দেশে করোনা শনাক্ত নামল দুইশর নিচে।

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারো কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল পাঁচজনের। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৫৭ জন শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।   

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩১ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 

ঢাকায় সানি লিওন, হুশিয়ারি দিয়ে যা বলল ইসলামী ঐক্যজোট

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও আলোচিত বলিউড তারকা সানি লিওন ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। 

শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে সানি লিওনের অবস্থান সহ্য করা হবে না। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। 

তারা বলেন, গতকাল (শুক্রবার) সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন- তথ্য গোপন করে আবেদন করায় সানি লিওনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ওই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকায় চরিত্র ধ্বংসকারী বিতর্কিত এই তারকা কীভাবে ঢাকায় প্রবেশ করল- তা এ দেশের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়। 

নেতারা বলেন, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বিতর্কিত সানি লিওন আসায় ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বিগ্ন। আমরা তার সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তারা বলেন, তার আসার খবরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে সমালোচনা চলছে। অবিলম্বে তাকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে, এর দায় যারা তাকে এনেছে তাদেরকেই নিতে হবে। 

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট শীর্ষ দুই নেতা আরও বলেন, আমরা শুনেছি- বিতর্কিত তারকার আসার পেছনে ‘গান বাংলা’ টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জড়িত। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন গর্হিত কাজ করায় তাকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত, শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে সানি লিওন ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে জানান দেন, তিনি এখন বাংলাদেশে। ঢাকা বিমানবন্দরের একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেছেন- ‘সুন্দর এ দেশে এসে আমি অনেক খুশি।’ 

এর কিছু সময় পর আরও একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- ‘ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি। এ ছবিতে তার সঙ্গে বাংলাদেশের সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের সিইও কৌশিক হোসেন তাপস ও সানির স্বামী ডেনিয়েরলকে দেখা গেছে। বিশ্বস্ত 

সূত্র জানিয়েছে, কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ে উপলক্ষে নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে সানি লিওন ঢাকায় এসেছেন। যদিও বিষয়টি তিনি গোপন রাখেননি। 

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। তখন ইসলামিক সংগঠনগুলোর আপত্তির মুখে তাকে আসার অনুমতি দেওয়া হয়নি।

রাশিয়ার হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের এক শহর

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ভলনোভাখা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দোনেস্কের গভর্নর পাভলো কিরিলেনকো শনিবার জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই এলাকায় রুশ সেনাদের প্রতিহত করছে এখনো তীব্র লড়াই চলছে বলেও জানিয়েছেন তিনি। 

কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের সংবাদিক ইলিয়া পোনোমারেনকো টুইটারে জানান, আমার শহর ভলনোভাখার মানব বসতি হিসেবে অস্তিত্ব শেষ হয়ে গেছে। ডনবাসের রুশভাষী দ্রুত উন্নয়নশীল শহরটি রাশিয়া পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ১৮৮১-২০২২। শান্তিতে থাকো আমার প্রিয় পুরোনো শহর। 

এদিকে, শনিবারই ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ভাসিল্কিভ শহরে রাশিয়ার ছোড়া রকেটে একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে। 

রকেট হামলা একটি গোলাবারুদ ডিপোতেও আঘাত হেনেছে বলে ভাসিল্কিভের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ জানিয়েছেন। 

এদিকে, রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে।

স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, আমরা কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা গেছে। কোথাও কোথাও সংঘর্ষও চোখে পড়েছে।

সাঁজোয়া যান, ট্যাংক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে। কিয়েভের উত্তরে রুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের দেখা গেছে। উত্তর–পূর্ব দিক থেকে রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে।

রাজধানী এবং তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাসিন্দাদের বাঙ্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। কিয়েভে সাংবাদিকরা ভারি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

কিয়েভের আশেপাশে প্রচণ্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইউক্রেনের রাজধানীর আশেপাশে লড়াই অব্যাহত আছে। শহরের প্রশাসন বলেছে বুচা, ইরপিন এবং হোস্টোমেলের পাশাপাশি কিয়েভের আরও উত্তরে ভিশোরোদ জেলাসহ উত্তরের অঞ্চলগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। শহরের পূর্বে, ডিনিপার নদীর ওপারে ব্রোভারিতেও লড়াই চলছে।

মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রধান পেট্রো কোটিন বলেন, রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।

তিনি জানান, রুশ বাহিনী প্ল্যান্টের ইউক্রেনীয় কর্মীদের বলেছে, এটি এখন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীনে।

কুয়েত প্রবাসী আল-আমিনের মরদেহ বাংলদেশে পৌঁছেছে।

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

#কুমিল্লা জেলার তিতাস থানার সন্তান কুয়েত প্রবাসী আল-আমিন ভাই গত ২৫ ফেব্রুয়ারী কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলো। 💔

পরিবারকে সাপোর্ট দিতে এসেছিলো প্রবাসে -ভাগ্যের কি নিরমম পরিহার মৃত্যুর যানবাহনে দেশের মাটিতে ফিরে যেতে হলো লাশ হয়ে। প্রবাসীরা জীবনের শেষ পর্যন্ত লড়ে দেশের জন্য পরিবারের একটু হাসির জন্য-শতকষ্ট বুকের ভিতর রেখে সংগ্রাম চালিয়ে যায়। ভালো থাকো হে ভাই পরপারে…

সবাই আল-আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে জান্নাত নসীব করেন আমিন।🤲💙

ভারতীয় গৃহকর্মীর নামে ১৩,০০০ দিনারেরও বেশি মূল্যের স্বর্ণালংকার চুরি অভিযোগ কুয়েতের আদিলিয়া থানায়…

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

চুরি করেছিলো – 👇👇

** ৭,৮০০ দিনার মূল্যের দুটি নেকলেস,
** ১,০০০ দিনার মূল্যের হীরার ব্রেসলেট,
** ৩,০০০ দিনারের মূল্যের একটি ঘড়ি,
** ১,০০০ দিনারের অন্যান্য জিনিসপত্র সহ
** ২০০ দিনারের কয়েন চুরি করেছে।

সোর্স : Moba7th

প্রায় ৫ মাসের বিস্তৃত অভিযানে আকামা লঙ্ঘনকারী ৩ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার কুয়েতে….

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতেরর জিলিব আল-শুয়েখ, হাসাবিয়া, খাইতান এবং সিটি সহ অন্যান্য এলাকায় এবং ৪,০৩২ টি ট্রাফিক লঙ্ঘন সহ ৩,০৮৩ জন আকামা ও শ্রম আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে –

★ ২৩৩ জন ছিলো হকার্স,
★ ১,০২৫ জনে ছিলো অবৈধ বসবাস (কুয়েতে আকামা ছিলোনা)।
★ ৪৭৩ জন কফিল থেকে (ইনহাস) পলাতক ছিলো।
★৫৯টি ছিলো মাদক মামলা।
★ ৬৪৫ জনকে শনাক্তকরণে ডকুমেন্ট না থাকার কারনে গ্রেপ্তার করা হয়েছে।
★অভিযানের সময় নিরাপত্তাকর্মীরা ৬১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
★৮ জনকে পলাতকের জন্য সাজা দেওয়া হয়েছিল। ★১০ জনকে মাদক সেবন করার সাজা দেওয়ে হয়েছে।
★১৭ জন প্রবাসীকে জুয়া খেলার জন্য এবং একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
★এছাড়া স্থানীয়ভাবে অ্যালকোহল তৈরির কারখানা থেকে একজনকে আটক করা হয়েছে যিনি কুয়েতে অবৈধভাবে প্রবেশ করেছিলো।

সোর্স : আরব টাইমস অনলাইন

টিকা নিলে বাংলাদেশে আসতে লাগবে না করোনা পরীক্ষা।

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে বিদেশ থেকে বাংলাদেশে আসতে আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। তবে যাত্রীদের টিকা নেওয়ার প্রমাণ সঙ্গে রাখতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৮ মার্চ এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবিরের সই করা নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন, তাদের বাংলাদেশে আসতে করোনা পরীক্ষা করাতে হবে না। এ ছাড়া ১২ বছরের কম বয়সী শিশুদেরও করোনা পরীক্ষা করাতে হবে না। তবে সবাইকে স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য নির্দেশনা মানতে হবে।

বেবিচকের নির্দেশনা অনুযায়ী, যেসব যাত্রী শুধু করোনার এক ডোজ টিকা নিয়েছেন বা কোনো টিকাই নেননি, তাদের বাংলাদেশে আসতে হলে যাত্রার আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে।

বাংলাদেশ থেকে বিদেশে যেতেও আর করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

বেবিচক জানিয়েছে, টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা পরীক্ষা করাবে। সে পরীক্ষায় ফল পজিটিভ এলে তাকে নিজ খরচে সরকার–নির্ধারিত হোটেলে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।

নির্দেশনায় এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে, ফ্লাইটে করোনায় আক্রান্ত যাত্রী পাওয়া গেলে তার বসার জন্য উড়োজাহাজে শেষের সারির সব সিট খালি রাখতে হবে। যেসব বড় উড়োজাহাজ ৩০০ বা এর কম যাত্রী ধারণে সক্ষম, সেগুলোয় ৯৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। যেসব উড়োজাহাজ ৩০০ জনের বেশি যাত্রী ধারণে সক্ষম, সেগুলোয় ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।

অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

সাকিব আল হাসান মানেই যেন নতুন নাটক। অনেক নাটকের পর অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ শনিবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে জরুরী বৈঠরে পর তিনি নিজেকে এই সফরের কথা জানান সাকিব।

এর আগে কয়েকদিন আগে সাকিব জানিয়েছিলেন, তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি নন। পরে তার সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার কথা জানায় বিসিবি। কিন্তু শনিবার বিসিবি সভাপতি পাপন জানালেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সাকিব। খেলবেন টেস্ট ও ওয়ানডে ‍দুই ফরম্যাটেই।

জরুরী বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

সাকিবের বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই এভেইলেবল সাকিব। আগামীকাল রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে তাকে দলের বাইরে রাখা হতে পারে। কোউ চাইলে বিশ্রাম নিতেই পারেন।এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই।

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে টাইগারদের প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে।

ওয়ানডে দল : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের নির্দেশ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আর্থিক বিরোধের কারনে ১০ বাংলাদেশি মিলে ১ জন বাংলাদেশিকে অপমান ও অশালীন হামলা করায় , ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের নির্দেশ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ।

সুত্র ঃ-  TFTEESH

কুয়েত গ্রীন ক্রিসেন্টে সোসাইটির দায়িত্ব শীল ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।

শনিবার, ১২ মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত কর্তৃক আয়োজিত সংগঠনের সহ সভাপতি মোঃ আলাল আহমদ যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অর্থ সম্পাদক সাহিদুল আলম শাহীন’র সমকালীন ছুটিতে স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা,,গতকাল ১১ ই মর্চ কুয়েত সিটির একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক তানভীর খোকনের তত্ত্বাবধানে,
সহ সভাপতি রবিউল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, ফেনী সাকা ক্লাবের সভাপতি -সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বৃন্দ ও গ্রীন ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে
বক্তব্য রাখেন সংগঠনের আজকের সভার বিদায়ী তিন সহকর্মী সহ আরো বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক হাশেম, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর, সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ইদ্রিস আলী সোহাগ, সায়েদ চৌধুরি, সহ-সভাপতি যথাক্রমে রবিউল ইসলাম খান, লোকমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ
অনুষ্ঠানে আগত সকলের মূল্যবান সময় দিয়ে সভা কে সাফল্যমন্ডিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল অতিথি এবং সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আমরা প্রবাস জীবনে সকলে মিলেমিশে থাকবো এটা একান্ত কাম্য।