কাল ঢাকা যাচ্ছেন সউদী পররাষ্ট্র মন্ত্রী।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২৯ ফাল্গুন ১৪২৮, ১০ শাবান ১৪৪৩ হিজরী

রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা আসছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ।
সউদী রাষ্ট্রদূত জানিয়েছেন, বিভিন্ন খাতে অন্তত ৬শ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা। পাশাপাশি, এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সউদী সরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
উল্লেখ্য, সউদী আরব বাংলাদেশের সবচে বড় শ্রমবাজার। অন্তত ২৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে সেখানে। বর্তমানে দৈনিক ৬/৭ হাজার ভিসা ইস্যু করছে সউদী দূতাবাস। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত ইসা রবিন ইউসুফ আল দাহিলান বলছেন, এদেশ থেকে আরও শ্রমিক নিতে চান তারা। তিনি বলেন, ২০১৬ থেকে এখন পর্যন্ত সবসময় ফ্লাইট চালু ছিল আমাদের। আমরা আরও মানুষ নিতে চাই। সেক্ষেত্রে সউদী নিয়োগকর্তারা চাচ্ছেন দক্ষ আর প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল।
অবশ্য এই জনশক্তিনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে এখন বাংলাদেশে বিনিয়োগের দিকে ঝুকছে রিয়াদ। গ্যাস, সোলার বিদ্যুৎ, রিফাইনারি ছাড়াও ওষুধ, জাহাজ নির্মাণ ও পাট শিল্পে আগ্রহ দেশটির। প্রাথমিকভাবে এ বিনিয়োগের পরিমাণ দাড়াতে পারে ৬শ কোটি ডলারের মত। সউদী রাষ্ট্রদূত বলেন, তরলীকৃত গ্যাস, রিফাইনারি ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী তারা। সব মিলিয়ে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় জায়গা এ দেশ, এমন মন্তব্যেও করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন তিনি। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত জানান, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কারণে গত পাঁচ বছরে নতুন উচ্চতায় আমাদের সম্পর্ক। এটা আরও জোরদার হবে। বিশ্ব ফোরামে আমরা অনেক ইস্যুতে একমত হয়ে কাজ করি। এই সফরেও অন্তত তিনটি সমঝোতা বা চুক্তি সই হতে যাচ্ছে।
বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সউদী আরব। সেক্ষেত্রে দেশটির জেনারেল মিলিটারি কোম্পানির উৎপাদিত সামরিক সরঞ্জাম বেচার প্রস্তাব থাকছে এবারের সফরে। রাষ্ট্রদূত জানান, এবার অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়েও আলোচনা হবে। দুদিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সউদী পররাষ্ট্র মন্ত্রী। সূত্র : ইউএনবি

চীনের সাহায্য চায় রাশিয়া দাবি মার্কিন কর্মকর্তাদের।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২৯ ফাল্গুন ১৪২৮, ১০ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেনে অভিযান অব্যাহত রাখতে চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া। এমন দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপিসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে সংকটে পড়েছে রুশ অর্থনীতি। সেই পরিস্থিতি সামাল দিতে বেইজিংয়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছে মস্কো।

তবে এ তথ্য কীভাবে পাওয়া গেল, তা গোপন রেখেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এমনকি মস্কো কী ধরনের অস্ত্র বা সামরিক সহায়তা চেয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

অভিযুক্ত ১০ বাংলাদেশিদের মধ্য ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২৯ ফাল্গুন ১৪২৮, ১০ শাবান ১৪৪৩ হিজরী

অভিযুক্ত ১০ বাংলাদেশিদের মধ্য ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি ৬ ছয় জনকে গ্রেপ্তার করতে চলছে অনুসন্ধান।

গতকাল ১০ বাংলাদেশি মিলে ১ বাংলাদেশিকে লাঞ্ছিত করে এবং কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকার একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিয়েছিলো।

সোর্স: Almajlliss নিউজের ভেরিফায়ে টুইটার একাউন্ট

কুয়েতে মোস্ট ওয়ান্টেড ফিলিপিনা নারী ও একজন মিশরীয় গ্রেপ্তার।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২৯ ফাল্গুন ১৪২৮, ১০ শাবান ১৪৪৩ হিজরী

যিনি বেশ কয়েকটি ভুয়া দাসী অফিস চালান এবং অন্য লোকেদের ছদ্মবেশ ধারণ করেন এবং এই কার্যকলাপের ফলে ফিলিপাইনো মহিলা হাজার হাজার দিনার উপার্জন করেছিলেন।

অভিযুক্তের অ্যাপার্টমেন্টে অত্যাধুনিক ক্যামেরা এবং সুরক্ষা ব্যবস্থার উপস্থিতি দেখে বিস্মিত গোয়েন্দারা।

দুই ফিলিপিনো গৃহকর্মী এবং একজন মিশরীয় প্রবাসী তার সঙ্গে অ্যাপার্টমেন্টে থাকেন।

তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পর তাদের সবাইকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ।
@Alqabas #Kuwait

দেশে,করোনায় আরও ৩ জনের মৃত্যু

রোববার, ১৩ মার্চ ২০২২, ২৮ ফাল্গুন ১৪২৮, ০৯ শাবান ১৪৪৩ হিজরী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৯৮ জন শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ  ৪৯ হাজার ৪৮৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।   

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ২৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 

আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন প্রথম বাংলাদেশি আনোয়ার

রোববার, ১৩ মার্চ ২০২২, ২৮ ফাল্গুন ১৪২৮, ০৯ শাবান ১৪৪৩ হিজরী

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার। 

শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে এ সাফল্য পান অভিক। নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশ মোটর স্পোর্টস দলের হয়ে তিনি এই শিরোপা অর্জন করেন।

দুবাই অটো ড্রোমে অনুষ্ঠিত এ রেসে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, আরব আমিরাত ও ইউরোপের কয়েকটি দেশের ১৭ জন প্রতিযোগী অংশ নেয়। 

প্রথম বাংলাদেশি  হিসেবে এমন সাফল্য অর্জনের পর অভিক বলেন, প্রথম বাংলাদেশি রেসিং ড্রাইভার হিসেবে চ্যাম্পিয়ন হলাম। এটা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। এটি ছিল একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা।

আরব আমিরাতের মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে থাকে। অভিক আনোয়ার এই প্রতিযোগিতার ‘৮৬ ক্যাটাগরি’–তে  চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি 

অভিক আনোয়ার জানান, দুবাই অটো ড্রামের এই রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ দশমিক ৪ কিলোমিটার। রেসের সময়সীমা ৩০ মিনিট। প্রতি রেসে ১২ ল্যাপ করে সম্পন্ন করতে হয়েছে।

বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের খবর, যা বললেন চীনা রাষ্ট্রদূত

রোববার, ১৩ মার্চ ২০২২, ২৮ ফাল্গুন ১৪২৮, ০৯ শাবান ১৪৪৩ হিজরী

বাংলাদেশে চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের যে খবর প্রকাশিত হয়েছে- সে বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন কখনো অন্য কোনো দেশের ভেতর সামরিক ঘাঁটি তৈরি করে না। তবে কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে চীন সহায়তা দিয়ে থাকে।

রোববার ঢাকার একটি হোটেলে ঢাকায় চীন দূতাবাসের আয়োজনে ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গত শুক্রবার জাপানি সংবাদমাধ্যম নিকেই এশিয়া বাংলাদেশে চীন একটি ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ হাব নির্মাণ করতে যাচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে চীনের সরবরাহ করা ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণের জন্য একটি হাব নির্মাণের প্রস্তুতি নিচ্ছে চীন। আর তাতে দুঃশ্চিন্তায় পড়েছে ভারত। এই স্থাপনা নির্মাণে চীনা কোম্পানি ভ্যানগার্ড সহযোগী হিসেবে থাকছে।  ঢাকা ও বেইজিংয়ের তরফে এ সংক্রান্ত চুক্তির বিষয় ঘোষণা করেনি। তবে দুই পক্ষ এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে রাষ্ট্রদূত খবরটি সত্যতা স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেন, ‘চীন নিজ দেশের বাইরে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশেই সামরিক স্থাপনা বা ঘাঁটি নির্মাণ করবে না। যদি বাংলাদেশ সরকার অনুরোধ করে মেরামত কারখানার মতো কিছু করার, সেটা ভিন্ন ব্যাপার।’

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমি এ বিষয়ে প্রকাশিত খবরটি নিশ্চিত করতে পারছি না। আমাকে এটা যাচাই করতে হবে।’

কুয়েতে নতুন ভিসায় আসতে ইচ্ছুকদের উদ্দেশ্যে কিছু কথা…

রোববার, ১৩ মার্চ ২০২২, ২৮ ফাল্গুন ১৪২৮, ০৯ শাবান ১৪৪৩ হিজরী

আপনি যদি কুয়েতে অথবা মধ্যপ্রাচ্যের যে কোন দেশে যেতে চান অবশ্যই আপনাকে টেকনিকেল যেকোনো কাজ জানা থাকলে নতুন হিসেবে প্রবাসে এসে আপনাকে তেমন একটা দুর্ভোগ পোহাতে হবে না।
আপনি যদি এডুকেটেড হয়ে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু শিক্ষিত হলেই সুশিক্ষার সার্টিফিকেট কুয়েতে কোন মূল্য থাকে না,আপনি যদি শিক্ষিত হন ডাক্তার নার্স আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার
ইংলিশ টিচার আইটি ইঞ্জিনিয়ার ।
বর্তমানে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা কুয়েতে।

আপনি অনেক শিক্ষিত কিন্তু উপরে উল্লেখিত কোন কাজের অভিজ্ঞতা না থাকলে প্রবাসে আপনার এই শিক্ষার তেমন একটা উপযুক্ত মূল্য নেই।।

আপনি অশিক্ষিত কিন্তু আপনার হাতের কাজ জানা আছে যেমন ড্রাইভিং,
ওলডিং গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
গাড়ির প্রিন্টার,পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান,এসির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রংমিস্ত্রি, অথবা রাজমিস্ত্রির কাজ। আপনি শিক্ষিত না হলেও এসব কাজের ক্ষেত্রে কুয়েতে আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন বলে আমি মনে করি।

কুয়েতে আমি অসংখ্য আমাদের দেশের উচ্চশিক্ষিত ভাইদের দেখেছি কয়েক
লক্ষ টাকা খরচ করে শিক্ষিত হওয়া সত্বেও বিভিন্ন শপিংমলে ট্রলি দিয়ে মালামাল বহনের কাজ করতেছেন
এবং বিভিন এগ্রিকালচার ফার্মে লেবার হিসাবে কাজ করতেছেন,আমাদের দেশের অনেক শিক্ষিত ভাইয়েরা বলদিয়ার কাজে রাস্তা ক্লিনেরও কাজ করতে দেখা যায়।
খোদার কসম নিজের দেশের কোন ভাইকে যদি স্বল্প বেতনে কোন কষ্টের কাজে দেখি কতটা কষ্ট লাগে তা বলে বুঝাতে পারব না। আবার যখন কোন ভাইকে উচ্চমানের কোন কাজ করতে দেখি তখন সত্যি অনেক আনন্দ লাগে গর্বে বুক ভরে যায়,তবে প্রবাসে ভালো অবস্থানে ভারতীয়দের চেয়ে আমরা অনেক অনেক পিছিয়ে।

খানে একটি কথা না বললেই নয় আমাদের দেশের হাতে গুনা কেউ যদি কোন উচ্চপর্যায়ে প্রবাসে কর্মরত থাকেন তাহলে তাদের আচরণ দেখলে আপনি মনে করবেন এরাই মনে হয় কুয়েতের শেখ পরিবারের নিকটাত্মীয়।

আমি বরাবরই এসব অহংকারী মানুষদেরকে এড়িয়ে চলি এবং অন্তর থেকে তাদের অহংকারের ওপর থুতু নিক্ষেপ করতে ইচ্ছে করে।

হয়তো আমার ভাগ্য ভালো নয়তোবা
এই অহংকারী মানুষের ভাগ্য ভালো তাই এখনো পর্যন্ত এমন কোনো অহংকারী স্বদেশীর মুখোমুখি আমি এখনো হয়নি তবে দেখেছি এবং শুনেছিও।

যাইহোক এবার আসি মূল কথায় আপনি শিক্ষিত হন অথবা অশিক্ষিত হন,
কর্ম অদক্ষ অথবা কর্মদক্ষ হন প্রবাসে আসার নাম শুনলে আমরা সকলেই পাগল হয়ে যাই আর আমাদের এই পাগলামি মনোভাব একশ্রেণীর ভিসা কারবারিরা ভালোভাবে অনুধাবন করতে পারেন,

তাই আপনি আমি বিমানে চড়ার খুশিতে
নিম্নমানের কাজে স্বল্পমূল্যের বেতনে উচ্চমূল্যে ভিসা কিনে প্রবাসে আসতেছি।
অনেক প্রবাসী ভাই জায়গা জমি বাড়ি-গাড়ি এমনকি সুদের টাকা নিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন।তবে আমাদের জেনে রাখা উচিত, স্বপ্ন দেখা ভালো তবে স্বপ্ন আর বাস্তবতার দুটি কিন্তু ভিন্ন জিনিস।

আজকে আমি নতুন আগতদের উদ্দেশ্য একটি কথাই বলবো যা এই পেইজের আইডিতে এডমিন ভাইয়েরা অতীতে অনেক লেখালেখি করেছেন।
আর তা হলো কুয়েত ফ্রি ভিসা নিয়ে। ‌

আমরা নতুনরা ফ্রী ভিসা বলতে অনেকে না জানার কারণে ফ্রী ভিসাকে আমরা মনে করি এই ভিসা দিয়ে কুয়েতে আসতে পারলে কুয়েতের যেকোনো জায়গায় বুক ফুলিয়ে যে কোন কাজ করতে পারবো তাতে আমাদের কোন সমস্যা হবে না
এটা একেবারেই সম্পূর্ণ ভুল এবং বানোয়াট কথা।

আপনি ফ্রি ভিসা দিয়ে যদি কুয়েতে আসেন হ্যাঁ ঠিক আছে কুয়েতে আসার পর আপনার কপিল আপনার আকামা লাগিয়ে দিয়ে আপনাকে বাহিরে ছেড়ে দেবে এমনকি আপনি কোন দিনও হয়তো আপনার কফিলকে স্বচক্ষে দেখতেও পাবেন না আপনি সাত-আট লক্ষ টাকা খরচ করে ফ্রী ভিসা নামক ভিসা দিয়ে বাইরে অন্য কোন কফিলের বা অন্যত্র অন্য কোথাও কাজ করতে গেলে পুলিশ অথবা সোনের চেকিংয়ে ধরা পড়লে নির্ঘাত আপনার বিপদ হবে। ফ্রী ভিসা তার মানে এই নয় আপনি ইচ্ছে করলে আপনার মন মত যে কোন জায়গায় কাজ করতে পারবেন তা কিন্তু নয়, তবে অধিকাংশ মানুষ ফ্রী ভিসা নিয়ে বাহিরে কাজ করতেছেন ছোটা আল্লাহর অশেষ মেহেরবানীতে। ফ্রী ভিসা নিয়ে যদি আপনি কোথায় আসেন খাদেম অথবা শোন। শোন ভিসার মধ্যে কয়েক ধরনের শোন ভিসা আছে এই কয়েক ক্যাটাগরির শোন ভিসার , বিপদজনক শোন ভিসাও আছে সে ব্যাপারে অধিকাংশ মানুষে অজ্ঞ। শোন ভিসার মধ্যে একমাত্র আহলি
শোন। দিশার উপর ভরসা করা যেতে পারে। অন্যান্য সমস্যার ক্ষেত্রে বিপদের সম্ভাবনা থেকেই যায়। অন্যান্য শোন ভিসা

রিলিজ বা হাওয়াল নিতে গেলে হাওয়াল করতে পারবেন কিনা তার শতভাগ কোন গ্যারান্টি নেই , আহলি সোন ছাড়া অন্যান্য শোন ভিসায় আসলে উক্ত কোম্পানি অনেকক্ষেত্রে দেউলিয়া হয়ে যায়। আপনার আকামা নিয়ে আপনি বিপদে পড়তে পারেন। ফ্রি ভিসা নিয়ে আপনি কুয়েতে হোক সেটা সোন অথবা খাদেম কাক জানা না থাকলে নতুন অবস্থায় আপনি তেমন একটা সুবিধা করতে পারবেন না।

ফ্রী ভিসা নিয়ে কুয়েতে আসলে আপনার কপাল প্রথমে হয়তো আপনার দু’বছরের একামা লাগিয়ে দেবে।আকামা শেষ হওয়ার পরের বছর থেকে নতুন করে দু’বছরের জন্য আকামা নতুনভাবে নবায়ন করতে হলে ছয় শত থেকে বারোশো দিনার পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে,

এত টাকা দিয়ে ভিসা কিনে নতুন অবস্থায় আপনি কুয়েতে এসে ভালো বেতনে চাকরি পাওয়া কষ্টসাধ্য ব্যাপার বলতে পারেন অসম্ভবও বটে। নতুন অবস্থায় আপনি কুয়েতে এসে 80 দিনার থেকে 150 দিনের পর্যন্ত মাসিক বেতনে চাকরি পেতে পারেন। তার মধ্যে আপনার খরচ হবে রুম ভাড়া বাবদ 20 থেকে 35 টাকা পর্যন্ত।

খাওয়া খরচ 20 থেকে 30 টাকা পর্যন্ত।
মাসিক মোবাইল খরচ 5 টাকা আনুষাঙ্গিক চা নাস্তার খরচ তো আছেই।
তার পরে বছর শেষে আকামা লাগানোর খরচ , আপনার ভাগ্য গুনে যদি দুই বছরে আকামা লাগাতে চয় শত লাগে তাহলে প্রতি মাসে আকামা বাবদ আপনাকে 50 দিনার কুয়েতে থাকতে হলে কামাই করে রাখতে হবে। এখন আপনি হিসাব করে দেখতে পারেন কুয়েতে এসে আপনি দুই বছরে কত টাকা কামাই করতে পারবেন।
আকামা সহ আপনার আনুষাঙ্গিক খরচ দুই বছরে কত টাকা লাগতে পারে। তার আংশিক একটি অনুমান নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন।

এখন বলব কোম্পানি এগ্রিমেন্ট ভিসা নিয়ে কোম্পানির যে কোনো এগ্রিমেন্ট ভিসার আপনার দক্ষতা অনুসারে আপনি আসতে পারেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে ভালো করে যাচাই বাছাই করে বিশ্বস্ত ভালো কোন এজেন্টের মাধ্যমে। অতীতে অধিকাংশ সময় দেখা গেছে কুয়েতে বিভিন্ন কোম্পানিতে লোক আসার পর। কন্টাক অনুযায়ী স্যালারি এবং আকামা লাগানোর বিড়াম্বনায় পড়তে হয়। তবে বর্তমান সময়ে ভালো কোন কোম্পানিতে আসতে পারলে কোম্পানী কর্তৃক আকামা লাগিয়ে দেওয়ার বিরম্বনা তেমন একটা হওয়ার কথা না।

কারণ এখন কোন কোম্পানি তাদের চাহিদা মতো তাদের কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগ করতে হলে কুয়েতে অবস্থিত আমাদের বাংলাদেশ এম্বেসীর অনুমোদন পত্র লাগবে আমাদের বাংলাদেশ এমবিসি উক্ত কোম্পানীর ডিমান্ড লেটার দেখে ভালো করে যাচাই বাছাই করার পর আমাদের বাংলাদেশের এমবিসি উক্ত কোম্পানিকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমোদন দিয়ে থাকেন। সে কারণে আমি মনে করি কোম্পানি ভিসায় আসলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না।

তবে অবশ্যই সাত আট লাখ টাকা দিয়ে নয়, যেকোনো ভালো কোম্পানির ভিসায় কুয়েতে আসলে আকামা লাগানো এবং থাকার জায়গার এমন একটা চিন্তা করতে হয় না। কারণ অধিকাংশ কোম্পানি থাকার জায়গা দিয়ে থাকে এবং আকামা প্রতিবছর রিনিউ করে থাকে। শুধু খাবারটা হয়তো আপনার কিনে খেতে হতে পারে তবে কিছু কিছু কোম্পানি তাদের কর্মীদের কে খাবার এবং থাকার রুম দিয়ে থাকে , ভিসা কেনার আগে অবশ্যই যার কাছ থেকে আপনি ভিসা নেবেন কোম্পানী কর্তৃক থাকা এবং খাওয়ার বিষয়টা ভালো করে বুঝে নেবেন।

তবে আপনি যে কোম্পানিতে যেইদ্ধচ পেশায় আসবেন সেই কোম্পানিতে আপনার মাসিক সেলারি কত আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি বহন করবে কিনা অবশ্যই সেটা আপনার ভালো করে জেনা এবং বুঝার অধিকার আপনি রাখেন ।

অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে প্রবাসে আমার স্বল্প জ্ঞানে যা ভাল মনে করেছি তাই লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি প্রভাসের নতুন আগত ইচ্ছুকদের মধ্যে অনেকেই লেখাটি পড়ে উপকৃত হবেন এবং খুঁটিনাটি কিছু বিষয় জানতে পারবেন বুঝতে পারবেন।

✍ মোস্তফা কামাল

নাগরিক ও প্রবাসীদের সাথে ভাল আচরণ করতে হবে” কুয়েতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার, ১৩ মার্চ ২০২২, ২৮ ফাল্গুন ১৪২৮, ০৯ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতের নব নিযুক্ত প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ আল-নাওয়াফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় নাগরিক এবং বাসিন্দাদের সাথে সম্মানের সাথে আচরণের আহবান জানিয়েছেন।

বিশেষ করে প্রবাসীদের সাথে আচরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেছেন, তাদের সাথে ভাল আচরণ করা উচিত, যাতে কোন
বৈষম্য থাকবে না।

আল-রাই দৈনিকে প্রকাশিত সংবাদে জানা যায় যে, মন্ত্রী বলেন, তার অভিধানে বৈষম্যমূলক আচরণের কোন শব্দ বিদ্যমান নেই, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, কোনো কর্মকর্তা যদি তার ক্ষমতার অপব্যবহার করে নাগরিক বা বাসিন্দাদের ক্ষতি করার জন্য” তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

মন্ত্রণালয়ের সদর দফতরে নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে আল-নাওয়াফ আইন বাস্তবায়ন এবং যারা এটি লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কুয়েতে করোনায় আরো ২৫৯ জন শনাক্ত’ সুস্থ ৪৯৬ জন এবং আজ মৃত্যু ১ জন ।

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ২৫৯ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৪৯৬ জন, গত ২৪ ঘণ্টায় আলহামদুলিল্লাহ আজ মৃত্যু ১জন ।

আজ শনিবার (১২ই মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ১৬ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১১০ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪,২২১ জন।