ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি খেলা দেখার সময় দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) নামে দুই ভাই আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন বাজারের সামনে এ ঘটনা ঘটে।
আহত কাশেম মৃধা ও কামাল মৃধা একই এলাকার আমীর হোসেন মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে আলীম স্টোরের টেলিভিশনে খেলা দেখছিল স্থানীয়রা।
এ সময় পাকিস্তান দলের সমর্থকেরা জয় পাকিস্তান বলে স্লোগান দিলে ভারত সমর্থকেরা তার প্রতিবাদ করে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভারত সমর্থকেরা পাকিস্তান সমর্থকদের ওপর হামলা চালায়।
এতে কাশেম মৃধা ও কামাল মৃধা নামে দুই ভাই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খেলা দেখা নিয়ে হামলায় দুইজন আহতের খবর শুনেছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আগামী আসর থেকে দুটি দল বাড়ছে। ফলে নতুন আসরে আট দলের বদলে দশ দলের লড়াই দেখবেন ক্রিকেট ভক্তরা।
আজ সোমবার দুবাইয়ে এক নিলামের মাধ্যমে নতুন দুটি দলের মালিক ও ভারতের কোন শহরের প্রতিনিধিত্ব করবে তা নির্ধারিত হবে। দুবাইয়ে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে এ নিলাম।
কয়েকদিন আগে জানা যায় আইপিএলের দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে আমেরিকান কোম্পানি গ্ল্যাজার ফ্যামিলি, যারা ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক। এ জন্য ১০ হাজার ডলার দিয়ে টেন্ডারও কেনে তারা।
তবে শুধু টেন্ডার কিনেই বসে নেই গ্ল্যাজার ফ্যামিলি। তারা সত্যি সত্যি আইপিএলে দল কিনতে বেশ আগ্রহী। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আইপিএলের নিলামে অংশ নিতে দুবাইয়ে এসেছে গ্ল্যাজার ফ্যামিলি তথা ম্যানচেস্টার ইউনাইটেড। এখন যদি ব্যাচে-বলে মিলে যায় তাহলে রোনালদোর ম্যানইউ ক্রিকেটে তাদের নতুন যাত্রা শুরু করবে।
গ্ল্যাজার ফ্যামিলি/ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কারণে টেন্ডার বিক্রির সময় বৃদ্ধি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ তারাও চায় বিদেশী বড় কোম্পানী যুক্ত হোক আইপিএলে। এতে করে তাদের ব্র্যান্ড ভেলু আরো বাড়বে।
এবার আইপিএলের নতুন দলেন শহর হিসেবে আসামের থাকার সম্ভাবনা আছে। ভারতের ওই পাশটায় আইপিএলের কোন দল নেই। তাই এ বিষয়টি নিয়ে ক্ষোভ আছে এ অঞ্চলের মানুষদের। আসামের গুয়াহাটিতে আছে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম। ফলে আসামের নামে আইপিএলের নতুন দলের দেখা মিলতেও পারে।
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হারার পর চুপ করে থাকতে পারেনিন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাষ্কার। পাকিস্তান ও ভারতের এ লড়াইটির পর স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, পাকিস্তান ভারতকে হাতুড়ি দিয়ে পুরো পিষে দিয়েছে। তিনি দলের এমন পারফরমেন্স মানতে পারছেন না। তবে তিনি সঙ্গে এও বলেছেন, যা হবার তা হয়ে গেছে। এখন এটি নিয়ে আর ভেবে বসে থাকলে চলবে না। সামনের ম্যাচগুলোতে ভারত কিভাবে ভালো করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার মতে এটি হলো মাত্র শুরু, শেষ নয়। সামনে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।
এ ব্যপারে গাভাষ্কার বলেন, ‘ ভারতের জন্য এই পরাজয়টি হাতুড়ির বাড়িতে পিষে যাওয়ার মতো। আশা করি ভারত এখান থেতে দ্রুত উত্তরণ ঘটাতে পারবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন এ ম্যাচে কি হয়েছে এটি আমাদের ভুলে যেতে হবে এবং পরববর্তী ম্যাচগুলোর দিকে নজর দিতে হবে।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক মেট্রো এলাকায় বসবাসরত বাংলাদেশিদের ২০ শতাংশ দারিদ্রসীমার নিচে দিনাতিপাত করছে। এশিয়ান আমেরিকান ফেডারেশনের সর্বশেষ জরিপে (২০১৯) এমন উদ্বেগজনক তথ্য উদঘাটিত হয়েছে। চার সদস্যের একটি পরিবারের বার্ষিক আয় যদি ২৬ হাজার ডলারের কম হয় তাহলে তাদেরকে চরম দারিদ্রের সাথে বসবাসরকারি হিসেবে চিহ্নিত করা হয়।
ফেডারেশনের কর্মকর্তা মীরা ভ্যানুগোপাল রবিবার জরিপের বিবরণ প্রদানকালে করোনা পরবর্তী সময়ের জরিপ প্রকাশ পেলে আরো উদ্বেগের তথ্য সামনে আসবে বলে উল্লেখ করেছেন। তিনি জানান, নিউইয়র্ক, নিউজার্সি, ফিলাডেলফিয়া, কানেকটিকাট অঞ্চলে বসবাসরত এশিয়ান-আমেরিকানদের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় বাংলাদেশীরা। এর আগে ২০১০ সালের জরিপের তুলনায় বাংলাদেশীদের সংখ্যা হাডসন ভ্যালিতে ১৯২%, নিউইয়র্ক সিটিতে ১১২%, নিউজার্সি ও ফিলাডেলফিয়ায় ১৭৬% বাড়লেও দারিদ্র মুক্তির ক্ষেত্রে তেমন হেরফের ঘটেনি। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাসা ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর মূল্যবৃদ্ধির সাথে সঙ্গতি রেখে কারোরই আয়-রোজগার বাড়েনি। এ অবস্থায় বিপুলসংখ্যক বাংলাদেশি বাফেলো, শিকাগো, বিংহামটন, আপার ডারবি, হিউস্টন, ডালাসে পাড়ি জমালেও পারিবারিক কোটায় নবাগতরা নিউইয়র্কে বসতি গড়েছেন। অর্থাৎ এরা স্বদেশী আমেজে স্বদেশী কালচারে দিনাতিপাত করতে অভ্যস্থ হওয়ায় অর্থ সংকটকে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন বলে জরিপ পরিচালনাকারীরা উল্লেখ করেছেন। জরিপে প্রকাশ, মোট জনসংখ্যার এক পঞ্চমাংশই গরিবের চেয়েও গরিবানা হালে দিনাতিপাত করছেন বাংলাদেশি, চায়নিজ, পাকিস্তানী এবং নেপালিরা। তুলনামূলকভাবে ভারতীয়দের অবস্থান অনেক ভালো। বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভের পর নিজেদের অবস্থানকে সুসংহত করেছেন এবং তারা সবচেয়ে দামী এলাকায় বসতি গড়েছেন। যা অনেক আগেই ভারতীয়দের বেলায় ঘটেছে। এশিয়ান আমেরিকান ফেডারেশনের জরিপ পরিচালনাকারিরা মন্তব্য করেছেন, বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি এবং চীনাদের দারিদ্র মুক্তির জন্যে ভাষাগত সমস্যা দূর করার পাশাপাশি জাতিগত ঐক্য সংহত করতে হবে। সাধ্যমত শিক্ষালাভে মনোযোগী হতে হবে। জরিপ পরিচালনাকারীরা পরামর্শ দিয়েছে, বয়স্কদের সেবামূলক কার্যক্রমকে এশিয়ান কালচারে উজ্জীবিত রাখতে হবে। জরিপের তথ্য অনুযায়ী, এশিয়ান আমেরিকানদের মধ্যে ১০ বছরের ব্যবধানে চরম দারিদ্রের সংখ্যা ১৫% বেড়েছে। ২০১০ সালে ছিল ২ লাখ ৫২ হাজার, ২০১৯ সালে তা ২ লাখ ৯০ হাজার হয়েছে। নিউইয়র্ক মেট্র এলাকায় দারিদ্র সীমার নীচে বসবাসকারি এশিয়ানের হার ১০.৪%। ২০১০ সালে তা ছিল ৯.২%। জরিপের তথ্যে আরো বলা হয়েছে, এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশী বাড়ছে বাংলাদেশীর সংখ্যা। কঠোর শ্রম দিচ্ছেন, কিন্তু স্বপ্ন পূরণের পথে ধাবিত হতে সক্ষম হচ্ছেন না। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, সিটি, স্টেট এবং ফেডারেল প্রশাসনে বিদ্যমান অনেক সুযোগ-সুবিধার সাথে তারা পরিচিত না থাকায় ন্যায্য পারিশ্রমিক দূরের কথা ব্যবসায়িক সুবিধাও হারাচ্ছেন। মূলধারার রাজনীতিতে তারা জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে সক্ষম হননি এখনও। ভোটের ময়দানেও পিছিয়ে রয়েছেন বাংলাদেশীরা। এমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর তাগিদ দিয়েছেন এশিয়ানদের বন্ধু কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি এই জরিপের ইতিবাচক প্রসঙ্গে বলেন, অভিবাসী সমাজের নাজুক অবস্থার অনেক কিছুই আমরা জানতে সক্ষম হলাম। এখন সে সব ইস্যুতে সরব হবো। স্টেট সিনেটর জন ল্যু অভিন্ন ভাষায় বলেছেন, এশিয়ানরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার বলেছেন, এশিয়ান আমেরিকান ফেডারেশনের এই জরিপ আমাদের চোখ-কান খুলে দিয়েছে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর ভারতের পাঞ্জাবের বিভিন্ন কলেজে পড়াশোনা করা কাশ্মিরি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হামলাকারীদের বেশির ভাগই পাঞ্জাবে বসবাসরত উত্তরপ্রদেশ ও বিহারের লোকজন।
হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘ফ্রি প্রেস কাশ্মির’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বেশ কয়েকজন কাশ্মিরি ছাত্রের ওপর হামলা হয়েছে। তাদের হোস্টেলের কক্ষে হামলা করা হয়। আক্রান্ত এক ছাত্র হামলার লাইভ স্ট্রিমও করেন ফেসবুকে। শিক্ষার্থীদের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আকিকে উদ্ধৃত করে ফ্রি প্রেস কাশ্মির জানায় যে উত্তর প্রদেশ ও বিহারের কয়েকজন ছাত্র তার রুমে ঢুকে তাকে আক্রমণ করে। একই কলেজের অপর এক ছাত্র শোয়েব বলেন, ‘আমরা আমাদের হোস্টেলের রুমে ছিলাম তখন বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাই। আমরা কি ঘটছে তা দেখতে গিয়েছিলাম এবং অন্য ব্লকে কিছু লোককে কাশ্মিরি ছাত্রদের আক্রমণ করতে দেখেছি। তারা ঘরের জানালার কাচ ভেঙ্গে ক্রমাগত ‘তুমি পাকিস্তানি’ বলে চিৎকার করছিল।’ অন্য এক ছাত্র বলেন, ‘স্থানীয় পাঞ্জাবিরা আমাদের উদ্ধার করতে এসেছিল। তারা আমাদের এই হামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছিল।’ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন যে তারা কলেজ প্রশাসনের সাথে এই হামলা প্রসঙ্গে কথা বলেছেন এবং তাদের আশ্বাস দেয়া হয়েছে যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এই হামলার ঘটনায় অন্তত ছয় কাশ্মিরি ছাত্র জখম হয়েছেন বলে জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে তীব্র ট্র্যাফিক জ্যাম দেখা যায়। রোববার (২৪ অক্টোবর) বিকেল থেকে শুরু হয় এ জ্যাম। রেশ থাকে রাত পর্যন্ত।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার বিকেল থেকে পরপর কয়েকটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সিডিউলের কারণে রানওয়ে ব্যস্ত ছিল। ঢাকায় আসা প্রতিটি ফ্লাইটকে অবতরণের জন্য ২০ থেকে সর্বোচ্চ ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
জানা গেছে, রোববার বিকেলে কাতারের দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের কিআর-৬৩৪ বিকেল ৪টা ১৮ মিনিটে অবতরণের প্রস্তুতি নিলেও প্লেনটিকে ঢাকার আকাশে অবস্থান করতে বলা হয়। পরে ৩০ মিনিট আকাশে চক্কর দেওয়ার পর ফ্লাইটটি অবতরণ করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬১৬ ফ্লাইটটিও ৪টা ২০ মিনিটে অবতরণের চেষ্টা করে। রানওয়েতে জ্যাম থাকায় প্লেনটিকে ২১ মিনিট আকাশেই থাকতে হয়। ফ্লাইটটি ছিল ৪৫ মিনিটের। জটের কারণে অতিরিক্ত সময় আকাশে ঘুরতে হয়েছে প্লেনটিকে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের রাজশাহী থেকে ঢাকাগামী (বিএস-১৬৮) ৩০ মিনিটের ফ্লাইটটি অতিরিক্ত ২০ মিনিট এবং চেন্নাইয়ের ফ্লাইটটিও অবতরণের অপেক্ষায় আকাশে বেশকিছু সময় চক্কর দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ২৭টি ফ্লাইট উড্ডয়ন করে। একই সময়ে ৩০টি ফ্লাইট অবতরণের কথা ছিল। দু-একটি ফ্লাইট ছাড়তে বিলম্ব করলেই (ডিলে হলে) এমন সমস্যা দেখা যায়। এ কারণে কিছু ফ্লাইটকে আকাশে ‘হোল্ড’ করতে বলা হয়।
বলছি দাইরো আন্তোনিও উসুগার কথা। কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট তিনি। দেশটির নিরাপত্তা বাহিনী গত শনিবার (২৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি কলম্বিয়ার সবচেয়ে বড় মাদকপাচারকারী।
উসুগা অবশ্য ‘ওটোনিয়েল’ হিসেবেই বেশি পরিচত। ধারণা করা হয়ে যে তিনি সহিংস ক্লান দ্যেল গলফো গোষ্ঠীর প্রধান, যেটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে কোকেন পাচারের বড় পথগুলো নিয়ন্ত্রণ করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে শনিবারের গ্রেপ্তারের ঘটনাকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করেছেন। ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত হন কলম্বিয়ার কুখ্যাত এই মাদক সম্রাট। ডুকে বলেন, ‘আমাদের দেশে চলতি শতকে মাদকপাচারকারীদের উপর সবচেয়ে বড় আঘাত এটি’। ওটোনিয়েল শুধু বিশ্বের সবচেয়ে বড় ত্রাসসৃষ্টিকারী মাদক সম্রাটই নয়, একজন হত্যাকারীও যে পুলিশ, সেনা সদস্য এবং স্থানীয় অ্যাক্টিভিস্টদের খুন করেছে, যোগ করেন তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, তাকে গ্রেপ্তারে দেশটির সামরিক ইতিহাসে জঙ্গলে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়।’ উসুগার মাদকপাচারকারী দলের অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছেন ডুকে। অন্যথায়, তাদের উপর আইনের পুরোপুরি প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মাদক পাচার, হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ নানা অভিযোগ রয়েছে কলম্বিয়ার এই মাদক সম্রাটের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি। উসুগাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করার উপযুক্ত তথ্য কেউ দিলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা ২০০৯ সালে দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। ৫০ বছর বয়সি উসুগার জন্ম কলম্বিয়ার নেকোক্লিতে। প্রত্যন্ত অঞ্চলের এক পরিবারের নয় সন্তানের মধ্যে সপ্তম তিনি। আঠারো বছর বয়সে একটি মার্কসবাদী গেরিলা গোষ্ঠীর সদস্য হয়েছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সেটি ভেঙে যায়। তাকে গ্রেপ্তারে এর আগেও একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। তবে সাফল্য এসেছে শনিবার। ২২ হেলিকপ্টার নিয়ে ৫০০ পুলিশ সদস্যের অভিযানে গ্রেপ্তার হন তিনি। সূত্র : রয়টার্স।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বাণিজ্যিক বিমান চলাচলে আংশিক অপারেশনের দেড় বছর পর সম্পূর্ণ সক্ষমতা ফিরে এসেছে, যা ৩০% এর বেশি ছিল না।
যাত্রীদের চলাচলের সুবিধার্থে নিবিড় ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় কাজ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে।
সিভিল অ্যাভিয়েশনের তথ্যমতে মোট ফ্লাইটের সংখ্যা ১৭৫ টিতে পৌঁছেছে, যার মধ্যে ৮৫ টি প্রস্থান এবং ৯০ টি আগমন।
একটি সূত্র জানিয়েছে যে, গতকাল বাণিজ্যিক ফ্লাইটের অপারেশন শতকরা পরিমাণ ছিল স্বাভাবিক অপারেটিং ক্ষমতার চেয়ে ৫৫%, বিশেষ করে গ্রীষ্মের শেষে বিভিন্ন কারণে সম্পূর্ণরূপে পরিচালনার সিদ্ধান্ত সক্রিয় করার সাথে সাথে পর্যটন কেন্দ্র গুলি কর্মসূচি এবং বিমান সংস্থাগুলি ফ্লাইটের সময়সূচী জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে, সেইসাথে কিছু সংস্থার শীতকালের সাথে সামঞ্জস্যপূর্ণ ফ্লাইটের সময়সূচী অনুযায়ী তাদের সুচী জমা দেবে, যা আগামী মাসের শুরুতে শুরু হবে।
সূত্রটি বলেছে যে, বিমানবন্দরে মন্ত্রণালয় এবং সংস্থাগুলির প্রতিনিধিদের কর্মী সংস্থার সাথে সমন্বয় সভা ডেকেছে, যাতে কোনও বাধা ছাড়াই বিমানবন্দরের চলাচলের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা যায়, অপারেটিং এজেন্সিগুলি ভ্রমণ ও বিমান চলাচল করোনা মহামারীর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা উপস্থাপন করেছে।
টিকিটকের মুল্য কমের বিষয়ে সূত্রটি উল্লেখ করেছে যে, সম্পূর্ণ অপারেশনে ফিরে আসা দেশের এয়ার ট্রান্সপোর্ট মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, যা কিছু ভ্রমণ গন্তব্যের জন্য টিকিটের দাম বৃদ্ধির সাক্ষী হয়ে আছে, তবে বিমানবন্দর সম্পূর্ণ অপারেশন ফিরে আসার সাথে টিকেট সরবরাহ বৃদ্ধি এবং সমস্ত গন্তব্যস্থল থেকে আসন প্রাপ্তির কারণে টিকিটের দাম কমবে। সুত্রঃ আল কাবাস।
কাতারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির জন্য ওয়েবিনার সিরিজের ৪র্থ পর্ব গত ২০ অক্টোবর, ২০২১ Zoom Platform-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন, এনডিসি।
রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন তার সূচনা বক্তব্যে বলেন, বাংলাদেশী কর্মীরা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশে সুনামের সাথে কাজ করে আসছেন এবং তারা স্থানীয় সংস্কৃতি ও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরো বলেন অপরাধ দমনে সবার দায়িত্ব রয়েছে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের ওয়েবিনার সিরিজ কার্যকরী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কাতারের ক্যাপিটাল সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল গানেম আল হুদায়ফি নির্ধারিত “Crime Prevention and Joint Responsibility in Maintaining Security and Safety and Enhancing Security Sense” শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে তিনি ধারাবাহিকভাবে অপরাধের বিষয়ে সচেতনতা সৃষ্টি, চুরির অপরাধ, হামলা বা আক্রমনের অপরাধ, লাইসেন্স ছাড়া কোন দ্রব্য বিক্রয়, মাতলামির অপরাধ, শুল্ক চোরাচালান ও পাচারের অপরাধ, অননুমোদিত স্থানে ধুমপান করা, হারানো বস্তু সংক্রান্ত বিধি, আত্মহত্যার চেষ্টা, অপরের সম্পদ নষ্ট করা, ব্যালেন্স ছাড়া চেক ইস্যু করা ইত্যাদি বিষয়ে বিশদ ব্যাখ্যাসহ আলোচনা করেন। বাংলাদেশ দূতাবাস এবং ইন্টেরিয়র মিনিস্ট্রির কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রায় দুইশত প্রবাসী বাংলাদেশী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সূত্র:-বাংলাদেশ দূতাবাস দোহা,কাতার
যদিও মন্ত্রিসভা ঘোষণা করেছে যে ভিসা ইস্যুটি ২৪ শে অক্টোবর থেকে উন্মুক্ত হবে, স্বরাষ্ট্র মন্ত্রক এই সপ্তাহে সভা করবে বলে আশা করা হচ্ছে কুয়েতে প্রবেশের জন্য বিদেশীদের ভিসা পুনরায় খোলার প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য।
রিপোর্ট অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা ইস্যু পুনরায় চালু করার জন্য যথাযথ প্রক্রিয়ার বিষয়ে সম্মত না হওয়া পর্যন্ত ভিসা খোলার সময় এক বা দুই সপ্তাহের জন্য বিলম্বিত হতে পারে।
সূত্র বলেছে ভিসা প্রদান এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ অপারেশন সংক্রান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তব বাস্তবায়নের জন্য এক বা দুই সপ্তাহ প্রয়োজন।
সূত্র জানায়, টিকা দেওয়া ব্যক্তিদের প্রবেশ ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্তের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ প্রয়োজন যা “কয়েক দিনের মধ্যে” বা নভেম্বরের শুরুতে তাড়াতাড়ি কার্যকর হতে পারে। কোভিড সময়কালে, MoI তার অনলাইন প্ল্যাটফর্মে বেশ কয়েকটি লেনদেন স্থানান্তরিত করেছিল। কর্তৃপক্ষ এর অনলাইন প্ল্যাটফর্মে নতুন ভিসা আবেদন যোগ করার সম্ভাবনাও পরীক্ষা করছে।