রাত কাটাতে গিয়ে যৌনকর্মীর সঙ্গে ‘পিয়ানো প্রিন্স’ গ্রেফতার।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

‘পিয়ানো প্রিন্স’ হিসেবে পরিচিত লি ইউনডির গ্রেফতারের খবরে তার অনেক ভক্ত হতভম্ব হয়ে গেছেন। চীনের জনপ্রিয় তারকা পিয়ানোবাদক লি ইউনডিকে এক যৌনকর্মীর সঙ্গে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘পিয়ানো প্রিন্স’ খ্যাত ৩৯ বছর বয়সী লি ইউনডিকে ২৯ বছর বয়সী এক যৌনকর্মীর সঙ্গে রাত কাটানোর সময় গ্রেফতার করা হয়।

পুলিশ অবশ্য প্রথমে লি ইউনডির পুরো নাম প্রকাশ করেনি। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম পরে লি ইউনডিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

মাত্র ১৮ বছর বয়সে লি ইউনডি পিয়ানোবাদক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ২০০০ সালে প্রথম চীনা নাগরিক হিসেবে তিনি সম্মানসূচক চপিন পিয়ানো কম্পিটিশনের প্রথম পুরস্কার জিতে নেন।

বিশ্বের বিভিন্ন দেশে তিনি পিয়ানো বাজিয়েছেন। চীনে তার জনপ্রিয়তা তুঙ্গে।

চীনের টুইটারের মতো খুদে ব্লগিং সাইট ওয়েবোতে অনেকেই লি ইউনডিকে গ্রেফতারের বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। তার অনেক ভক্ত বিশ্বাসই করতে পারছেন না যে লি ইউনডি এই কাজ করতে পারে।

এদিকে, লির গ্রেফতার খবর সামনে আসার পর চাইনিজ মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন ‘সমাজের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব’ ফেলায় তার সদস্যপদ বাতিল করবে বলে জানিয়েছে।

চীনের সরকার সম্প্রতি বিনোদন জগতের তারকাদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। এসবের মধ্যেই লির এই গ্রেফতারকে যেসব তারকারা ‘অনৈতিক’ কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এলোপাথাড়ি গুলি, হতাহত ৮।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে এলোপাথাড়ি গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যটির ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২৪ অক্টোবর) এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।
পুলিশ জানিয়েছে, জর্জিয়ার ফোর্ট ভ্যালিতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে মোট আটজনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) এই ঘটনা তদন্ত করছে।
জিবিআই জানিয়েছে, গোলাগুলিতে নিহত ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নয়। এছাড়া আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলায় জড়িতদের শনাক্তে সহায়তা চেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। কোনো অভিযুক্তকে এখনও পর্যন্ত আটক করা যায়নি।
স্পুটনিক বলছে, গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়। পরে অবশ্য সেটি খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে ঢুকতে ও বের হতে পারছেন। সূত্র : স্পুটনিক

বৃদ্ধকে সুদের টাকার জন্য প্রকাশ্যে বিবস্ত্র-নির্মম নির্যাতন।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

গ্রামের গরীব মানুষ সুদের যাতাকলে পিষ্ট হচ্ছেন প্রতিদিন। কড়া সুদে টাকা নিয়ে নির্যাতন ও অপমানের ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন।

এদিকে বকশীগঞ্জে সুদের টাকার জন্য এক বৃদ্ধকে প্রকাশ্যে বিবস্ত্র হতে বাধ্য করেছেন এক দাদন ব্যবসায়ী। তবে বিবস্ত্র হয়েও সুদের টাকার দায় থেকে মুক্তি পাননি ঐ দরিদ্র বৃদ্ধ। দাদন ব্যবসায়ীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন ঐ দিনমজুর। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে।

স্থানীয়রা জানান, মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের সাধু শেখের ছেলে সফিকুল ইসলাম এলাকায় চিহ্নিত দাদন ব্যবসায়ী। গত চার বছর আগে তার কাছ থেকে চড়া সুদে ১০ হাজার টাকা নেন একই এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে নান্ডা শেখ (৫৫)। ১০ হাজার টাকা সুদে নিলেও গত চার বছরে প্রায় ৪০ হাজার টাকা সুদ দেন নান্ডা শেখ।

আসল ১০ হাজার টাকা থেকেও ৫ হাজার টাকা ফেরত দেন তিনি। এরপরেও ৫ হাজার টাকার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকেন সফিকুল। করোনার কারণে ঐ ৫ হাজার টাকা ফেরত দিতে পারছিলেন না নান্ডা শেখ। গত ১ মাস আগে সফিকুল মিয়া বৃদ্ধ নান্ডা শেখকে শর্ত দেয়— প্রকাশ্যে বিবস্ত্র হতে পারলে ৫ হাজার টাকা আর ফেরত দিতে হবে না। টাকা ফেরত দিতে না পারায় বাধ্য হয়ে অসহায় বৃদ্ধ নান্ডা শেখ সবার সামনে বিবস্ত্র হন।

বৃদ্ধ নান্ডা শেখ ভেবেছিলেন ৫ হাজার টাকা আর ফেরত দিতে হবে না। সফিকুলও একমাস আর টাকা চায়নি। গত শুক্রবার সফিকুল আবারো নান্ডা শেখকে টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে না পারায় প্রকাশ্যে বৃদ্ধ নান্ডা শেখকে মারধর করে সফিকুল।

ছাগলের জন্মদিনে আতশবাজি, কেক কাটা ও মিষ্টি বিতরণ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

শত শত মানুষের উপস্থিতিতে পালন করা হয় ছাগলের জন্মদিন। সব ধরণের আয়োজন ছিল। নিতান্তই শখের বসে মানুষ কত কিছু করে থাকে। তাই বলে ছাগলের জন্মদিনে কেক কাটা! হ্যাঁ, শখের বশে কেক কেটে ছাগলের জন্মদিন পালন করে আলোচনায় আসলেন টেকনাফের সাইফুল ইসলাম। তিনি পেশায় একজন পান বিক্রেতা।

জানা গেছে, শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শতশত উৎসুক জনতাকে সঙ্গে নিয়ে নিজের আদরের পোষা ছাগলের জন্মদিন পালন করেন সাইফুল। এ সময় কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। কেক কাটার পর আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই।

ছাগলের মালিক সাইফুল ইসলাম জানান, আমার পোষা ছাগলটির বয়স একবছর পূর্ণ হলো শুক্রবার। তাই নিজের ভালো লাগা থেকেই প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।

কলম্বিয়ার মাদক সম্রাট উসুগা গ্রেফতার।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী ও অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দেশটির সেনা, নৌ ও পুলিশ বাহিনী যৌথ অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) দাইরো আন্তোনিও উসুগা ওরফে অতোনিয়েলকে গ্রেফতার করে। খবর বিবিসির।
কলম্বিয়া সরকার অতোনিয়েলকে ধরিয়ে দিতে আট লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল এবং যুক্তরাষ্ট্র তার মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো এক টেলিভিশন বার্তায় অতোনিয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৯৯০ সালে পাবলো এসকোবারের পতনের পর এই শতাব্দীতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাফল্য এটি। অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন বলেও জানান তিনি।
অতোনিয়েলকে পানামার সীমান্ত সংলগ্ন উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া প্রদেশে তার গ্রামীণ আস্তানা থেকে গ্রেফতার করা হয়। কলম্বিয়ার সেনাবাহিনী পরে একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায়, সৈন্যরা হাতকড়া পরা অতোনিয়েলকে পাহারা দিচ্ছেন।
এর আগেও বেশ কয়েকবার ৫০ বছর বয়সী এই মাদক পাচারকারীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও তা সফল হয়নি।
১০ বছর আগে নববর্ষ উদযাপন পার্টিতে পুলিশের অভিযানে নিহত হয় অতোনিয়েলের ভাই। এরপর উপসাগরীয় মাদক পাচার সংগঠনের দায়িত্ব পায় অতোনিয়েল। কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী এই চক্রকে দেশটির সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রও এটিকে ভারী অস্ত্রে সজ্জিত এবং সহিংস হিসেবে বর্ণনা করে।
এই চক্রটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে এবং মানবপাচার, স্বর্ণ পাচার এবং মাদক পাচারের সঙ্গে জড়িত। ধারণা করা হয়, এই অপরাধী চক্রের সদস্য সংখ্যা এক হাজার আটশর মতো। আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু ও স্পেনেও ধরা পড়ে এই চক্রের সদস্যরা। সূত্র : বিবিসি

মেক্সিকোয় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, নিহত ৪।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। শনিবার (২৩ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি জানিয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গত শুক্রবার গোলাগুলির এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হন। নিহতরা সবাই গালফ কার্টেল নামক শক্তিশালী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। নিহত অন্যজন একজন পথচারী।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী মাতামরস শহরে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা একটি রাস্তায় টহল দেওয়ার সময় সন্দেহজনক কয়েকটি গাড়িকে গতিরোধের চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করে। পরে প্রাণহানির এই ঘটনা ঘটে।
গত এক সপ্তাহের মধ্যে মেক্সিকোর মাতামরস শহরে এটি নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রোববার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তীব্র গোলাগুলির মধ্যেই দ্রুতগতিতে বেশ কয়েকটি গাড়িকে চলতে দেখা যায়। সূত্র : রয়টার্স

মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরীয় সেনারা।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।

তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশে মার্কিন সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলে জনরোষ তুঙ্গে রয়েছে। এরমধ্যেই সিরিয়ার সেনাবাহিনী মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করলো।

কৌশলগত এম-ফোর হাইওয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর বহর যাওয়ার সময় সিরীয় সেনারা বাধা দেয়। সিরিয়ার এসব সেনা হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে দামখিয়া গ্রামে মোতায়েন ছিল।

সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

সূত্র: পার্সটুডে

জাতিসংঘ দিবস আজ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

আজ জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত এই সংস্থা কালের পরিক্রমায় কলেবরে অনেক বেড়েছে। ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে ১৯৪৫ সালে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে, শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নের জন্য কাজ করছে জাতিসংঘ।

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর জাতিসংঘের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে বাংলাদেশ। ১৯৭২ সালে বাংলাদেশের আবেদন চীনের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। পরবর্তীতে ১৯৭৪ সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ওই বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো বাংলায় জাতিসংঘে বক্তব্য রাখেন।

প্রথম থেকেই বহুপাক্ষিক ব্যবস্থার সমর্থক বাংলাদেশ সবসময় জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং করছে। শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে একই সঙ্গে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নিয়ে যেমন সমালোচনা রয়েছে তেমনি অনেক কাজ করতে সফল হয়নি বৈশ্বিক প্রতিষ্ঠানটি।

এদিকে জাতিসংঘের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারত্ব, সহযোগিতা ও সংহতির ভিত্তিতে একটি অধিকতর শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাই। আসুন, আমরা জাতিসংঘকে আমাদের আশার বাতিঘর বানাই।

তিনি বলেন, আমাদের দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের এই ঐতিহাসিক বছরে বাংলাদেশ আমাদের জনগণের উন্নত ভবিষ্যৎ রচনা ও উন্নততর ভবিষ্যতের জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরিতে যতটুকু করা সম্ভব, তা করতে প্রতিশ্রুতি দিচ্ছে।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশ জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শের প্রতি অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বিগত ৭৬ বছরে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নসহ বহু ক্ষেত্রে মানবজাতির সমৃদ্ধিতে পাশে থেকেছে।

মোদীর দলে যোগ দিলেই শাহরুখের নিস্তার: মহারাষ্ট্রের মন্ত্রী।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

রাজনৈতিকভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে যুক্ত নয় বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে শাহরুখ খানকে। এমনটিই দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেন, শাহরুখ যদি এই মুহূর্তে ক্ষমতাসীন দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে।

শনিবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে নিজের দল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল।

সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। সে বিষয়ে এই নেতা বলেন, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো সেই ঘটনার তদন্ত না করে শাহরুখের পেছনে পড়ে আছে। শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়ায় পরিণত হবে।’

আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে।

গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন আরিয়ান। তার জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে আদালতে।

ছাটাইয়ের প্রতিবাদে ইতালিতে ফ্লাইট অ্যাটেনডেন্টদের ‘পোশাক খুলে’ বিক্ষোভ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার প্রতিবাদে ইতালির জাতীয় এয়ারলাইন (আইটিএ) এয়ারওয়েসের অর্ধশত নারী কর্মী পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে রাস্তায় অভিনব প্রতিবাদ করেছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোমের ক্যাম্পিডোগ্লিও স্কয়ারে আনুমানিক ৫০ জন নারী কর্মী শুক্রবার (২২ অক্টোবর) তাদের এয়ারলাইন্সের ইউনিফর্ম খুলে ঠায় দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা ‘উই আর আলইতালিয়া’ বলে স্লোগান দিতে থাকে।
ফ্লাইট এটেনডেন্টদের ইউনিয়ন অভিযোগ করেছে, বেতন কাটা হয়েছে এবং তাদের অনেকে সিনিয়রিটি হারিয়েছেন। এভাবে চলতে থাকলে তাদের পক্ষে এয়ারলাইন্সটিতে কাজ করা সম্ভব হবে না বলেও জানান তারা।
আলইতালিয়া তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে। জানা গেছে, আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি।
আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেছেন, সকল কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছে। তবে ধর্মঘটের হুমকি জাতীয় লজ্জার বিষয় বলে মনে করেন তিনি। সূত্র: দ্য হিল।