এই প্রথম কর্ণাটকের একটি কলেজে হিজাব পরার অনুমতি

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক রাজ্যের ঐতিহাসিক শহর মহিশূরের একটি বেসরকারী কলেজ শুক্রবার মুসলিম ছাত্রীদের হিজাব পরেই ক্লাসে যোগ দিতে বলেছে। এ জন্য তারা ইউনিফর্ম নিয়ম বাতিল করেছে। রাজ্যের প্রথম কলেজ হিসাবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। ‘চারজন ছাত্রী হিজাব ছাড়া ক্লাসে যেতে অস্বীকার করেছিল এবং প্রতিবাদ করছিল,’ বলেছেন ডিকে শ্রীনিবাস মূর্তি, ডিডিপিইউ, মহিশূর, ‘কিছু সংস্থা তাদের সমর্থন বাড়িয়েছে। আমি আজ কলেজ পরিদর্শন করেছি এবং সবার সাথে আলোচনা করেছি। ইতিমধ্যে, কলেজ ঘোষণা করেছে যে, তারা শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার অনুমতি দিতে তাদের ইউনিফর্ম নিয়ম বাতিল করছে।’

বেঙ্গালুরু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কোডাগুতে অবস্থিত ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজের মুসলিম পুরুষ ছাত্ররা বলেছে যে, হিজাব পরা মেয়েদের ভিতরে প্রবেশ করতে না দেয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে প্রবেশ করবে না। হিজাব বিতর্ক শুক্রবার দক্ষিণ কন্নড় এবং উদুপি জেলার আরও কলেজে ছড়িয়ে পড়ে — মিলগ্রেস কলেজ, কালিয়ানপুর, উডুপি, ম্যাঙ্গালুরুর কাভুর ফার্স্ট গ্রেড কলেজ এবং দক্ষিণ কন্নড় পুত্তুর তালুকের সরকারি প্রথম গ্রেড কলেজে।

তিনজন ছাত্রী তাদের হিজাব খুলতে অস্বীকার করার পর জিদেকাল্লুর সরকারি প্রথম শ্রেণির কলেজ ছুটি ঘোষণা করেছে। কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ সত্ত্বেও কলেজে প্রবেশ করতে চাওয়া ছাত্রদের বিরুদ্ধে প্রথম শাস্তিমূলক ব্যবস্থায় হিজাব, গেরুয়া শাল বা ইউনিফর্ম নির্ধারণকারী প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের অভ্যন্তরে কোনও ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার পরে, পুলিশ নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে শুক্রবার প্রায় ২০ জন ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সূত্র: টিওআই।

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও একটু কমেছে। গত এক দিনে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের কাছাকাছি নেমে এসেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১ হাজার ৩০৪ জনে।  শনাক্তের হার দাঁড়িয়েছে  ৮ দশমিক ৭১ শতাংশে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

কুয়েতে একজন এশিয়ান প্রবাসীকে গুলি

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে একজন এশিয়ান প্রবাসীকে গুলি করেছে একজন নাগরিক, আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে ।

আল রাই পত্রিকা জানিয়েছে যে, মাংগাফে ঝগড়ার পর একজন নাগরিক কতৃক এশিয়ান প্রবাসীকে গুলি করার পর মারধর করেছে।

পরে পুলিশ এসে এশিয়ানকে আল-আদান হাসপাতালে স্থানান্তরিত করেছে।

কুয়েতে একজন এশিয়ান প্রবাসীকে গুলি

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে একজন এশিয়ান প্রবাসীকে গুলি করেছে একজন নাগরিক, আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে ।

আল রাই পত্রিকা জানিয়েছে যে, মাংগাফে ঝগড়ার পর একজন নাগরিক কতৃক এশিয়ান প্রবাসীকে গুলি করার পর মারধর করেছে।

পরে পুলিশ এসে এশিয়ানকে আল-আদান হাসপাতালে স্থানান্তরিত করেছে।

অনলাইনে মেলে না বিমানের টিকিট, অভিযানে দুদক

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অনলাইনে সিট খালি নাই দেখালেও ফ্লাইট ছাড়ার সময় আসন খালি থাকে- এমন অভিযোগের প্রেক্ষিতে মতিঝিলে প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

সম্প্রতি দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব এবং উপসহকারী পরিচালক সোমা হোড়ের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, অভিযানকালে দুদক টিম কার্যালয়ের জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে।

বিমানের টিকিটিং ব্যবস্থাপনা, টিকিটের মূল্য নির্ধারণ পদ্ধতি, টিকিট বুকিং সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। এছাড়া টিম বিমানের মতিঝিল অফিসে রক্ষিত অভিযোগ, পরামর্শ বক্স এবং সংশ্লিষ্ট রেজিস্টার পর্যবেক্ষণ করে বলে জানা গেছে।

সংগৃহীত নথিপত্র বিশ্লেষণ করে কোনো ধরনের প্রযুক্তিগত কারসাজির মাধ্যমে টিকেটিং প্রক্রিয়ায় কোনো অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে কি না সেটি যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

গত বছরের ১১ আগস্ট থেকে বাংলাদেশ বিমানের টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দেশি-বিদেশি সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি ও বিমান কল সেন্টারের মাধ্যমে সব রুটের টিকিট ক্রয়, পরিবর্তন ও ফেরতের প্রক্রিয়া চালু আছে বলে বিমান কর্তৃপক্ষ জানায়।

২০২১ সালের ২১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ২০১৯ সাল থেকে বিমানের অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ১০ আগস্ট থেকে এ সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে।

তবে বিমান বিশ্ব স্বীকৃত সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে শিগগির উন্নত অনলাইন সেবা প্রদান নিশ্চিত করতে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্বাসরুদ্ধকর ফাইনালের সেরা নারিন

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৬ রজব ১৪৪৩ হিজরী

সুনিল নারিনের অলরাউন্ড নৈপুণ্যে বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা নিয়ে গেল কুমিল্লা। ফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুমিল্লার হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারিন।

শুক্রবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করেন সুনিল নারিন। মাত্র ২৩ বল মোকাবেলা করে ৫টি চার ও ৫টি ছক্কায় ৫৭ রান করে ফেরেন নারিন। তার বিধ্বংসী ইনিংসের পরও সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা। 

টার্গেট তাড়া করতে নেমেই বিপদে পড়ে যায় বরিশাল। মাত্র ৫ রানে ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারানো দলটিকে খেলায় ফেরান সৈকত আলী। দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ফেরেন সৈকত আলী। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১১টি চারও এক ছক্কার সাহায্যে ৫৭ রান করেন তিনি। 

সৈকত আলী আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বরিশাল। শেষ তিন ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ১৮ রান। ১৮তম ওভারে মাত্র ২ রান খরচ করে ডুয়াইন ব্রাভোর উইকেট তুলে নেন নারিন। ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করে নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। 
শেষ ৬ বলে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। শহিদুল ইসলামের করা ওভারের প্রথম ৫ বলে ৭ রান সংগ্রহ করেন তাওহিদ হৃদয় ও মুজিব উর রহমান। শেষ বলে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। তাওহিদ-মুজিব একরান নিয়ে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করে রান আউট হন মুজিব উর রহমান। 

টান টান উত্তেজনাকর ফাইনালে মাত্র ১ রানে জিতে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতে নেয় কুমিল্লা।
 
ব্যাট হাতে ২৩ বলে ৫৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সুনিল নারিন।

কুয়েতে করোনায় আরো ১,৩৪৮ জন শনাক্ত’ সুস্থ ৪,৫২২ জন এবং মারা গেছে ২ জন।

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৬ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ১,৩৪৮জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৪,৫২২ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৮৯ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩৪৪ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ২৩,৬৯৬ জন।

দেশে,করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্তের হার ১০ শতাংশের নিচে

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৬ রজব ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে।

এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনে। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের দিন (বৃহস্পতিবার) ২০ জনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছিলেন ৩৫৩৯ জন। তার আগের দিন (বুধবার) করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৯২৯ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে।

কাল থেকে টিকাহীন নাগরিক এবং প্রবাসীদের কুয়েতে প্রবেশের অনুমতি’

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৬ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতের মন্ত্রিপরিষদের প্রবিধান অনুযায়ী যেসব নাগরিক এবং প্রবাসীদের টিকা দেওয়া হয়নি তাদের দেশে প্রবেশের অনুমতি পাচ্ছে কাল রোববার থেকে ।

বিমান চলাচলের সাধারণ প্রশাসন নিশ্চিত করেছে যে, মন্ত্রিপরিষদের প্রবিধান অনুযায়ী টিকাবিহীনদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদের নতুন সিদ্ধান্তগুলি নাগরিক, প্রবাসী এবং দর্শনার্থীদের জন্য প্রযোজ্য, যা গত সোমবার অনুমোদিত হয়েছিল এবং সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল।

কাল রবিবার থেকে কুয়েতে আগত নাগরিক ও প্রবাসীদের মধ্যে যারা টিকা নিয়েছেন, তাদের PCR বা কোয়ারেন্টিন দরকার হবেনা, আর যারা টিকা নেননি, তাদের ক্ষেত্রে PCR ও কোয়ারেন্টিন প্রযোজ্য হবে।
সুত্রঃ আল আনবা।

জাদুকর ব্যবহার করে নিজ কফিল ও ব্যবসায়ীর টাকা চুরি করায় ভারতীয় ড্রাইভারসহ জাদুকর আটক…

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৬ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতের গোয়েন্দারা একজন ভারতীয় ড্রাইভারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যে কিনা তার কফিল ও একজন ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করতে এমনকি তাদের অর্থ হাতিয়ে নিতে সফল হয়েছিলো। যখন ভারতীয় ড্রাইভার তার স্বদেশের সবচেয়ে বড় জাদুকর কুয়েতে নিয়ে আসে তখন তাকে রাখতো একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কফিলকে বশে আনতে।

কুয়েতের গোয়েন্দা কর্মকর্তারা দুই কুয়েতি নাগরিকের কাছ থেকে একটি বিশেষ অভিযোগ পেয়েছিলেন যে তাদের ভাই (SAM) নামে একজন ব্যবসায়ী সম্প্রতি তার আচরণ পরিবর্তন হচ্ছে এবং তিনি অদ্ভুত টাইপের আচরণ করেছেন, এছাড়া তাদের বাড়িতে ভারতীয় ড্রাইভার (রাজুর) নির্দেশ মতো চলা ফেরা করছেন।

কুয়েতির ভাইয়ের অভিযোগে জানা যায় যে তাদের ড্রাইভার রাজু তার কফিলের অর্থ শোষণ ও ছিনতাই করছিলো। যদিও ড্রাইভারের বেতন প্রতি মাসে মাত্র ১৫০ দিনার কিন্তু তাকে অত্যন্ত ধনী বলে মনে হয়েছিলো। এমনি তার চলাফেরা ও জীবন যাত্রার মান, ব্যবহৃত জিনিস ছিলো ধর্ণাঢ্য টাইপের। এছাড়া সবচেয়ে ব্যয়বহুল ঘণ্টা হিসাবে মেজর এয়ারলাইন্সের একটিতে বিজনেস ক্লাসে এক সপ্তাহের জন্য ছুটিতে তার দেশে চলে যায়, যা বেশ অবাক করা কান্ড ছিলো।

উক্ত অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা ড্রাইভারের উপর নজরদারি শুরু করে। পরিশেষে পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায় যে তার বিলাসি জীবনযাপন এমন একটি স্তরে পরিবর্তিত হয়েছে যা কখনো একজন ড্রাইভার পৌঁছাতে পারেনি। তদন্তে আরো গুরুত্ব বাড়িয়ে বুঝা গেছে যে ড্রাইভার আসলে তার কফিলকে সন্দেহজনক ভাবে এবং কিছু করে শোষণ করছে (অর্থ হাতিয়ে নিচ্ছে) এবং তার কফিলের সাথের একজন ব্যবসায়ী লোককে ড্রাইভারের প্রতি সন্দেহ জাগিয়েছে।

অবশেষে ড্রাইভার ও তার ডিলারদের সমস্ত গতিবিধি জানার পর তার নিকটতম ব্যক্তি একজন ভারতীয় নাগরিক এবং ড্রাইভারকে আটক করা হয়েছিলো। পরে দেখা যায় ড্রাইভার রাজু ভারত থেকে একজন দুর্দান্ত জাদুকর নিয়ে আসেন কুয়েতে এবং একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রাখে।

তদন্তে জানা গেছে যে মহান জাদুকর তার তাবিজ ব্যবহার করে ব্যবসায়ীর উপর আরও নিয়ন্ত্রণ অর্জন করতে এবং তার অর্থ আত্মসাৎ করতে চেষ্টা করেছিলো। তারই কফিলের বাড়ির সামনে।

ড্রাইভার সে সব স্বীকার করেছে যে সে কিছুক্ষণ আগে তার স্পন্সরের টাকা চুরি করেছিল এবং সে নিজেই সবকিছুর জন্য বাড়িতে সিদ্ধান্ত নিতো।

ব্যবসায়ী গোয়েন্দাদের সামনে ভেঙে পড়েন আর বলেন- বছরের পর বছর ধরে আমার ড্রাইভার কাজ করে যাচ্ছে, আমি আমার সন্তানদের মতোই দেখদেখি এবং আমি তার কাছ থেকে আর কিছুই চাই না) কুয়েতি ইঙ্গিদ দেয় যে সে এখনও জাদুবিদ্যা এবং যাদুবিদ্যায় আক্রান্ত।

তবে অভিযুক্ত ড্রাইভার আর জাদুকরকে ইনভেস্টিগেশন অথরিটির কাছে পাঠানো হয়েছে।

সোর্স: আল-কাবাস পত্রিকার টুইটার একাউন্ট