কুয়েতে করোনায় আরো ৫২৮ জন শনাক্ত’ সুস্থ ৯৪৬ জন এবং মারা গেছে ১ জন।

প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৭:৫২ পিএম | আপডেট : ৯:৫৯ পিএম, ১ মার্চ, ২০২২

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫২৮ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৯৪৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ বুধবার (২রা মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৪৯ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৮৫ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৮,১৪৫ জন।

দেশে করোনায় নতুন মৃত্যু ৮, নতুন আক্রান্ত ৭৩২

বুধবার, ০২ মার্চ ২০২২, ১৭ ফাল্গুন ১৪২৮, ২৮ রজব ১৪৪৩ হিজরী

দেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু। মোট মৃত্যু ২৯,০৫৩ জন। নতুন নমুনা পরীক্ষা ২২,৭১৬ জন। নতুন রোগী ৭৩২ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৩.২২ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ১৯,৪৫,১০৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ ৪,৮২৪ জন। মোট সুস্থ ১৮,২৬,৯৪৯ জন।

সৌদি নাগরিক গুলিবিদ্ধ ও তার স্ত্রী আহত কুয়েতে….

বুধবার, ০২ মার্চ ২০২২, ১৭ ফাল্গুন ১৪২৮, ২৮ রজব ১৪৪৩ হিজরী

একজন সৌদি ব্যক্তি জাহরা বাজারে দিয়ে গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হোন সাথে ছিলো তার স্ত্রী।
সৌদি নাগরিক গাড়ি ড্রাইভিংকালে গুলিবিদ্ধ হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায় এবং তার স্ত্রীও আহত হয়।

অ্যাম্বুলেন্স এসে আহতদের গুরুতর অবস্থায় জাহরা হাসপাতালে নিয়ে যায়। সৌদি নাগরিকের স্ত্রী জানতো না যে তার স্বামীকে গুলি করা হয়েছে। সে মনে করেছিলো তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

সোর্স : আল মাজলিসের ভেরিফায়েড টুইটার একাউন্ট

কুয়েতে পালানোর চেষ্টায় কুমিল্লার রফিকুল!

প্রকাশের সময় :  ১০:৫০ পিএম

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২, ১৬ ফাল্গুন ১৪২৮, ২৭ রজব ১৪৪৩ হিজরী

কুমিল্লায় মসজিদে একজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে রফিকুল ইসলাম (৩৫) নামের প্রবাসী ওই ব্যাক্তি কুয়েতে পালানোর চেষ্টা করছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

বিমানবন্দরের আর্মড পুলিশ এপিবিএন তাকে গ্রেপ্তারের পর কুমিল্লা বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, গত সোমবার শবে মেরাজের রাতে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় সোলেমান (২৮) নামে এক যুবককে কয়েকজন কুপিয়ে হত্যার চেষ্টা করে।পরে মুমূর্ষু অবস্থায় তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় একই এলাকার কুয়েত প্রবাসী দুই ভাই মোঃ রফিকুল ও মোঃ সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা করা হয়।

পুলিশ কর্মকর্তা জিয়াউল হক জানান, রফিকুল ঢাকায় এসে কুয়েতে পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে এমন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ সদস্যদের একটি গোয়েন্দা দল নজরদারি বাড়ায়।

“বিকালে বাংলাদেশ বিমানের চেক ইন কাউন্টারে রফিকুল হিসেবে সন্দেহভাজন একজনকে চ্যালেঞ্জ করা হয়। পরে বুড়িচং থানা পুলিশের সঙ্গে কথা বলে নিশ্চিত হলে তাকে গ্রেপ্তার করা হয়।”

তার ভাই সুমনও যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জিয়াউল।

© bdnews24

বাংলাদেশে ঢুকে পড়ে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য

প্রকাশের সময় : ৭:৫৯ পিএম

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২, ১৬ ফাল্গুন ১৪২৮, ২৭ রজব ১৪৪৩ হিজরী

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিলিপ কুমার পোশাক পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

সুত্র ঃ- https://m.facebook.com/story.php?story_fbid=2571193103016552&id=318792851589933

কুয়েতে করোনায় আরো ৫৮৪ জন শনাক্ত’ সুস্থ ১,৪৮৬ জন এবং মারা গেছে ১ জন।

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৭:৫২ পিএম | আপডেট : ৭:৫৫ পিএম, ১ মার্চ, ২০২২

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫৫৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,২০৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ মঙ্গলবার (১লা মার্চ ) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৫২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৯৭ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৮,৫৬৪ জন।

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ১ মার্চ, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী তিনজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে মারা যান দুজন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে।

একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৮৯৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৬টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২৩ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন সাত হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

বিভাগওয়ারি হিসাবে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর দুজন, খুলনার একজন, ময়মনসিংহের একজন। তবে সিলেট, রংপুর, বরিশালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বয়স অনুযায়ী মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুজন, সত্তরোর্ধ্ব তিনজন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ইউনিসফা আবেইতে সেনাবাহিনীর নতুন কন্টিনজেন্ট মোতায়েন

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ১ মার্চ, ২০২২

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Interim Security Force for Abyei (UNISFA) এলাকায় মোতায়েনের উদ্দেশে প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের ১৬০ সদস্যের ১ম দল মঙ্গলবার ঢাকাস্থ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করে। কন্টিনজেন্ট এর অন্যান্য দলসমুহ পর্যায় ক্রমে পরবর্তী কয়েকটি ফ্লাইটে শান্তিরক্ষা মিশন আবেই এলাকায় গমণ করবে। সেনাবাহিনীর এই কন্টিনজেন্টটি নতুনভাবে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেই-তে মোতায়েন হতে যাচ্ছে। United Nations Interim Security Force for Abyei (UNISFA) মিশনের সীমান্ত পর্যবেক্ষণ মেকানিজম (JBVMM) এর অংশ হিসেবে তিন দশকের বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অভিজ্ঞতায় সমৃদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর এই কন্টিনজেন্ট বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সরাসরি অপারেশন এলাকায় জরুরী মোতায়েন করা হচ্ছে। গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ব্যাটালিয়ন এর মুল দায়িত্ব হচ্ছে মিশনের (JBVMM)  সেক্টর এবং টিম সাইটসমুহের সুরক্ষা প্রদান করা। কেবলমাত্র মৌলিক অস্ত্র সরঞ্জামাদি নিয়ে অপারেশন এলাকায় স্বল্পতম সময়ে মোতায়েন আমাদের শান্তিরক্ষী মিশনে একটি নতুন সংযোজন। বিরুপ আবহাওয়া, ভৌগলিক দূরত্ব এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান চলমান রয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সাথে এই কন্টিনজেন্টকে প্রস্তুত করেছে এবং অপারেশনাল এলাকায় নিয়োগের সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এই কন্টিনজেন্টের ২য় দল (১২০ জন) আগামী ৪ মার্চ এবং অবশিষ্ট দল (সর্বমোট ৫১২ জন) সম্ভাব্য এপ্রিল মাসে মোতায়েন হবে।
বর্তমানে বিভিন্ন মিশনে জনবল এবং সরঞ্জামাদি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে লাইট কুইক রিয়েকশন ফোর্স ও স্পেশাল ফোর্স কোম্পানীর ৫০ জন জনবল বৃদ্ধি ও একটি লেভেল-২ হাসপাতাল (৬৯ জন), মালি-তে একটি মেকানাইজ ইনফেন্ট্রি কোম্পানী-কুইক রিয়েকশন ফোর্স (২৬৬ জন) মোতায়েন হতে যাচ্ছে। কঙ্গোতে একটি এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোসাল প্লাটুন (৩৬ জন) মোতায়েনের অনুরোধ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও জাতিসংঘ সদর দপ্তর থেকে আরো একটি পদাতিক ব্যাটলিয়ন, হেলিকপ্টার ইউনিটকে মোতায়েন প্রস্তুতির উচ্চতর স্তরে রাখার সবুজ সংকেত দেয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তর এবং বিভিন্ন মিশনের নেতৃত্ব স্থানীয় পদে বাংলাদেশের গুরুত্বপূর্ন পদায়নও বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে চীফ অফ স্টাফ (ডি-১), দক্ষিণ সুদান ও আবেই’তে একজন করে ডেপুটি ফোর্স কমান্ডার ও বিভিন্ন মিশনে ৪ জন সেক্টর কমান্ডার পদে দায়িত্ব পালন করছেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর এই সমস্ত অর্জনের নেপথ্যে রয়েছে সেনা সদস্যদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম, উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম, ঐকান্তিক প্রচেষ্টা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও আত্মত্যাগ। উন্নত পেশাদারিত্ব ও ক্রমাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্জিত সুনাম ও আমাদের পতাকা সমুন্নত রাখতে এবং দেশের সম্মান ও গৌরব বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ প্রতিজ্ঞ।-আইএসপিআর

কেউ আমাদের মচকাতে পারবে না: জেলেনস্কি

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৮ পিএম, ১ মার্চ, ২০২২

ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন তার দেশে এখন যা হচ্ছে তা একটি ট্রাজেডি এবং ইউেক্রনিয়ানরা তাদের “দেশ, জীবন এবং মুক্তির” জন্য যুদ্ধ করছে।

“আমাদের কেউ মচকাতে পারবেনা কারণ আমরা ইউক্রেনিয়ান,” ভিডিও কলে যোগ দিয়ে তার ভাষণে বলেন মি জেলেনস্কি। তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগ-ঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।

ইউরোপীয় এমপিদের উদ্দেশ্য করে মি জেলেনস্কি বলেন, “প্রমাণ করুণ আপনারা অমাদের সাথে রয়েছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা বর্জন করবেন না।”

দুদিন আগে মি জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেওয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তিনি করেছেন। সূত্র: বিবিসি।

রাশিয়া-ইউক্রেন আলোচনার দ্বিতীয় দফা ২ মার্চ অনুষ্ঠিত হবে

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৭ পিএম, ১ মার্চ, ২০২২

রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে আরেক দফা আলোচনা আগামীকাল ২ মার্চ নির্ধারিত হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের বার্তা সংস্থা জেরকালো নেদেলি এই তথ্য জানিয়েছে।

আরেকটি ইউক্রেনীয় মিডিয়া আউটলেট গ্লাভকম, ইউক্রেনীয় প্রতিনিধিদলের সূত্রের বরাত দিয়ে, প্রথম বৈঠকের সময় দুই পক্ষের দ্বারা অগ্রসর হওয়া শর্তাবলী প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনকে ন্যাটো জোটের বাইরে থাকা নিশ্চিত করতে দেশটির সংসদীয় স্তরে পদক্ষেপ গ্রহণ এবং এই বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেয়ার দাবি করেছে।

তা ছাড়া, রাশিয়ান পক্ষ ইউক্রেনকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সীমানায় ডোনেৎস্ক এবং লুগানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেয়ার দাবি জানায় এবং ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দেয়ার দাবি প্রত্যাহার করতে বলে। গ্লাভকমের মতে, ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সোমবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনা হয়। পাঁচ ঘণ্টা ধরে আলোচনা চলে। রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্টর সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি, যিনি আগে বলেছিলেন যে, রাশিয়ান প্রতিনিধি দল ইউক্রেনের পক্ষের সাথে কথা বলতে প্রস্তুত ছিল যতক্ষণ না চুক্তিতে পৌঁছানো যায়। তিনি আরও বলেন যে, প্রতিনিধিদল প্রাথমিকভাবে বেলারুশে পরবর্তী দফা আলোচনার জন্য সম্মত হয়েছে। সূত্র: তাস।