এখানে কম দামে সবজি পাওয়া যায়। তাই একটু কষ্ট করে এখানেই সবজি কি’নতে আসি।
তিনি বলেন, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন সবকি’ছুর দাম অস্বা’ভাবিক। মুনাফালোভী কিছু ব্যবসায়ী কারসাজি করে এমন দাম বাড়াচ্ছে। পেঁয়াজের দামের ওঠা-নামা বিষয়টি স্পষ্ট ক’রেছে। দেখেন কোনো কারণ ছাড়াই পেঁয়াজের কেজি ৮০ টাকা হয়ে গিয়েছিল। সরকার শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিতেই এখন ৬০ টাকা কে’জি হয়ে গেছে। এটা কি ভাবে স্বাভাবিক হতে পারে। আসলে বাজারে কারো কোনো নজরদারি নেই, যার সুযোগ নিচ্ছে মুনাফালোভী ব্যব’সায়ীরা।
এদিকে গত সপ্তাহে কেজিতে ১০ টাকা কমে পেঁয়াজের কে’জি ৬৫ থেকে ৭০ টাকায় নেমে আসে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে আরও ৫ টাকা কমে এখন ৬০ থেকে ৬৫ টাকা কেজি বি’ক্রি হচ্ছে।
পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী হাবিবুর রহ’মান বলেন, বাজারে পেঁয়াজের অভাব নেই। কিন্তু ভারত থেকে পেঁয়াজ কম আসায় হুট করে দাম বেড়ে যায়। তবে সরকার আমদানি শুল্ক প্রত্যা’হার করায় দাম কিছুটা কমে’ছে। নতুন আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম আরও একটু কমতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে রীতি মতো বিধ্বস্ত করে ছেড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রান করে তারা। জবাবে স্কটিশরা গুটিয়ে যায় মাত্র ৬০ রানে। আফগানিস্তান পায় ১৩০ রানের বিশাল জয়। এটি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ের নতুন রেকর্ড। এর আগে ২০০৯ সালে এই স্কটল্যান্ডকেই ১৩০ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে আফগানিস্তানের এ জয় হাসি ফুটিয়েছে দেশটির সাধারণ মানুষের মুখে। ক্ষমতা বদলের কারণে গত দুই-তিন মাস যাবত দেশটির মানুষ খুব বেশি স্বস্তিতে নেই। এমন সময়ই যেন তাদের জন্য ঈদের চাঁদ হয়ে আসল এ জয়।
বিশ্বকাপে রশিদ-মুজিবদের এ জয়ে সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছ্বসিত দেশটির নতুন শাসক তালেবানও। তাদের অন্যতম প্রভাবশালী শীর্ষ নেতা সুহাইল শাহীন স্কটিশদের বিপক্ষে এ জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন টুইট করে। এ ব্যপারে তিনি বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ে আফগানিস্তান ক্রিকেট দল ও পুরো আফগান জাতিকে অভিনন্দন জানাই। পরবর্তী ম্যাচ গুলোতে জয়ের ক্ষেত্রে আল্লাহ সহায় হোক, এ প্রত্যাশা করি। এটি ধরে রাখতে হবে।’
এদিকে দখলদার আমেরিকার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়েও ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল তালেবানের। যখনই আফগানরা কোন ম্যাচে জয় পেত তখন আনন্দে মেতে উঠত তালেবান যোদ্ধারাও।
কুয়েতে একজন মহিলা তাদের অ্যাপার্টমেন্টের বাথরুমে ৫ বছর ধরে নিজ মেয়ের লাশকে লুকিয়ে রাখেন, নিহতের বড়ভাই সালমিয়া থানা পুলিশকে বিষয়টি জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে দেশটির সব কটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, বাথরুমে একটি “কঙ্কাল” খুঁজে পাওয়ার পর, নিহতের মা স্বীকার করেন যে ২০১৬ সাল থেকে তার মেয়ের লাশ লুকিয়ে রাখার কথা ।
বিশদ বিবরণে প্রকাশ, সালমিয়া থানায় একজন নাগরিকের কাছ থেকে তার বোনের মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া পর, নিরাপত্তা কর্মীরা অবিলম্বে অ্যাপার্টমেন্টে চলে যান এবং একটি বাথরুমের ভিতরে একটি কঙ্কাল খুঁজে পান ।
পুলিশের ভয়ে মেয়ে মারা যাওয়ার কথা জানানো হয়নি বলে জানিয়েছে আটক “মা।
কুয়েত একজন বন্দুকধারী বুরগান ব্যাংকে হামলা চালিয়ে একজন মিশরীয় নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে ৩২,০০০ দিনার নিয়ে পালিয়েছে ।
কুয়েতির সংবাদ ওয়েবসাইটগুলি জানিয়েছে যে, একজন মুখোশধারী ব্যক্তি তাইমার বুরগান ব্যাঙ্কে হামলা চালায় এবং ৩২,০০০ দিনার (প্রায় ১০৫,০০০ ডলার) চুরি করার পরে ব্যাঙ্কের গার্ড একজন মিশরীয়কে ছুরিকাঘাত করে এবং সে আত্মগোপনে চলে যায়।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) জাহারার আল তাইমা এলাকায় এই ঘটনা ঘটে।
মুবাশ্বের নিউজ” নেটওয়ার্ক ইঙ্গিত দিয়েছে যে “শাখার কাছাকাছি থাকা সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।”
মিশরীয় নিরাপত্তা প্রহরীর চিকিৎসার অবস্থা স্থিতিশীল হয়েছে, এবং তাকে আল-জাহরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এক লাখে মাসে দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রভোলন দেখিয়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিকপক্ষের বিরুদ্ধে। গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাল্টিপারপাসটির ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। তবে প্রতিষ্ঠানটির মালিক জসীম উদ্দিনসহ অন্যরা পলাতক রয়েছে। জসীম উদ্দিন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে র্যাব।
কর্ণফুলী মাল্টিা পারপাসে অভিযানের বিষয়ে মঙ্গলবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র্যাব-৪–এর অধিনায়ক মোজাম্মেল হক।
ভুক্তভোগীরা জানিয়েছে, কেউ যদি মাসে ১ হাজার টাকা জমা দিত, তাহলে পাঁচ বছর পর তাঁকে ৯০ হাজার টাকা দেওয়ার কথা বলেছিল কর্ণফুলী মাল্টিপারপাস। মেয়াদ শেষ হওয়ার পর টাকা ভেঙে ভেঙে প্রথম কয়েক মাস দু-চার হাজার টাকা করে দিলেও পরে তারা ঘোরাতে শুরু করে।
র্যাব-৪ এর অধিনায়ক বলেন, সমবায় সমিতির নামে প্রতিষ্ঠানটির মালিক জসীম উদ্দিন ২৫-৩০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের ১১০ কোটি টাকা লোপাট করেছে। বর্তমানে তাদের অ্যাকাউন্টে আছে ৮০ লাখ টাকার মতো।
র্যাব জানায়, ভুক্তভোগীদের মূলধনের পুরোটাই হাতিয়ে নিয়েছেন জসীম উদ্দিন। পরে এই টাকা দিয়ে জসীম মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, কর্ণফুলী রিয়েল এস্টেট লি., জসীম ইন্টারন্যাশনাল ওভারসিস লিমিটেড, জসীম স্টুডেন্টস কনসালটেন্সি ফার্ম লিমিটেড, জসীম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, জসীম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জসীম নিট কম্পোজিট লিমিটেডের মালিক হন। তাঁর দুই স্ত্রীর একজন বসুন্ধরায় ও অন্যজন গ্রিন রোডে থাকেন। জসীমের একটি প্রাডো গাড়ি রয়েছে, গাজীপুরের মাওনায় প্লট ও তিনতলা বাড়ি, মিরপুরে বাড়ি, ঢাকার বাইরে কয়েক একর জমির সন্ধান এখন পর্যন্ত পাওয়া গেছে।
সোমবার দুপুর দেড়টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব ১০ জনকে গ্রেফতার করে। মিরপুরের নান্নু মার্কেট এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে ১৭টি মুদারাবা সঞ্চয়ী হিসাব বই, ২৬টি চেক বই, ২টি হিসাব বই, ৩টি সিল, ১২০টি সঞ্চয়ী হিসাবের বই, পাসপোর্ট, টাকাসহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে।
মোজাম্মেল হক বলেন, ‘জসীম উদ্দিন একজন অলৌকিক, ভৌতিক চরিত্র। সমিতির সদস্যদের তিনি দেখা দেন না। ধারণা করা হচ্ছে, তিনি দেশেই আছেন। আমরা সব বন্দরকে জানিয়ে দেব, তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন।’