যুক্তরাজ্য ও মিত্ররা ইউক্রেনের অবকাঠামো এবং সীমান্ত রক্ষীদের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ইউক্রেনে রুশ হামলার ঘোষণা আসার পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১৩টা ৫৩ মিনিটে বরিস জনসন এক টুইটবার্তায় এ হুশিয়ারি দেন।
তিনি লিখেছেন— ইউক্রেনে ভয়ঙ্কর যে ঘটনা ঘটল, তার জন্য আমি আতঙ্কিত। এখন পরবর্তী করণীয় নিয়ে আমি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি।
তিনি লেখেন— বিনাপ্ররোচনায় এ হামলার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছেন। যুক্তরাজ্য ও মিত্ররা অবশ্যই এর জবাব দেবে। এদিকে ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ প্রেসিডেন্টের সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে, তবে কোনো শহরের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করেছে তারা।
ইউক্রেনের নির্দিষ্ট স্থানে সামরিক হামলার চালানোর ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা কয়েক মিনিট পর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে বলেন, রাস্তায় খুব কম লোক আছে। মানুষদের ক্যাশ মেশিনে সারিবদ্ধ দেখা গেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
গত বছরের ডিসেম্বর থেকেই রাশিয়া ও ইউক্রেন নিয়ে উত্তেজনা পরিস্থিতি চলছে। ২ মাসে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় দুদেশের মধ্যে।
বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে রাশিয়া – এমন দাবি করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
যুদ্ধের এই ডামাডোলে আর সবার মতো উৎকণ্ঠায় দিন পার করছেন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশিরা।
ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন সেখানের খারকভ শহর বসবাসরত এক বাংলাদেশি। সেই ভিডিওটি যুগান্তরের হাতে এসেছে।
ভিডিওবার্তায় ওই প্রবাসী বাংলাদেশি সেখানে পূর্ব ইউক্রেনে বসবাসরত সব বাংলাদেশিকে পশ্চিম ইউক্রেনে দ্রুত সরে যেতে অনুরোধ করেছেন।
তিনি বলেন, ‘এখন ২৪ ফেব্রুয়ারি ২০২২ সাল। আমি ইউক্রেনের খারকভ শহর থেকে বলছি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে সংকট চলছিল তা এখন আরো সিরিয়াস অবস্থায় দাঁড়িয়েছে। আজ ভোর ৫টা থেকে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বিনীত অনুরোধ খারকভ এলাকায় সেসব বাসিন্দা রয়েছেন তারা সাবধানে থাকবেন, শিক্ষার্থীরা নিরাপদ স্থানে থাকবেন। সুযোগ পেলে পূর্ব ইউক্রেন থেকে পশ্চিম ইউক্রেনে চলে যাবেন। গতকাল (মঙ্গলবার) ইউক্রেনের সময় রাত ১১টায় বাংলাদেশ অ্যাম্বাসির সঙ্গে একটা মিটিং হয়েছে। বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বলা হয়েছে, সবাই যেন সেফ জোনে চলে যায়। কেউ যেন দেরি না করে। আপনারা যারা খারকিভ শহরে আছেন, ওডেসা ও সুমিতে যেসব বাঙালি আছেন তারা যেন দ্রুত পশ্চিম ইউক্রেনে চলে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন নিরাপদে ও সুস্থ্য থাকি সেই কামনা করবেন। আল্লাহ হাফেজ।’
তিনি ছাড়াও ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের অবস্থা নিয়ে তথ্য দিয়ে দেশটির রাজধানী কিয়েভের বাসিন্দা প্রবাসী বাংলদেশি মাহবুব আলম।
মঙ্গলবার তিনি জানিয়েছেন, তার মতো দেড় হাজার বাংলাদেশি ইউক্রেনে উৎকণ্ঠা, অনিশ্চয়তায় দিনরাত পার করছেন। ঘুম নেই তাদের চোখে। রাশিয়ার মতিগতি বোঝার চেষ্টায় আছেন তারা। অনেকেই নাকি ব্যবসা, পড়াশোনা ছেড়ে দেশে ফেরার কথা ভাবছেন।
এদিকে যুদ্ধ বাঁধার শঙ্কায় বিভিন্ন দেশ ইতোমধ্যে বিভিন্ন দেশ ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও সেখানে বিমান পাঠিয়েছে তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে।
এ বিষয়ে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ইউক্রেনে বসবাসরত প্রায় পাঁচশ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
কুয়েতের মন্ত্রীপরিষদ এবং সিভিল এভিয়েশন কুয়েত প্রবেশের ক্ষেত্রে প্রবাসীসহ সকল যাত্রীর জন্য 𝐏𝐜𝐫 টেষ্ট এবং #মুসাফির বাতিল করলেও বাংলাদেশ এয়ারপোর্টে কেনো এগুলার জন্য কুয়েতগামী যাত্রীদের হেনস্থা করা হচ্ছে? কেন? কেন?
বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষকে কুয়েতের সিভিল এভিয়েশন থেকে পাঠানো চিঠি (সার্কুলারের) কি কোনো গুরুত্ব নেই? তাহলে কেনো প্রবাসীদের হয়রানী করানো হচ্ছে? জবাব কি?…..
ভ্যাকসিন গ্রহনকারীদের কুয়েত প্রবেশে লাগবেনা pcr টেষ্ট যার প্রমাণ স্বরুপ ছবি গুলো দেওয়া হলো।
বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষ আর কি প্রমাণ চায়!
🔴 সিভিল এভিয়েশন কুয়েত থেকে বলা হয়েছে যে- যারা ভ্যাকসিন গ্রহন করেনি বা কুয়েত সরকার অনুমোদিত নয় এমন ভ্যাকসিন গ্রহন করেছে তাদের কুয়েতে প্রবেশে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবং কুয়েত প্রবেশের পর – ৭ দিন হোম কোয়ারান্টাইন থাকার পর তাদের একটি pcr টেষ্ট করতে হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে।
একই সময়ে নতুন করে করোনা ধরা পড়েছে আরও ১ হাজার ২৯৮ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন (মঙ্গলবার) ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হন ১৫৯৫ জন, শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছির সঙ্গে বৈঠক করেছেন।
১৬ ফেব্রুয়ারি দুবাইয়ে এ বৈঠক হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ।
মা-বাবার সম্পদের ওপর অধিকার পাবেন তৃতীয় লিঙ্গের সন্তানেরা।তাদের এই অধিকার নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
বুধবার ভূমি ভবনে স্থাপিত মডেল শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের জন্য সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে পৃথক আইন বলবৎ থাকলেও পুরুষ অথবা নারী হিসেবে পরিচিতি নির্ধারিত না থাকায় তৃতীয় লিঙ্গের মানুষ সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তৃতীয় লিঙ্গের মানুষ নিগৃহীত হচ্ছেন, কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছেন। ফলে সমাজে অসাম্য ও বৈষম্যের সৃষ্টি হচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অনুশাসন রয়েছে।’
সাইফুজ্জামান বলেন, ‘ভূমি মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদে পাঠানো প্রস্তাবনায় তৃতীয় লিঙ্গের মানুষের পুরুষ অথবা নারীবাচকতা নির্ধারণের পর চিকিৎসকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে তাদের সম্পদের উত্তরাধিকার অর্জনের কথা বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘লিঙ্গের পুরুষবাচকতা অথবা নারীবাচকতা নির্ধারণ করা সম্ভব না হলে তাদের নারী ও পুরুষ উত্তরাধিকার পরিমাণ যোগ করে এর অর্ধেক সম্পত্তির উত্তরাধিকার করা যেতে পারে। এসব প্রস্তাব পরবর্তী সময়ে সবার মতামতসাপেক্ষে সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া গোলার আঘাতে বুধবার একজন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে। ওই সেনা নিহতের ঘটনা দেশটির সম্ভব্য রুশ আগ্রাসনের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে বলে বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী হামলার স্থান নির্দিষ্ট করে জানায়নি। তবে গোলাবর্ষণে এক সেনা নিহত ও আরেক সেনা গুরুতর আহত হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের শুরুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর এ পর্যন্ত নয়জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তার মধ্যে গত চারদিনেই ছয় সেনার মৃত্যু হয় বলে কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
এদিকে, বিদ্রোহী নেতারা শুধু বেসমারিক নাগরিকদের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেনের পূর্বের দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং ওই অঞ্চলের শান্তি রক্ষার জন্য রুশ সেনা পাঠিয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দাবি যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য দেড় লাখ সেনা ইউক্রেনের তিনদিক ঘিরে রেখেছে। এছাড়া মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে সামরিক মহড়াও চালিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের লুহানেস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় নতুন নতুন নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া।
নিষেধাজ্ঞা আরোপের তালিকায় রযেছে পশ্চিমা বিশ্ব, জাপান ও অস্ট্রেলিয়া। নতুন আরোপিত এসব নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের পক্ষ থেকে সম্মিলিতভাবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ও ধনী ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। এরই মধ্যে জার্মানি রাশিয়ার থেকে যাওয়া গ্যাস পাইপ লাইন নর্ড স্ট্রিম-২ স্থগিত করার ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।
এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ হয়েছে সেগুলো হলো-
যুক্তরাষ্ট্র রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সোমবার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেন সীমান্ত পেরিয়ে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে সেনা পাঠানোর আদেশ দিয়েছেন। কার্যত এটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সূচনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তার নিষেধাজ্ঞা রাশিয়া সরকারকে পশ্চিম থেকে অর্থ সংগ্রহ বন্ধ করে দেবে এবং রাশিয়া যদি তার বাহিনী নিয়ে পশ্চিম ইউক্রেনের দিকে অগ্রসর হয়, তবে তাকে আরও বেশি মূল্য দিতে হবে।
ওয়াশিংটন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বৃহত্তম অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ভিইবি ও প্রমজভ্যাজ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ব্যাংক দুটিকে রুশ সরকারে আশীর্বাদপুষ্ট বলে ধারণা করা হয়। প্রতিষ্ঠান দুটির সম্মিলিত সম্পদ ৮০০ কোটি ডলারেরও বেশি। এ ছাড়া বুধবার থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশটির ‘অভিজাত’ শ্রেণি এবং রাশিয়ার বেসামরিক নেতারাও।
যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
যে তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সব সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো- রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।
এদিকে যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।
জার্মানি রাশিয়া থেকে গ্যাস বয়ে নিয়ে যাওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে জার্মানি। ১১.৬ বিলিয়ন ডলারের প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমের মালিকানাধীন।
ইউক্রেন ইউক্রেনের সংসদ দেশটির বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর স্বাধীনতার স্বীকৃতিদানকারী ও পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনা প্রবেশ সমর্থনকারী আইনপ্রণেতাসহ ৩৫১ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতায় ওই ব্যক্তিরা ইউক্রেনে কোনো ধরনের কার্যকলাপ করতে পারবেন না।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান ও রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি আছেন। একই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা ও ব্যাংকিং খাতের সঙ্গে জড়িত অন্যান্য আরও ২৭ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। ইইউয়ের এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের ঘোষিত নিষেধাজ্ঞার চেয়ে বেশি কঠোর।
জাপান ও অস্ট্রেলিয়া জাপান ও অস্ট্রেলিয়াও ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত রুশ নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।
এছাড়া তিনি রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখার বিষয়েও ভাবছেন বলে জানা গেছে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, মস্কো ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাশিয়ার এ কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।