করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দীর্ঘ বিরতির পর কুয়েতে গৃহকর্মী নিয়োগের চাকা ফিরে আসার পর, কিছু নিয়োগ অফিস গার্হস্থ্য নিয়োগের খরচ বাড়িয়ে দেয়ায়,গৃহকর্মী নিয়োগবাজারের দাম আবার নতুন রেকর্ড গড়েছে।
আল জারিদার লিড নিউজ সুত্রে জানা যায় যে, গৃহকর্মী নিয়োগের প্ল্যাটফর্মের খরচ ছাড়াও অফিসের মাধ্যমে কর্মীদের ১২৫০ দিনার থেকে ১৭৫০ দিনার পর্যন্ত খরচ হচ্ছে, আগে এই খরচ ছিল মাত্র ৫০০ দিনার।
সূত্রগুলির বরাত দিয়ে আল-জারিদা আরো জানিয়েছে যে, কিছু অফিস বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারিত ৮৯০ দিনার নির্ধারিত নিয়োগ মূল্য মেনে চলেনি।
করোনা মহামারীর দেড় বছর অতিক্রম করার পর গৃহকর্মীদের প্রবেশ, যখন স্পন্সরের মাধ্যমে গৃহকর্মী নিয়োগের জন্য অতিরিক্ত ফি যোগ করা হয়।
সুত্রে জানা যায় যে, ফিলিপাইন, নেপাল ও ভিয়েতনাম থেকে গৃহকর্মী আনতে খরচ পড়ে বেশী।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ সম্পর্ক ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানিয়েছে যে, ট্রাফিক ও অপারেশন সেক্টরের টহলদল ফারওয়ানিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক গাড়ীকে জরিমানা করেছে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল ওয়াতন পত্রিকা জানিয়েছে যে, আল জাবের স্টেডিয়ামে দুই দিনের অভিযানে ফুটপাথে পার্কিংয়ের জন্য ১০০ টি ট্রাক ও বাসকে জরিমানার টিকিট দেওয়া হয়।
কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল আহমদ আল সবাহ’র দেওয়ানীর প্রধান হিসেবে আহমেদ আল-আবদুল্লাহকে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আল-কাবাস পত্রিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে শেখ আহমেদ আল-আবদুল্লাহকে হিজ হাইনেস ক্রাউন প্রিন্সের দেওয়ানের প্রধান হিসেবে নিয়োগের একটি খসড়া ডিক্রি অনুমোদন করা হয়েছিল।
দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা বাড়লেও শনাক্তের হার নেমে এসেছে ৬-এর নিচে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা যান ৩৫ জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ২২৫ জনে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। শনিবার ১ হাজার ১৯০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। আগের দিন এ হার ছিল ৬ দশমিক শূন্য পাঁচ শতাংশ। দেশে সুস্থতার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। একদিনে আরও ২ হাজার ৮৮৭ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার এখন নিম্নমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে রোববার অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান। তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, সামগ্রিকভাবে ৩০ দিনের সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতাতেই আছে। সারা দেশে গণটিকাদান কর্মসূচি আবার শুরুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি জানিয়ে তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সিদের টিকা দেওয়ার বিষয়ে জাতীয় কারিগরি কমিটির পরামর্শে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নেবে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৫টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬১০টি। এসব ল্যাবে ২৪ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬২৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ ও নারী ২১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ ও বেসরকারি হাসপাতালে আটজন মারা যান। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের চারজন, ৭১ থেকে ৮০ বছরের নয়জন, ৬১ থেকে ৭০ বছরের ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
কুয়েত জনশক্তির জন্য পাবলিক অথরিটি দ্বারা প্রস্তুত বাজারের অবস্থা এবং জনসংখ্যাতাত্ত্বিক বিষয়ে একটি গবেষণায় প্রান্তিক শ্রমিকদের এক বছরের জন্য ওয়ার্ক পারমিট বদল ও বৈধকরণের প্রস্তাব করা হয়েছে।
জনশক্তির জন্য পাবলিক অথিরিটির সুত্রে দৈনিক আল-আনবার লিড নিউজে জানা যায় যে, একটি সাম্প্রতিক গবেষণায় সমস্ত পেশার শ্রমিকদের ক্রিয়াকলাপের জন্য ওয়ার্ক পারমিট পরিবর্তন ও ইস্যু, পুরো এক বছরের জন্য বৈধ করা উচিত, যাতে প্রান্তিক শ্রমিকরা ভিতরের দক্ষ শ্রমিক থেকে উপকৃত হয়।
কতৃপক্ষ বলছে যে, একামা ট্রান্সফার খোলার পরে এবং ওয়ার্ক পারমিট পুনরায় জারি করা হবে।
তবে যাদের একামার মেয়াদ শেষ হয়েছে, যারা ট্রাভেলিং নিষিদ্ধের মধ্যে রয়েছেন, তাদের বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
গবেষণায় ছোট এবং মাঝারি আকারের উদ্যোগের কাজের অনুমতি সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণের সিদ্ধান্তের উন্নয়ন সহ সুপারিশগুলির একটি সেট জারি করা হয়েছে।
যেখানে এর কর্মসংস্থান অনুমান করা হয়েছে যে, ৭৯,০০০ শ্রমিক শুধুমাত্র ৪,০০০ ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের,প্রতিষ্ঠানে নিবন্ধিত।
বাজারের প্রকৃত চাহিদা ও সমস্যা চিহ্নিত করা সম্পর্কিত একটি স্বয়ংক্রিয় কর্মপরিকল্পনা তৈরি করার উপর জোর দেন কতৃপক্ষ।
শ্রমবাজার যাতে শৃংখলা বজায় থাকে এবং কুয়েতি নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়, সে লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়।
তবে ওয়ার্ক পারমিট পরিবর্তনে কি ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে তাহা আরো কিছুদিন পর বিস্তারিত জানা যাবে।
কতৃপক্ষের একটি পরিসংখ্যান চিত্র উপরের ছবিতে দেখানো হয়েছে, যেখানে সরকারী ও বেসরকারী খাতে কর্মরত নাগরিক ও প্রবাসীদের বিবরণী দেওয়া আছে।
তবে করোনা পরবর্তী কুয়েতের ব্যবসায়ী মহলের বিভিন্ন প্রস্তাবের আলোকে শ্রমবাজার ও ৬০ বছর বয়সী প্রবাসীদের বিষয়ে ব্যস্ত সময় পার করছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
অন্যদিকে,কুয়েতে আকদ হুকুম ভিসায় কর্মরত থাকা প্রচুর বাংলাদেশী আশায় আছে, যাতে একমা বদলের সুযোগ দেওয়া হয়।
কুয়েতে Rank বিবেচনায় আমরা তৃতীয় বৃহত্তম কমিউনিটি, সংখ্যার বিচারে তা ছাড়িয়ে যাবে সাড়ে ৩ লাখের ঘরকে, আলহামদুলিল্লাহ ❤
করনা ( কোভিড ১৯) মহামারীর ধকল কেটে দীর্ঘ ২ বছরের একটু কম সময়ে আবার কুয়েতে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে…..
কুয়েতে ম্যানপাওয়ার সেন্ডিং বা শ্রমিক প্রেরনকারী দেশগুলোর ( ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা) সরকারি / বেসরকারি ক্যারিয়ার গুলো ইতিমধ্যেই কুয়েতে তাদের অপারেশন শুরু করেছে, এবং তা নিয়মিত!
কিন্ত পরিতাপের বিষয়, অদ্ভুত ও অদৃশ্য কারনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এখনো কোন ফ্লাইট কুয়েতে আসেনি! কবে নাগাদ আসবে তাও অজানা … এমন হওয়ার কারন কি? আমাদের জাতীয় এয়ারলাইনস, আমাদের জাতির সম্পদ।
ব্যাপারটা এমন না যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়া কুয়েত প্রবাসীদের উপায় নাই বা আমরা কম দামে টিকিট পায়, কথা হচ্ছে দেশপ্রেম! জ্বী, প্রবাসী নিখাদ দেশপ্রেম, দেশ ও এর সম্পদের প্রতি প্রবাসীদের কমিটম্যান্ট ❤ বিমান বাংলাদেশের টিকিট দামে বেশি হলেও, আমরা সেটাই ক্রয় করি!
সংশ্লিষ্ট কতৃপক্ষ ও Ministry of Foreign Affairs, Bangladesh, Bangladesh Embassy, Kuwait এর দৃষ্টি আকর্ষণ করি এই বিষয়ে!
অন্যান্য সব দেশের ন্যাশনাল ক্যারিয়ার গুলো কুয়েতে ফ্লাইট পরিচালনা করতে পারলে, আমাদের বিমান সংস্থার সমস্যা কোথায়?
বিঃদ্রঃ অতীত রেকর্ড বলে ঢাকা – কুয়েত রুটে যাত্রী প্রচুর এবং এই রুট লাভজনক বলে ট্রাভেলস সংশ্লিষ্টরা মনে করেন!
সকাল কিংবা বিকেল ঘুম ভেঙেই চোখ চলে যায় দেয়ালঘড়ির দিকে। টিকটিক টিকটিক শব্দে সেই তো প্রথম তাড়া দেয় বিছানা ছাড়ার। শুধু সময় দেখাই না, ঘরের নান্দনিকতা বাড়াতে ও রুচির প্রকাশে ঘড়ির ব্যবহার অনেক পুরনো।
এই ঘড়ির কেনার সময় দোকানগুলোতে লক্ষ্য করলে দেখবেন সবকটি ঘড়িতেই বেজে থাকে ১০ টা ১০ মিনিট। এর ব্যতিক্রম খুবই কম চোখে পড়বে। কিন্তু, এর রহস্য কি? কেন হঠাৎ এমনই একটা বিশেষ সময়ে থেমে থাকে ঘড়ির কাঁটা? এই কারণ নিয়ে মতভেদ রয়েছে।
এ বিষয়ে ঘড়ি সংস্থার কর্ণধারদের মতভেদ হলো- ঘড়ির কাঁটাগুলোতে ১০ টা ১০ মিনিট পজিশনে কাঁটা দুটি থাকলে কোম্পানির লোগো দেখতে কোনো সমস্যা হয় না। অপরদিকে কাঁটা দুটো ৩:১৫ বা ৪:২০ তে থাকলেও একই সুবিধা পাওয়া যায়। কিন্তু ১০:১০ ঘড়ির কাঁটা দুটো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
কথায় আছে এই সময়টাকে স্মরণীয় করে রেখেছে একটি বিশেষ ঘটনা। ১৮৬৫ সালের ১৪ ই এপ্রিল দিনটি ছিলো শুক্রবার।
ক্রুশবিদ্ধ যিশু খ্রিস্টের পুনরুত্থানের দিন। ক্যালেন্ডারের ভাষায় ‘গুড ফ্রাইডে’। ঘড়িতে তখন রাত দশটা বেজে দশ মিনিট। ওয়াশিংটন ডি.সি’র ফোর্ড থিয়েটার বক্সে বসে নাটক দেখছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন! তিনি ও তার স্ত্রী দু’জনেই সেদিন নাটক দেখতে এসেছিলেন। নাটকের নাম ‘আওয়ার আমেরিকান কাজিনস’!
অভিনয় চলার সময়েই আচমকা বক্সে ঢুকে পড়লেন এক অভিনেতা। তার নাম জন উইলকিস বুথ। বুথের হাতে একটা পিস্তল, সেই পিস্তলের নলটা প্রেসিডেন্টের ঘাড়ে ঠেকিয়ে তিনি ট্রিগারে চাপ দিলেন। রক্তে ভেসে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সারা দেহ, নিহত হলেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তাই তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পৃথিবীর সব বিজ্ঞাপনের ঘড়ির কাটা এখন ১০ টা বেজে ১০ মিনিটে থেমে থাকে বলে মনে করা হয়।
ঘড়ির কাঁটা ১০টা দশে থাকলে দুটো কাঁটা দুদিকে সমানভাবে হাত মেলে আছে। মনে হবে আপনাকে স্বাগত জানাচ্ছে। একটা প্রতিসাম্য অবস্থা, পরিপাটি ছিমছাম লাগে দেখতে, দৃষ্টিনন্দন। প্রতিটি মানুষ প্রতিসাম্য আর পরিপাট্য পছন্দ করে। তাই ঘড়ির সব বিজ্ঞাপনদাতা এই কায়দাটা অনুসরণ করে আসছে।
১০টা ১০-এর মধ্যে অনেকে একটা হাসির ছবি খুঁজে পান। মনে হয় ঘড়িটা হাসছে। বেশ একটা খুশী খুশী ভাব দেখা যায়, যাতে ক্রেতা আকর্ষিত হন।
বেশিরভাগ ঘড়িতেই কোম্পানির লোগো মাঝ বরাবর রাখে, অর্থাৎ হয় ১২টার ঠিক নীচে বা ঘড়ির ঠিক মধ্যখানে বা নীচের ছ’টার ঠিক ওপরে। তাই কাঁটা দুটো ১০টা ১০-এ থাকলে স্পষ্টভাবে কোম্পানির লোগোটা দেখা যায়।
অনেক কোম্পানি ঘড়ির কাঁটা অন্যভাবে রেখে পরীক্ষা করেছিল। কিন্তু দেখা গেল, বেশিরভাগ ক্রেতাই ১০টা ১০-এ থাকা ঘড়ির দিকেই হাত বাড়ায়। তারপর আর কেউ কাঁটা বদলানোর রিস্ক নেয়নি। সূত্র: ইন্টারনেট
কাতারের একজন অপরিচিত ও অজ্ঞাত নারীর সা’মাজিক কাজের ব্যাপক প্রশংসা হচ্ছে অনলাইনে। এই গরমে একজন অসহায় শ্রমিকের জন্য তাঁর ভালোবাসা মুগ্ধ করেছে অনেককে। সামাজিক মাধ্যমে দেখা গেছে, ওই না’রী বাগানের একজন শ্রমিককে খাবার ও ঠান্ডা পানীয় দিতে একটি কফিশপে আমন্ত্রণ জানাচ্ছেন। ওই শ্রমিক প্রচন্ড গরমে বাইরে কাজ করছিলেন।
একজন ব্যক্তি এই ছবিটি পোস্ট করে মন্তব্য করেছেন, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যা, তা হলো, এই সা’ধারণ কাজ ওই লোকটিকে কতোটা খুশি করেছে। এমন খাবার পেয়ে ওই শ্রমিক ‘লোকটি নিজের মোবাইল বের করে খাবারের ছবি তুললেন। এ সময় তাঁর মোবা’ইলে একটি কল আ’সলে তিনি মোবাইলে হাসতে হাসতে বলছিলেন, ‘আমার কাছে কোনো রিয়াল নেই, অথচ আমি এখন কফিশপে বসে খাচ্ছি।
পোস্টটি অনলাইনে ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এমন মানবিক কাজের জন্য ওই না’রীর ব্যা’পক প্রশংসা ক’রেন।একজন মন্তব্যকারী লিখেছেন, এমন অনেক জিনিস আছে যা আমরা সহজ মনে করি কিন্তু সৃষ্টিকর্তার কাছে সেটি মহান।
আরেকজন লিখেছেন, মানুষ ও প্রাণীর প্রতি সহানুভূতি আমাদের ধর্মের অ’ন্যতম নীতি। কাতারে কিছু সংস্থা ও ব্যবসায়ী আছে যারা প্রচুর গরমে শ্রমি’কদের দিয়ে কাজ করায়। শ্রমিকদের ঠান্ডা পানি, ছাতা বা শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামের জায়গার ব্যবস্থা করে না। এমনকি তাদের সাধারণ খাবারও দে’য়ালের ছায়ায় বসে খেতে হয়।
কুয়েত: বাংলাদেশ ক্রিকেট এসোসিয়শন কুয়েত আয়োজিত, এশিয়ান ডেজার্ট লীগ কাপ টুর্নামেন্টে ২০২১ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার আব্বাসিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মেজর জেনারেল মােঃ আশিকুজ্জামান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মাের্শেদ, কুয়েত পৌরসভার কর্মকর্তা সাদ সালেম রশিদি, স্থানীয় পুলিশ ষ্টেশন জীলিব আল শুয়েখের প্রধান জেনারেল ইব্রাহিম আল দাহি,জিলিব পৌরসভা কর্মকর্তা আব্দুল আজিজ রশিদি, কুয়েত সিআইডি অফিসার আবদুল্লাহ জিলিব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন, বিবিসির সভাপতি লুতফর রহমান মুখাই আলী -ডায়মনড কোং ব্যবস্থাপনা পরিচালক জাহাংগীর হোসেন পাঠোয়ারী.বাংলাদেশ ক্রিকেট এসোসিয়শন এর সভাপতি,জাহাঙ্গীর খান পলাশ,মোহাজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রিকেট এসোসিয়শন কুয়েত, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন, মোহামেডান স্পোর্টিং ক্লাব কুয়েত শাখা, মোঃ মঈন উদ্দিন সরকার সুমন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত,এবং কুয়েতের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাংলাদেশী প্রবাসী পরিবার ও বাংলাদেশী ছাত্রছাত্রীরাও উপস্তিত ছিলেন।
কুয়েতে প্রতি বর্গকিলোমিটারে রেস্তোরাঁর সংখ্যা ৫.৭২ বাউন্স দ্বারা জারি করা ক্যাপিটাল সিটিস ইনডেক্স অনুসারে বিশ্বের সবচেয়ে বড় লাগেজ স্টোরেজ নেটওয়ার্কগুলির মধ্যে একটি কুয়েত।
আরবী দৈনিক আল-রাই রিপোর্ট প্রকাশিত সংবাদে বলা হয় যে, কুয়েতের হোটেলে প্রতি রাতের গড় মূল্য প্রায় ১৩১ পাউন্ড স্টার্লিং।
পর্যটক আকর্ষণের সংখ্যার জন্য, কুয়েতে প্রতি বর্গকিলোমিটারে ২.১২টি ল্যান্ডমার্ক রয়েছে।
এই সূচকে, কুয়েত বিশ্বে অবকাশের জন্য সেরা রাজধানী হিসাবে অষ্টম স্থানে রয়েছে, যেমন তালিকায় রয়েছে আঙ্কারা এবং জাকার্তার মতো শহরগুলি।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর আবু ধাবি, মানামা এবং রিয়াদকে অন্তর্ভুক্ত করে একটি গ্রুপে কুয়েতকে অবকাশের গন্তব্য হিসেবে দশটি পছন্দের রাজধানীর মধ্যে স্থান দেওয়া হয়েছে।
সূচকে কুয়েতকে নিরাপদ শহরের মধ্যে স্থান দিয়েছে,কারণ, অপরাধের হার কম (১০০ এর মধ্যে ২৪)।
আমিরাতের রাজধানী আবু ধাবির দ্বিতীয় স্থানে রয়েছ ।
এছাড়াও, কুয়েত সিটি ইনস্টাগ্রামে চার মিলিয়নেরও বেশি হ্যাশট্যাগ অর্জন করেছে, যা বিশ্বের সেরা শহরগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে বাউন্স নেটওয়ার্ক দ্বারা গৃহীত মানদণ্ডগুলির মধ্যে একটি।
বাউন্স নেটওয়ার্ক কর্তৃক ঘোষিত ক্যাপিটাল সিটিস ইনডেক্সে বিশ্বের ৬৯ টি রাজধানীর রেটিং অন্তর্ভুক্ত ছিল।
নেটওয়ার্কটি জানিয়েছে যে, এটি তার শ্রেণিবিন্যাসে সেই শহরগুলির পর্যটন সুবিধা, আবহাওয়া এবং জলবায়ুর মতো বিষয়গুলির উপর নির্ভর করে ফলাফল নির্ণয় করা হয়েছে ।