মরুভূমি সবুজ করতে এক হাজার কোটি গাছ লাগানোর ঘোষণা সউদীর।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

মরুভূমিতে সবুজ বিপ্লব ঘটাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সউদী আরব। দেশজুড়ে ৫ কোটি হেক্টর ভূমিতে এক হাজার কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে তারা। এই কাজে অংশ নিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর আরব নিউজের
সৌদির পানি, পরিবেশ ও কৃষি মন্ত্রী আব্দুল রহমান আল-ফাদলি বলেন, সরকারের একার পক্ষে এটি করা অসম্ভব। এই পরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত বাজেট ও পুরো প্রকল্পের তহবিলের বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।
রিয়াদে সউদী গ্রিন ইনিশিয়েটিভ ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘সকল বেসরকারি খাত, বেসরকারি সংস্থা, নাগরিক, কৃষি সমিতি, পরিবেশ সমিতি, কোম্পানি, সরকারি কোম্পানি এবং সরকারও গাছ লাগানোর কাজে অংশ নেবে।’
সৌদি মন্ত্রী জানান, এক হাজার কোটি গাছ রোপণ সউদীর একটি ঐতিহাসিক উদ্যোগ। দেশের পতিত ভূমির ৫০ শতাংশকে সবুজে পরিণত করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমবে। এসব ভূমি বন্যপ্রাণীর সুরক্ষার জন্য মনোনীত করা হবে। বৈশ্বিক বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার এক শতাংশ রোপণ করবে সউদী।
আব্দুল রহমান আল-ফাদলি বলেন, ‘স্বাভাবিকভাবে বলতে গেলে এক হাজার কোটি গাছ লাগানোর ক্ষেত্রে দেশের পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি যে আমরা পুনর্নবীকরণযোগ্য পানি, বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে এই উদ্যোগ কার্যকর করতে সক্ষম হব।’
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষণা অনুযায়ী এই লক্ষ্যমাত্রা নির্ধারণে বেসরকারি খাতে বিনিয়োগের অনেক সুযোগ এবং অবদান থাকবে।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় ও অধিক সহনশীল গাছ রোপণ করবে সউদী। যাতে পানি কম খরচ হয় এবং দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে এসব গাছ বেড়ে উঠতে পারে। সূত্র : আরব নিউজ

হিন্দু সংগঠনের সাথে মিশে মাঠে ইসকন, সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ০৮ কার্তিক ১৪২৮, ১৬ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বিতর্কিত সংগঠন ইসকন পূজামণ্ডপে হামলা ও বাড়িঘরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনাকে পুঁজি করে হিন্দু সংগঠনগুলোর সাথে মিশে মাঠে নামায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ-প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পরও এই ধরনের কর্মকাণ্ড নিয়ে মাঠ উত্তপ্ত করার প্রচেষ্টাকে উস্কানি হিসেবে দেখছেন অনেকে।

বিশেষ করে যখন দেশের মুসলমানরা কুরআন অবমাননা ইস্যুতে নিরবতা পালন করছে এবং পূজামণ্ডপে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের দ্রুত আটক করেছে তখনও সংগঠনটির এভাবে মাঠে নামার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, মূলত সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন করে দেশে-বিদেশে বেকায়দায় ফেলার কৌশল হিসেবে এ কর্মসূচি নেয়া হয়েছে। এ নিয়ে সরব আলোচনা-সমালোচনা চলছে নেট দুনিয়ায়।

‘ইসকন’ নামের সংগঠনটি বরাবরই বিতর্ক, সমালোচনা ও রহস্যের ধূম্রজালে হরেক কর্মকান্ড চালিয়ে আসছে। ইসকনকে উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী ও পেশীশক্তি প্রদর্শনকারী বলছে ক্ষোদ চট্টগ্রামের পুরনো ও ঐতিহ্যবাহী এবং সনাতনী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে ইসকন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও বাড়িঘরে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনার প্রতিবাদী কর্মসূচি হিসেবে এ অবস্থান ও অনশন পালন করা হয়। সরকারকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেকায়দায় ফেলতে ইসকনের ইন্ধনে এই ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে অভিযোগে ক্ষোভ ফুসছে সামাজিক মাধ্যম।

ফেসবুকে শিমুল আহমেদ লিখেছেন, ‘‘যখন মুসলিমরা নিরবতা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে সামনে নিয়ে আসবে। সেখানে ওরা এতো সাহস পায় কোথায়। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কি ওদের আস্থা নেই নাকি ওরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় এর সঠিক তদন্ত করা হোক।’’

ক্ষোভ জানিয়ে সাজেদুর রহমান শুভ লিখেছেন, ‘‘এসব কর্মসূচি বানচাল করতে সরকারের একরাত সময় লাগবে। সরকার যদি হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে ব্যাবস্থা না নিতে তাহলে এসব কর্মসূচির যৌক্তিকতা ছিল, কিন্তু সরকার যেখানে আন্তরিকতার সহিত এসব ব্যাপারে এ্যাকশেন নিচ্ছে তারপরও কেন এসব নাটক চলছে।’’

আলামিন মুহাম্মাদ লিখেছেন, ‘‘কথায় আছে, দুধ কলা খাওয়াই কাল সাপ পুষছে! যাদেরকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হইছে .., আজ তারাই বুঝি গলার কাটা হয়ে দাড়িয়েছে, মুসলমানরা আন্দোলন করলে বিশ্বে বিরুপ প্রতিক্রিয়া পড়েনা, কিন্তু এরা আন্দোলন করলে অন্তত ইন্ডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। সরকারকে বসা উচিৎ, এই ক্রন্দল মিমাংশার জন্য।’’

হান্নান কবির লিখেছেন, ‘‘এই হিন্দুত্ববাদীতারা দুটি goals নিয়ে সামনে আগাচ্ছে। এক ; অখণ্ড ভারতের আর তা নাহলে দুই; পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মত একটি স্বাধীন রাষ্ট্র ভেঙ্গে আলাদা রাষ্ট্র করার। এখানে বর্তমান সময়ের পরিপেক্ষিতে প্রথমটি করা অসম্ভব তাই দ্বিতীয় লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। এটি খুবই সহজ আন্তর্জাতিক সাহায্য নিয়ে। তাই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসকন তথা হিন্দুত্ববাদীতার বিষ দাত যদি সরকার এখনই ভেঙে না ফেলে তাহলে দেশকে চরম মূল্য দিতে হবে।’’

মোঃ মোস্তাফিজুর রহমানের আহ্বান, ‘‘এরা উগ্র হয়ে, মাথার উপরে উঠে নাচা শুরু করেছে, এদের মাথা থেকে নামানো জরুরি হয়ে গেছে। আমার প্রিয় নেত্রী ম্যাডাম শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এদের নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থা করা হক।’’

মোঃ সাইদুর রহমান লিখেছেন, ‘‘এদের দাবি দাওয়া, শ্লোগান দেখে মনে হয় এরাই সম্প্রতি হামলা এবং ষড়যন্ত্রের সাথে জড়িত। এই সাম্প্রদায়িক সংগঠন ইসকন বাংলাদেশকে বহির্বিশ্বে অস্থিতিশীল দেশ হিসেবে পরিচিত করতে চাই।’’

মোঃ দুলাল লিখেছেন, ‘‘সরকার যদি ইসকনকে এতো লাই না দিতো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না, সামনে কি আছে আল্লাহ ভালো জানে,
এখনও সময় আছে ইসকনকে নিষিদ্ধ করা হোক।’’

মোহাম্মাদ সেলিম লিখেছেন, ‘‘সরকার এখন চুপ করে বসে থাকা চলবে না আসল মুখ উম্মোচন করে দিন তাহলে তারা থামবে। আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ আপনারা কোন উস্কানি মুলক কাজে নামবেন না। এখানে দেশী বিদেশি ষড়যন্ত্র চলছে সবাই সাবধান থাকুন। এরা শুধু সরকারকে বিপদে ফেলতে চায় তা নয়, এরা উগ্র সাম্প্রদায়িক, দেশে হাংগামা তৈরি করতে চায়।’’

গাজী শারাফাত লিখেছেন, ‘‘ভারত থেকে কাজের উদ্দেশ্যে বাংলাদেশে আসা ১৫ লক্ষ হিন্দুকে এই মিছিল মিটিং আছে কিনা সেটা তদন্ত করে বাহির করা উচিত কারণ বাংলাদেশ থেকে যখন আমাদের সবার প্রিয় নায়ক ভারতে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন তখন তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত ভারত নিয়েছিল এই জন্য এই মুহূর্তে বাংলাদেশ সরকার দেশের আন্দোলনে ভারত হতে আসা মানুষ বিশৃংখলা সৃষ্টি করছে কিনা সেদিকে দৃষ্টি রাখা দরকার বলে আমি বিশ্বাস করি।’’

সুত্র ঃ- https://www.facebook.com/318792851589933/posts/2462352627233934/

নাঈম-মুশফিকে বড় টার্গেট দিল বাংলাদেশ

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

মোহাম্মদ নাঈম শেখ ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ভড় করে ৪ উইকেটে ১৭১ রান করল বাংলাদেশ। দলের হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার নাঈম শেখ। ৩৭ বলে ৫৭ রান করেন মুশফিকুর রহিম।

জয়ের জন্য শ্রীলংকাকে করতে হবে ১৭২ রান।

রোববার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলংকা ক্রিকেট দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন লিটন দাস। ৫.৫ ওভারে ১৬ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করে ফেরেন এ ওপেনার। 

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে মাত্র ৭ বলে দুটি চারের সাহায্যে ১০ রান করে দলীয় ৫৬ রানে ফেরেন সাকিব। করুনারত্নের বলে বোল্ড হয়ে ফেরেন এ অলরাউন্ডার।

এরপর নাঈমের সঙ্গে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তাড়া গড়েন ৭৩ রানের জুটি। ৫২ বলে ৬২ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার বিদায়ে ১৬.১ ওভারে ১২৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া মুশফিকু রহিম ৩২ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন। মুশফিকের ফিফটির পর রান আউট হয়ে ফেরেন আফিফ হোসেন। ১৮.৩ ওভারে ১৫০ রানে ফেরেন আফিফ।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। তার ৩৭ বলের ৫টি চার ও ২টি ছক্কায় গড়া ৫৭ রানের লড়াকু ইনিংসের সুবাদে ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৭১/৪ রান (নাঈম ৬২, মুশফিক ৫৭*, লিটন ১৬, সাকিব ১০, মাহমুদউল্লাহ ১০*, আফিফ ৭, )

দেশে,করোনায় আরও ৯ জনের মৃত্যু।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৮২৩ জনের প্রাণ কেড়ে নিল।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

অভাবের কারণে আগ্নেয়াস্ত্র দিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

নিজের কাছে থাকা বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সোহরাব হোসাইন চৌধুরী নামে বিজিবির এক সিপাহী। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে। গত শুক্রবার (২২ অক্টোবর) ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর রাত ৯ টার দিকে ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে আত্মহত্যা করেন তিনি। শনিবার বেলা সাড়ে ১১ টায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইউনুস আলী। নিহত সোহরাব ফেনী জেলার পরশুরাম উপজেলার আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। নিজের বেতনের টাকায় সংসার চালাতে হিমশিম খাওয়া নিয়ে ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সুত্র ঃ- প্রবাস কথা

প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বহিষ্কার দাবি চরমোনাই পীরের।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বহিষ্কার দাবি করে চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, ‘মানুষের আবেগ-অনুভূতিতে আঘাত করে রাজনীতিক নেতা ও মন্ত্রীদের কথা বলার প্রবণতা বন্ধ করতে হবে।’

শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে চরমোনাই পীর বলেন, ‘ক্ষমতাসীন রাজনীতিক দলের নেতা ও মন্ত্রীরা প্রায়ই ইসলামের বিরুদ্ধে বিষোদগার করেন। সম্প্রতি একজন প্রতিমন্ত্রীর বালখিল্যতা জাতি দেখেছে। অপরিপক্ব সেই প্রতিমন্ত্রী যেভাবে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে মন্তব্য করেছেন তাতে জনরোষ আরও বেড়েছে।’

তিনি বলেন, ‘এরশাদের আমলে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছিল। এখনও সেটা বহাল আছে। সেটা বহাল থাকার পরও একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা সংবিধান পরিপন্থি।’

মন্দিরে হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা বাংলাদেশের সাধারণ চরিত্র নয়। বাঙালির হাজার বছরের ইতিহাস ও মুসলমানদের ধর্মীয় শিক্ষা এ ধরনের ঘটনাকে সমর্থন করে না।’

দেশের প্রশাসন ব্যবস্থাকে অদক্ষ মন্তব্য করে চরমোনাই পীর বলেন, ‘এ ঘটনার সূত্রপাত থেকে পরবর্তী প্রতিটি ঘটনায় প্রশাসনের ব্যর্থতার ছাপ স্পষ্ট। ৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ ধরনের ব্যর্থতা কল্পনাতীত। আমরা মনে করি, জনপ্রশাসনে অতিমাত্রায় রাজনীতির কারণে সামগ্রিকভাবে দেশের প্রশাসন ব্যবস্থায় এক ধরনের অদক্ষতা তৈরি হয়েছে। যার খেসারত এসব ঘটনা।’

‘কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক নয়’ মন্তব্য করে তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর বাংলাদেশের একশ্রেণির মিডিয়া, রাজনীতিক সংগঠন ও সুশীল সমাজ যেভাবে ঘটনাকে শুধু সাম্প্রদায়িকতা নিয়ে ব্যাখ্যা করেছে তা হতাশাজনক।’

সংবাদ সম্মেলনে কুমিল্লার ঘটনার তদন্ত দাবি করে বলা হয়, ‘এ ধরনের ঘটনার কখনই সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয় না। প্রায় সব ক্ষেত্রেই আশ্বাস দেওয়া হয় কিন্তু বিচার হয় না। বিচারহীনতার এই সংস্কৃতিই অপশক্তিগুলোকে বারবার ধর্ম অবমাননার মাধ্যমে উত্তেজনা তৈরির কৌশল ব্যবহারে উৎসাহিত করে।’

দাবিতে করণীয় হিসেবে বলা হয়, ‘বাংলাদেশে ধর্ম অবমাননার সুনির্দিষ্ট কোনো আইন নেই। ফলে যে ধর্মের অবমাননা করা হয় সেই ধর্মের অনুসারীরা এক ধরনের অসহায় বোধ করেন। এ থেকেই তারা তৎক্ষণাৎ বিক্ষোভ দেখানো ও ক্ষেত্র-বিশেষে সহিংস বিক্ষোভ প্রদর্শনে উৎসাহিত হন।’

‘দেশে একদলীয় শাসন চলছে’ মন্তব্য করে চরমোনাই পীর বলেন, ‘দেশে যখন একদলীয় শাসন চলে, সরকার যখন বিরোধী রাজনীতিক দলগুলোকে কোণঠাসা করে রাখে তখন অনিয়ন্ত্রিত বিক্ষোভ ছড়িয়ে পড়া একটি পার্শ্বপ্রতিক্রিয়া। কুমিল্লা ও দেশব্যাপী তারই বহিঃপ্রকাশ দেখা গেছে। সরকার যখন স্বৈরাচারী ও শক্তিনির্ভর হয় তখন যে কোনো সামাজিক সমস্যার সমাধানে জনতার মধ্যেও শক্তিনির্ভর পন্থার প্রবণতা দেখা দেয়। সাম্প্রতিক ঘটনায়ও তাই দেখা গেছে।’

সংবাদ সম্মেলনে কুমিল্লার ঘটনা-পরবর্তী ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করার দাবি জানিয়ে বলা হয়, ‘কুমিল্লায় কোরআন অবমাননা, বিভিন্ন স্থানে মন্দির-প্রতিমা ভাঙচুর, রংপুরে আগুন দেওয়া ও চাঁদপুরে বিক্ষোভে গুলি করে হত্যার বিষয়টি পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করতে হবে এবং সেই কমিটির তদন্ত রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’

দাবিতে চরমোনাই পীর আরও বলেন, ‘ধর্ম অবমাননার বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন করতে হবে এবং সেই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তাহলে কোনো ধরনের ধর্ম অবমাননার ঘটনা ঘটলে জনতা আর সহিংস হয়ে উঠবে না। দেশের স্বাভাবিক রাজনীতিক পরিবেশ ফেরাতে বিরোধী দলগুলোর ওপরে দমন-পীড়ন বন্ধ করতে হবে। আটক রাজনীতিক বন্দিদের মুক্তি দিয়ে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শাসন ব্যবস্থায় জনতার মতামতের প্রতিফলন ঘটাতে বহুদলীয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর রাজনীতিক ব্যবহার বন্ধ করতে নিয়োগে রাজনীতিক হস্তক্ষেপ বন্ধ করে বাহিনীগুলোকে পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে তুলতে হবে। গণবিক্ষোভে গুলি করার মতো চরমপন্থা অবলম্বন করার প্রবণতা সম্পূর্ণ বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত মন্দির ও সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরকারিভাবে নির্মাণ করে দিতে হবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারসহ ক্ষতিগ্রস্ত সব ব্যক্তি ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।’

চরমোনাই পীর আরও বলেন, ‘দেশের একশ্রেণির মিডিয়া, রাজনীতিক সংগঠন ও তথাকথিত সুশীল সমাজ এই ধরনের ঘটনায় যেভাবে ধর্মকে কেন্দ্র করে একপাক্ষিক বক্তব্য দেন তা বন্ধ করতে হবে। বাঙালি জাতির ইতিহাস ও মনস্তত্ত্ববিরোধী তাদের এই ধরণের বক্তব্যের পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না তা খতিয়ে দেখতে হবে। প্রতিবেশী দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দিতে হবে।’

সংবাদ সম্মেলনে ধর্ম অবমাননাকে কেন্দ্র দেশের বিভিন্ন জায়গায় সনাতন সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচার দাবি করেন চরমোনাই পীর।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু তুরস্কের।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

যুক্তরাষ্ট্রসহ ১০ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবারই ওই ১০ রাষ্ট্রদূতের পারসনা নন গ্রাটা (কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার) করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

এরদোগান বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ এবং কী করতে হবে তা বলে দিয়েছি। ওই ১০ রাষ্ট্রদূতকে এখনই তুরস্কে পারসনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর এসকেসেহিরে এক বক্তৃতায় শনিবার এ নির্দেশ দেন এরদোগান। খবর মিডলইস্ট আইয়ের।

এরদোগান যে ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে বলেছেন, তার সাতটিই তুরস্কের ন্যাটো জোটের মিত্র।

২০১৩ সালে তুরস্কে দেশব্যাপী বিক্ষোভে অর্থায়ন এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে ওসমান কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন। যদিও কাভালা এ অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তিনি এখনও দোষী সাব্যস্ত হননি।

গত ১৮ অক্টোবর এক যৌথ বিবৃতিতে, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতরা ওসমান কাভালার মামলার একটি ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের আহ্বান জানান।

তারা কাভালার অবিলম্বে মুক্তির আহ্বানও জানান। এর পরিপ্রেক্ষিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রাষ্ট্রদূতদের তলব করে তাদের বিবৃতিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করে এবং অসন্তোষ জানায়।

আঙ্কারা শেষ পর্যন্ত সত্যি সত্যি এ রাষ্ট্রদূতদের বহিষ্কার করলে, এরদোগানের ক্ষমতায় থাকা ১৯ বছরের মধ্যে পশ্চিমের সঙ্গে তুরস্কের সম্পর্কের ফাটল এবারই সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরদোগান বলেন, তাদের তুরস্ককে জানা ও বোঝা উচিত, যেদিন তারা তা পারবে না, সেদিন তাদের চলে যাওয়া উচিত।

যুবরাজের আমন্ত্রণে সৌদি সফরে ইমরান খান।

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

তিন দিনের সফরে সৌদি আরব গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি এ সফরে গিয়েছেন বলে জানা গেছে। 

ডন জানিয়েছে, ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট বা মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগ সম্মেলনে অংশ নেবেন তিনি। এ ছাড়া দ্বি-পাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেবেন ইমরান খান।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মদিনায় পৌঁছালে ডেপুটি গভর্নর সউদ বিন খালিদ আল ফয়সাল তাকে স্বাগত জানান। পরে মদিনায় মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন তিনি।  

ইমরান খানের সঙ্গে এ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে।  

রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। 

এ ছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি।

ইসরাইলের আরও অবৈধ বসতি গড়ার পরিকল্পনার নিন্দা তুরস্কের

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮

ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরাইল নতুন করে ইহুদিদের জন্য আরও তিন হাজার ১০০টি অবৈধ ঘর নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

অধিকৃত পশ্চিমতীরে আগামী সপ্তাহ থেকে অবৈধ ওই ইহুদি বসতির নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে ইসরাইল। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, এভাবে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে ফিলিস্তিনিদের একের পর এক ভূখণ্ড দখল করে অবৈধ ইহুদি বসতি গড়তে থাকলে দ্বি-রাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যাবে।

দখলদার ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনিদের অধিকার ও ভূমি রক্ষায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে ফিলিস্তিনের ছয়টি মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘটনায়ও ইহুদিবাদী দেশটির কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক।

পাকিস্তানকে যেভাবে দেখছেন কোহলি?

রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৮ কার্তিক ১৪২৮


টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এ মুহূর্তে ভারতের পরেই পাকিস্তানের অবস্থান। শীর্ষে ইংল্যান্ড, ভারত দুইয়ে আর তিনে পাকিস্তান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে ভারত বরাবরই এগিয়ে। ভারতের একচেটিয়া আধিপত্য সেখানে।  এ পর্যন্ত ছয়বারের মুখোমুখিতে পাঁচবারই জিতেছে ভারত।

এর পরও রোববারের ম্যাচ ঘিরে খুব সতর্ক ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

তার মতে, ইতিহাস যতই ভারতের পক্ষে যাক, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারাতে হলে সর্বোচ্চাটাই দিতে হবে।

শনিবার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই অতীত রেকর্ডের প্রসঙ্গ উঠল। আর সেই প্রসঙ্গকে যেন বাউন্ডারি হাঁকিয়ে সম্মেলনকক্ষের বাইরে ফেলে দিলেন কোহলি।

বললেন,  ‘অতীতে আমাদের রেকর্ড কী, আমরা কী অর্জন করেছি, এসব দলের মধ্যে আমরা কখনও আলোচনা করি না। এতে আরও বর্তমান খেলায় মনোসংযোগে ব্যাঘাত ঘটে। নির্দিষ্ট দিনে কী পারফরম করব এগুলোই গুরুত্বপূর্ণ। অতীত রেকর্ড উল্টো চাপে ফেলে আমাদের। আমাদের লক্ষ্য বর্তমান নিয়ে। কারণ পাকিস্তানের বর্তমান দল খুবই শক্তিশালী, তারা সবসময়ই দুর্দান্ত। প্রতিভাবান সব খেলোয়াড় আছে তাদের দলে। অনেক খেলোয়াড় আছে যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এ রকম একটি দলের বিপক্ষে তো সেরা পরিকল্পনা নিয়ে নামতে হয়। মাঠের পরিকল্পনার বাস্তবায়ন করতে হয় সঠিকরূপে। পাকিস্তানের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

প্রসঙ্গত বিশ্বকাপ মিশনে মাঠে নেমেই মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ ক্রিকেটযজ্ঞ। ম্যাচটি ঘিরে উপমহাদেশে উত্তেজনার এক আবহ তৈরি হয়েছে। অবশ্য গোটা ক্রিকেটবিশ্ব মুখিয়ে আছে এ হাইভোল্টেড ম্যাচের অপেক্ষায়।