মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮
প্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করেছে র্যাপডি অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল।
সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সমকালের নিকট তথ্যটি প্রকাশ করেন করে র্যাব, তবে কি কারণে তাকে আটক করা হয়েছে, এখনো জানা যায়নি ।
তবে যুগান্তরে প্রকাশিত সংবাদে জানাযায়, নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত।
তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্রে। বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন। এ ছাড়া তিনি সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার চালিয়ে যাচ্ছেন।









