বিদেশ আসুন, তবে অদক্ষ শ্রমিক হিসাবে না!

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বৈধ অভিবাসনকে আমি একজন প্রবাসী হিসাবে সবসময়ই সাপোর্ট করি। প্রবাসে অবারিত সুযগ আছে নিজেকে প্রতিষ্ঠিত করার ও সমাজকে ভাল কিছু প্রদানের ….

বাংলাদেশের এক কোটির ও বেশি মানুষ প্রবাসী, কুয়েত, দুবাই বা সৌদিতে বাংলাদেশী শ্রমিকদের জয়জয়কার, তবে সেটা সংখ্যায় …. ভাল পদ – পদবী, পজিশন গুলোতে ভারতীয়, মিশরীয়, ফিলিপাইনের নাগরিকদেরই আধিপত্য ….

আমার মেসেজ একদম পরিষ্কার, বিদেশে আসুন তবে দক্ষ হয়ে! সম্মান ও পাবেন, আবার শ্রমের মজুরি ও আকর্ষণীয় …

কোন দেশে যাবেন, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে, বাইরে এসে আপনি পেশা হিসাবে কি করবেন? আগে এটাই মনস্থির করুন …..

লিবিয়া প্রবাসীদের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে শিথিলিতা।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

লিবিয়া হতে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ইতোপূর্বের আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে যে সকল প্রবাসী করোনাভাইরাসের পূর্ণ ডোজ ভ্যাক্সিন গ্রহণ করতে পারেনি তাদেরকে বাংলাদেশে ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন হবেনা। তবে সকলকে বাংলাদেশে ভ্রমণের জন্য (১২ বছরের কম বয়সী শিশু ব্যতীত) যাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময়ে আরটি পিসিআর পরীক্ষার জন্য নমুনা দিয়ে নেগেটিভ রিপোর্ট সাথে বহন করতে হবে।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। আজ সোমবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

সুত্রঃ বাংলাদেশ টাইমস।

লিটনের বদলে আকবরের সুযোগ পাওয়া উচিত!

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে লিটন দাসের পর পর ক্যাচ মিস ও শেষ পর্যন্ত দলের পরাজয় হয়। এরপর রোববারের ম্যাচ নিয়ে ধারাভাষ্যকাররা নানা এই মন্তব্য করেন।

ইএসপিএনের বিশ্লেষণে একজন ধারাভাষ্যকার বলেন, এই টুর্নামেন্টের পর লিটন দাস হয়তো আর দলে সুযোগ পাবেন না। তার বদলে দলে সুযোগ পেতে পারেন অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর হোসেন। লিটনের জায়গায় তার মতো খেলোয়াড় সুযোগ পাওয়া উচিত। আকবর একজন বড় মাপের খেলোয়াড়।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হতাশাজনক নৈপুণ্য দেখান লিটন। গুরুত্বপূর্ণ সময়ে দু’টি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়ে ‘ভূমিকা’ রাখেন বাংলাদেশ দলের এই ফিল্ডার। ওই দু’টি ক্যাচের অন্তত একটি লুফে নিতে পারলেও বদলে যেতে পারত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল।

কোয়ারেন্টাইন ছাড়া ৪৬ দেশের নাগরিকের থাইল্যান্ড ভ্রমণের সুযোগ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন ৪৬ দেশের নাগরিক। তবে এক্ষেত্রে অবশ্যই এসব দেশের নাগরিকদের ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে ৪৬ দেশের নাগরিকরা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রুনাই, বুলগেরিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, সাইপ্রাস, চেকপ্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, মালয়েশিয়া, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং হংকংয়ের যেসব নাগরিক ইতোমধ্যেই ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণের অনুমতি পাবেন।

সূত্রঃ জাগো নিউজ।

বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বিশ্বকাপের সব ফরম্যাটেই- হোক সে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, ভারতের বিরুদ্ধে এবারই প্রথম জয় পেল চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান।  

আজ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই মহারণে ভারতকে ১০ উইকেটে হারালো বাবর আজমের দল।

কুয়েতে শীঘ্রই শুরু হচ্ছে অনলাইনে ভিসা আবেদন’

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতের মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সিদ্ধান্ত অনুযায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বেসামরিক বিমান চলাচলের মহাপরিচালক বিমানবন্দরে সম্পূর্ণ সক্ষমতা পরিচালনার জন প্রস্তুতি নিশ্চিত করেছেন এবং সেই অনুযায়ী বিমানবন্দরে সকল সেবা সংস্থার সাথে কর্তৃপক্ষের একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন। এবং এয়ারলাইন্স, আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিমানবন্দরে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে

টিকা দেওয়া ব্যক্তিদের জন্য সব ধরণের ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্তের জন্য বেশ কয়েকটি ব্যবহারিক পদ্ধতি প্রয়োজন।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনশক্তি পাবলিক অথরিটি এবং এমওআই -এর সাথে একটি প্রক্রিয়া অনুসরণ করা হবে, রিপোর্ট আল রাই পত্রিকার।

সূত্র জানায় যে, মহামারী সংকটের সময় এমওআই প্রবাসীদের জন্য ভিসা লেনদেন যেভাবে অনলাইন সিস্টেমে নবায়ন পদ্ধতি চালু করেছিল, যাহা ছিল বেশ সফল, এই প্রবণতা বজায় রেখে, বিশেষ করে কুয়েতের প্রবাসীদের জন্য অনলাইনে ভিসা প্রদান করা হবে ।

তবে ভিসা পাওয়ার জন্য তাদের কিছু শর্ত পরিত্যাগ করতে হবে।

সমস্ত লেনদেনের জন্য পর্যালোচনা করার জন্য ব্যক্তিগতভাবে দেখার প্রয়োজন হবে না, কিছু ক্ষেত্রে যাচাইয়ের জন্য ব্যক্তিগতভাবে আবেদনের প্রয়োজন হবে।

সূত্র জানিয়েছে যে আগামী দিনগুলিতে ভিসা প্রদানের বিষয়ে একটি সুস্পষ্ট ব্যবস্থা থাকবে, যা পরবর্তী মাস থেকে শুরু হবে।

কুয়েতের গ্র্যান্ড মসজিদে ২৪তম কুরআন মুখস্ত প্রতিযোগিতা শুরু’

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতের গ্র্যান্ড মসজিদে ২৪তম কুরআন মুখস্ত প্রতিযোগিতা শুরু হয়েছে, মহামান্য আমীর শেখ নওয়াফ আল-আহমদ আল-আল-আল-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

১ম সপ্তাহে পুরুষ, এবং দ্বিতীয় সপ্তাহে নারী ও মেয়েরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করিবে।

পুরুষ ও ছেলেদের জন্য প্রতিযোগিতার প্রথম সপ্তাহ শেষ হওয়ার পর কুরআন মুখস্ত প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য এবং চাহিদা শেষ দিনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এর মধ্যে ছিল পঠন প্রতিযোগিতা, সাধারণ প্রতিযোগিতা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শ্রেণী, যুব ও গৌরব প্রতিযোগিতা, সংশোধনমূলক প্রতিষ্ঠান এবং কেয়ার হোমের বাসিন্দাদের জন্য আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা।

কুয়েত এই সপ্তাহে ৬০ বছর বয়সী প্রবাসীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার’

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতের স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, কুয়েতি কর্তৃপক্ষ এই সপ্তাহে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের একামা নবায়নের উপর বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেবে বলে স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে।

এই মাসের শুরুর দিকে, কুয়েতি আইনি পরামর্শ ও আইন বিভাগ গত বছরের আগস্টে জারি করা নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে বলেছিল যে, এর কোন আইনি ভিত্তি নেই।

সুত্রে প্রকাশ, PAM মহাপরিচালক অনুমোদন ছাড়াই এই সিদ্ধান্ত জারি করেছিল।

সূত্রের উদ্ধৃত করে কাগজটি বলেছে, আলোচনার জন্য একটি নতুন প্রস্তাব হল, একামা নবায়ন করার পূর্বশর্ত হিসেবে KD250 এবং স্বাস্থ্য বীমা ধার্য করা।

তবে কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল কাবাস পত্রিকা সম্প্রতি জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ছয় মাসে প্রায় ৪,০১৩ জন প্রবাসীকে কুয়েতের কাজের বাজার থেকে বের করে দেওয়া হয়েছে।

জানা গেছে, হাজার হাজার ৬০ বছর বয়সী প্রবাসী একামা নবায়নের আশায় প্রতি মাসে অস্থায়ী একামা (খুরুজ) লাগিয়ে পুনঃ একামা নবায়নের অপেক্ষা করছে ।
সুত্রঃ গালফ ইন্সিডাইর ।

বিয়ে না করায় অন্তরঙ্গ মুহূর্তে প্রেমিকের জিহ্বা কেটে ফেলে প্রেমিকা।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রেম করার পরও বিয়ে না করার এবার অদ্ভুত কাণ্ড ঘটালেন প্রেমিকা। জানা যায়, ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কের দীর্ঘ সময় পরেও বিয়ে না করায় প্রেমিকের জিহ্বা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকা শারমিন আক্তারের (২৫) বিরুদ্ধে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের ফড়িঙ্গা গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে প্রেমিক সাইফুল ইসলামের কেটে রাখা জিহ্বা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর প্রেমিক সাইফুল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত শারমিন আক্তার একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে। ধামরাইয়ের সাইফুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাইফুল ইসলাম ফড়িঙ্গা গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে প্রেমিকা শারমিনের সঙ্গে দেখা করতে যান। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্তে প্রেমিকা শারমিন কৌশলে ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করে ফেলেন। এরপর শারমিনের বাবা শফিকুল, মা পানকা বেগম, ভাই ফারুক হোসেন ও নানা সোরহাব হোসেন মিলে সাইফুলকে বেধড়ক মারধর করলে সাইফুল অজ্ঞান হয়ে যায়। তারা সাইফুলকে মৃত ভেবে ঘরের ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, সাইফুল ইসলাম শারমিন আক্তারের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন সাইফুল। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা শারমিন ক্ষিপ্ত হয়ে পরিবারের সহযোগিতায় সাইফুলের জিহ্বা কেটে নেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।