জাল ভিসা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন অস্ট্রেলিয়া প্রবাসী ফাতেমা

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৮ ভাদ্র ১৪২৮

উম্মে ফাতেমা রোজী একজন অস্ট্রেলিয়া প্রবাসী। দেশে এসে টার্গেট করে কয়েকটি পরিবারের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। বাংলাদেশিদের কম খরচে পরিবারসহ অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখান তিনি।
এভাবে ভুয়া ভিসা ও জাল কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন রোজী। সপরিবারে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম এ বি এম খায়রুল ইসলাম (৪৭) প্রতারক উম্মে ফাতেমা রোজীর কাছে ৭৫ লাখ ৩৮ হাজার টাকা দিয়ে প্রতারণার শিকার হন। এরপর তিনি অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজীর বিরুদ্ধে মামলা করলে রোজীর সহযোগী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সূত্র ও ছবিঃ জাগো নিউজ।

কুয়েত বিমানবন্দর দুই সপ্তাহের মধ্যে ১০০% ধারণক্ষমতায় কাজ করবে’

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৮ ভাদ্র ১৪২৮

কুয়েতে যেহেতু স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং করোনা সংক্রমণ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, তাই কুয়েত সরকার বিমানবন্দর সম্পূর্ণরূপে খোলার এবং ১০০ শতাংশ ধারণক্ষমতার সাথে কার্যক্রম পুনরায় শুরু করার কথা ভাবছে।

দুই সপ্তাহের মধ্যে বিমানবন্দর পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য শীঘ্রই কোভিড -১৯’ সুপ্রিম কমিটির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

সিভিল এভিয়েশনের বরাত দিয়ে মানামার জনপ্রিয় নিউজ পোর্টাল গালফ ইন্সিডাইরে সংবাদে নিশ্চিত করা হয় ।

এর আগে ছয়টি নিষিদ্ধ দেশকে কুয়েতে সরাসরি ফ্লাইট চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

গত রবিবার থেকে মিশর এবং কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে এবং প্রতিদিন প্রায় আটটি ফ্লাইট কুয়েত আসছে।

মঙ্গলবার থেকে প্রতিদিন প্রায় পাঁচটি ফ্লাইট সহ ভারত থেকে সরাসরি ফ্লাইটগুলি আবার কাজ শুরু করে।

এরপর বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রতিদিন একটি সরাসরি ফ্লাইট কুয়েতে আসছে।

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কোন দেশে পার্সপোর্ট হারিয়ে গেলে কি করবেন ?

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৮ ভাদ্র ১৪২৮

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ বাংলাদেশীর বসবাস, দেশের অর্থনীতির বিশাল অবদান মধ্যপ্রাচ্যে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের ।

চাকরি, ব্যবসা, ওমরাহ, ভ্রমণ বা শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দেশে প্রতিনিয়তই আমাদের যেতে হয়। বিদেশে যাওয়ার পর আমার পরিচয় বহনের একমাত্র প্রমাণ হলো পাসপোর্ট । কিন্তু কোনো কারণে পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে বিদেশের মাটিতে নানা ঝামেলায় পড়তে হয়।

অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক প্রমাণাদির অভাবে কারাগারেও যেতে হতে পারে আপনাকে। তাই বিদেশের মাটিতে পাসপোর্ট হারালে কী করবেন? চলুন সে বিষয়ে জেনে নিই। 

কুয়েতসহ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যারা চাকরি নিয়ে যান তাঁদের অনেককে মালিক বা কোম্পানির কাছে পাসপোর্ট জমা দিতে হয়। মালিক পক্ষ থেকে তাদের একামা ও সরকারি বিভিন্ন বিষয় অনুমোদন করিয়ে দেওয়া হয়।

তবে নিজের প্রয়োজনে পাসপোর্টের ফটোকপি নিজের ইমেইল বা অন্য কোন ফাইল ফোল্ডারে সংরক্ষণ করুন এবং দেশে নিজের আপনজনের নিকটও ফটোকপি রাখতে দিন, কারণ বিদেশে পার্সপোর্ট একজন নাগরিকের আসল দলিল।

তারপরও দুর্ঘটনাবশত পাসপোর্ট হারিয়ে গেলে সে ক্ষেত্রে আপনাকে স্থানীয় থানা জিডি করতে হবে ও বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে।

পাসপোর্টের ফটোকপি ও আইডি কপিসহ যোগাযোগ করলে দূতাবাসের পক্ষ থেকে আপনাকে নতুন পাসপোর্ট তৈরিতে সহায়তা করা হবে।

তবে নতুন পার্সপোর্টটি সে দেশের ইমিগ্রেশন বিভাগ থেকে সত্যয়ন করতে হলে থানার জিডি কপি দেখাতে হবে ।

যদি ভ্রমণের সময় হারিয়ে পেলেন ?

আপনার বিদেশ ভ্রমণের পুরো আনন্দটাই মাটি হতে পারে যদি আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেন। কোনো কারণে যদি তা হারিয়েই ফেলেন তাহলে সবার আগে আপনাকে যোগাযোগ করতে হবে বাংলাদেশ হাই কমিশনে। কোনো ট্যুর অপারেটর বা ট্র্যাভেল এজেন্সি যদি আপনার ভ্রমণে সহায়তা করে থাকে তবে তারাই আপনাকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে। এর পর আপনাকে সহায়তা করবে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশের পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশন আপনার সব তথ্য পর্যবেক্ষণ করে বাংলাদেশ হাই কমিশনকে একটি পত্র বা দরখাস্ত পাঠাবে। এ পত্র বা দরখাস্তই আপনাকে সুন্দরভাবে দেশে ফিরে আসতে সহায়তা করবে। (তথ্য সুত্র: এনটিভি।)

দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলগুলি পুনরায় খোলার পর আজ রবিবার ক্লাসরুমে ফিরে আসে।

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৮ ভাদ্র ১৪২৮

সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও আনন্দ। তাদের সবার মুখে মাস্ক থাকলেও স্কুলের গেটের বাইরে মানছে না সামাজিক দূরত্ব। একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করছে।

রোববার রাজধানীর গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে সরজমিনে দেখা যায় এমন চিত্র। সকাল ৬টা বাজতে বাজতেই স্কুল ব্যাগ কাঁধে কলেজের সামনে ভিড় করছেন শিক্ষার্থী-অভিভাবকরা। বন্ধুদের দেখে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করছেন। চোখে-মুখে ছিল তাদের বাঁধভাঙা আনন্দ।

স্কুলের প্রবেশমুখে শিক্ষার্থীদের থার্মাল দিয়ে মাপা হচ্ছে তাপমাত্রা। একটু ভিতরে যেতে না যেতে শিক্ষার্থীদের ফুল, বাদ্যযন্ত্র ও গানের মাধ্যমে সুস্বাগতম জানাচ্ছেন স্কুল কর্তপক্ষ। ক্লাসরুমে স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান। এক বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, এতদিন পরে ক্লাস করতে পেরে খুবই আনন্দিত। এতদিন বাসায় বসে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। পড়াশোনায়ও ওইভাবে মন বসেনি কখনও। অনলাইন ক্লাস করে খুব একটা সন্তুষ্টি ছিলাম না। আবার আগের মতো পড়াশোনায় মনোযোগী হতে পারবো। অনেকদিন পর স্যার ও বন্ধুদের দেখে ভালো ই লাগছে। স্কুলটিকে প্রথমে অচেনা লেগেছিল। এখন ক্লাস করে অনেক ভালো লাগছে। পূর্বের ক্লাসরুমের স্মৃতি মনে পড়ে যাচ্ছে।

দশম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সন্তানকে আবার আগের পরিবেশে আনতে একটু সময় লাগবে। বাসায় বসে বাচ্চারা খুব একটা পড়াশোনা করেনি। অলস হয়ে গেছে। সকালে ঘুম থেকে শুধু উঠাতে বিশ মিনিট সময় লেগেছে। আগে যেখানে পাঁচ মিনিট লাগতো। যতই কষ্ট হোক আবার স্কুলমুখী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আগের স্কুলের কোন পরিবেশ দেখা যাচ্ছে না। কিছুদিন পরেই তো পরীক্ষা। যতদিন সময় আছে নিয়মিত ক্লাস করাতে হবে।

গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের সিনিয়র শিক্ষক সোহেল আহমেদ বলেন, দুইটা শিফটে ক্লাস নেয়া হচ্ছে। সরকারি নিদর্শনা অনুযায়ী আজ আমাদের স্কুলে দশম ও পঞ্চম শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। একটি শিফটে ৪০ মিনিট করে ক্লাস হবে। সব মিলিয়ে আমাদের ১১শ’ শিক্ষার্থী। আজ ৫০ শতাংশের মতো শিক্ষার্থীদের উপস্থিতি আশা করছি। সকাল সাতটা থেকে প্রতিদিন ক্লাস শুরু হবে। তিনি আরও বলেন, আমাদের সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। দীর্ঘদিন পর কলেজটি যেন প্রাণ ফিরে পেয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে স্কুলের চারপাশ। আজ আমরা আনন্দিত।
সুত্রঃ মানবজমিন।

গাড়ির নাম্বার প্লেট ও প্লেটের বর্ণমালার অর্থ জানেন কি? না জানলে আজ জেনে নিন।

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮

গাড়ির নাম্বার প্লেট- আমরা হয়তো অনেকেই জানি না যে, বাইক বা গাড়ির নাম্বার প্লেটের ক, খ, হ, ল ইত্যাদি অক্ষরগুলো কি অর্থে ব্যবহৃত হয়।

BRTA-এর অনুমোদিত সকল যানবাহনে নাম্বারপ্লেট ব্যবহারের নিয়ম চালু হয় ১৯৭৩ সালে। আসলে এই নাম্বার প্লেট কি অর্থ বহন করে? নাম্বারপ্লেট অনেক মজার তথ্য বহন করে, যা আমাদের অনেকেরই ধারনা নেই।

বাংলাদেশের যানবাহনগুলোর নাম্বারপ্লেটের ফরম্যাট হচ্ছে- ‘শহরের নাম-গাড়ির ক্যাটাগরি ক্রম এবং গাড়ির নাম্বার’।
যেমন, ‘ঢাকা মেট্রো য-১১২৫৯৯। এখানে, ‘ঢাকা মেট্রো’ দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন।

‘য’ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নকারী বর্ণ। অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ি ‘য’ বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে। পরবর্তী ‘১১’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘২৫৯৯’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।

সাধারণত বাংলা বর্নমালার ‘অ, ই, উ, এ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ত, থ, ঢ, ড, ট, ঠ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, স, হ অক্ষরগুলো ব্যবহার করা হয়। উপরের প্রতিটি বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে।

চলুন জেনে নিই এগুলো দ্বারা কী বুঝায়ঃ–

ক – ৮০০ সিসি প্রাইভেটকার

খ – ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার

গ – ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার

ঘ – জীপগাড়ি চ – মাইক্রোবাস

ছ – মাইক্রোবাস / লেগুনা (ভাড়ায় চালিত)

জ – বাস (মিনি)

ঝ – বাস (কোস্টার)

ট – ট্রাক (বড়)

ঠ – ডাবল কেবিন পিকআপ

ড – ট্রাক (মাঝারী)

ন – পিকআপ (ছোট)

প – ট্যাক্যি ক্যাব ভ – ২০০০+ সিসি প্রাইভেটকার

ম – পিকআপ (ডেলিভারী)

দ – সি এন জি (প্রাইভেট)

থ – সি এন জি (ভাড়ায় চালিত)

হ – ৮০-১২৫ সিসি মোটরবাইক

ল – ১৩৫-২০০ সিসি মোটরবাইক

ই – ট্রাক (ভটভটি)

(সংগৃহিত)

বিমানবন্দর থেকে সরাসরি বাড়ি নিয়ে যেতে চালু হয়েছে ‘প্রবাসীর ট্যাক্সি’

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮

বিদেশের মাটিতে সহায়সম্বল শেষ করে দেশে ফিরে এসে হ’তাশা’য় ডুবে যান অনেক প্রবাসী কর্মী। হাতে কাজ না থাকায় আর মাথার ওপর ঋণের বো’ঝা সব মিলিয়ে জীবন দুর্বি’ষহ হয়ে ওঠে তাদের। এমন চি’ন্তা থেকেই নতুন একটি কর্মসংস্থানের পথ তৈরি হয়েছে দেশে, যার নাম দেওয়া হয়েছে ‘প্রবাসীর ট্যাক্সি’।

এই ট্যাক্সির মাধ্যমে কমমূল্যে বিমানবন্দর থেকে যাতায়াতের সুবিধা পাবেন প্রবাসীরা। আর এর স’ঙ্গে যু’ক্ত থাকবে বিদেশ ফেরত দ’ক্ষ চালকরাই।

শুধু বিমানবন্দর থেকে নয়, এই উদ্যোগের স’ঙ্গে যু’ক্ত হয়ে সারাদেশে ভাড়ায়ও গাড়ি চালাতে পারবেন তারা। এই উদ্যোগের মূল কর্তা ব্র্যাকের মাইগ্রে’শন বিভাগের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন।

তিনি বলেন, আ মা’দের কাছে বিদেশফেরত দ’ক্ষ চালকদের তালিকা আছে যারা দেশে এসেছে কিন্তু বেকার। তাদের নিজেদের দক্ষ’তা কাজে লাগানোর সুযোগ নেই। তাদের নিয়েই আ মর’া শুরু করেছি।

মূলত দুটি কারণে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে, বিদেশ ফেরত ‘হতা’শাগ্র’স্তদের কর্মসংস্থান তৈরি করা। দ্বিতীয়টি, বিমানবন্দরে প্রবাসীদের বাড়ি ফেরা নিয়ে অতিরি’ক্ত দামে ট্যাক্সি বা গাড়ির ব্যবসার সি’ন্ডিকে’টের হ’য়রা’নি বন্ধ করা।

প্রতি আয়ের ৩ শতাংশ পাবে উদ্যো’ক্তারা এবং ২ শতাংশ যাব’ে ক্ষ’তিগ্র’স্ত প্রবাসীদের কল্যাণ তহবিলে। একটি নম্বরে কল দিয়েই পাওয়া যাব’ে এই সেবা।

প্রবাসীর ট্যাক্সি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে আল আমিন নয়ন বলেন, এই অ্যাপের মাধ্যমে প্রবাসীর ট্যাক্সি পরিচালনা করা হবে।

প্রবাস ফেরত ব্যাক্তিরাই এখানে কাজ করবে এবং প্রবাস ফেরতদেরকেই এয়ারপোর্ট থেকে নিয়ে তার গন্তব্যে যাব’ে। অ্যাপ তৈরির কাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ ছাড় কাতার এয়ারওয়েজের’

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮

কাতার এয়ারওয়েজ কুয়েতসহ তার গ্রাহকদের ১৪০ টিরও বেশি গন্তব্যের ফ্লাইটে ২৫ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় দিয়েছে, প্রিভিলেজ ক্লাবের অফার ছাড়াও, গত আটদিনের ছাড় এই মাসের ১৪ তারিখে শেষ হবে।

কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবে যোগদানকারী গ্রাহকরা কাতার ২০২২ বিশ্বকাপের জন্য একচেটিয়া প্যাকেজ ছাড়াও ৫,০০০ কিউমিলে বোনাস পাবেন।

আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২০ উপলক্ষে প্রিভিলেজ ক্লাব অনন্য সুযোগ এবং একচেটিয়া ভ্রমণের সুবিধা প্রদান করে, যেমন সীমাহীন লাউঞ্জ অ্যাক্সেস, বিনামূল্যে অতিরিক্ত লাগেজ ভাতা, অগ্রাধিকার চেক-ইন, টিয়ার পুরস্কার এবং আরও অনেক কিছু।

কাতারের জাতীয় বাহক কাতার এয়ারওয়েজ তার নেটওয়ার্ক পুনর্নির্মাণ অব্যাহত রেখেছে, যার মধ্যে বর্তমানে ১৪০ টিরও বেশি গন্তব্য রয়েছে।

বিশ্বের প্রধান গন্তব্যে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সাথে সাথে, কোম্পানিটি তার যাত্রীদের বিভিন্ন ভ্রমণ বিকল্প প্রদান করে, যাতে তারা তাদের ভ্রমণের পরিকল্পনা করতে বা তাদের রিজার্ভেশন সহজে এবং সহজেই পরিবর্তন করতে সক্ষম করে।

সৌদি আরবে এক সপ্তাহে বাংলাদেশীসহ ১৭,৫৯৮ অবৈধ প্রবাসী গ্রেফতার’

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮

সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আবাসিক ও শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী প্রায় ১৭৫৯৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজাত) কর্তৃক পরিচালিত যৌথ অভিযানের সময় এসব বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে একামা না থাকায় ৬৫৯৪ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী প্রায় ৯২২৯ এবং শ্রম আইনের ১৭৭৫ এরও বেশি লঙ্ঘনকারী।

সৌদি সীমান্ত অতিক্রম করার অপরাধে ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ৪৮ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৪৯ শতাংশ ইথিওপীয় এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক ।

গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে প্রচুর এশিয়ান নাগরিক রয়েছে, যাদের অধিকাংশ বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নাগরিক ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, যে কেউ সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘন করে রাজ্যে প্রবেশের জন্য কাউকে সহায়তা করতে গিয়ে ধরা পড়বে, অথবা তাকে পরিবহন বা আশ্রয় বা যে কোন উপায়ে সহায়তা বা সেবা প্রদান করবে, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে ।

স্থানীয় গণমাধ্যমে তাদের নাম প্রচারের পাশাপাশি ১ মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, এবং পরিবহনের মাধ্যম ও আশ্রয়ের জন্য ব্যবহৃত বাসস্থান বাজেয়াপ্ত করা হবে ।
সুত্রঃ গালফ ইন্সিডাইর ।

প্রবাসীদের কল্যাণে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা।

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮


কুয়েত প্রতিনিধি
স্বাভাবিক হচ্ছে কুয়েতে জন জীবন, দীর্ঘদিন পর বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে দেশটির সরকার, করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারনে অনেকে চাকুরি হারিয়েছেন, বিভিন্ন কোম্পানিতে হচ্ছে চাকুরির সুযোগ, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন তথ্য প্রবাসীদের কাছে পৌঁছাতে সংবাদ কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ এর সঞ্চালনায় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা প্রবাসীদের কল্যাণে সংবাদকর্মীদের করণীয় নিয়ে বিভিন্ন আলোচনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি শরীফ মিজান,মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেব্জু মিয়া,এছাড়াও প্রচার সম্পাদক মোঃআলাল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার,ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া,সহ শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদারের স্বদেশ প্রত্যাবর্তন ও করোনা হতে দেশে এবং প্রবাসে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮

দীর্ঘদিন পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃত্যু পঞ্চাশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি।  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ  ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।  এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।