করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা বিধিনিষেধ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। যেখানে ভিয়েতনাম ১৩টি দেশের নাগরিকদের জন্য ১৫ দিনের ভিসা-মুক্ত ভ্রমণ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। আজ বুধবার (১৬ মার্চ) ভিয়েতনাম সরকার এই ঘোষণা দেয়। তবে যারা ভিয়েতনাম যাবেন তাদের করোনা পরীক্ষা করাতে হবে।
বন্ধুদের সঙ্গে ভারতের ঘুরতে গিয়ে নাঈমুর রহমান প্রান্ত নামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে তিনি।
আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষবর্ষের ছাত্র ছিলেন প্রান্ত। সোমবার রাতে ভারতের গোয়ায় এ দুর্ঘটনায় নিহত হন প্রান্ত। এ ঘটনায় আরো ৩ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
খাবারের স্বাদে পরিবর্তন আসায় খাদ্দামাকে না জানিয়ে রান্না ঘরের ক্যামেরে লাগিয়েছিলো তার কফিল। তার সিসি ফুটেজ দেখেই গৃহকর্মীর এই অপকর্ম সু-নিশ্চিত করে কফিল ও পরিবার। সিসি ফুটেজটি গৃহকর্মীকে দেখানো হলে সে স্বীকার করে যে কুয়েতির পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে ইচ্ছাকৃতভাবে এটি করেছিল। কারণ তাকে একটি ঘর দেওয়া হয়েছিল যা বাড়ির ছাদে।
ক্যাপিটাল গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আবদেন আল-আবিদিন এই অদ্ভুত আচরণের কারণে তাকে কুয়ে ত্যাগের পত্রে স্বাক্ষর করেছেন যা কুয়েতি পরিবার তার উপর যে আস্থা রেখেছিল তার বিরোধিতা করায়। এক বছর ধরে নিয়মিতভাবে সে তাদের খাবারে নোংরা বর্জ্য মিশাতো। নিরাপত্তা সূত্র জানায় যদিও অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অপরাধে অভিযুক্ত হতে পারতো তবে ভিডিও ক্লিপের পর্যাপ্ত প্রমাণ সরবরাহ করায় গুরুতর ক্ষতি সাধন রেকর্ড করা হয়েছে। মেজর জেনারেল আবদেন আল-আবিদিন জানিয়েছেন যে কুয়েত থেকে এই গৃহকর্মীকে (ডিপোর্টেশন) নির্বাসিত করা হবে।
কুয়েতের ফারওয়ানিয়া শিক্ষা এলাকা ব্যতীত কয়েক মাস ধরে অন্যান্য স্কুলে কর্মরত শ্রমিকদের বেতন না দেওয়াতে স্কুল ও শিক্ষা জেলার সকল কর্মীরা ধর্মঘট করে আজ … আল – মাজলিসে এই নিউজে প্রকাশ হওয়ার পর : মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন কেন্দ্রের সভাপতি , কুয়েত ইনস্টিটিউট অফ ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজের প্রশিক্ষণ কর্তৃপক্ষের সদস্য মিজবেল আল – শুরেকা বলেন : শ্রমিকদের বেতন – ভাতা না পাওয়া শরিয়াসহ আন্তর্জাতিক ও স্থানীয় আইন ও আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী । এমনকি মানবিক ও নৈতিক মূল্যবোধের চরম পরিপন্থী । অসদাচরণও উদাসীনতার কারণে দেশের সুনাম ক্ষুণ্নকারী এবং লজ্জাজনক । এই লজ্জাজনক আচরণের আমরা নিন্দা জানাই । আমাদের দাবি শ্রমিকদের বেতন না দেওয়ার জন্য দায়ী কর্মকর্তার জবাব চাই । আর কতদিন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে ?
করোনাভাইরাস মহামারিতে আবারও মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। গত বছরের ৯ ডিসেম্বরের পর আবারও দেশে করোনাভাইরাসে মৃত্যুহীন একটি দিন গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। এর আগে গতকাল সোমবার ১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাই এখনও করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়েছে।
এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর ও ৯ ডিসেম্বর করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ।
তবে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে। সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
গতকাল সোমবার (১৪মার্চ) সকাল ১০টায় কুয়েতের আমিরি হাসপাতালে মারা যান তিনি। সিলেট জেলার দক্ষিণ সুরমা মুগলাবাজারের বাসিন্দা মোহাম্মদ বেলাল আহমদ প্রায় তিন যুগেরও বেশি সময় আগে জীবন আর জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন। শুরুতে কুয়েতের একটি কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে গত কয়েক বছর ধরে কুয়েত ফ্লাওয়ার মেইল কোম্পানীর জাহরা ব্রাঞ্চে সিনিয়র এক্সেকিউটিভ পদে কর্মরত ছিলেন বেলাল। কিছুদিন আগে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সতেরো দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন স্থানীয় আমিরি হাসপাতালে। সেখানে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। একপর্যায়ে এ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ বেলাল আহমদ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে। সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
চেচনিয়ার নেতা রমজান কাদিরভ সোমবার বলেছেন যে, তিনি রাশিয়ান বাহিনীর সাথে ইউক্রেনে ছিলেন যারা সেখানে আক্রমণের নেতৃত্ব দিচ্ছে।
কাদিরভ সোমবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি সামরিক ইউনিফর্মে সজ্জিত হয়ে একটি কক্ষে অভিযানের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করছেন। তিনি একটি বার্তায় বলেছিলেন যে, ভিডিওটি হোস্টোমেলে শ্যুট করা হয়েছিল। এটি হচ্ছে কিয়েভের কাছে অবস্থিত একটি বিমানঘাঁটি, যেটি রাশিয়ান বাহিনী তাদের আক্রমণের প্রথম দিনগুলিতে দখল করেছিল। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্য দিন আমরা কিয়েভের নাৎসিদের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিলাম এবং এখন আমরা আরও কাছাকাছি,’ কাদিরভ লিখেছেন। তিনি ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, ‘নাহলে শেষ হয়ে যাবে।’ ‘আমরা আপনাদের দেখাব যে, রাশিয়ান অনুশীলন বিদেশী তত্ত্ব এবং সামরিক উপদেষ্টাদের সুপারিশের চেয়ে যুদ্ধকে ভাল শেখায়,’ তিনি যোগ করেছেন।
কাদিরভ, যিনি লোহার মুষ্টি দিয়ে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রকে শাসন করেন, তিনি একজন প্রাক্তন বিদ্রোহী হয়ে ক্রেমলিনের মিত্র হয়েছিলেন এবং তার অধীনে একটি আধাসামরিক বাহিনী রয়েছে৷ রাশিয়ান আক্রমণের শুরুতে, সামাজিক নেটওয়ার্কগুলোতে প্রচারিত ছবিগুলো চেচেন রাজধানী গ্রোজনির একটি স্কোয়ার দেখায় যে, সৈন্যরা ইউক্রেনের পথে যাওয়ার দাবি করে। সূত্র: দ্য মস্কো টাইমস, ফ্রান্স ২৪।
এবার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় জনিক মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় যুবকরা।
সোমবার (১৪ মার্চ) সকালে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্টে তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় ভারতীয় যুবকরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জনিক মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার ভারতীয় লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্থানীয় কিশোরদের নামে থানায় অভিযোগ করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবকদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলার কিসমত ঝাটিবুনিয়া গ্রামের জুয়ল খানের স্ত্রী মোসাঃ ময়না বেগম (২৪)এ অভিযোগ দায়ের করেন।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ময়না বেগমের সাথে তার স্বামীর ছোট ভাইয়ের শালা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের শাহ আলমের ছেলে মোঃ সজীবের(১৮) সাথে দুই বছরের অধিক সময় ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছে। এলাকাবাসী ও পরিবারের লোকজন তাদের আপত্তিকর অবস্থায় কয়েকবার দেখে সালিশ মীমাংসা করে বিষয়টি সমাধান করে। ময়নার থেকে সজীব ছোট হলেও তাদের সম্পর্ক থেমে থাকেনি। এলাকার মানসম্মান ও ইজ্জতের কথা ভেবে অসামাজিক কার্যকলাপ সহ্য করছেন এলাকাবাসী বলে জানান তারা। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে ময়নার মূল বাড়ি থেকে চারশত গজ পূর্বদিকে একটি ছাড়া বাড়িতে ভুক্তভোগীরা তাদেরকে দেখে ফেলো । পরে এলাকায় যানাযানি হলে উল্টো তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ময়না বেগম। এবিষয় স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য লাকি আক্তার বলেন, যেসব ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাতে আমরা মর্মাহত। তাদের এই অবৈধ সম্পর্ক এলাকার সবারই জানা। নিজেদের দোষ ঢাকতে উল্টো এলাকার ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তারা।