কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে- পীর সাহেব চরমোনাই

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৫ পিএম, ১ মার্চ, ২০২২

সন্ত্রাস দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষুধা দারিদ্র, বেকারত্ব, অশিক্ষা ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

১-৩১ মার্চ দেশব্যাপী দাওয়াতী মাসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বরিশাল টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ চত্ত¡রে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়া সংগঠনের ৮৬টি সাংগঠনিক জেলায় একযুগে দাওয়াতী মাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের সকল উদ্যোগ ছিলো জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের পছন্দমত সিইসি নিয়োগ দেয়ার পাঁয়তারা মাত্র। আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন নয় বরং নির্বাচন কালীন সরকার গঠনই মূখ্য বিষয়। আমরা আবারো নিরপেক্ষ খোদাভীরু লোকের নেতৃত্বে নির্বাচন কালীন সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।

বরিশালে পীর সাহেব চরমোনাই বলেন, যতদিন পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিলো, ততোদিন সকল শ্রেণি পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। কোন প্রকার শোষণ, বঞ্চনা, নির্যাতন-নিপীড়ন ছিলো না। ইসলামী হুকুমত না থাকায় সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি, জুলুম ও অমানবিকতার সয়লাব হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপালা মুফতী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম আল আমিন, বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, মাওলানা কাওসারুল ইসলাম, মাওলানা মুফতী শাহাদাত হোসেন নূরী, মাওলানা নাসির উদ্দিন নাইস, মুহাম্মাদ শামীম রাড়ি, মাওলানা আবুল কালাম আজাদ ও এইচ এম সানাউল্লাহ তানভীর আহমেদ শোভন।

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে- পীর সাহেব চরমোনাই

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫০ পিএম | আপডেট : ৫:৫১ পিএম, ১ মার্চ, ২০২২

প্রতারক থেকে সতর্ক হওয়ার আহ্বান 𝐏𝐀𝐂𝐈 হতে….

প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৫ পিএম, ১ মার্চ, ২০২২

ভুয়া মেসেজ দিয়ে আপনার রেসিডেন্সি তথ্য নিতে একদল প্রতারক সক্রিয় হয়েছে। যারা আপনার ‘মোবাইল আইডি’ এক্সপায়ার্ড বলে মেসেজ করে তাদের দেওয়া লিংকে প্রবেশ করতে বলবে। যা ভুলেও করবেননা….

এই প্রতারকদের থেকে আসা মেসেজের রিপ্লে দিতে বারণ করেছে (𝐏𝐀𝐂𝐈) পাবলিক অথরিটি ফর সিভিল ইনফর্মেশন।

কুয়েতে করোনায় আরো ৫৮৪ জন শনাক্ত’ সুস্থ ১,৪৮৬ জন এবং মারা গেছে ১ জন।

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০০ পিএম

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫৮৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,৪৮৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৫৬ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২১৬ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৯,২১৩ জন।

জর্ডানে ৯ হাজার বছরের পুরনো প্রস্তর কাঠামো উদ্ধার

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৯ এএম

জর্ডানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে কর্মরত প্রত্নতত্ত্ববিদরা ৯ হাজার বছর পুরনো ধর্মীয় অবকাঠামোর সন্ধান পেয়েছেন। এটি মানুষের নির্মিত প্রাচীনতম বিশাল এক কাঠামো যা নব্য প্রস্তরযুগের শিকারী সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট ছিল।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই প্রাপ্তি মধ্যপ্রাচ্যের সেই সভ্যতার দিকে ইঙ্গিত দেয় যা আগেকার ধারণার চাইতেও অনেক পুরনো।
জর্ডানের প্রত্নতত্ত্ববিদ ওয়ায়েল আবু আজিজা সাংবাদিকদের জানান, এ যাবৎ জানা মতে মানুষের তৈরী এটিই সবচাইতে পুরনো কাঠামো। তিনি বলেন, নব্য প্রস্তর যুগের শিকারীরা ৯ হাজার বছর আগে ব্যাপক আকারের বন্য প্রাণীদের ফাঁদে আটকাতে এ ধরণের বিশাল পাথরের ঘের ব্যবহার করতো।
এছাড়াও একটি কাঠামো আবিষ্কৃত হয়েছে, যাকে ধর্মীয় অবকাঠামো বলে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা ভাবছেন সেখানে এমন সব বস্তু রয়েছে যা প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট।
এই আবিষ্কার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আম্মানে অবস্থিত আমেরিকান সেন্টার অফ রিসার্চ-এর প্রত্নতত্ত্ববিদ পিয়ার্স পল ক্রিসমান বলেন, জর্ডানে পাওয়া আইন গাজাল স্ট্যাচুর মত অন্যান্য একই ধরণের কাঠামোর চাইতে সম্ভবত এটি আরো পুরাতন।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল জানায়, এই আবিষ্কারের মাধ্যমে নব্যপ্রস্তর যুগের শিকারী সম্প্রদায় কিভাবে শিকার করতো তার একটা ধারণা পাওয়া যায়, যা ছিল ইরাকের উন্নত আসিরিয়ান সভ্যতার কয়েক হাজার পূর্বেকার, যা ছিল কম বিকশিত এবং যেখানে সভ্যতার পূর্বেকার চিহ্নগুলো প্রতিফলিত হয়েছে।
প্রত্নতত্ত্ববিদরা জানান, এই বিশাল আবিষ্কারটি মধ্যপ্রাচ্যের মানব সভ্যতার প্রাথমিক ধারণাকে বদলে দিতে পারে। সূত্র : আল জাজিরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২০ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সভায় ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে গতকাল রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনের কারাগারে আটক ২৮ বাংলাদেশি নাগরিককে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। দূতাবাস ইউক্রেনে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)-এর মাধ্যমেও আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

ভারতীয়দের উদ্ধারে ৪ মন্ত্রী যাচ্ছেন ইউক্রেনে

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১০ পিএম

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

ইউক্রেনে আটকে পড়েছেন প্রায় ১৬ হাজার ভারতীয়, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। তাদের ভারতে ফেরানোর জন্য বিশেষ ব্যবস্থা নিলেন প্রধানমন্ত্রী মোদী। সরকারি সূত্র জানাচ্ছে, চার মন্ত্রী হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রিজুজু এবং ভি কে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাবেন। সেখান থেকে ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার করার কাজ দেখভাল করবেন। তারা ভারতের বিশেষ দূত হয়ে ওই দেশগুলিতে যাবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউক্রেন থেকে সরাসরি ভারতীয় নাগরিকদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না। লড়াইয়ের জন্য ইউক্রেনের বিমানবন্দরে বিমান নামতে পারছে না। এই অবস্থায় ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে। সেখান থেকেই বিমানে করে দিল্লি উড়িয়ে আনা হলো ২৪৯ জন ভারতীয়কে।
এই নিয়ে পাঁচটি বিমানে করে ভারতীয়রা দেশে ফিরলেন। দিল্লিতে নামার পর এক ছাত্র সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, ”আসল সমস্যা হলো সীমান্ত পেরোনো। তবে ভারতীয় দূতাবাস সব ধরনের সাহায্য করছে। আমি আশা করছি, আটক সব ভারতীয় নিরাপদে দেশে পিরতে পারবেন।”
ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করে জানানো হয়েছে, কোনো ভারতীয় যেন নিজে থেকে ঝুঁকি নিয়ে সীমান্ত পেরোতে না যান। কারণ, বিভিন্ন সীমান্ত চেকপোস্টের অবস্থা খুবই স্পর্শকাতর। দূতাবাসের তরফ থেকে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তারপর ভারতীয় নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
দূতাবাসের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, ”চেকপোস্ট পার করানোটা ক্রমশ খুবই কঠিন হয়ে পড়ছে। তাই তাদের সঙ্গে সমন্বয় না করে কোনো ভারতীয় যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা না করেন।”
পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর অভিযানের নাম দিয়েছে অপারেশন গঙ্গা। এর জন্য একটা নির্দিষ্ট টুইটার হ্যান্ডেল তৈরি করা হয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাক রিপাবলিকে হেলপলাইন নম্বর সেখানে দেয়া হয়েছে। ইউক্রেনের সঙ্গে এই দেশগুলির সীমান্ত রয়েছে।
ভারতীয় ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন, তারা কীভাবে বাংকারে, সাবওয়েতে আশ্রয় নিয়েছেন। কীভাবে শহরে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে এবং গোলা-গুলি চলছে। তারা বারবার সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। অনেক ভারতীয় ছাত্রছাত্রী সীমান্ত পার হতে গিয়েছিলেন এবং তারা বিপাকে পড়েছেন এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পিটিআই, এএনআই

জাতিসংঘে আবারও রাশিয়ার পাশেই ভারত ও চীন!

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০২ পিএম | আপডেট : ৫:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২২

আন্তর্জাতিক মঞ্চে আবারও রাশিয়ার পাশেই দাঁড়াল ভারত ও চীন। রোববার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে নয়াদিল্লি ও বেইজিং।

প্রায় পাঁচদিন ধরে চলা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামার নাম নেই। ন্যাটো ও মস্কোর হুঙ্কারে পরিস্থিতি ক্রমে পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। সেই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১টি। বিপক্ষে ভোট দেয় রাশিয়া। ভোটদানে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। বলে রাখা ভাল, যেহেতু এই প্রস্তাব বা রেজোলিউশন পদ্ধতিগত তাই নিয়ম মতো এই প্রস্তাব আটকাতে ভেটো প্রয়োগ করতে পারে না নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ–আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স।

এদিন জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি আবারও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পক্ষে সওয়াল করেন, এবং ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গ উত্থাপন করেন। এদিকে, নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিৎসয়া বলেন, “ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত যুদ্ধে ৪ হাজার ৩০০ জন রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। ২০০ জনকে বন্দি করা হয়েছে। নিখোঁজ রুশ সৈনিকদের পরিবারের জন্য একটি হটলাইন খুলেছে ইউক্রেন। প্রথমদিনই সেখানে অন্তত ১০০ জন মহিলার ফোন এসেছে। নিজের সন্তানের কথা জানতে চাইছেন তারা।

এছাড়া, রাশিয়ার বোমায় ইউক্রেনের ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। ৩ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থী স্কুলে যাওয়ার সুযোগ হারিয়েছেন।” পালটা, রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, সমস্ত অভিযোগ মিথ্যা। আমজনতার উপর হামলা চালায় না রুশ সেনা। এদিকে আজই ইউক্রেন নিয়ে বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘের সাধারণ সভা। উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করে আমেরিকা। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়িয়েছে ভারত ও চীন। সূত্র: রয়টার্স।

নয়াদিল্লির উপর ক্ষুব্ধ কিয়েভ, সীমান্তে ভারতীয়দের বাধা ইউক্রেনের সেনার

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। প্রচণ্ড ঠান্ডা ও লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া সীমান্তের উদ্দেশে রওনা দিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়। অভিযোগ, ইউক্রেনীয়দের সহজেই সীমান্ত পেরতে দেওয়া হলেও বেছে বেছে ভারতীয়দেরই আটকে দিচ্ছে ইউক্রেনের সেনা।

যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। এদের অনেকেই আবার ডাক্তারি শিক্ষার্থী। তবে রাশিয়া পূর্ণ যুদ্ধ ঘোষণা করার আগেই দেশে ফেরেন অন্তত হাজার চারেক ভারতীয়। তারপরই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করে মোদি সরকার। যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ তাই প্রতিবেশি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। বলে রাখা ভাল, এই চারটি দেশই ইউক্রেনের সঙ্গে সীমান্ত ভাগ করে।

জানা যাচ্ছে, পোল্যান্ড সীমান্তে জড়ো হয়েছেন বহু ভারতীয়, তার মধ্যে রয়েছেন ডাক্তারি শিক্ষার্থীরাও। দিল্লিতে অবস্থিত পোল্যান্ডের রাষ্ট্রদূত টুইট করেছেন, ‘ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা ছাড়াই ঢুকতে দিচ্ছে পোল্যান্ড।’ যারা পোল্যান্ডের কর্মকর্তাদের কাছে পৌঁছতে পারছেন তারা জানিয়েছেন, এই কথা সত্যি। কিন্তু সেই পর্যন্ত যেতেই দেওয়া হচ্ছে না অধিকাংশ ভারতীয়কে। সমস্যা সৃষ্টি করছে ইউক্রেনের সীমান্তরক্ষীরা। সেখান থেকে ঠেলে ইউক্রেনের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতীয়দের।

সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীরা জানিয়েছেন, আতঙ্ক ছড়াতে বার বার শূন্যে গুলি ছোঁড়া হচ্ছে। প্রায় ৩৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভিসার লাইন থেকে টেনে টেনে ভারতীয়দের বার করার অভিযোগও রয়েছে। এমনকি ভারতীয়দের জমায়েত লক্ষ্য করে গাড়ি ছুটিয়ে এগিয়ে আসার অভিযোগও উঠেছে সেনার বিরুদ্ধে। মারধর এবং লাথিও নাকি চলেছে মুহুর্মুহু। রোমানিয়া সীমান্তের পরিস্থিতিও প্রায় এক। সেখানেও ভিড় বাড়ছে ভারতীয়দের। শুধু সেনা নয় আম ইউক্রেনীয়রাও ভারতীয়দের প্রতি ক্ষুব্ধ।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘে ভারতের অবস্থানের জন্যই ক্ষুব্ধ কিয়েভ। ফলস্বরূপ ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সেদেশে থাকা ভারতীয়দের। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করে আমেরিকা। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়ায় ভারত। তারপর রোববার আন্তর্জাতিক মঞ্চে আবারও রাশিয়ার পাশেই এসে দাঁড়ায় ভারত। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে নয়াদিল্লি। সূত্র: টাইমস নাউ।

রুশ-ইউক্রেন আলোচনার ছবি এলো প্রকাশ্যে

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

পাঁচ দিন ধরে চলা যুদ্ধাবস্থার অবসানে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিদের সাথে বৈঠক চলছে। বিশ্ব গণমাধ্যমে দুই পক্ষের আলোচনার ছবিও প্রকাশিত হয়েছে। -বিবিসি

বেলারুশের সীমান্তবর্তী এলাকায় রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হয়েছে বলে আগেই নিশ্চিত করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, এই আলোচনার মূল লক্ষ্য হলো দ্রুত যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করা।