কুয়েতে করোনায় আরো ১,৩২৯ জন শনাক্ত’ সুস্থ ৩,৪৯২ জন এবং মারা গেছে ১ জন।

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ১,৩২৯ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৩,৪৯২ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৮০ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩১৬ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ১৬,৬৫৮ জন।

ভ্যাকসিন গ্রহনকারী যাত্রীদের কুয়েত প্রবেশে পিসিআর টেষ্ট লাগবেনা,তবে কিছু বিষয় সংশিলিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রমাণ করতে হবে….

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

📣 জরুরি…

ভ্যাকসিন গ্রহনকারী যাত্রীদের কুয়েত প্রবেশে পিসিআর টেষ্ট লাগবেনা এ ব্যপারে আমরা সবাই অবগত। তবে আপনি যে ভ্যাকসিনেড বা ইমুনাইজড তা অবশ্যই এয়ারলাইন্স এবং সংশিলিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রমাণ করতে হবে….

প্রশ্ন: তাহলে কিভাবে প্রমাণ করবো আমি ভ্যাকসিন গ্রহনকারী??

উত্তর : সচল 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 𝐈𝐃 & 𝐈𝐦𝐦𝐮𝐧𝐞 𝐀𝐩𝐩𝐬 এবং মুসাফির প্লাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক।

যারাই কুয়েত আসবেনন অবশ্যই এগুলো চালু করে আসবেন।

🔴 আর যারা ভ্যাকসিন গ্রহন করেননি তারা ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেষ্ট করেও কুয়েতে প্রবেশ করতে পারবেন।

(কুয়েতের সিভিল এভিয়েশন থেকেও এ কথা বলা হয়েছে)

ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র থাকবে না: ইসরাইল

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

ভবিষ্যতে ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে নেওয়া হলেও তাদের স্বাধীন রাষ্ট্র থাকবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।

রোববার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে। কিন্তু, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আমরা এখন আর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাই না। আমরা দুই সত্তার (ইসরাইল ও ফিলিস্তিন) ভিত্তিতে সমাধান চাই।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বেনি গ্যান্টজ বলেন, দুই সত্তাভিত্তিক (ইসরাইল ও ফিলিস্তিন) সমাধান অনুসারে আমরা ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও শাসনকে স্বীকার করি। কিন্তু, একইসঙ্গে আমাদেরকে ইসরাইলের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। এর মাধ্যমে ইসরাইলি ও ফিলিস্তিনি জাতির সমন্বয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু, একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মডারেটর প্রশ্ন করেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কি সম্ভব? তিনি বলেন, আমরা আন্তর্জাতিকভাবে দুই সত্তাভিত্তিক সমাধান চাই।

এ সময় তিনি আরও বলেন, আগে দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে সমাধানের চেষ্টা করা হয়েছে। ওই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অনুসারে বলা হয়েছিল যে ইসরাইলকে ১৯৬৭ সালের সীমানায় ফেরত যেতে হবে। এর মাধ্যমে একটি বিভ্রম সৃষ্টি করা হয়েছিল। কিন্তু, দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে কোনো সমাধান আসেনি। এ কারণে আমি দুই সত্তাভিত্তিক সমাধান চাই। এর মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকারও সুরক্ষিত হবে আর ইসরাইলের নিরাপত্তাও নিশ্চিত হবে।

ইউক্রেন থেকে ছোড়া গোলায় রাশিয়ার ‘সীমান্ত স্থাপনা ধ্বংস’

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার সীমানায় থাকা একটি স্থাপনা ধ্বংস হয়েছে।  যেটি দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস ব্যবহার করত। খবর আল জাজিরার। 

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সীমান্তে কোনো ধরনের গোলা ছোড়েনি তারা। 

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছে, দক্ষিণ-পূর্ব রোস্তভ প্রদেশে থাকা স্থাপনাটি ইউক্রেনের গোলাবর্ষণে পুরোপুরি ধসে পড়েছে।  যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে ১৫০ মিটার দূরে ইউক্রেনের সীমান্ত।

বিবৃতিতে অবশ্য জানানো হয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু কি দিয়ে হামলা করা হয়েছে সেটি পরীক্ষা করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ওই স্থানে এসেছেন। 

ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় একটি ছোট এক রুমের বিল্ডিয়ের ছাদ ও দেওয়াল ধসে পড়ে আছে। আর সেখানে পড়ে আছে রাশিয়ার পতাকা। 

তবে ঘটনাটি সত্যি কিনা সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। 

এদিকে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে ইউক্রেনে হামলা করতে মিথ্যার আশ্রয় নেবে রাশিয়া। 

যুক্তরাষ্ট্র থেকে পরিষ্কার করে বলা হয়েছে রাশিয়া দাবি করবে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এরপর নিজেদের নিরাপত্তার অযুহাত দেখিয়ে ইউক্রেনে হামলা করবে তারা। 

সূত্র: আল জাজিরা, রয়টার্স

দেশে,করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

দেশে দীর্ঘদিন পর করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে।  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু খবর জানানো হয়।  এদিন শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৮৭ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

মার্চের মাঝামাঝি কুয়েতে ফের “সহিংসভাবে” করোনার সংক্রামণ বাড়বে বলে হুশিয়াড়ি ডা. হেজাইলান এর…

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

বিশেষ করে ব্রিটেন সহ আরো কিছু দেশে রয়েছে যেখানে ব্যাপক হারে করোনার সংক্রামণ রয়েছে। তাই সরকারী ছুটি শেষে কুয়েত ফিরতে তারা করোনা মুক্ত কিনা তা প্রমাণ করার জন্য পুনরায় “পিসিআর” টেষ্ট আরোপ করার উপর জোর দিয়েছেন তিনি। 😒

এছাড়া ডা. হেজাইলান আরো বলেন –
BA.2 মিউট্যান্টটি গুরুতর এবং বিপজ্জনক লক্ষণ রয়েছে। যা “পিসিআর” পরীক্ষা বাতিলের ফলে আমরা এটি এটি পেতে পারি / সনাক্ত করতে পারি। “BA.2” মিউট্যান্ট যা ওমিক্রন মিউট্যান্টের শাখাযুক্ত।

সোর্স: সরমাদ নেটওয়ার্ক এর টুইটার একাউন্ট
(সংক্ষিপ্ত)

কুয়েত ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহনের পর …

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে এভিনিউস মল থেকে, শপিংমলে ঢুকার জন্য বাধ্যতামূলক ভ্যাকসিনেশন এপ্স ( ইমিউন) বা মোবাইল আইডিতে ভ্যাক্সিন গ্রহনের প্রমানের নোটিশ বোর্ড অপসারণ করা হয়েছে 😘

আল হাকিয়া থেকে অনুদিত

মান্যবর রাষ্ট্রদূত জনাব আশিকুজ্জামান আশিক স্যার,কুয়েতের ৩১ তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতের ন্যাশনাল ডে (হালা ফেব্রুয়ারী) উপলক্ষে #বাংলাদেশের নাগরিক, সরকার এবং মান্যবর রাষ্ট্রদূত জনাব আশিকুজ্জামান আশিক স্যার কুয়েতের
মহামান্য আমির শেখ নওয়াফ আল-আহমেদ এবং মহামান্য ক্রাউন প্রিন্স শেখ মিশালকে ৬১তম জাতীয় দিবস ও কুয়েতের ৩১ তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ❤

আরব টাইমসে প্রকাশিত, মান্যবর রাষ্ট্রদূত আরো বলেছেন : বাংলাদেশ ও কুয়েত পারস্পরিক আস্থায় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিমান পরিবহন থেকে শুরু করে শিক্ষা ও সংস্কৃতি, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তিতে প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, পর্যটন, দ্বৈত কর অব্যাহতি এবং পূর্বে প্রবেশ ভিসার ছাড়সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। 🥰

বাংলাদেশ ও কুয়েতে মধ্যে সামরিক সহযোগিতাও খুবই স্বতন্ত্র। দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ১৯৯০ সাল থেকে শুরু হয়েছে যখন বাংলাদেশি বাহিনীরা কুয়েতকে ইরাকি অগ্রাসন থেকে মুক্ত করার যুদ্ধে অংশ নিয়েয়েছুলো। ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা মাইনিং প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। এ পর্যন্ত ৯৩ জন বাংলাদেশি সামরিক সৈন্য অপারেশন ডিউটিতে প্রাণ দিয়েছে। এছাড়া বাংলাদেশ সরকার সবসময় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দিচ্ছে। 🖤

আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বন্ধন আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি নিশ্চিত যে মহামান্য আমির শেখ নওয়াফ আল-আহমেদ এর দূরদর্শী নেতৃত্বের দ্বারা এটি আরও গভীরতা মাত্রায় শক্তিশালী হবে। আমি বিশ্বাস করি যে ভিশন ২০৩৫ নতুন কুয়েত এবং বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য আমাদের উভয় দেশেরই আরও বেশি মিথস্ক্রিয়া এবং জনগণের সাথে যোগাযোগের মাধ্যমে এই সম্পর্কগুলি আরও সুসংহত করার সম্ভাবনা রয়েছে। এই আনন্দঘন অনুষ্ঠানে, আমি কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।
কুয়েত-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘজীবী হোক।🇰🇼🇧🇩✌

✍ রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, ndc,afwc,psc,G

আজ শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭ ফাল্গুন ১৪২৮, ২০ রজব ১৪৪৩ হিজরী

আজ যথাযোগ্য মর্যাদায় সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতবার্ষিকী উপলক্ষে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশেষ অবদানের বিষয়টি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসুচিতে উপস্থাপন করার কর্মসূচি নেয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো যথাযথ ব্যবস্থা নেবে। 

আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ, কোরানখানিসহ দেশের সকল উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের জন্য প্রার্থনার আয়োজন করা হবে। 

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসাথে সর্বোচ্চ ২ জন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। 

মাস্ক পরা ছাড়া কাউকে শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। 

রেডিও টেলিভিশনে সোমবার বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। প্রধান সংবাদপত্রগুলো সোমবার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জিত করা হবে। আজ সোমবার সরকারি ছুটির দিন।

বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পাররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে যেখানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং বাঙালি অভিবাসীদের আমন্ত্রণ হবে। 

গণযোগাযোগ অধিদফতর ঢাকা মহানগরীতে ট্রাকের মাধ্যমে রাজপথে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান এবং নৌযানের সাহায্যে ঢাকা শহরসংলগ্ন নৌপথে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনসহ জেলা-উপজেলায় ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করবে।

বাবা সব সময় পিছিয়ে থাকে,কিন্তু কেন, জানেন কি,,,,

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬ ফাল্গুন ১৪২৮, ১৯ রজব ১৪৪৩ হিজরী


১. মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন…!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!!