চকোলেট ভেবে যৌনশক্তিবর্ধক ওষুধ খেয়ে ফেলল শিশু! তারপর…

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

খেলার ছলে ব্লেড, সুচ, পেরেক গিলে ফেলেছে বাড়ির শিশুটি! এমন ঘটনায় কিছু ক্ষেত্রে চিকিৎসকের তৎপরতায় শিশুটি বেঁচে গেলেও, সব সময় তা ঘটে না। ভারতের বিহারের খাগাড়িয়ায় যা ঘটেছে তা কিন্তু একইরকম ভয়ের, হতে পারে তারচেয়েও বেশি! চকোলেট ভেবে পাঁচ বছরের একটি শিশু খেয়ে ফেলল যৌনশক্তিবর্ধক ওষুধ। তারপর?

বড়দের ওষুধের বিষয়ে বারবার সাবধান করে দেন চিকিৎসক। বলাই হয়, ‘বাচ্চাদের থেকে দূরে রাখবেন।’ তারপরেও দেখা যায় গাফিলতি। আর তার ফলেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে খাগাড়িয়ার ওই পরিবারে।

এমন জায়গায় যৌনশক্তিবর্ধক ওষুধটি রাখা ছিল, যেখানে পাঁচ বছরের ছেলের হাত পৌঁছায়। আর ঝলমলে রঙিন মোড়োকেরর ওষুধকে চকোলেট ভেবে খেয়ে ফেলে শিশুটি। ঘটনাটি ঘটেছে গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

ওষুধ খাওয়ার কিছু পরেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। দরদর করে ঘামতে থাকে সে, শরীরে কাঁপুনি শুরু হয়। প্রথমটায় ছেলে এমন কেন করছে তা বুঝে উঠতে পারছিলেন না দম্পতি।

এরপরেই তাদের চোখ যায় মেঝেতে পড়ে থাকা ওষুধের মোড়োকের দিকে, তখনই বুঝতে পারেন কত বড় বিপদ ঘটে গেছে। দেখা যায় শিশুটি একসঙ্গে চারটি ওষুধ খেয়ে ফেলেছে!

সময় নষ্ট না করে ছেলেকে নিয়ে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে ছোটেন দম্পতি। চিকিৎসককে সবটা খুলে বলেন। ঘটনা শুনে চমকে যান চিকিৎসকও।

শেষ পর্যন্ত পরামর্শ দেন, যত দ্রুত সম্ভব শিশুটিকে বমি করানোর। পরে লবন পানি খাইয়ে বমি করানো হয় শিশুটিকে। এরপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে শিশুটি। 

সূত্র: সংবাদ প্রতিদিন

দেশে করোনায় নতুন মৃত্যু ৯, নতুন আক্রান্ত ৮৬৪

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু। মোট মৃত্যু ২৯,০৩৩ জন। নতুন নমুনা পরীক্ষা ২১,৫৪৩ জনের । নতুন রোগী ৮৬৪ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৪.০১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯,৪২,৬৮০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ ৬,২৬৪ জন । মোট সুস্থ ১৮,০৬,৬৮৯ জন।

প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা দেশে ছুটিতে আছেন এবং যারা আসবেন আপনাদের উদ্দেশ্য করে আজকের এই পোস্ট, 👇

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

আসসালামু আলাইকুম

প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা দেশে ছুটিতে আছেন এবং যারা আসবেন আপনাদের উদ্দেশ্য করে আজকের এই পোস্ট, 👇

কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সহ কুয়েত এয়ারপোর্টে যে সকল দেশের ফ্লাইট চলাচল করে কুয়েতের সিভিল অ্যাভিয়েশন থেকে তারা ই-মেইল করে জানিয়ে দিয়েছে, যে কোন যাত্রী ভেক্সিনের দুই ডোজ এবং বুস্টার ডোজ গ্রহণ করেছে সেই সকল যাত্রীদের কুয়েতে প্রবেশের সময় করোনা টেস্ট (পিসিআর) করা লাগবেনা, সেই সাথে আগের মত মোসাফিরে ও রেজিষ্ট্রেশন করা লাগবেনা।

এই বিষয়টা নিয়ে লাইভে অনেক বার ক্লিয়ার করে বললাম তারপর ও যেনো মানুষের এই একি বিষয়ে প্রশ্নের শেষ নাই।
যারা এই বিষয়ে বার বার প্রশ্ন করেন তাদের উদ্দেশ্য করে বলি ভাই বাংলাদেশ থেকে কুয়েতে ফিরে আসার সময় পিসিআর টেস্ট করা লাগবেনা। আমার কয়েকজন বন্ধু ছুটি শেষ করে কুয়েতে ফিরে গেছে তাদের ত কোন সমস্যা করে নাই বা করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট চাই নাই,।
আর একটা কথা মনে রাখবেন আমি কোন কিছু বলার আগে বা পোস্ট করার আগে কয়েকবার যাচাই-বাছাই করি তথ্য যা দিচ্ছি তা সত্য কিনা বা তথ্যের সোর্স কতটুকু বিশ্বস্ত এগুলো যাচাই-বাছাই করেই আমি ও আমাদের 👉 কুয়েত প্রবাসী সাপোর্ট টিম ✍️ পোস্ট করে থাকি, আজকেও এই পোস্ট লেখার আগে আমি বাংলাদেশ বিমানের একজন স্টাপের কাছে ফোন দিয়ে জেনে নিলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যদি কেউ ঢাকা থেকে কুয়েতে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট অর্থাৎ পিসিআর চাই কিনা, সে সরাসরি বলেছে ২২/০২/২০২২ তারিখ থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে বর্তমানে আর চাইবেনা বা চাচ্ছে না,

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরে আসার সময় আর লাগবেনা 👇

✍️ পিসিআর টেস্ট ও করা লাগবেনা যারা করোনার ভেক্সিনের দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ বুস্টার যারা দিয়েছেন,

✍️ মোসাফিরে আর রেজিষ্ট্রেশন করা লাগবেনা যারা ঢাকা ( বাংলাদেশ) থেকে কুয়েতে যাবেন

✍️ বাংলাদেশে আসার সময় পিসিআর টেস্ট করে আসতে হবে যতদিন না বাংলাদেশ সরকার ঘোষণা না দিবে যে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে পিসিআর লাগবেনা ততদিন পর্যন্ত পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে,

☝️ উপরের লেখা পড়ার পরেও যাদের এমন প্রশ্ন থাকবে 👉 ভাই বাংলাদেশের এয়ারপোর্টে যদি ঝামেলা করে যেতে না দেয় তাহলে কি করব তাদের উদ্দেশ্য করে বলি ভাই আপনি পিসিআর টেস্ট করেন যা ইচ্ছা তাই করেন আপনার ইচ্ছা।

🗣️ আমার যা যা বলার দরকার ছিলো সব বলে দিলাম বাকি আপনাদের ইচ্ছা

✍ মহসিন পারভেজ

যার হাতে এক কোটিরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে।

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

২৯ বছরে তিনি যা করে গেছেন, তা অকল্পনীয়…

এই ব্যক্তি ২৯ বছর ধরে আফ্রিকার মানুষদের ইসলামের প্রতি ডেকেছেন; কিন্তু এই সময়টুকুতে তিনি কী অর্জন করেছেনে জানেন?

এক. তাঁর হাতে এক কোটিরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে।

দুই. ৫ হাজার ৭০০টি মসজিদ নির্মাণ করেছেন।

তিন. ৯ হাজার ৫০০ কূপ খনন করেছেন (আফ্রিকার মানুষদের পানি পানের সুবিধার্থে)।

চার. ১৫ হাজার এতিমকে লালন-পালন করেছেন।

পাঁচ. ৮৬০টি মাদরাসা গড়েছেন।

ছয়. ৪টি বিশ্ববিদ্যালয় ও ২০৪টি চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন।

কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার কথা হলো- উম্মাহর সন্তানেরা তাঁকে চেনে না। চেনে মেসি-রোনাল্দো ও নেইমারদের। আরও আরও বড় দুনিয়াদার এবং অশ্লীলতা প্রচারকদের।

আর এই মহান ব্যক্তিটা হলেন কুয়েতের নাগরিক শায়খ আবদুর রহমান আস-সুমাইত আল্লাহ পাক যেন উনাকে করবকে জান্নাতুল ফল্গুধারা বর্ষণ করুন। বেহেশতে পৌঁছা পর্যন্ত রেখে যাওয়া বিপুল আমলগুলোর সওয়াবে তাঁকে ভূষিত করুন।

কুয়েতে করোনায় আরো ৫৮২ জন শনাক্ত’ সুস্থ ১,৬২৯ জন এবং মারা গেছে ১ জন।

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫৮২ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,৬২৯ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৬২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৯৮ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ১১,২৯৮ জন।

দেশে,নতুন সিইসি, নির্বাচন কমিশনার, হাবিবুল আউয়াল

আজ শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং, বাংলা: ১৩ ফাল্গুন ১৪২৮, আরবি: ২৫ রজব ১৪৪৩,

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। শনিবার বিকালে সিইসিসহ আরও চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে তার নেতৃত্বাধীন নতুন কমিশন।

নিয়োগ পাওয়ার পর রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে নতুন সিইসি বলেছেন, ‘সরকারের অনেকের কথা শুনেছি। তারা অনেক আন্তরিক। সবাই একটা ভালো নির্বাচন চায়।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একা কিন্তু নির্বাচন করে না। অনেক স্টেকহোল্ডার এখানে কাজ করে। অনেক লেয়ার আছে।… নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যায় না। প্রশাসনকে কতটা নিরপেক্ষ করা যায়, সেটা একটা চ্যালেঞ্জ।’

হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটাধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এই পবিত্র আমানতের যাতে খেয়ানত না হয়।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি বলেছে তারা নির্বাচনে অংশ নেবে না। চেষ্টা থাকবে বিএনপির মতো দলকেও নির্বাচনে নিয়ে আসা। নির্বাচনকে যদি অর্থবহ, গ্রহণযোগ্য ও সর্বজনীন করতে হয়, তাহলে অংশগ্রহণটা অন্তত আপেক্ষিকভাবে হলেও সর্বজনীন হতে হবে।’

সিইসি বলেন, ‘সবাই আসবে যে তা নয়। কিন্তু বড় বড় দলগুলো তারা যদি নির্বাচনে না আসে…আমাদের চেষ্টা থাকবে তাদেরকে আস্থায় নেওয়া যে, নির্বাচন কমিশন সেটা যথাসাধ্য চেষ্টা করবে।’

হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির নতুন ৪ কমিশনার হলেন- বেগম রাশিদা সুলতানা (জেলা ও দায়রা জজ, অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান (ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত), মো. আলমগীর (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত)।

দেশে,করোনা শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে

আজ শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং, বাংলা: ১৩ ফাল্গুন ১৪২৮, আরবি: ২৫ রজব ১৪৪৩,

দীর্ঘদিন পর করোনা শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫৯ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ২৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮৬১ জনে। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগের দিন (শুক্রবার) ১১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্ত হন ১৪০৬ জন, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয় করোনায়; শনাক্ত হন ১৫১৬ জন, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। এর আগে বুধবার করোনায় ৫ জনের মৃত্যু হয়; করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। মঙ্গলবার ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর; শনাক্ত হন ১৫৯৫ জন, শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। তারও আগে সোমবার করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়।

শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। ১৮ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে। 

কুয়েতে শেষ হলো হালা ফেব্রুয়ারি প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট –

আজ শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং, বাংলা: ১৩ ফাল্গুন ১৪২৮, আরবি: ২৫ রজব ১৪৪৩,

স্থানীয় সময় শুক্রবার কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে অনুষ্ঠিত টি-টেন হালা ফেব্রুয়ারি বিজয় দিবস কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টরিয়ার্স ক্লাব ও জিলিব প্রবাসী ক্লাব।

১৬টি ক্রিকেট দলের অংশগ্রহণে ২০২২ এর ২৫শে ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।

ফাইনাল খেলায় আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ,, স্থানিয় কুয়েতির উপস্থিতে আলোকিতো হয়ে উঠেছে পুরো মাঠ জুরে।

এছাড়াও কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, ক্রীড়া সংগঠক, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মীরাসহ সকল শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এ ধরনের খেলাধুলার মাধ্যমে প্রবাসীরা একাধিক ইতিবাচক ফলাফল পাবেন উল্লেখ করে বন্ধু প্রতিম দেশ কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিকরণেও এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অন্যদিকে, কুয়েতের স্থানীয় পৌর কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত এর সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমেদ মিলন, কুয়েত দূতাবাস ও প্রবাসীদের সহযোগিতায় সফলভাবে টুর্নামেন্টটির চূড়ান্ত পর্ব শেষ করতে পেরে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ফাইনাল খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব রানার্স-আপ হয়েছে।বিজয় হয়েছেন জিলিব প্রবাসী ক্লাব।

ফাইনাল খেলায় অসাধারণ পারফর্মেন্স এর জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব আকাশ আহমেদ মিলন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন।

খেলোয়াড়দের হাতে তুলে দেন বিশেষ সম্মাননা স্মারক সার্টিফিকেট ও ক্রেস্ট।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব আকাশ আহমেদ মিলন , কুয়েত কতৃক খেলোয়াড়রা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট – ২৬ ফেব্রুয়ারি ২০২২

আজ শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং, বাংলা: ১৩ ফাল্গুন ১৪২৮, আরবি: ২৫ রজব ১৪৪৩,

জেনে নিন আজকের টাকার রেট কত। আজ শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং, বাংলা: ১৩ ফাল্গুন ১৪২৮, আরবি: ২৫ রজব ১৪৪৩, চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কতো।

প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে।

সর্বশেষ আপডেট হয়েছে: ০৭:০০:০০ (২৬/০২/২০২২) ইউটিসি+০৮:০০ – 

দেশ ও বৈদেশিক মুদ্রাবাংলাদেশি টাকা – ৳ (BDT)

মালয়েশিয়ান ১ রিংগিত২০ টাকা ৫৪ পয়সা ●সৌদির ১ রিয়াল২২ টাকা ৯৩ পয়সা ▲মার্কিন ১ ডলার৮৫ টাকা ৮৬ পয়সা

▲ইউরোপীয় ১ ইউরো৯৭ টাকা ০৬ পয়সা ▼ব্রিটেনের ১ পাউন্ড১১৬ টাকা ২৫ পয়সা ▼সিঙ্গাপুরের ১ ডলার৬৩ টাকা ৭৪ পয়সা ▲অস্ট্রেলিয়ান ১ ডলার৬২ টাকা ০৬ পয়সা ▲নিউজিল্যান্ডের ১ ডলার৫৮ টাকা ১১ পয়সা ▲

কানাডিয়ান ১ ডলার৬৭ টাকা ৪৩ পয়সা ▲ইউ এ ই ১ দিরহাম২৩ টাকা ৩৭ পয়সা ▲ওমানি ১ রিয়াল২২৩ টাকা ৪৭ পয়সা ▲বাহরাইনি ১ দিনার২২৯ টাকা ১৪ পয়সা 

▲কাতারি ১ রিয়াল২৩ টাকা ৫১ পয়সা ▼কুয়েতি ১ দিনার২৮৪ টাকা ৬৭ পয়সা ▼সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ৯৩ টাকা ৫০ পয়সা ▲দক্ষিণ আফ্রিকান ১ রান্ড৫ টাকা ৬৯ পয়সা ▼জাপানি ১ ইয়েন০ টাকা ৭৪৭ পয়সা 

▲দক্ষিণ কোরিয়ান ১ ওন০ টাকা ০৭২ পয়সা ●ইন্ডিয়ান ১ রুপি১ টাকা ১৫ পয়সা ●

  • (▼) গতদিনের তুলনায় আজ টাকার রেট কমেছে।
  • (▲) গতদিনের থেকে আজ টাকার রেট বেড়েছে।
  • (●) টাকার রেট অপরিবর্তিত রয়েছে। – 

উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না। ওখানে ক্রয় ও বিক্রয় এর গড় দেয়া থাকে। প্রবাসীর দিগন্ত কোন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি।

আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান। হুন্ডির মত অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধ ভাবে দেশে রেমিটেন্স পাঠালে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে। প্রতিদিনের টাকার রেট / বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন প্রবাসীর দিগন্তে।

মালয়েশিয়া (রিংগিত), সৌদি আরব (রিয়াল), আমেরিকা (ইউ এস ডলার), ইউরোপ (ইউরো), ব্রিটেন (পাউন্ড), সিঙ্গাপুর (সিঙ্গাপুর ডলার), ইউনাইটেড আরব আমিরাত (দিরহাম), অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়ান ডলার), নিউজিল্যান্ড (নিউজিল্যান্ড ডলার), কানাডা (কানাডিয়ান ডলার), ওমান (ওমানি রিয়াল), বাহরাইন (বাহরাইন দিনার), কাতার (কাতারি দিনার), কুয়েত (কুয়েতি দিনার), সুইজারল্যান্ড (সুইস ফ্রেঞ্চ), জাপান (জাপানি ইয়েন)।

বি:দ্র: যে কোন সময় মুদ্রার হার পরিবর্তন হতে পারে।– সূত্র: ফরেন এক্সচেঞ্জ

কুয়েতে করোনায় আরো ৮৪৬ জন শনাক্ত’ সুস্থ ১,৮৫৪ জন এবং মারা গেছে ১ জন।

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২ ফাল্গুন ১৪২৮, ২৪ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৮৪৬ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,৮৫৪ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৭২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২১৬ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ১২,৩৪৬ জন।