জার্মান তরুণী প্রেমের টানে বরিশালে

রোববার, ০৬ মার্চ ২০২২, ২১ ফাল্গুন ১৪২৮, ০২ শাবান ১৪৪৩ হিজরী

প্রেমের সম্পর্কের সূত্র ধরে জার্মানির তরুণী আলিসাকে বিয়ে করেন শুভ। তবে সেখানে বিয়ের অনুষ্ঠান করা হয়নি। এ জন্য বিবাহবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছেন। সেখানে বউভাত ও অনুষ্ঠানের আয়োজন করবেন তারা।

প্রেমের টানে জার্মানি থেকে বাংলাদেশে এসেছেন আলিসা থেওডোরা পিত্তা নামে এক তরুণী। গত শুক্রবার বিকেলে নববধূকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শুভ। গতকাল শনিবার সকালে হেলিকপ্টারযোগে বরিশালে আসেন তারা। বিদেশি বধূ নিয়ে আসার খবর পেয়ে দলবেঁধে তাদের দেখতে আসেন গ্রামবাসী। পরে নববধূকে ফুল দিয়ে বরণ করেন শুভর স্বজনরা।

জানা গেছে, শুভ বরিশালের চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের ছেলে। রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে জার্মানিতে পাড়ি জমান তিনি। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজার হিসেবে কাজ নেন। একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা পিত্তার সঙ্গে পরিচয় হয়। আলিসা পেশায় নার্স। তার বাবা ও মা সেখানকার চাকরিজীবী।

শুভ বলেন, ‘গত বছরের ৫ মার্চ এলিসা ইসলাম ধর্মগ্রহণ করে আলিসা বেগম হিসেবে আমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। গতকাল শনিবার আমাদের বিবাহবার্ষিকী। তাই শুক্রবার জার্মানি থেকে রওনা হয়ে বাংলাদেশে আসি। শ‌নিবার সকালে বরিশাল বিমানবন্দরে আসি। এরপর হেলিকপ্টারযোগে আলিসাকে নিয়ে বাড়ি আসি। আলিসার সঙ্গে এসেছে তার বান্ধবী লেইসা।’

শুভ আরও বলেন, ‘জার্মানিতে একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রায়ই আলিসার সঙ্গে দেখা এবং কথা হতো। এভাবে কিছুদিন চলার পর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক চলে অনেকদিন। দুজনই বুঝতাম, আমাদের মধ্যে ভালোবাসা জন্ম নেওয়ার বিষয়টি। কিন্তু প্রস্তাব কে আগে দেবে, এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। বিষয়টি মাথায় রেখে দুজন-দুজনকে আরও বোঝার চেষ্টা করলাম। যখন বুঝলাম, আলিসা আমাকে মনেপ্রাণে চায়। তখন সিদ্ধান্ত নিলাম প্রস্তাব দেওয়ার। একদিন আলিসার মনের অবস্থা বুঝে ভালোবাসার কথাটা জানালাম। উত্তর আসার সঙ্গে সঙ্গে বুঝলাম, আলিসাও অপেক্ষায় ছিল প্রস্তাবের। পরে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বিষয়টি আমাদের পরিবারকে জানাই। আলিসার ইসলাম ধর্ম গ্রহণের পর দুই পরিবারের সম্মতিতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’

শুভ বলেন, ‘আমরা বিয়ে করেছি বিদেশে। সেখানে আমাদের সমাজের যে রীতিনীতি ও উৎসব তা পালন করতে পারিনি। আমাদের দেশের বিয়েতে যতটা উৎসব হয়, তাও হয়নি। আমি চাই, নতুনভাবে বিয়ের উৎসব করতে। আলিসাও আমাদের দেশের বিয়ের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছে। সেও চাচ্ছে, এদেশের সংস্কৃতি অনুযায়ী বিয়ের উৎসব হোক। আমার এবং আলিসার আবদারে আমার বাবা-মা ও স্বজনরা নতুনভাবে বিয়ের উৎসবের আয়োজন করেছেন। আগামী ৯ মার্চ হবে আমাদের গায়ে হলুদ। ১০ মার্চ গ্রামবাসীর জন্য বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

কুয়েতের আলোচিত ৩ খুনের ঘাতক ভারতীয় প্রবাসী আটক।

রোববার, ০৬ মার্চ ২০২২, ২১ ফাল্গুন ১৪২৮, ০২ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতের আরদিয়ায় আলোচিত ৩ খুনের ঘাতক ভারতীয় প্রবাসীকে আটক করেছ গোয়েন্দা পুলিশ।

শনিবার (৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় প্রবাসী, যিনি আরদিয়ায় হত্যাকাণ্ডের জন্য সন্দেহভাজন ছিলেন, তিনি অপরাধ করার কথা স্বীকার করেছেন।

তদন্ত শেষ করা হচ্ছে এবং খুন করার সময় তার সহযোগী ছিল কি না এবং অপরাধ করার উদ্দেশ্য ছিল কিনা তা খুঁজে পেয়েছে।

অপরাধী ঘটনা স্বীকার করার সময়, তিনি অপরাধে ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে গোয়েন্দাদের জানিয়েছেন।

ঘাতক বলেছিলেন যে, দেশে ঋণ জমা করার জন্য তার অর্থের প্রয়োজন ছিল, পে অর্থ সন্ধানের জন্য বাবার ঘরে ড্রয়ার ভেঙেছিলেন এবং রাতের আধারে একই পরিবারের ৩ জন নির্মমভাবে হত্যা করেন।

ঘাতকের নিকট ৩০০ দিনার পাওয়া গেছে, যা সে ডাকাতি করা স্বর্ণ বিক্রি করেছে।

বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ রিলেশনস অ্যান্ড সিকিউরিটি মিডিয়া বলেছে যে, অপরাধমূলক নিরাপত্তা সেক্টরের লোকদের প্রচেষ্টা ভারতীয় নাগরিকত্বের জঘন্য অপরাধের অপরাধীকে ধরতে সক্ষম হয়েছিল, যা কুয়েতের সমাজকে কাঁপিয়েছিল এবং জনগণ আসামীকে দ্রুত আটকের দাবি করেছিল।

গত শুক্রবার আরদিয়ায় একই পরিবারের ৩ জনের মৃতদেহ বাড়ীর মধ্য পৃথক স্থানে পাওয়া গেছে।

কুয়েতে করোনায় আরো ৫২৪ জন শনাক্ত’ সুস্থ ১,০৮৩ জন এবং মারা গেছে ১ জন।

শনিবার, ০৫ মার্চ ২০২২, ২০ ফাল্গুন ১৪২৮, ০১ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫২৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,০৮৩ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ শনিবার (৫ই মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৩৮ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৮২ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৬,২৭৬ জন।

ইউক্রেনের পতন হলে পুরো ইউরোপের পতন হবেঃ ইউক্রেন প্রেসিডেন্ট

শনিবার, ০৫ মার্চ ২০২২, ২০ ফাল্গুন ১৪২৮, ০১ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভাষণে বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে সমগ্র ইউরোপের পতন হবে। শুক্রবার (৪ মার্চ) রাতে জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা যদি এ যুদ্ধে জয়লাভ করি তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি সার্বজনীন বিজয়। আর এতে আমাদের পতন হলে ইউরোপের কোন দেশ বাঁচতে পারবে না।

সূত্রঃ যমুনা টিভি

অসুস্থ মালদ্বীপ প্রবাসীকে হাইকমিশনের সহায়তা

শনিবার, ০৫ মার্চ ২০২২, ২০ ফাল্গুন ১৪২৮, ০১ শাবান ১৪৪৩ হিজরী

গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী আবুল বাশার কে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে একটি বিমান টিকেট প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ সোহেল পারভেজ।

সূত্রঃ বাংলাদেশ হাইকমিশন, মালে, মালদ্বীপ।

হতাশ আফগানরা অভাব- অনাহারে কিডনি বিক্রি করছে

শনিবার, ০৫ মার্চ ২০২২, ২০ ফাল্গুন ১৪২৮, ০১ শাবান ১৪৪৩ হিজরী

ক্রমবর্ধমান সংখ্যক আফগানরা তাদের পরিবারকে বাঁচাতে অঙ্গ বিসর্জন দিতে ইচ্ছুক। পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এই অভ্যাসটি এতটাই ব্যাপক হয়ে উঠেছে যে কাছাকাছি একটি বসতিকে “এক-কিডনি গ্রাম” নামে ডাকা হয়।

আফগানিস্তান ছয় মাস আগে তালেবানের অধিগ্রহণের পরে আর্থিক সংকটে নিমজ্জিত হয়েছে, ২০ বছরের যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের পরে মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। অর্থের জন্য মরিয়া আফগানরা সাধারণত ধনী রোগীদের সাথে দালালদের মাধ্যমে মিলিত হয়, যারা সারা দেশ থেকে হেরাতে ভ্রমণ করে, এমনকি কখনও কখনও ভারত ও পাকিস্তান থেকেও এরা আসে।

সূত্রঃ আল জাজিরা

দেশে,করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ, শনাক্ত কমে ৩৬৮

শনিবার, ০৫ মার্চ ২০২২, ২০ ফাল্গুন ১৪২৮, ০১ শাবান ১৪৪৩ হিজরী

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৬ জন। মৃত ১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা যান।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

আজ শনিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৩৬৮ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২ দশমিক শূন্য ১১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬ হাজার ৮০৯টি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ৫ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ৭৭ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৬০ জন ও নারী ১০ হাজার ৫১৭ জন।

২০২০ সালের ৮ মার্চ থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৪ হাজার ১৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জনে। রোগী সুুস্থতার হার ৯৪ দশমিক ৫২ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ ৫ জন, ষাটোর্ধ্ব ৩ জন, সত্তরোর্ধ্ব ২ জন এবং আশি বছরের বেশি বয়সী ২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় হিসেবে করোনায় মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ১ জন, বরিশালে ২ জন, রংপুর এবং ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন

লিবিয়া থেকে ফিরলেন ১১৪ বাংলাদেশি, মুক্তি পাওয়ার সময় ফের জিম্মি ৬

শুক্রবার, ০৪ মার্চ ২০২২, ১৯ ফাল্গুন ১৪২৮, ৩০ রজব ১৪৪৩ হিজরী

লিবিয়া থেকে ফেরা প্রবাসীরা। গতকাল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি : সংগৃহীত

অবৈধ উপায়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে লিবিয়ায় আটক ১১৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বুরাক এয়ারের ভাড়া করা একটি ফ্লাইটে তাঁদের দেশে ফিরিয়ে আনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। 

তবে এই বাংলাদেশিদের মুক্তির বিষয়ে লিবিয়ায় ত্রিপক্ষীয় আলোচনার আগেই ছয়জনকে জিম্মি করে নিয়ে যায় ইউরোপে মানবপাচারে তৎপর দালালচক্র। জিম্মি করা ওই ছয়জনের কাছ থেকে জনপ্রতি সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। চক্রের হাতে জিম্মিদের স্বজনদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, জিম্মি হওয়া ছয়জনের গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁরা হলেন ফয়সাল আকন, মো. শহিদ, নাঈম শেখ, রাকিব শেখ, মো. রাব্বি ও সাব্বির। স্বজনদের দাবি, গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশি দালালচক্রের কয়েকজন সদস্য লিবিয়ার খামচাখামচি জেলে যায়। সেখান থেকে ছয়জনকে প্রথমে প্রলোভন দেখিয়ে এবং পরে জোর করে নিয়ে যায় তারা। এরপর দেশে প্রত্যেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাত লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। ১১৪ জনের সঙ্গে এই ছয়জনও দেশে ফেরার কথা ছিল।

জিম্মি একজনের স্বজন বলেন, দুবাইয়ে অবস্থানরত কাশেম নামের এক দালালের মাধ্যমে যোগাযোগ করেছে দালালচক্র। এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকার কথা জানালে মুক্তিপণের অঙ্ক কমে সাড়ে পাঁচ লাখে নামায়। তবে গত মঙ্গলবার থেকে তাঁদের সঙ্গে আর কারো যোগাযোগ হয়নি। কাশেম দুবাইয়ে অবস্থান করে ইউরোপে মানব পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দেশে ফেরত আনা ১১৪ জনকে তিন দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিমানবন্দর থেকে বিকেল ৪টার দিকে বাসে করে সরাসরি হজ ক্যাম্পে নেওয়া হয় তাঁদের। এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, এই বাংলাদেশিরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। বিভিন্ন সময় লিবিয়া পুলিশের হাতে আটকের পর তাঁদের হেফাজতে নেয় দেশটির প্রশাসন। আইওএমের সহযোগিতায় তাঁরা দেশে ফিরেছেন। জাতিসংঘের ওই সংস্থার পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে তাত্ক্ষণিকভাবে খাবার ও চার হাজার ৭৫০ টাকা করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের বরাত দিয়ে জিয়াউল হক জানান, এঁরা গত বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া যান। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে দালালরা তাঁদের ত্রিপোলিতে গেমঘরে রাখে। বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাঁদের আটক করে। এই যাত্রীদের কাছ থেকে দালালরা ১১ লাখ থেকে ১৫ লাখ টাকা করে নিয়েছে। এঁদের কেউ ছয় মাস, কেউ ৯ মাস জেল খেটেছেন।

গতকাল সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় দালালচক্রের খপ্পরে পড়ে তাঁরা সব হারিয়েছেন। অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছেন আগেই। এখন তাঁদের ছেলেরাও ফিরেছে প্রায় পঙ্গু অবস্থায়। তবু ছেলেদের ফেরত পেয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন।  

জানা গেছে, পাঁচ শতাধিক বাংলাদেশি লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় একটি বেসামরিক বাহিনীর হাতে ধরা পড়ে। তাঁদের বেনগাজির খামচাখামচি নামক একটি জেলে আটকে রাখা হয়। জেলে দীর্ঘ চার মাস ধরে বন্দি থাকার সময় নির্মম নির্যাতন ও খাবারের অভাবে

অনেকে প্রাণ হারিয়েছেন।

আইওএমের একটি সূত্র জানায়, বাংলাদেশ ও লিবিয়া সরকারের সঙ্গে তাদের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের দেশে ফেরত আনা হয়েছে। সংস্থার একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, এই বাংলাদেশিদের প্রত্যেকের আর্থ-সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে তাঁদের ঘুরে দাঁড়াতে সহায়তা দেওয়া হবে। মুক্তির আলোচনার মধ্যেই ছয় বাংলাদেশিকে জিম্মি করা প্রসঙ্গে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।  

স্বজনদের অশ্রুসজল অপেক্ষা : ইতালিতে নিরাপদে পৌঁছে দেওয়ার টোপ ফেলে শরীয়তপুরের নড়িয়ার হৃদয় হাওলাদারের পরিবার থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল দালালচক্র। গতকাল তাঁকে বাড়িতে নিতে বিমানবন্দরে আসেন ভগ্নিপতি মহিউদ্দিন। তিনি জানান, হৃদয়ের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কিছুদিন আগে লিবিয়া থেকে কেউ একজন জানিয়েছিল যে হৃদয় মারা গেছে। এই খবর শোনার পর ভেঙে পড়েন তিনি। সেই থেকে অসুস্থ। তবে ছেলে বেঁচে আছে এবং দেশে ফিরছে—এমন খবরেও তিনি পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি। যে পথ দিয়ে উড়োজাহাজের যাত্রীরা বের হয়, তার পাশেই বসে কাঁদছিলেন পঞ্চাশোর্ধ্ব খবিনর বেগম।

তিনি অভিযোগ করেন, মাদারীপুরের লিটন হাওলাদারসহ দালালচক্রের পাঁচ সদস্য তাঁর ছেলেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে গত বছরের ২৬ মার্চ ১০ লাখ টাকা অগ্রিম নেয়। কিন্তু চক্রটি ইতালি না পাঠিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয় আমিনুলকে।

থাইল্যান্ডের হোটেল থেকে ক্রিকেট তারকা শেন ওয়ার্নের মৃতদেহ উদ্ধার’

শুক্রবার, ০৪ মার্চ ২০২২, ১৯ ফাল্গুন ১৪২৮, ৩০ রজব ১৪৪৩ হিজরী

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নকে থাইল্যান্ডের কোহ সামুইয়ে তার হোটেল রুমে সন্দেহভাজন হার্ট অ্যাটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স ছিল ৫২।

ভারতের এক্সপ্রেস নিউজ জানিয়েছে যে, সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে, ক্রিকেট বিশ্ব কেবল তার সেরা ক্রিকেটারদের একজনকে নয়, তার অন্যতম সেরা চরিত্রকেও হারিয়েছে।

ওয়ার্নের মতো ক্রিকেটে কেউ ছিল না বললে অত্যুক্তি হবে না। তার মতো কিছু বোল্ড লেগ-স্পিন – ৭০৮ টেস্ট এবং ২৯৩ ওয়ানডে উইকেট ১৯৯২ থেকে ২০০৭ – তার প্রমাণ।

শেন ওয়ার্ন খুব স্বাভাবিক জীবন যাপন করেছেন, বিশ্ব ক্রিকেটের অসাধারণ এক তারকা খেলোয়ার ছীলেণ তিনি ।

তার মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া বিরাজমান ।

কুয়েতে করোনায় আরো ৪৮৬ জন শনাক্ত’ সুস্থ ১,০৮৬ জন এবং মারা গেছে ২ জন।

শুক্রবার, ০৪ মার্চ ২০২২, ১৯ ফাল্গুন ১৪২৮, ৩০ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৪৯৯ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,২০৫ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

আজ শুক্রবার (৪টা মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৪২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৭৪ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৬,৮৩৬ জন।