দেশে,করোনায় আরও ১৪ জনের মৃত্যু

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। গতকাল যা ছিল ১১ জনে। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭১৩ জনের প্রাণ কেড়ে নিল।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত সাত মাসের সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয় শুক্রবার (৮ অক্টোবর)।তার আগের দিন ছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৩ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

আমিরাতে লটারী জিতে মিলিয়নার হলেন বাংলাদেশী প্রবাসী।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮

আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র-এর বিজয়ী হয়েছেন বাংলাদেশি এক প্রবাসী। দুবাইয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে এ পুরস্কার পাচ্ছেন তিনি।

শনিবার রাতে অনুষ্ঠিত লটারির ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা) জিতেছেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে মাহজুজ লাইভ ড্র-এর ১৬তম মিলিওনেয়ার হয়েছেন তিনি।

মাহজুজ লাইভ ড্র-এর প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি।

আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত ৯টার দিকে আবারও এই লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালিজ টাইমসের খবরে প্রবাসী ওই বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি।

ওই বাংলাদেশি ছাড়াও আরও ১০২ জন বিজয়ীর প্রত্যেকে ১ হাজার দিরহাম এবং অন্য ১ হাজার ৯৮৪ জন অংশগ্রহণকারী পেয়েছেন ৩৫ দিরহাম করে।
#সংগৃহীত সোশ্যাল মিডিয়া থেকে।

কুয়েতে আইন পাস না হওয়া পর্যন্ত ষাটউর্ধ প্রবাসীদের একামা নবায়ন হবেনা”

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮

কুয়েতে গত সপ্তাহে বাতিল হওয়া আলোচিত ষাটউর্ধ প্রবাসীদের একামা নবায়ন বিষয়ক আইনি গেজেট প্রকাশ হয়নি এবং
জনশক্তি ও শ্রম মন্ত্রণালয় ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়ন সংক্রান্ত নতুন কোন নির্দেশনাও জারি করেনি, তাই বয়োবৃদ্ধদের একামা নবায়ন নিষিদ্ধ আইন অব্যাহত রয়েছে ।

কুয়েতের আরবী দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে যে, বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং জনশক্তির জন্য পাবলিক অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের মধ্যে একটি বৈঠক চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বৈঠকে মূল আলোচনা হবে, এই বিভাগের মহাপরিচালক আহমেদ আল-মুসা কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাতিল করা নিয়ে।

সূত্রগুলি বলেছে যে, ৬০ বছরের বেশি বয়সীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন করার অনুমতি এখন দেওয়া হবে না, কারণ PAM এর স্বয়ংক্রিয় সিস্টেম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার আগে বা সিদ্ধান্তটি বাতিল করার জন্য কতৃপক্ষের মিটিং-এ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে, এরপর ওয়ার্ক পারমিট নবায়নের জন্য “সিস্টেম” খোলা হবে।

দৈনিক আল-কাবাসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সী, যারা দেশ ছেড়ে চলে গেছে এবং যাদের একামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই সিদ্ধান্ত সংশোধনের সুবিধা পাওয়ার অধিকারী নয়।

কুয়েতের ফতোয়া ও আইন বিভাগ জনপ্রশাসনের মহাপরিচালক কর্তৃক জারি করা সিদ্ধান্তটি বাতিল করায় বিভিন্ন দেশের বয়োবৃদ্ধ প্রবাসীরা স্বস্থি প্রকাশ করেছে ।

আকামা আইন লঙ্গনকারী ও পলাতক, অনুপস্থিতদের ইনহাস।তাগায়ুব, বিরুদ্ধে অভিযান বন্ধ আছে!

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮

কুয়েত সিকিউরিটি ফোর্সের উদ্ধৃতি দিয়ে জায়ান্ট কুয়েতি নিউজপেপার আল কাবাস ….

কারন হিসাব আল কাবাস রিপোর্ট করেছে ….

  • করনা মহামারীর পর আকস্মিক অভিযানে প্রচুর পরিমান অবৈধ অভিবাসী গ্রেপ্তারের আওতায় এসেছে, এত পরিমান অবৈধ অভিবাসীদের জন্য নির্বাসন কারাগারে ( সফর মকফরে) জায়গা সীমাবদ্ধ! অর্থাৎ স্থান সংকুলান হচ্ছে না!
  • অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের আওতায় আনা হলেও তাদের স্ব স্ব দেশে নির্বাসিত করার জন্য যে পরিমান ফ্লাইটের দরকার, তা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না বর্তমান পরিস্থিতি অনুসারে!
  • আবার, কারাগারে অতিরিক্ত মানু‌ষের ফলে করনা মহামারী সংক্রমণ বা বিস্তারের একটা আশংকা ও থাকে! এই বিষয়টি ও সংশ্লিষ্টদের অভিযান থামাতে বা সাময়িক বন্ধ রাখতে সিদ্ধান্ত গ্রহনে প্রভাবিত করে …

নিরাপত্তা সুত্রের উদ্ধৃতি দিয়ে আল কাবাস আরো লিখেছে, কারাগারে থাকা গ্রেপ্তার অবৈধ অভিবাসীদের পাসপোর্ট থাকে না, স্ব স্ব দেশে প্রত্যাবাসন এর ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এজন্য অন্য একটি পন্থা অবলম্বনের কথা ভাবছে দায়িত্বহশীলরা।

সোর্স : আল কাবাসের অনলাইন ফিড।

প্রবাসীদের হাজার হাজার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পরিকল্পনা করছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়”

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের হাজার হাজার ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের পরিকল্পনা করছে, যা ইতিমধ্যে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শর্ত অনুযায়ী মেয়াদ শেষ হয়ে গেছে।

স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদে জানাযায় যে, প্রায় ৪০,০০০ প্রবাসীর ড্রাইভিং লাইসেন্স আছে এবং লাইসেন্স পাওয়ার পরে তাদের পেশা পরিবর্তন করেছে, এবং ২০,০০০ প্রবাসী শিক্ষার্থী ছাত্র কোটায় লাইসেন্স পেয়েছে, তারা আর ছাত্র নেই, এসব লাইসেন্সও বাতিল করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয় ।

তাদের নতুন পেশা অনুসারে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে, তবে তারা এখনও তাদের লাইসেন্স ব্যবহার চালিয়ে যাচ্ছে।

সুত্রে প্রকাশ, কুয়েতের তীব্র যানজট নিরসনে এসব লাইসেন্স বাতিলের পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ ।

প্রসঙ্গত, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে গাড়ি চালানোর জন্য ধরা পড়া প্রবাসীরা সাধারণত কুয়েতের ট্রাফিক আইনে ৫ দিনার জরিমানা দেন এবং তাদের একামা নবায়ন করতে পারেন ।

কুয়েত “করোনার” শূন্য মামলা রেকর্ড করার কাছাকাছি’

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮

কূয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে যে,করোনার শূন্য সংক্রমণ রেকর্ড করার কাছাকাছি অবস্থানে রয়েছে কুয়েত ।

সূত্রের বরাত দিয়ে “আল-আনবা” পত্রিকার লিড নিউজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত বিবৃতিতে বলেছে যে, কুয়েত রাজ্য করোনার সাথে শূন্য সংক্রমণ রেকর্ড করার কাছাকাছি রয়েছে এবং আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সে ঘোষণা আসতে পারে ।

মন্ত্রণালয়, স্বাস্থ্যের অবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য, বিশেষ করে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার জন্য ব্যক্তি, বাজার, কমপ্লেক্স এবং মন্ত্রণালয়ের স্তরে স্বাস্থ্য প্রয়োজনীয়তা, নিয়ন্ত্রণ এবং সতর্কতা মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

বিশেষ করে যারা এখনো টিকা দেওয়ার জন্য অনিবন্ধিত, তাদের টিকা দেওয়ার জন্য একটি স্বাস্থ্য ক্যাম্পেইন আয়োজন করা হবে।

দেশে,তালিকায় আরও ৬০ ই-কমার্স প্রতিষ্ঠান, ৩০টি নজরদারিতে

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নজরদারিতে আরও ৬০টি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে টাকা নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়া ও টাকা ফেরত না দেওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০ থেকে ৩২টি ই-কমার্স প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে। 

সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সিআইডির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইমাম হোসেন বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠানের একটি তালিকা আমরা করেছি। সেখানে ৬০টির মতো প্রতিষ্ঠান রয়েছে। তবে আমরা ৩০ বা ৩২টির মতো প্রতিষ্ঠানকে নজরদারিতে রেখেছি। যারা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মূলত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই এসব প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।

‘অনেকে অগ্রিম টাকা দিয়ে পণ্য কিনেছেন। কিন্তু তারা দিনের পর দিন ঘুরেছেন, পণ্য পাননি। এসব মানুষ থানায় গিয়ে মামলা করেছেন। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতেই এসব প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।’

এর আগে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সরকারি অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন ই-কমার্স প্রতিষ্ঠান ‘থলেডটকম’ ও ‘উইকমডটকম’-এর হেড অব অপারেশন মো. নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তা গ্রেফতার করে সিআইডি।

সিআইডি জানায়, বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হয়ে ৩০ দিনের মধ্যে পণ্য সরহরাহ করার শর্তে টাকা পরিশোধ করে ভুক্তভোগীরা। টাকা পরিশোধের ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে ‘থলেডটকম’ ও ‘উইকমডটকম’ গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়।

দেশে,করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন প্রাণ হারিয়েছেন। গতকাল যা ছিল ১৪ জনে। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৬৯৯ জনের প্রাণ কেড়ে নিল।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত সাত মাসের সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয় শুক্রবার (৮ অক্টোবর)।তার আগের দিন ছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৯৯ জন। গতকাল যা ছিল ৪৮১ জনে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার  ৯৫৮ জন।

রিয়াদে অবৈধ সিমকার্ড বিক্রির দায়ে ৭ বাংলাদেশি গ্রেপ্তার’

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮

সৌদি আরবের পুলিশ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৬১টি সিমকার্ড, চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং বেশ কিছু রিয়াল উদ্ধার করা হয়।

রাজধানী রিয়াদের পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস এ কথা জানিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মেজর খালেদ আল-ক্রেইদিস বলেন, গ্রেপ্তারকৃতরা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছেন। সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের নিরাপত্তা শাখা তাদের গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, অবৈধ সিমকার্ড বিক্রির সঙ্গে ওই সাত বাংলাদেশি জড়িত ছিলেন। রিয়াদ শহরের বিভিন্ন দোকান থেকে ওই সিমকার্ডগুলো সংগ্রহ করা হয়েছিল।

মেজর খালেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর তাদের সরকারি কৌঁসুলির অফিসে হস্তান্তর করা হয়েছে। সুত্রঃ আর টিভি ।

প্রবাসীরা বিদেশে বসেই বাংলাদেশের ব্যাংকে একাউন্ট খুলবেন যেভাবে

প্রবাসে বসেই বাংলাদেশের ব্যাংকে একাউন্ট বানান” এখান থেকে অনলাইনে সবকিছু করতে পারবেন।বিস্তারিত জেনে নিন ভিডিওতে  আরও পড়ুনঃবিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধন করতে হবে যেভাবে

১ লা অক্টোবর থেকে অনিবন্ধিত সকল মোবাইল ফোন বন্ধ করে দিচ্ছে বিটিআরসি। ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে এনইআইআর সিস্টেমে গ্রাহকের জাতীয় পরিচিতি

নম্বর ও সিম নম্বরের (এমএসআইএসডিএন) সঙ্গে। একই সঙ্গে এখন থেকে অনিবন্ধিত মোবাইল উৎপাদন বা আমদানি বা ক্রয়-বিক্রয় করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ অক্টোবর বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচয়পত্র ও