দেশে ই-কমার্স খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠা ও প্রতারণা ঠেকাতে একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে খাতটির সুষ্ঠু পরিচালনায় ডিজিটাল ই-কমার্স অ্যাক্ট নামে একটি স্বতন্ত্র আইন করা হবে। বৃহস্পতিবার থেকেই এসব বিষয়ে কাজ শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে বুধবার ই-কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা নিয়ে পর্যালোচনা ও এ-বিষয়ক নীতিনির্ধারণী সভায় এসব সিদ্ধান্ত হয়। চার মন্ত্রীর উপস্থিতিতে সভা চলে দুই ঘণ্টার বেশি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে একটি রেগুলেটরি কমিশন গঠন করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্রতারণা হলে যেন বিচার করা যায়, সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং মানি লন্ডারিং অ্যাক্টে কিছু সংশোধন আনতে হবে। সেই ব্যাপারে আমরা একমত হয়েছি।
‘প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া ই-কমার্স ব্যবসা করা যাবে না।’
মানবিক কারণে পাকিস্তান নতুন আফগান সরকারকে খাদ্য সহযোগিতা করছে। এর ধারাবাহিকতায় রোববার আফগানিস্তানে একটি ট্রাকে ১৭ কন্টেইনার ভর্তি খাদ্য সামগ্রী পাঠায় পাকিস্তান।
সামাজিকমাধ্যমে ছড়িয়েপড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ট্রাকের পাশ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলছেন একজন তালেবান কর্মকর্তা। ভিডিওতে সাধারণ নাগরিক ও তালেবান যোদ্ধাদের বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানি পতাকা ছিঁড়ে ফেল। এরপর ট্রাক থেকে পতাকা নামিয়ে ফেলার পর তাদের উল্লাস করতে দেখা গেছে। এক তালেবান যোদ্ধা বলেন, এই পতাকা পুড়িয়ে দেওয়া উচিত।
দাতব্য ট্রাক থেকে পাকিস্তানি পতাকা সরিয়ে নেওয়া তালেবান কর্মকর্তাদের গ্রেফতার করেছে দেশটির নতুন সরকার। এসব কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছেও বলে জানান তালেবানের মুখাপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
পাক-আফগান সহযোগিতা ফোরামের প্রধান হাবিবুল্লাহ খান বলেন, এমন এক সময় খাদ্য সহায়তা পাঠানো হয়েছে, যখন এই সহায়তা তাদের ভয়াবহভাবে দরকার। আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র লোকজনের প্রয়োজনে এই সহায়তা পাঠানো হয়েছে।
এ ঘটনায় তালেবান মন্ত্রিসভা মর্মাহত বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিশ্চিতভাবে, এই ঘটনায় আমাদের প্রতিবেশী দেশের নাগরিকেরা মানসিকভাবে আঘাত পেয়েছেন। আমরা ক্ষমা চাচ্ছি।
এই ঘটনায় জড়িত তালেবান যোদ্ধাদের গ্রেফতার করা হয়েছে। তাদের অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আইন অনুসারে তাদের বিচার করা হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে ৪৬ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বোর্ডিং করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইটটি ছেড়ে যায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়।
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের ৩৬ মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৩১৩ জন মারা গেলেন ভাইরাসটিতে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
কুয়েতের স্থানীয় আরবি সংবাদপত্র আলকাবাস রিপোর্ট করেছে যে, জনশক্তি ও শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতের মধ্যে প্রবাসী শ্রমিকের ওয়ার্ক পারমিট স্থানান্তরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
বিশেষ করে যারা তাদের সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে উপকৃত হয়েছে, এমন ৭টি সেক্টর হচ্ছে, কৃষি, গবাদিপশু, মাছ ধরা, সমবায় সমিতি এবং ইউনিয়ন সুপার মার্কেট (জামেয়া) এবং মুক্ত বাণিজ্য অঞ্চল।
জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের পরিচালক, কর্তৃপক্ষের সরকারী মুখপাত্র আসিল আল-মাজেদ প্রকাশ করেছেন যে, করোনা মহামারীর অবস্থার ফলে সৃষ্ট হওয়া সমস্যা বিশেষ করে মালিক এবং শ্রমিকদের জন্য সহজ করে তোলার চেষ্টা হচ্ছে, কারণ মন্ত্রণালয় বেশ কয়েকটি সিদ্ধান্ত জারি করেছে যা নিষিদ্ধ সেক্টর থেকে কর্মীদের স্থানান্তর করার অনুমতি দেয়।
এবং তিনি যোগ করেছেন: গত জুলাইয়ে, নিষিদ্ধ খাত থেকে তাদের বাইরে শ্রমিকদের স্থানান্তর পুনরায় নিষিদ্ধ করা হয়েছিল, এবং ১৫ জুলাই তারিখের আগে স্থানান্তরিত হওয়া ব্যক্তিরা আবারও সেক্টরের মধ্যে স্থানান্তরের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না, বা একামা বদলের সুযোগ পাবে ।
এর আগে কর্তৃপক্ষ গত মার্চে একটি সিদ্ধান্ত জারি করেছিল, সেই সাতটি নিষিদ্ধ খাতের শ্রমিকদের বেসরকারি খাতে স্থানান্তর করার অনুমতি দিয়েছিল এবং তাহা ১৫ জুলাই পর্যন্ত অব্যাহত ছিল।
সৌদি আরবের জিদান বিমানবন্দরে সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে।
তামজিরুলের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ওই বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তামজিরুল।
অন্যান্য দিনের মতো সোমবার (২০ সেপ্টেম্বর) বিমানবন্দরে কাজে যান তিনি। এ সময় তাকে পতাকা স্ট্যান্ডে পতাকা বাঁধতে এবং লাইট সেট করতে বলা হয়। কথামতো তামজিরুল কোমরে সেফটি বেল্ট বেঁধে উঠে পড়েন। তবে হঠাৎ সেফটি বেল্টটি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তামজিরুল।
জানা গেছে, কুর্শাপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে তামজিরুল সংসারে সচ্ছলতা আনতে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান। বাড়িতে তার বাবা-মা, স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে।
ডেস্ক রিপোর্ট : দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ থালেদ আল-হামাদ আল-সাবাহ ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কুয়েতের প্রধানমন্ত্রী বৈঠকে দ্বি-পাক্ষিক সহযোগিতার বিষয়ে একটি রোডম্যাপ (পথনকশা) তৈরির প্রস্তাব দেন।
জাতিসংঘ সদরদপ্তরে ঐ বৈঠকের পর নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘কুয়েতের প্রধানমন্ত্রী বলেছেন, তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটি রোডম্যাপ ও একটি অভিযোগ্য কর্মসূচি প্রস্তুত করতে চাই।’
ড. মোমেন দুই প্রধানমন্ত্রীর আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে উল্লেখ করে বলেন, উভয় প্রধানমন্ত্রীর আলোচনার সূত্র ধরে তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বাছাই করতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনের ব্যাপারে তার দেশের আগ্রহের কথাও ব্যক্ত করেন এবং তাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশের বিশেষজ্ঞদের সহযোগিতা চান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব প্রস্তাবকে স্বাগত জানান এবং প্রস্তাবিত তেল শোধনাগারের জন্য প্রয়োজনীয় জমি প্রদানের ব্যাপারে কুয়েতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দিব।’
১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালে বাংলাদেশ সামরিক বাহিনী পাঠিয়ে কুয়েতের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং এই সহযোগিতার স্বীকৃতিস্বরূপ কুয়েত তাদের একটি সামরিক ইউনিটের নামকরণ করে ‘ বাংলাদেশ কন্টিনজেন্ট।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কুয়েত তাদের কুয়েত ফান্ডের মাধ্যমে বাংলাদেশকে পাঁচ কোটি মার্কিন ডলার প্রদান করে এবং বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ পাঁচটি মেগা প্রকল্পের জন্য কুয়েত ফান্ডের মাধ্যমে আরো ১০ কোটি মার্কিন ডলার গ্রহণে কুয়েতের সঙ্গে আলোচনার একে বারে শেষ পর্যায়ে রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বঙ্গবন্ধুর সময় থেকেই কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্যন্য।’ #সংগৃহীত।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা খাতের প্রতিনিধিত্ব করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল শেখ ফয়সাল আল-নাওয়াফের নির্দেশে এবং জনসাধারণের জন্য সহকারী উপসচিবের ফলো-আপ এবং ফিল্ড তত্ত্বাবধান অব্যাহত থাকে।
নিরাপত্তা সেক্টর, মেজর জেনারেল ফরাজ আল-জৌবি, আবাসিক আইন লঙ্ঘনকারী, ওয়ান্টেড আসামি অপরাধীদের ধরার জন্য নিরাপত্তা অভিযান বাস্তবায়ন করে। রাজধানীর নিরাপত্তা অধিদপ্তর এবং মোবারক আল-কাবির ৮০ জন লঙ্ঘনকারীকে গ্রেফতারের ঘোষণা দেয়।
ক্যাপিটাল সিকিউরিটি ডিরেক্টরেট এর প্রচারাভিযানের বিবরণে, যা মাঠে তত্ত্বাবধানে ছিল ক্যাপিটাল সিকিউরিটি ডিরেক্টর, মেজর জেনারেল আবদীন আল-আবিদীন, তার সহকারী, ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল-রাজীব এবং গভর্নরেট নেতারা,
এছাড়া ও নিরাপত্তারক্ষীরা অভিযান চালিয়েছিল শুয়েখ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, সেখান থেকে ৮ জন কে গ্রেফতার করে কোন ধরনের ডকুমেন্ট ছাড়া, ১৫ জনের ভিসার মেয়াদ ছিল না, ও ৪ জনের বিরুদ্ধ্বে পলাতক মামিলা ছিল বলে জানিয়েছেন।
বিশ্বের সবচেয়ে সাদা রং আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই রং দেওয়ালে ব্যবহার করলে এমনিতেই ঠাণ্ডা থাকবে যে কোনো ভবনের ভেতরের তাপমাত্রা, এসি ব্যবহারের প্রয়োজন হবে না।
যে গবেষক দলটি এই রং আবিষ্কার করেছে, তার নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিউলিয়ান রুয়ান। দলের অন্যান্য সদস্যরা তার ছাত্র।
সাংবাদিকদের রুয়ান বলেন, ‘সাত বছর আগে আমরা এই গবেষণা শুরু করেছিলাম। যখন গবেষণা শুরু করি, তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি রং আবিষ্কার করা, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ভূমিকার রাখতে সক্ষম হবে।’
সাদা রং সূর্যের বিকিরণ প্রতিফলিত করে। ফলে, কোনো ভবনের বাইরের দেওয়ালে এই রং ব্যবহার করা হলে তার ভেতরের পরিবেশ থাকে ঠাণ্ডা। এ কারণে বিশ্বের গ্রীষ্মপ্রধান অঞ্চলসমূহে ভবনের বাইরের দেওয়ালে সাদা রং ব্যবহার করা হয়।
বর্তমানে বাজারে যেসব সাদা রং বা পেইন্ট পাওয়া যায়, সেগুলো সর্বোচ্চ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সূর্যকিরণ প্রতিফলিত করতে সক্ষম; কিন্তু রুয়ানের দাবি, তাদের আবিষ্কৃত সাদা রংয়ের প্রতিফলন ক্ষমতা ৯৮ দশমিক ১ শতাংশ।
তিনি আরও জানান, এরই মধ্যে ৪৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার একটি এলাকার ভবনের বাইরের দেওয়ালে এই রং ব্যবহার করা হয়েছে এবং রং ব্যবহারের পর সেই ভবনের ভেতরের তাপমাত্রা ১৮ ডিগ্রি কমে গেছে।
রুয়ান বলেন, ‘কক্ষ শীতল রাখার ক্ষেত্রে এই রং এয়ার কন্ডিশনারের চেয়ে বেশি কার্যকর।’
পৃথিবীর সবচেয়ে সাদা রং হিসেবে ইতোমধ্যে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে এবং রংটির পেটেন্ট পেতে গবেষকরা আবেদন পত্রও জমা দিয়েছেন। একটি কোম্পানির সঙ্গে কাজ করে রংটি বাজারে আনতে পারলে এর বাণিজ্যিক ব্যবহার বাড়বে বলে প্রত্যাশা গবেষকদের।