বাংলাদেশ থেকে কর্মী আনার জন্যে Wael Al Nusif Trading And Co Wll -কোম্পানি কর্তৃক চাহিদাপত্র দাখিল করলে দূতাবাসের মান্যবর কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন শ্রমিকদের জন্য উক্ত কোম্পানি প্রদত্ত আবাসস্হল ও সুযোগ-সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন। উক্ত সময় মান্যবর কাউন্সেলর কে স্বাগতম জানান উক্ত কোম্পানীর ম্যানেজার জনাব শেখ ফরিদ, জনাব নয়ন আহমেদ,ওই কোম্পানির আরো অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, মান্যবর কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন উক্ত কোম্পানীর শ্রমিকদের আবাসস্থল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। বর্তমান সময়ে কুয়েতের সেরা কোম্পানির তালিকার শীর্ষে অবস্থান করছে, Wael Al Nusif Trading And Co Wll, সময় মতো বেতন পরিশোধ এবং আবাসস্থল ও ব্যবস্থাপনা সবদিক দিয়ে কোম্পানি, ভালো সার্ভিস পরিচালনা করছে।
নেটমাধ্যমে এখন দৃষ্টিভ্রমের ছবি হামেশাই শেয়ার হতে দেখা যায়। কখনও ছবির কারসাজি ধরা তো কখনও ছবির মধ্যে লুকিয়ে থাকা কোনও সংখ্যা বা বস্তু। কয়েক দিন আগেই একটি সাদাকালো গোলাকার ছবির মধ্যে কতগুলি সংখ্যা দেখা যাচ্ছে, এমনই একটি ধাঁধা নেটমাধ্যমে সাড়া ফেলেছিল। ছবির নীচে কয়েকটি আবছা সংখ্যা ছিল।
সে রকমই আরও একটি দৃষ্টিভ্রমের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এখানেও সেই সংখ্যার খেলা। সেই সঙ্গে অবশ্যই চোখেরও খেলা। ছবিতে প্রাথমিক ভাবে তিনটি সংখ্যা দেখা যাচ্ছে। সেগুলি হল ৬, ৪ এবং ৮। যা সহজেই বলে দেওয়া সম্ভব। কিন্তু তিনটে নয় এই ছবির মধ্যে আরও অনেক সংখ্যা লুকিয়ে আছে।
চেষ্টা করেও বেশির ভাগই ব্যর্থ হয়েছেন। ছবিতে ক’টি সংখ্যা রয়েছে এবং সেগুলি কী কী তা বলতে পারেন কিনা দেখুন তো। তবে আপনাদের সুবিধার জন্য একটু এ বিষয়ে সঙ্কেত দেওয়া যেতেই পারে। ছবিতে মোট ১০টি সংখ্যা লুকিয়ে রয়েছে।
সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক আরও শক্তিশালী করে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।
তিনি বলেন, সভায় ফাইভ-জি চালু করতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
একই সভায় গ্যাস-বিদ্যুতের ভর্তুকিও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি।
সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
যেন তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক।
এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো, রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।
এদিকে যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।
ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেওয়ার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্ব নেতারা।
রাশিয়ার ওপর কেমন নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি মঙ্গলবারই জানিয়ে দেওয়া হবে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন লুহানেস্ক ও ডোনেস্কের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে সিএনএন।
হোয়াইটও হাউসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি নির্বাহী আদেশ জারি করবেন। সেই আদেশ অনুযায়ী লুহানেস্ক ও ডোনেস্কে নতুন করে যুক্তরাষ্ট্রের কেউ বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা করতে পারবেন না। এ ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এদিকে লুহানেস্ক ও ডোনেস্কে ২০১৪ সাল থেকেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধ চালিয়ে আসছে। এ পর্যন্ত এ যুদ্ধে প্রায় ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
রাশিয়া লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়েই সেখানে শান্তিরক্ষার অজুহাতে নিজেদের সেনাদের পাঠিয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন ‘নর্ড স্টিম-২’ এর অনুমোদন বন্ধের ঘোষণা দিয়েছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় জার্মান সরকার এই সিদ্ধান্ত নিল।
জার্মান চ্যান্সেলরের ঘোষণার অর্থ— ইউরোপে গ্যাস রপ্তানিতে রাশিয়া যে পাইপলাইন বসিয়েছে, সেই নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালু হবে না।
মঙ্গলবার বালির্নে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে আলোচনার একপর্যায়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার তৈরি এবং রাশিয়া থেকে আসা গ্যাসলাইন নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ ঘোষণা করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, এই নর্ড স্ট্রিমের কারণে জ্বালানির জন্য রাশিয়ার ওপর ইউরোপীয়ানদের নির্ভরতা বেড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে এটা বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ইউক্রেনের সর্বশেষ ঘটনা পরিমাপের সঙ্গে আমাদেরকে নর্ড স্টিম-২ মূল্যায়ন করতে হবে। টেকনোক্র্যাটিক মনে হলেও নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ করা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। প্রক্রিয়া অনুমোদন বা স্বীকৃতি দেওয়ার পূর্বে এই পাইপলাইন চালু হবে না।
দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৬ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে কোভ্যাক্স-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা অনুদান দিয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়নেরও (৫.১ কোটি) বেশি এবং সামনে আরও টিকা আসবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
পুতিন বলেন, আমি মনে করি বহু কালাতিক্রান্ত হলেও একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, অবিলম্বে দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া।
এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনকে ক্রেমলিনে বিদ্রোহী নেতাদের সঙ্গে পারস্পরিক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করতে দেখা গেছে।
স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের আবাসস্থল। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করছে।
রাশিয়ান সৈন্যদের উভয় অঞ্চলে তথাকথিত ‘শান্তিরক্ষা কার্যক্রম’ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমা শক্তিগুলো আশঙ্কা করছে এটি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশের পথ প্রশস্ত করবে।
রাশিয়ার মিশনের পরিধি অস্পষ্ট, কিন্তু সৈন্যরা যদি সীমান্ত অতিক্রম করে এটি হবে এই প্রথম রুশ সেনারা আনুষ্ঠানিকভাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করেছে।
রাশিয়ার পার্লামেন্ট বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর সঙ্গে চুক্তি সমর্থন করবে বলে আশা করা হচ্ছে, যা মস্কোকে দোনেৎস্ক এবং লুহানস্কে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার দেবে।
সোমবারের এ ঘোষণার পরপরই টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ঘণ্টার ভাষণে পুতিন বলেন, ইউক্রেন সোভিয়েত রাশিয়া থেকে ‘সৃষ্টি’ হয়েছিল। দেশটিকে ‘প্রাচীন রাশিয়ান ভূমি’ হিসেবে উল্লেখ করেন তিনি।