করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৩৯৩ জন মারা গেলেন ভাইরাসটিতে।
গতকাল (শুক্রবার) ৩১ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ১ হাজার ২৩৩ জন। এর আগের দিন (বৃহস্পতিবার) মৃত্যু হয় ২৪ জনের, বুধবার ৩৬ জনের, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩ এবং শনিবার ৩৫ জনের মৃত্যু হয়েছিল।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।
বলছিলাম, সাইদুর মতিন মিয়া ভাইয়ের কথা। ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন, স্টেজ ৪, খুব সম্ভবত আর বেশি দিন নেই, এই অবস্থায় একটায় আকুতি …. পরিবারের কাছে থেকে শেষ নিশ্বাস টুকু ফেলতে চাই।
চুপ করে বসে থাকেনি কুয়েত প্রবাসীদের ভরসাস্থল ” মানবিক দিক বিবেচনায় নিয়ে বিষয়টি বাংলাদেশ দুতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের দৃষ্টিগোছরে আনেন!
মাননীয় রাষ্ট্রদুত তাৎক্ষণিক ভাবেই দুতাবাস কর্মকর্তাদের এই বিষয়টি দেখার নির্দেশনা দিয়েছেন। আজ আমাদের কুয়েত পেইজ ফর বাংলাদেশী ‘র অন্যতম উপদেষ্টা ও মীরেরশ্বরাই সমিতি – কুয়েত’র সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন ভাই ভাইটিকে দেখতে গিয়েছিলেন, এবং উনার নামে জমে থাকা হাসপাতাল বিলের ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন, ইনশাআল্লাহ! আমরা আপডেট রাখব বিষয়টি ….
সাইদুর মতিন মিয়া ভাইয়ের টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ!
কামাল হোসেন ভাইকে ধন্যবাদ, আপনার এই অক্লান্ত পরিশ্রম, আমাদের কৃতজ্ঞ চিত্তে স্মরন করতেই হবে । ❤
করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৩৬৮ জন প্রাণ হারিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১ হাজার ২৩৩ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে। গতকাল (বৃহস্পতিবার) ২৪ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ১ হাজার ১৪৪ জন। এর আগের দিন (বুধবার) মৃত্যু হয় ৩৬ জনের, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩ এবং শনিবার ৩৫ জনের মৃত্যু হয়।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ১৪১ জনের। পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি নমুনা। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।
আর গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
সৌদি আরব প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ঝুনারচরের চাঁন মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার গলা কাটা লাশ দেখে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে চারপাশ। মঙ্গলবার রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছলে স্বজনরা চিৎকারে ফেটে পড়েন।
রাত ৩টার দিকে নিজবাড়িতে পৌঁছায় উজ্জ্বলের লাশ। বুধবার সকালে তার গ্রামের বাড়ি ঝুনারচরে জানাজা শেষে দাফন করা হয়।
সৌদিতে ৮ মাস যাবত কর্মরত ছিলেন উজ্জ্বল। পবিত্র ঈদুল আজহার ১৫ দিন আগে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাকে খুন করে স্ত্রীর প্রেমিক শাহিন।
তিন বছর আগে উজ্জ্বল বিয়ে করেন কুমিল্লার হোমনা উপজেলার মিঠাভাঙ্গা গ্রামের সফিক মিয়ার মেয়ে সামিয়াকে। এক সময় দেড় বছরের মেয়েসন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে বিদেশে পাড়ি জমান উজ্জ্বল। দুঃসম্পর্কের ভাগিনা শাহিনকে সৌদি নিয়ে যান উজ্জ্বল। কিন্তু স্ত্রী সামিয়ার সঙ্গে ভাগিনা শাহিনের যে পরকীয়া সম্পর্ক আছে তা জানতেন না উজ্জ্বল।
শাহিন সৌদি গিয়েই উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে। নিজ হাতে গলা কেটে উজ্জ্বলকে হত্যার কথা সৌদি পুলিশের কাছে স্বীকার করেছে শাহিন। সামিয়াকে বিয়ে করতেই উজ্জ্বলকে হত্যার কথা জানায় সে। এজন্য সামিয়া তাকে প্ররোচিত করেছে বলেও জানায়।
শাহিন কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। তার বেড়ে উঠা নানার বাড়ি ঝুনারচরে। নানার বাড়িতে থাকার সুবাদে বন্ধুসুলভ চলাফেরা হয় উজ্জ্বলের সঙ্গে। পরে উজ্জ্বলের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে খুনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পাড়ি জমায় সৌদি আরবে।
এলাকাবাসী ও উজ্জ্বলের পিতামাতার দাবি, খুনি শাহিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার স্ত্রীকে যেন বিচারের আওতায় আনা হয়।
স্থানীয় সলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, সৌদি আরবে উজ্জ্বলের সঙ্গে একই রুমে থাকত শাহিন। শাহিনের সঙ্গে উজ্জ্বলের স্ত্রীর পরকীয়া ছিল। শাহিনের মোবাইলে এ সংক্রান্ত ছবি দেখে ফেলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উজ্জ্বলকে হত্যা করে শাহিন।
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৩৩৭ জন মারা গেলেন ভাইরাসটিতে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আগামী শনিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্ট করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুত করার জন্য আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে।
তিনি বলেন, এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এ পিসিআর-ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।
ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুত পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যেই ল্যাব স্থাপনের কাজ শেষ হতে পারে। ৬টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের কাজে সহায়তা করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
বিমানবন্দরের পার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তাতে আপত্তি ছিল ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর। এই সংকট নিরসন ও নতুন স্থান নির্ধারণের বিষয়ে বিমানবন্দরে এসেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তারা বিমানবন্দরের ভেতরে জায়গা নির্ধারণ করে দেন। টার্মিনাল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশে যাত্রীদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হবে। নিচ তলায় ল্যাবে পরীক্ষা করা হবে। ইতোমধ্যে ৬টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে— স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
ডেস্কঃ সরাকরি সূত্র নিশ্চিত করেছে যে, কুয়েতের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল-সালমান ৬০ বয়সী প্রবাসীদের একামা নবায়নে একটি প্রস্তাবনা ফাইনাল করেছেন ।
স্থানীয় মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বাৎসরিক ৫০০ দিনার অতিরিক্ত ফি প্রদান করে ৬০ বছর বয়সী বিদেশী নাগরিকরা তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করিতে পারিবে ।
ভয়েজ অব কুয়েতের টুইটার একাউন্টে পোস্টে জানাযায় যে, ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্সের অনুরোধে নতুন সিদ্ধান্ত অনুমোদন পাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে ।
কুয়েত অনলাইন টুইটার পোস্টে বলা হয়েছে যে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনাটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পেশ করা হবে।
প্রসঙ্গত, ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়ন নিষিদ্ধ করা হয় গত ১ জানুয়ারি ২০২১ থেকে, যাহা এখনো চলমান রয়েছে ।
ফৌজদারি তদন্ত অধিদপ্তরের অর্থনৈতিক ও ইলেকট্রনিক অপরাধ দমন বিভাগ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাতার কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স না নিয়ে বিনিয়োগ ও আর্থিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।
পাবলিক প্রসিকিউশন থেকে গ্রেপ্তার ও অনুসন্ধানের পরোয়ানা পাওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এশিয়ান প্রবাসীর বাসায় তল্লাশি করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনেক গাড়ি এবং আবাসিক রিয়েল এস্টেট ছাড়াও কাতারি রিয়াল এবং বৈদেশিক মুদ্রায় প্রচুর বিনিয়োগ চুক্তি এবং বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছেন।
তার বিবৃতিতে, তিনি ক্রিয়াকলাপগুলি করার কথা স্বীকার করেছেন এবং অর্থ পাচারের অভিযোগ ছাড়াও লাইসেন্স ছাড়াই আর্থিক এবং অর্থায়ন কার্যক্রম অনুশীলনের অভিযোগে তার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে উপস্থাপিত করা হচ্ছে।
বাংলাদেশ এবং কুয়েত বিনিয়োগ এবং একটি তেল শোধনাগার নির্মাণসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আগামী পাঁচ বছরে একটি বিস্তৃত রোডম্যাপ তৈরির পরিকল্পনায় সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে বলেন,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুয়েতীয় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান বিষয় নিয়ে আলোচনা করেছেন।
“এটি একটি ফলপ্রসূ বৈঠক ছিল।কুয়েতের প্রধানমন্ত্রী মনে করেন,বাংলাদেশ ও কুয়েত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে একটি রোডম্যাপ তৈরি করবে এবং কর্মক্ষম কর্মসূচি তৈরি করবে। তিনি বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করতে চান। ”
মাননীয় মন্ত্রী মোমেন বলেন,দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শীঘ্রই রোডম্যাপের বিশদ বিবরণের জন্য বৈঠকে বসবেন।
বর্তমানে কুয়েত থেকে অর্থায়নে পাঁচটি বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, বাংলাদেশ আরও কিছু করতে চায় এবং কুয়েতও অতিরিক্ত প্রকল্প গ্রহণ করতে আগ্রহী।
মন্ত্রী মোমেন যোগ আরো করেন,”কুয়েত বাংলাদেশে একটি তেল শোধনাগার তৈরির উদ্যোগ নিয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শোধনাগারের জন্য জমি দিতে সম্মত হয়েছেন।”
উপসাগরীয় যুদ্ধের পর থেকে কুয়েতে প্রায় ২০,০০০ বাংলাদেশি সেনা শান্তিরক্ষী হিসেবে কাজ করেছে। কুয়েত সরকার সে সময় বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই প্রসঙ্গে, ব্রিফিংয়ে উপস্থিত প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন, কুয়েত সেনাবাহিনীতে একটি “বাংলাদেশ কন্টিনজেন্ট” আছে। ইরাকের সীমান্তে ল্যান্ডমাইন খুঁজে এবং নিষ্ক্রিয় করার কুয়েতি প্রচেষ্টায় বাংলাদেশি সৈন্যরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
উল্লেখ থাকে যে গত বছর কুয়েতের প্রয়াত আমীরুল ইনসানিয়া শেইখ সাবাহ আল আহমেদ জাবের আল সাবাহ রাহেমাহুল্লাহ ইন্তেকালের পরে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে কুয়েত আসেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব,কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশে একটি তেল শোধানাগার বানানোর প্রস্তাব করেছিলেন।
কুয়েত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে বিষয়টি উঠে আসলে কুয়েতের প্রধানমন্ত্রী স্থাপন করার বিষয়ে সম্মত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি বরাদ্দ দেয়ার ব্যপারে সম্মতি প্রকাশ করেন। 🇧🇩🇰🇼❤️❤️🇰🇼🇧🇩 সুত্র-kuwait page