কুমিল্লার ঘটনায় যা বললেন মিজানুর রহমান আজহারী

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ২৮ আশ্বিন ১৪২৮, ০৫ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুমিল্লার একটি মন্দিরে কুরআন অবমাননার অভিযোগ ওঠার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা, প্রসিদ্ধ আলেম মিজানুর রহমান আজহারী।

বুধবার (১৩ অক্টোবর) রাতে তার ভেরিফাইড ফেইসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, “কুমিল্লা শহরে অবস্থিত নানুয়ার দিঘীর পাড়—এটি আমার অতি পরিচিত এবং প্রিয় জায়গা। দেশে আসলেই নানুয়ার দিঘীর পাড়ে বিকেল বেলা আমি নিয়ম করেই হাঁটতাম। দিঘীর চারপাশে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার। যে যার ধর্ম কর্ম নিয়ে শান্তিপূর্ণ বসবাস। সৌহার্দ্যপূর্ণ পরিবেশই দেখেছি সব সময়।”

আজকের ঘটনায় অবাক হয়েছেন উল্লেখ করে মিজানুর রহমান বলেন, “হিন্দু হোক চাই মুসলিম হোক, এ ধরনের কাজে কোনো প্রকৃত ধার্মিকের হাত থাকার কথা না। এটা বকধার্মিকের কাজ, যা কিনা স্পষ্ট উস্কানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন, “আজকের ঘটনাটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা হাসিলের একটা পরিকল্পিত নীলনকশা হতে পারে। এগুলো বাংলাদেশের ঈর্ষণীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর চক্রান্তের অংশ। দু-এক বছর পর পর পূজার সময় এলেই কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে।”

“আলহামদুলিল্লাহ, সেই অর্থে বাংলাদেশে কোনো দাঙ্গা নেই। রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এ সম্প্রীতিতে শকুনের চোখ পড়া অস্বাভাবিক কিছু না। তাই, সজাগ থাকতে হবে। ধীরে সুস্থে মোকাবিলা করতে হবে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি”, বলেন মিজানুর রহমান আজহারী।

প্রসঙ্গত, কুমিল্লার একটি মন্দিরে কুরআন অবমাননার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

সুত্র ঃ-https://www.facebook.com/13678589643/posts/10160274371659644/

কাতার ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ২৮ আশ্বিন ১৪২৮

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ট্রাভেল এন্ড রিটার্ন পলিসি্তে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। যা ৬ অক্টোবর থেকে কাতারে পৌঁছানোর সময় দুপুর ২ টা থেকে কার্যকর হবে। বাংলাদেশ এক্সেপশনাল রেড কান্ট্রিজ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। নিম্নে কিছু সাধারণ নীতি এবং বাংলাদেশ তথা এক্সেপশনাল রেড কান্ট্রিজ

ক্যাটাগরির জন্য প্রযোজ্য কিছু নীতি দেয়া হয়েছে-
কাতার আসার আগে ভ্রমণকারীদের একটি আন্ডারটেকিং ও একনলেজমেন্ট ফর্ম পূরণ করে স্বাক্ষর করতে হবে। ফর্মটি এমওপিএইচ ওয়েবসাইট, অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম (এহতেরাজ ওয়েবসাইট) এবং এয়ারলাইন্সের টিকিট প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে।
• ভ্রমণকারীদের এহতেরাজ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কাতারের স্থানীয় সিম কার্ড ব্যবহার করে তাদের মোবাইল ফোনে সক্রিয় করতে হবে।
• কাতারে আসার পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে ও ফলাফল নেগেটিভ হতে হবে।
• কাতারের রেসিডেন্টদের জন্য কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পূর্ণডোজ ভ্যাকসিন নেয়া থাকলে দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। আর যারা টিকা নেননি বা যাদের ডোজ সম্পন্ন হয়নি, তাদের ৭ দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।
• পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভিজিটরদের দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি এমন টুরিস্ট/ ভিজিটরদের ক্ষেত্রে আগমণ নীতি পূর্বের ন্যায় বহাল থাকবে, অর্থাৎ তারা কাতারে প্রবেশ করতে পারবেন না।
• কাতারের নন-রেসিডেন্টদের ( টুরিস্ট, ভিজিটর) কাতারে আসার আগে অনলাইন নিবন্ধন প্ল্যাটফর্ম (www.ehteraz.gov.qa) এর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক।
• শর্তসাপেক্ষে অনুমোদিত ভ্যাকসিন তালিকা আপডেট করা হয়েছে। পূর্বের সিনফার্মের সাথে নতুন করে সিনোভ্যাক এবং স্পুটনিক (ভি) এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
• শর্তসাপেক্ষে অনুমোদিত ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের ১৪ দিন পর কাতার ভ্রমণ করবেন এমন যাত্রিদের ভ্রমণের আগে সেরোলজি অ্যান্টিবডি পরীক্ষা বাধ্যতামূলক এবং ফলাফল পজেটিভ আসতে হবে। এরূপ পরীক্ষার বৈধতার মেয়াদ ৩০ দিন।
**কাতার কর্তৃপক্ষ সময়ে সময়ে তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে, তাই সকলকে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট সমূহ নিয়মিত ভিজিট করে আপডেট থাকার জন্য অনুরোধ করা হল।
বিস্তারিত জানার জন্য আপনার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন এবং নিম্ন লিখিত কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট লিংক দেখুনঃ
https://www.moph.gov.qa/…/News/Pages/NewsDetails.aspx…
https://covid19.moph.gov.qa/…/travel…/Pages/default.aspx

সূত্রঃ বাংলা এভিয়েশন।

সাফ গেমস” নেপালের কাছেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের’

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ২৮ আশ্বিন ১৪২৮

সেই নেপালের কাছেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জামাল-তপুরা। ম্যাচের শেষ মূহুর্তে রেফারির প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরে নেপাল। এতে ১-১ গোলের ড্রয়ে আবারো সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্যর্থতার গল্প লিখল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের বিপক্ষে ড্র করে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠল নেপাল।

মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে ম্যাচের প্রথম দুই মিনিটেই হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মন।

ম্যাচের ৯ম মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে নেপালি খেলোয়াড়ের গায়ে লেগে গোলমুখের সামনে যায়। সেখান থেকে দুর্দান্ত এক হেডে নেপালের জালে বল জড়ান বাংলাদেশের সুমন রেজা।

২০১৫ সালে জাতীয় দলে ডাক পান ফরোয়ার্ড জুয়েল রানা। লাল-সবুজ জার্সি গায়ে এটিই তার প্রথম গোল। এই সুমন রেজা গত মাসে কিরগিজস্থান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দর্শনীয় দুই গোল করেন। উত্তর বারিধারার হয়ে সদ্য সমাপ্ত লিগে সুমন ছিলেন দেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ১৬ মিনিটে সমতায় আসার সুযোগ পেয়েছে নেপাল। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেননি নেপালের রোহিত চাঁদ।

ম্যাচের ২২ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। নেপালের রাজবংশীকে ফাঁকি দিয়ে নেপালের বক্সে ঢুকে যান গোলস্কোরার সুমন রেজা। সেই সময় সুমনের পাসের অপেক্ষায় বক্সে ছিলেন ইব্রাহিমও। কিন্তু নিজেই শট নিতে গিয়ে এবার লক্ষ্যভেদ করতে পারলেন না সুমন। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০তে এগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর রক্ষণে মনোযোগ দেয় বাংলাদেশ। আর নেপাল চালায় অল আউট আক্রমণ। ম্যাচের ৭৮ মিনিটে বাংলাদেশ বড় ধাক্কা খায় গোলকিপার জিকোর লাল কার্ডে। বক্সের বাইরে এসে অঞ্জন বিষ্টার শট ঠেকাতে গিয়ে হাত দিয়ে বল ধরায় রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন। তার বদলি হয়ে গোলপোস্টে নামেন আশরাফুল ইসলাম রানা।

ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে নেপালকে বিতর্কিত এক পেনাল্টি উপহার দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন নেপালের অঞ্জন অঞ্জন বিষ্ঠা। অঞ্জনের শট বুঝতে পেরে ডানদিকে ঝাঁপিয়ে পড়েন রানা। কিন্তু উঁচু দিয়ে বল জড়ায় জালে।

ম্যাচের বাকি সময় আর গোল করতে না পারায় ড্র নিয়েই নিয়েই মাঠ ছাড়ে ১০ জনের বাংলাদেশ। ফাইনালে যেতে হলে জিততেই হতো বাংলাদেশকে। সুত্রঃ সমকাল ।

দেশে,করোনায় মৃত্যু ফের বাড়ল

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ২৮ আশ্বিন ১৪২৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জন প্রাণ হারিয়েছেন। গতকাল যা ছিল ১৪ জনে। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৩০ জনের প্রাণ কেড়ে নিল।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত সাত মাসের সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয় শুক্রবার (৮ অক্টোবর)।তার আগের দিন ছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১৮ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

কুয়েতে বেড়েছে আকামাহীন অবৈধ প্রবাসী, কুটনৈতিক উদ্যোগে সুরাহা করা গেলে দেশের কল্যানে আসবে রেমিট্যান্স যোদ্ধারা ……

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ২৮ আশ্বিন ১৪২৮

কুয়েতের শ্রমবাজারে কমবেশি প্রায় ৩ লাখের উপরে বাংলাদেশী শ্রমিক কাজ করে নিজের ও দেশের সংসারের হাল ধরে রেখেছেন বা জীবিকা নির্বাহ করছেন! আমাদের বাংলাদেশ কমিউনিটি কুয়েতে থার্ড লারজেস্ট কমিউনিটি, বিষয়টি যতটা গর্বের, ভাল লাগার ঠিক তার উল্টো চিত্র ও আছে!

আমাদের বাংলাদেশী শ্রমিকদের অনেকেই আকামা – কফিল – স্পন্সর – ভিসা – কোম্পানির মেলাপ ( ফাইল) সমস্যায় পতিত হয়ে কুয়েতের এই মরুর বুকে আকামাহীন দিন – রজনী পার করছে!

সঠিক পরিসংখ্যান জানা না থাকলে ও অনুমান করা যায়, কুয়েতে বেশ ভাল পরিমাণ অবৈধ বাংলাদেশী রয়েছেন। সাম্প্রতিক সময়ে যার প্রমান মিলেছে, কুয়েতের বিভিন্ন সিকিউরিটিজ ফোর্সের যৌথ অভিযানে প্রচুর সংখ্যক বাংলাদেশী গ্রেপ্তার হয়েছেন এবং বাংলাদেশী অধ্যুষিত এলাকা সমুহে বসবাসকারীদের মতে আরো প্রচুর সংখ্যক বাংলাদেশী
আকামাহীন রয়েছেন….

আকামাহীন মানুষ যেমন সামাজিক মর্যাদা পান না, তেমনি শ্রমের মজুরি কমসহ নানাবিধ সমস্যায় কুয়েত সরকার প্রদত্ত সেবা থেকে বঞ্চিত হউন!

কুয়েতে নতুন করে ভিসা চালু হচ্ছে, অল্প অল্প ভিসা ইস্যু ও হচ্ছে, নতুনদের ডামাডোলে পুরাতন প্রবাসীদের কথা বলতেই আজকের এই লিখা … আমরা চাই, সম্ভাব্য ডিপ্লোম্যাটিক ( কুটনৈতিক) পন্থায় যদি আলোচনা করে এই অবৈধ মানুষ গুলো বৈধ করার প্রক্রিয়া উন্মুক্ত করা যায়, তাহলে সামাজিক, অর্থনৈতিক ও সামগ্রিকভাবে আমাদের দেশ, জাতি লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি!

আমাদের আকুল আর্জি থাকলো বাংলাদেশ দুতাবাস – কুয়েত ও মাননীয় রাষ্ট্রদুত মেজর জেনারেল আশিকুজ্জামান স্যারের নিকট, এই বিষয়ে যথাযথ একটু গুরুত্ব দিবেন, প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত হিসাবে কুয়েতে মাননীয় রাষ্ট্রদুত জনাব মেজর জেনারেল আশিকুজ্জামান স্যার সমাদৃত …. তথাপি মাননীয়র কাছে আমাদের আর্জি, প্লিজ অবৈধ এই প্রবাসীদের জন্য কিছু ( সম্ভাব্য পন্থায়) করুন …. প্রবাসী ভাল থাকলে, ভাল থাকে দেশে পরিবার ও দেশ!

কুয়েতে ১০ কেজি ক্যামিক্যাল ও ১০০ গ্রাম শাবুসহ এশিয়ান প্রবাসী আটক’

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮, ০৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ সম্পর্ক বিভাগ এবং নিরাপত্তা মিডিয়া বলেছে যে, মাদক চোরাচালানকারীদের এবং ব্যবসায়ীদের অনুসরণে ফৌজদারি নিরাপত্তা সেক্টরের নিবিড় নিরাপত্তা প্রচেষ্টার ধারাবাহিকতায়, ড্রাগ নিয়ন্ত্রণের জেনারেল ডিপার্টমেন্ট সেক্টর একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

যার কাছে প্রায় ১০ কিলোগ্রাম রাসায়নিক ডেরিভেটিভস, ১০০ গ্রাম শাবু পাওয়া গেছে, গ্রেপ্তারকৃত প্রবাসী এশিয়ান নাগরিক ।

বিবরণে প্রকাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ প্রশাসনের কাছে তথ্য ছিল যে, এশিয়ান নাগরিকত্বের একজন বাসিন্দা পাচারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য মজুদ করে, অভিযুক্তের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে মাদকদ্রব্য ক্রয়ের প্রক্রিয়া শেষ করার পর, গোয়েন্দা দল তাকে ফাহাহিল এলাকায় আটক করে ।

আটক ব্যক্তিকে যথাযত কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে ।

কুয়েতে ষাটউর্ধ প্রবাসীদের একামা নবায়ন নিষিদ্ধ করায়, আহমদ আল-মুসার বিরুদ্ধে তদন্ত,

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮, ০৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুয়েতে ষাটউর্ধ প্রবাসীদের একামা নবায়ন নিষিদ্ধ করায়, শ্রম ও জনশক্তি কতৃপক্ষের পরিচালক আহমদ আল-মুসার বিরুদ্ধে তদন্তের নির্দেশা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

কুয়েতের প্রভাবশালী পত্রিকা আল-রাইয়ের লিড নিউজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সুত্রে প্রকাশ,বাণিজ্য ও শিল্প মন্ত্রী, ড: আবদুল্লাহ আল-সালমান, জনশক্তির জন্য জনপ্রশাসন কর্তৃপক্ষের মহাপরিচালক, আহমেদ আল-মৌসাকে আইনগত পরিণতির মুখোমুখি করার পটভূমির বিরুদ্ধে তদন্তের জন্য পাঠিয়েছেন।

মধ্যবর্তী সার্টিফিকেট বা কম বয়সী ষাট বছর বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট প্রদান নিষিদ্ধ করা বৈধ ছিলনা বলে ফতোয়া ও আইন বিভাগ একটি রায় জারি করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এটি এক অ-যোগ্য ব্যক্তির দ্বারা জারি করা হয়েছিল।

দেশের,দৌলতপুরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮, ০৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ইদ্রস আলী (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারী সবধরেণের সুবিধা থেকে বঞ্চিত ছিল। দিনমজুর এক সন্তান থাকলেও সেও রয়েছে ঢাকায়। ছেলেরও বৌ তাকে দু’বেলা দু’মুঠো ভাত দিতে কার্পণ্য করতো। অনাহারে অর্ধাহারে অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর দিন কাটতো। সোমবার দিনভর অনাহারে থেকে গভীর রাতে সে ক্ষুধার জ্বালা সইতে না পেরে নিজ ঘরে ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত ইউদ্রস আলীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ইদ্রস আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ ক্ষমতায় প্রস্তুত…!!

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ আলো পেলে সম্পূর্ণ ক্ষমতার সাথে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং বলেছেন ততক্ষণ পর্যন্ত এটি বরাদ্দ কোটা এবং স্বাস্থ্য প্রোটোকল মেনে চলবে। রিপোর্ট দৈনিক -আনবা।

দৈনিকটি বলেছেন প্রায় দুই মাসেরও বেশি সময় পর বিমানবন্দরটি প্রতিদিন ১০,০০০ জন যাত্রীর বরাদ্দকৃত কোটা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বের সব দেশে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার জন্য অপেক্ষা করছে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে..

✍️ Collected and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4788728881159472/

কুয়েতের মানবিকতার কথা সারাবিশ্বে সমাদৃত! ইনশাআল্লাহ, সহসাই না হলেও, সময়ের ব্যবধানে আসতে পারে বহুল প্রত্যাশিত অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮

খুব কমন একটা প্রশ্ন, সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি ) দিবে কিনা কুয়েতে …..

আসসালামু আলাইকুম …
গতকাল রাতে কুয়েতের মিনিস্ট্রি অফ ইন্টেরিওর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সুত্রের উদ্ধৃতি দিয়ে আল কাবাসের নিউজটা নিশ্চয়ই দেখেছেন। না দেখলে কমেন্টসে লিংক বা আমাদের পেইজে আছে, দেখে নিন, নিউজটার সারমর্ম হচ্ছে আপাতত কিছু দিন নানাবিধ কারনে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বন্ধ থাকবে কুয়েতে!

আর প্রচুর সংখ্যক তথ্য পায়, সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি সম্পর্কে। আসলে এই ব্যাপারে আন্দাজ করে বা অনুমান করে বলা মুশকিল …

করনা কালীন সময়ে কুয়েত সরকারের বদন্যতা, মহানুভবতা ও উদারতার ফল হিসাবে সাধারণ প্রবাসীরা ২ টি অ্যামনেস্টি উপভোগ করেছিল, তখন যারা অবৈধ ছিলেন এই সুযোগ টা গ্রহন করা উচিত ছিল!

অ্যামনেস্টির পর হাতে ভালো সময় নিয়েই কিন্ত কুয়েতের সিকিউরিটি ফোর্স অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে নেমেছে, এর আগে যথেষ্ট সহনশীল ও ধৈর্য প্রদর্শন করেছে ও সুযোগ পেয়েছিলেন নানা কারনে অবৈধ থাকা অভিবাসীরা!

আশার কথা হচ্ছে, করনার কারফিউ / লকডাউন পিরিয়ডের সময়কার কুয়েতের তৎকালীন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ ৩ টি সাধারণ ক্ষমার ( অ্যামনেস্টি ) কথা বলেছিলেন, ২ টি পেলেও আরেকটি এখনো আসেনি!

কুয়েতের মানবিকতার কথা সারাবিশ্বে সমাদৃত! ইনশাআল্লাহ, সহসাই না হলেও, সময়ের ব্যবধানে আসতে পারে বহুল প্রত্যাশিত অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা।