কানাডিয়ানরা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে পার্লামেন্ট নির্বাচনে আবারো বিজয় উপহার দিয়েছে।
কিন্তু তার আসন সংখ্যাগরিষ্ঠ কিনা তা এখনো পরিস্কার নয়, এবং এই নির্বাচনেও প্রায় দুই বছর আগের ফলাফলকে প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কত জনপ্রিয়, তা আবারো প্রমাণ দিল কানডার নাগরিকরা।
লিবারেলরা যে কোন দলের চেয়ে সর্বাধিক আসন জয়ের পথে রয়েছে ।
৪৯ বছর বয়সী ট্রুডো তার পিতা, লিবারেল আইকন এবং প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে তারকা শক্তি হিসেবে দেখিয়েছিলেন, যখন তিনি ২০১৫ সালে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং এখন থেকে তার দলকে দুটি নির্বাচনে শীর্ষস্থানীয় নেতৃত্ব দিতে দেখা গেছে।
ট্রুডো বাজি ধরেন যে, কানাডিয়ানরা মহামারী চলাকালীন রক্ষণশীল সরকার চায় না।
কানাডা এখন বিশ্বের সবচেয়ে সম্পূর্ণরূপে টিকা দেওয়া দেশগুলির মধ্যে রয়েছে এবং ট্রুডো সরকার লকডাউনের মধ্যে অর্থনীতিকে এগিয়ে নিতে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং তিনি যুক্তি দিয়েছিলেন যে লকডাউন এবং ভ্যাকসিন ম্যান্ডেট নিয়ে সংশয়যুক্ত কনজারভেটিভদের দৃষ্টিভঙ্গি বিপজ্জনক হবে এবং কানাডিয়ানদের এমন একটি সরকার দরকার যা বিজ্ঞান অনুসরণ করে।
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ২৭৭ জন মারা গেলেন ভাইরাসটিতে।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।
দীর্ঘ দিন পর করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ।
২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ১০ জন।
এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৩, রাজশাহীতে ৩, খুলনায় ২, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
অল্প সময়ে করোনা পরীক্ষার জন্য আগামী তিন দিনের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদিত ছয় প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব স্থাপন হবে। তবে এই ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব না থাকার কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না। এই ল্যাবের মাধ্যমে অল্প সময়ের মধ্যে করোনার পরীক্ষার ফল পাওয়া সম্ভব। সম্প্রতি অনেক দেশ বিমানবন্দর থেকে করোনা পরীক্ষা করার পর উড়োজাহাজে উঠার শর্ত আরোপ করেছে। বাংলাদেশের কোনো বিমানবন্দরে এমন সুবিধা নেই। এতে অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন। এর ফলে একদিকে প্রবাসীরা বিদেশে তাদের চাকরি নিয়ে উদ্বেগে আছেন, অন্যদিকে দেশ বঞ্চিত হচ্ছে রেমিটেন্স আয়ের সম্ভাবনা থেকে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদেরকে দ্রুত আরটি-পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন।
এরপরই ৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিমানবন্দরের উত্তর পাশের বহুতল কারপার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, এই সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে। তারা নমুনা পরীক্ষার মূল্য নির্ধারণ করেছে দুই হাজার টাকা। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৮৫০ টাকা। এএমজেড হাসপাতাল পাঁচ দিনে ল্যাব স্থাপন করতে পারবে, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৮০০ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল চার দিনে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে। তারা নমুনা পরীক্ষার খরচ দেখিয়েছে ২ হাজার টাকা। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ল্যাব স্থাপনে ছয় দিন সময় চেয়েছে এবং খরচ চেয়েছে ১ হাজার ৭০০ টাকা। পাঁচ দিনে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে গুলশান ক্লিনিক, যাদের নমুনা পরীক্ষার খরচ এক হাজার ৭৫০ টাকা আর ডিএমএফআর ল্যাব স্থাপন করতে সময় চেয়েছে চার দিন, যেখানে নমুনা পরীক্ষার খরচ দুই হাজার ৩০০ টাকা।
আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সভাপতিত্বে সভায় আরটি-পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদনপ্রাপ্ত ছয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ উল আহসান ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, অল্প সময়ে করোনা পরীক্ষার জন্য আগামী তিন দিনের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদিত ছয় প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব স্থাপন হবে। তবে এই ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।
সভায় করোনার নমুনা পরীক্ষার জন্য সব প্রতিষ্ঠানকে একটি ফি নির্ধারণ করা হবে বলে স্বাস্থ্য কর্মকর্তারা মত দেন। এতে প্রতিষ্ঠানগুলোও সম্মতি দিয়েছে বলে সভা সূত্র জানিয়েছে।
এই ল্যাব চালু হলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাত্রার ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে রিপোর্ট পাবেন যাত্রীরা।
আগামী ২২ সেপ্টেম্বর বুধবার প্রাথমিকভাবে (পরীক্ষামূলকভাবে) ৫০ জন যাত্রী পাঠাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে চিঠি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ।
এর মাধ্যমে প্রবাসী কর্মীসহ বিদেশগামী যাত্রীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বন্ধ দরজা খুলছে।
হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে করোনা পরীক্ষার জন্য অনুমোদনপ্রাপ্ত সাত প্রতিষ্ঠানের মধ্যে একটির আরটি-পিসিআর ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই ৫০ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হবে।
যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে যাত্রীরা করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট সঙ্গে নিয়ে যাবেন।
বেবিচক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন কর্মকর্তা জানান, আজ (২০ সেপ্টেম্বর) সকালে বেবিচক চেয়ারম্যান সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এক সভায় আমিরাতের পরীক্ষামূলকভাবে অর্ধশতাধিক যাত্রীকে ২২ সেপ্টেম্বর পাঠানোর কথা জানান।
এই অনুমতি দেওয়ার মাধ্যমে আমিরাতের বন্ধ দরজা খুলতে যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বিমানবন্দরের দ্বিতীয় তলার খোলা জায়গায় তাঁবু টানিয়ে কমপক্ষে ছয় মাস কার্যক্রম পরিচালনার জন্য করণীয় সম্পর্কে বিমানবন্দরের চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিফ ইঞ্জিনিয়ারের পরামর্শে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দ্রুত করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করবে বলে জানান তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বলেন, আগামী বুধবার পরীক্ষামূলকভাবে আমিরাতে ৫০ জন যাত্রী পাঠানোর ব্যাপারে দুবাই চিঠি দিয়েছে। বেবিচক চেয়ারম্যান আজ এক সভায় তাদের এ তথ্য জানিয়েছেন।
বৃটিশ মিডিয়ার এক খবরে বলা হয়েছে, তালেবানের শীর্ষ নেতাদের মধ্যে কোন্দলে জিম্মি হয়েছেন উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার এবং মারা গেছেন হায়বাতুল্লাহ আখুন্দজাদা। দ্য স্পেক্টেটরের এক প্রতিবেদনে ওই দাবি করা হয়।
তালেবান নেতাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের কথা উল্লেখ করে গণমাধ্যমটি জানিয়েছে, বারাদারের অনুসারী ও হাক্কানি নেটওয়ার্কের মধ্যে সরকার গঠন নিয়ে বড় সংঘাত সৃষ্টি হয়েছে। এতে বারাদারই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানিয়েছে দ্য স্পেক্টেটর।
রিপোর্টে আরো বলা হয়, মূলত আফগানিস্তানে সরকার কেমন হবে তা নির্ধারণ করতে চাইছে পাকিস্তান। এ কারণে তালেবানের কট্টরপন্থী অংশের নেতাদেরই সরকারে পদ দিতে চায় দেশটি। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই প্রধানও তালেবান সরকারের সব গুরুত্বপূর্ণ পদ পাকিস্তানের অনুগত নেতাদের দেয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য দেশটির পছন্দ হাক্কানি নেটওয়ার্কের নেতারা।
কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তিতে সবথেকে বড় ভূমিকা রেখেছেন বারাদার। তার কূটনৈতিক চেষ্টাতেই তালেবানের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন। ফলে তিনিও তালেবান সরকারের প্রধান হওয়ার অন্যতম দাবিদার। এ নিয়ে হাক্কানিদের সঙ্গে সেপ্টেম্বর মাসের প্রথমেই বারাদার অনুসারীদের সংঘাতের খবর ছড়িয়েছিল আন্তর্জাতিক সব গণমাধ্যমে। এ কারণেই কাবুল পতনের পরেও তালেবানের সরকার গঠনে বিলম্ব হয়।
এবার সেই সংঘাতের বর্ণনা দিয়ে স্পেক্টেটর জানিয়েছে, সেদিন কাবুলের প্রেসিডেন্টের প্রাসাদে সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে আফগানিস্তানের মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিজের চেয়ার ছেড়ে বারাদারের দিকে তেড়ে যান এবং তার মুখে ঘুষি মেরে বসেন। বারাদার একটি অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠনের জন্য চাপ দিচ্ছিলেন। ওই সরকারে তালেবানের বাইরেও নেতাকর্মী এবং সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা হবে এমন প্রস্তাব দেন তিনি। এতে করে বহিঃবিশ্বের কাছে তালেবানের সরকার অধিকতর গ্রহণযোগ্য হবে। কিন্তু হাক্কানিরা শুধুমাত্র উগ্র মিলিশিয়া নেতাদের দিয়েই সরকার গঠন করতে চায়। ওই সংঘাতের পরই সাময়িকভাবে নিখোঁজ হয়ে যান বারাদার। পরে অবশ্য কান্দাহার থেকে তার একটি ভিডিও প্রকাশ করা হয় তালেবান নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কে। তবে তাকে মূলত হুমকির মুখে ওই ভিডিওটি করতে হয়েছিল। স্পেকটেটরের ভাষ্যে, সে ভিডিও বার্তাটি দেখে মনে হয়েছে, বারাদারকে জিম্মি করা হয়েছে।
এদিকে নিখোঁজ রয়েছেন তালেবান নেতা আখুন্দজাদাও। বৃটিশ গণমাধ্যমটি লিখেছে, আখুন্দজাদাকে দীর্ঘ একটা সময় দেখা বা তার কাছ থেকে কিছু শোনা যায়নি। গুজব রয়েছে তিনি মারা গেছেন। দলটির শীর্ষস্থানে এই শূন্যতা তালেবান গোষ্ঠীর মধ্যে নানা বিতর্কের জন্ম দিয়েছে- যা তাদের দুই দশক আগের শাসনকালে দেখা যায়নি। মূলত ২০১৬ সালের দিকে তালেবান ও হাক্কানি গোষ্ঠী একীভূত হয়। মোল্লা বারাদার যেখানে মধ্যমপন্থী সরকার গঠন করতে চান সেখানে হাক্কানিরা সন্ত্রাসবাদের সমর্থক। তারা আত্মঘাতী হামলার প্রশংসা করেন। আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায়ও রয়েছেন। সন্ত্রাসী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আবার পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ আছে। তারা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। তাদের নামটিও নেয়া হয়েছে পাকিস্তানি মাদ্রাসা দারুল উলুম হাক্কানিয়া থেকে।
বাংলাদেশ দূতাবাস ,কুয়েত এর ৩ টা শাখা চালু করার পস্তুতি। শাখা গুলোঃ ফাহাহিল, ফরয়ানিয়া, জাহরা
গতবছর আমাদের গ্রুপের সম্মানিত সদস্য থেকে একটি টিম বাংলাদেশ দূতাবাসে বেশ কিছু দাবী নিয়ে একটি চিঠি দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ্, সেই দাবীর মধ্যে উল্লেখিত একটা দাবী যা পূরণ করার জন্য মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান স্যার গতকাল ২০ সেপ্টেম্বর ২০২১ রোজ সোমবার ফরয়ানিয়া ও ফাহাহিল পরিদর্শন করেন।
কুয়েতে অবস্থিত লাখ লাখ বাংলাদেশী ভাইদের কুয়েতের বিভিন্ন যায়গা থেকে আসতে হলে অনেক ভোগান্তির শিকার হতে হয়, সেই দিক লক্ষ করে বাংলাদেশ দূতাবাস থেকে কুয়েতে আপাতত ৩ টি শাকার পরিকল্পনা করেছে মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান স্যার।
ইনশাল্লাহ, স্যার নিজেই যায়গা পরিদর্শন করছেন, ফরওয়ানিয়ার টা সিলেক্ট হয়ে গেছে এখন ফাহাহিল ও জাহরার টা বাকি আছে।
যদি সব কিছু ঠিক ঠাক থাকে তাহলে ৩ টা শাখা খুব শিগ্রই উদ্বোধন করা হবে বলে মনে করি। ইনশাল্লাহ আমরা কুয়েত প্রবাসীরা রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান স্যার কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন যানাচ্ছি, এছাড়া এই মহান কাজের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাছেন সেই সকল ব্যাক্তিদের জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা।
(ছবিটি গতকাল আসিকুজ্জামান স্যার ফাহাহিল অফিস পরিদর্শনের সময় তোলা)
সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজী নয়ন নামের এক যাত্রীর কাজ থেকে ৬ হাজার ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কাজী নয়ন নামের যাত্রীকে আটক করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম যেতে নয়ন বিমানবন্দরে আসেন। ব্যাগেজ তল্লাশির সময় ব্যাটেলিয়ন আনসার রনি মিয়া এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরী সাহারা বানু যাত্রীর কাছে সন্দেহজনক বস্তু দেখতে পান। সেটি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওই যাত্রীর বাড়ি বগুড়ায়। তাকে বিমানবন্দরের কর্তব্যরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। (এখানে আটক যাত্রীর ছবি নেই)
সৌদি আরবের আল কাসিমে বয়লার বি’স্ফোরণে মা’দারীপুরের এক যুবকসহ ৪ বাংলাদেশি নিহ’ত হয়েছেন।
রোববার বিকেলে এ দু’র্ঘ’টনা ঘটেছে বলে নিহ’তের পরিবার সূত্রে জানা গেছে। নিহ’ত সোহেল সিকদার (৩২) জে’লার শিবচর উপ জে’লার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
গত রাতে সোহেলের মৃ’ত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে। এলাকাজুড়ে শো’কের আবহ বিরাজ করছে। সোহেলের আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল। গতকালই ছিল তার শেষ কর্ম’দ িবস।
সোহেলের পরিবার ও এলাকাবাসী লা’শটি দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন। সোহেলের ছোট দুই সন্তান রয়েছে।
কুয়েতের জনশক্তির জন্য পাবলিক অথরিটির (পিএএম) মহাপরিচালক আহমেদ আল-মুসা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর্টিকেল (১৮) এর বিধান অনুযায়ী বাণিজ্যিক ভিজিট ভিসাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর সম্পর্কিত একটি প্রক্রিয়া অনুমোদন করেছে।
এই ব্যবস্থাটি একজন নিয়োগকর্তা থেকে অন্য মালিকের কাছে শ্রমিক স্থানান্তর সংক্রান্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রিসভার নির্দেশনা এবং সমন্বয়ের আলোকে মহামারী চলাকালীন শ্রমিকদের চলাচলে আরও নমনীয়তা দিতে করোনা ভাইরাস মহামারীর সাথে সম্পর্কিত প্রতিক্রিয়ার আলোকে এটি শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে প্রতিক্রিয়া PAM ও করোনা জরুরী অবস্থা বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ।
বেসরকারি স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মালিকদের কুয়েতি ফেডারেশনের কিছু প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আল-মুসা ইঙ্গিত দেন, শিক্ষকদের জন্য বাণিজ্যিক ভিসাকে কাজের ভিসায় রূপান্তরের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছিল বিশেষ করে নতুন শুরুর জন্য চলমান প্রস্তুতির আলোকে।
আল-মুসা বলেন, দেশের বিদ্যমান অবস্থার আলোকে চিকিৎসা, শিক্ষাগত, অর্থনৈতিক এবং অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি খাতের সকল কার্যক্রমকে সহজতর করার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা নিবেদিত। সুত্রঃ আল আনবা।