সেই ধারাবাহিকতা নিয়ে গতকাল কুয়েতের বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট বসিয়ে সন্দেহভোজনদের চেকিং করা হয়েছে।
এছাড়া- কুয়েতের জননিরাপত্তা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ফারাজ আল-জৌবি গতকাল “ফ্ল্যাশার” অভিযানের সাথে আবাসিক এলাকায় মোবাইল টহল পরিচালনার জন্য একটি সার্কুলার জারি করেছেন।
এতে মধ্যরাতের পরে আবাসিক এলাকায় প্রবেশপথে চেকপোস্ট স্থাপন সহ সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার নির্দেশ রয়েছে।
সোর্স: আল-কাবাস পত্রিকার ভেরিফায়েড টুইটার একাউন্ট।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক চারটি হলো, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা।
দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।
দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই নেতার উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় হয়।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন এবং আমিরাতের শিক্ষা মন্ত্রী হোসেইন বিন ইব্রাহিম আল হাম্মাদি।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং আমিরাতের মিনিস্টার অব স্টেট আহমেদ আলী আল সায়েগ দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ ছাড়াও বিআইআইএসএস এর চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন এবং ইসিএসএসআর-এর মহাপরিচালক ড. সুলতান মোহাম্মদ আল-নুয়ামি এবং এফবিসিসিআই সভাপতি মো.জসীম উদ্দিন ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান বিন সুলায়েম নিজ নিজ দেশের পক্ষে অবশিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে দুবাই পৌঁছেন।
জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না।
পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল তাদের মিগ-২৯ বিমানগুলো জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাঠিয়ে দেবে তারা। এরপর সেগুলো যুক্তরাষ্ট্র তাদের তত্ত্বাবধানে ইউক্রেনে পাঠাতে পারবে।
কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি এ প্রস্তাব প্রত্যাখান করে দেয়। আর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর জার্মানিও জানিয়ে দিল তারা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না।
এখন যুক্তরাষ্ট্রের পর জার্মানিও ইউক্রেনকে হতাশ করল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর কাছে বিমান সহায়তা চেয়ে আসছেন। তিনি এমনটিও বলেছেন, যদি ইউক্রেনকে তারা আকাশে যুদ্ধ করার জন্য সহায়তা না করেন তাহলে যারা রাশিয়ার হামলায় মারা যাবে তাদের মৃত্যুর জন্য এই দেশগুলোও দায়ী থাকবে।
ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ নিজে।
তিনি বুধবার এ ব্যাপারে বলেন, আমরা ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়েছি, অস্ত্র দিয়েছি। কিন্তু এ সাহায্যের মধ্যে অবশ্যই কোনো যুদ্ধ বিমান নেই।
যুক্তরাজ্যও জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনকে যত অস্ত্র প্রয়োজন তার সবই দেবে। তবে বিমান দেওয়া তাদের পক্ষ সম্ভব নয়।
দেশে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত আবারও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জনের। যা গতকাল ছিল ৫২৯ জনে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন।
এতে আরও বলা হ৮য়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।
** যেসব সকল যাত্রী এক ডোজ কিংবা কোনো ভ্যাকসিন’ই গ্রহণ করেননি তাদের বাংলাদেশ যেতে হলে ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেষ্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে।👈
আজ বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ (সার্টিফিকেট) সঙ্গে রাখতে হবে।
এছাড়া- টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে করোনা পজিটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে।
দেশে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত আবারও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জনের। যা গতকাল ছিল ৫২৯ জনে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন।
এতে আরও বলা হ৮য়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।
ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব ও প্রেম। আর সেই প্রেমের টানে লক্ষ্মীপুরের রায়পুরে ছুটে এসেছেন এক ইন্দোনেশিয়ান তরুণী। তার নাম ফানিয়া আই অপ্রেনিয়া।
সোমবার সন্ধ্যায় ইন্দোনেশিয়া থেকে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের প্রেমিক রাসেল আহমেদের বাড়িতে আসেন।
এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আশপাশের গ্রামের মানুষ ভিড় করছেন ওই বিদেশিনীকে দেখার জন্য।
মঙ্গলবার সকালে রায়পুরের রাখালিয়া গ্রামে রাসেল আহমেদের বাড়ি গিয়ে দেখা যায় রাসেলের পরিবারের সঙ্গে গল্প করছেন ফানিয়া।
ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি ও ফিসুনয়াদি ইসনা ওয়াপি দম্পতির মেয়ে। তিনি সেখানে একটি কল সেন্টারে চাকরি করেন। রাসেল আহমেদ রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে। পেশায় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।
জানা গেছে, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে ফানিয়ার সঙ্গে রাসেলের পরিচয়, বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। এক পর্যায়ে তা অদেখার দূরত্ব ঘুচিয়ে প্রেমের সম্পর্কে গড়ায়।
রাসেল জানান, তাদের চার বছরের প্রেমের সম্পর্ক। ফানিয়া বিয়ের জন্য সুদূর ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছেন। স্ত্রীকে নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা তার, তবে আপাতত নয়। দুই মাসের ছুটি নিয়ে এসেছেন ফানিয়া। ছুটি শেষে চলে যেতে হবে আবার ইন্দোনেশিয়ায়। তবে এক সময় ফানিয়াকে নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতে চান তিনি। ফানিয়াও বাংলাদেশে থাকার ব্যাপারে আগ্রহী।
ফানিয়া জানান, রাসেলের প্রতি গভীর ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন। তিনি তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান। বিষয়টি তিনি তার মা-বাবাকে জানিয়েছেন। তিনি এ দেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ। ফানিয়া বাংলা জানেন। তবে বলতে পারেন না। বাংলা শেখার চেষ্টা করছেন বলে জানান।
রাসেল আহমেদের মা বিলকিস বেগম জানান, এখানে আসার পর থেকে পরিবারের সবার সঙ্গে খুব মিশে গেছে ফানিয়া। সবাইকে আপন করে নিয়েছেন।