কুয়েতে করোনায় আরো ২৮০ জন শনাক্ত’ সুস্থ ৫৬০ জন এবং আজ কোন মৃত্যু নেই ।

শুক্রবার ,১১ই মার্চ ২০২২, ২৭ ফাল্গুন ১৪২৮, ০৮ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ২৮০ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫৬০ জন, গত ২৪ ঘণ্টায় আলহামদুলিল্লাহ আজ কোন মৃত্যু নেই ।

আজ শুক্রবার (১১ই মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ১৭ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১১৪ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪,৪৫৯ জন।

একদিনে কতো গুলো অপরাধ কুয়েতে….

** কুয়েতের দোহা এলাকায় (lior) ঢালি দিয়ে বাবার মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি গাড়ির সাথে সংঘর্ষ…
তার বাবাকে আহত অবস্থায় এম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। (liferdefempire)

** কুয়েতের সুলাইবিখাতের শেখদের কবরস্থানে তিন কবর ইচ্ছাকৃত ভাবে ভাঙ্গার অভিযোগ। তবে এই নাশকতার তদন্ত করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

** অজ্ঞাতপরিচয়ে কয়েকজন ব্যক্তি এক কুয়েতি নাগরিককে অপহরণ করে তার #সেব্দির দিকে পালিয়ে যায় এবং এক পর্যায়েয়ে রাস্তায় ফেলে দেয়। তবে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যুবরণ করে। Almajlliss

** কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির আত্মহত্যা…

** মিশরীয় নাগরিকত্বের একজন বিল্ডিংয়ের হারেজ একটি বেদুন মেয়ে লাঞ্ছিত করেছে এবং তাকে অপহরণ করেছে। এতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মেয়েকে উদ্ধারে অনুসন্ধান চলছে।

** কুয়েতি নাগরিককে (ক্যাটার/চাকু জাতীয়) বস্তু দ্বারা লাঞ্চিত কারা দায়ে মিশরীয় প্রবাসীর নামে অভিযোগ। তবে কুয়েতি নাগরিক তার সহকর্মী ছিলেন।

** ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের প্রচারাভিযান ১,৬৩০টি লঙ্ঘন জারি এবং একটি গাড়ি আটক করেছেন ট্রাফিক ডিপার্টমেন্ট।

সোর্স : tfteeesh

করোনায় পাঁচজনের মৃত্যু, শনাক্ত ২৫৭

শুক্রবার, ১১ মার্চ ২০২২, ২৬ ফাল্গুন ১৪২৮, ০৭ শাবান ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।

একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন দুই হাজার ৩৯৯ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন।

করোনায় সর্বশেষ মৃত পাঁচজনই পুরুষ এব তারা ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের সবারই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

যুদ্ধে জয়ের পথে ইউক্রেন: জেলেনস্কি

শুক্রবার, ১১ মার্চ ২০২২, ২৬ ফাল্গুন ১৪২৮, ০৭ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার দাবি করেছেন, রাশিয়ার বিপক্ষে চলমান যুদ্ধে জয়ের পথে রয়েছে ইউক্রেন। 

নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে এসে জেলেনস্কি দাবি করেন,  তারা কৌশলগতভাবে এমন একটি অবস্থায় পৌঁছেছেন, যেখান থেকে রাশিয়াকে টেক্কা দিয়ে জয়ী হবেন তারা।

তবে জেলেনস্কি সঙ্গে এও হুঁশিয়ারি দিয়েছেন, চলমান এ যুদ্ধ কতদিন চলবে সে বিষয়টি নিশ্চিত নয়। 

রাশিয়ার বিপক্ষে এগিয়ে যাওয়ার বিষয়ে জেলেনস্কি বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি না ইউক্রেনকে স্বাধীন করতে আমাদের কতদিন সময় লাগবে। তবে আমরা বলতে পারি আমরা এটি করতে পারব। 

তিনি আরও বলেন, আমরা কৌশলগতভাবে এখন অনেক সুবিধাজনক অবস্থায় পৌঁছেছি। 

এদিকে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিন জানিয়েছেন, ইউক্রেনে সাফল্য পাওয়া ও নিজেদের লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে গেছে রাশিয়া। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান এ যুদ্ধ থামানোর জন্য তিন দফা আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। 

সূত্র: আল জাজিরা

ইরানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বসেরা হাফেজ নির্বাচিত হলো তাকরীম

বুধবার,১০ই মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, ০৬ শাবান ১৪৪৩ হিজরী

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যদ মাহদী খামুশীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।
গত আগষ্টের শেষদিকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় মাত্র ১৩ বছর বয়সী হাফেজ তাকরীম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।
ইরানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক প্রতিযোগিতা গত ২৮ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রথমধাপে বিভিন্ন গ্রুপ থেকে ১৯০ জন প্রতিযোগির মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগির মাঝে বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমাদ তাকরীম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। ইতোপূর্বে সে ২০২০ এর রমজানে বাংলাভিশন টেলিভিশন অয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়।
কৃতিত্ব অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরায়।
তাকরীমের অসামান্য কৃতিত্বের জন্য মারকাযু ফয়জিল কুরআনের প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম আল্লাহর প্রতি শুকরিয়া ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের ছাত্ররা গত দু’বছর কুয়েত, মিশর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইয়ে চূড়ান্ত প্রতিনিধি মনোনীত হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি। জানা যায়, হিফজ বিভাগের পাশাপাশি কিতাব বিভাগেও ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর কিতাব বিভাগের নাহবেমির ও শরহে বেকায়া জামাতের ৩০ জন ছাত্র বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে ২১জন মুমতাজসহ ১৪জন মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।

লিবিয়ার কারাগার থেকে ফিরেছে ১৮৮ যুবক।

বুধবার,১০ই মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, ০৬ শাবান ১৪৪৩ হিজরী

আফ্রিকার লিবিয়ার কারাগার থেকে প্রতারণার শিকার বাংলাদেশি যুবকরা দলে দলে দেশে ফিরছে। লিবিয়ার ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এসব যুবক দেশটির ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়ে দেশের ফেরার সুযোগ পাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় লিবিয়ার একটি বিশেষ ফ্লাইট (ইউ জেড-২২০) যোগে ত্রিপলী থেকে ৭৪ যুবক হযরত শাহজারাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। এর আগে গত ২ মার্চ ত্রিপলীর কারাগার থেকে মুক্তি পেয়ে আরো ১১৪ জন বাংলাদেশি যুবক দেশে ফিরেছে।

এ নিয়ে এক সপ্তাহের মাথায় দেশটির কারাগার থেকে প্রতারণার শিকার ১৮৮ জন যুবক দেশে ফিরলো। লিবিয়া প্রত্যাগত এসব যুবকদের আশকোণাস্থ হাজী ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্ট্ইানে রাখা হয়েছে। দালাল চক্র এসব যুবকদেরকে ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পাঠানোর মিথ্যা প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এসব দালাল চক্রের সাথে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রও জড়িত। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, দালাল চক্র বিভিন্ন পর্যায়ে এসব যুবকদের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের ইতালি পৌঁছে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে যায়। পরবর্তীতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে ডিটেনশন ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে। দেশটির বিভিন্ন প্রদেশের অন্যান্য ডিটেনশন ক্যাম্পে এখনো বহু বাংলাদেশি যুবক অনাহার অনিদ্রায় দিন কাটাচ্ছে।

কুয়েতে করোনায় আরো ৩৪৯ জন শনাক্ত’ সুস্থ ৫৮৮ জন এবং আজ কোন মৃত্যু নেই ।

বুধবার,১০ই মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, ০৬ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৩৪৯ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫৮৮ জন, গত ২৪ ঘণ্টায় আলহামদুলিল্লাহ আজ কোন মৃত্যু নেই ।

আজ বুধবার (৯ই মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ১৭ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১২৪ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪,৭৩৯ জন।

দেশে,করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, ০৬ শাবান ১৪৪৩ হিজরী

দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে।  গতকাল মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে  ২৯ হাজার ১০০ জনে। 

একই সময়ে নতুন করে ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।   

বৃহস্পতিবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 

কুয়েতে বসবাসরত আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই তার নিজ রুমে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, ০৬ শাবান ১৪৪৩ হিজরী

বাংলাদেশি প্রবাসীর চির বিদায় | (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)💔

কুয়েতে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই তার নিজ রুমে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ্….

নাম : রাসেল, তিনি ছিলেন ফেনী জেলার সন্তান।

আল্লাহ রাসেল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন।🖤🤲

✍মমিন ভাই

কুয়েত প্রবাসীদের জন্য ওয়ার্ক পার্মিটে আরো ৬টি খাতে শিক্ষাগত যোগ্যতা যুক্ত করেছে কুয়েতের জনশক্তি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, ০৬ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েত প্রবাসীদের জন্য ওয়ার্ক পার্মিটে আরো ৬টি খাতে শিক্ষাগত যোগ্যতা যুক্ত করেছে কুয়েতের জনশক্তি মন্ত্রণালয়। মূলত শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ….

নতুন যে ৬টি ওয়ার্ক পার্মিটে লাগবে শিক্ষাগত যোগ্যতা :

** সাঁতারের লাইফগার্ড,
** ডাইভিং প্রশিক্ষক,
** স্কুবা ডাইভিং প্রশিক্ষক,
** ওয়াটার স্কিইং কোচ,
** ওয়াটার স্কিইং সুপারভাইজার।
(৬ টির কথা বললেও ৫টির নাম উল্লেখ্য ছিলো)

এই কাজ করার জন্য কমিশনের শর্ত মতে প্রবাসীদের একটি উচ্চতর শিক্ষার সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

আল-কাবাস পত্রিকার বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশ।