হিজাব বিতর্কের মধ্যেই কাল ভারতের কর্ণাটকে খুলছে কলেজ

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২ ফাল্গুন ১৪২৮, ১৩ রজব ১৪৪৩ হিজরী

হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের কর্ণাটক রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট কাল বুধবার থেকে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই। উচ্চশিক্ষামন্ত্রী সি এন অশ্বত্থ নারায়ণ, সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শ্রীমন্ত পাতিল ও রাজস্বমন্ত্রী আর অশোকার সঙ্গে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় এক বৈঠকে মুখ্যমন্ত্রী এ আহ্বান জানান।

ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী কলেজগুলো খোলার পর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

সূত্রঃ প্রথম আলো।

আমিরাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ঐতিহাসিক সফর শুরু’

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২ ফাল্গুন ১৪২৮, ১৩ রজব ১৪৪৩ হিজরী

আরব আমিরাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ঐতিহাসিক সফর শুরু হয়েছে, আজ সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী আবুধাবীতে পৌছান তিনি।

বিমানবন্দরে এরদোগানকে লাল গালিচা সংবর্ধনা জানান আমিরাতের যুবরাজ শেখ জায়েদ ।

দশ বছর পর আরব আমিরাত সফরে গেলেন বিশ্বের আলোচিত রাষ্ট্র নায়ক মিঃ এরদোগান ।

প্রবাসীদের জন্য আমার পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা সকল প্রবাসীর জানা জরুরি 👇

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২ ফাল্গুন ১৪২৮, ১৩ রজব ১৪৪৩ হিজরী

বার বার কেনো আমরা প্রবাসীরা হয়রানী ও প্রতারিত হচ্ছি নিজ দেশে। ইদানীং একটা বিষয় লক্ষ্য করলাম যে সকল প্রবাসীরা কুয়েতে যাওয়ার জন্য পিসিআর করতেছে তাদের মধ্যে ৮০% থেকে ৯০% ই পজিটিভ দিয়ে দিচ্ছে । শুধু একটা ই না অনেক হাসপাতালে নাকি একি চিত্র, এখন আমার একটা প্রশ্ন বাংলাদেশের ৯০% ই এখন আক্রান্ত করোনাভাইরাসে, কিন্তু বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব দেখি আক্রান্তের হার ৩০% এর বেশি নয় তাহলে ভেক্সিনেড প্রবাসীদের টেস্টে ৯০% হয় কিভাবে একটু গভীরভাবে চিন্তা করলে সবাই এক বাক্যে বলবে এই গুলো প্রবাসীদের সাথে পরিকল্পিত প্রতারণা কারণ যারা ভেক্সিন দিয়েছে তাদের আক্রান্তের হার ৫% এর ও কম হবে বা আরো অনেক কম তাহলে শতকরা ৯০% প্রবাসীর টেস্ট পজিটিভ আসে কিভাবে , এই সমস্যটা বেশি হচ্ছে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ কেরানীগঞ্জ সহ এই এলাকার প্রবাসীদের সাথে বেশির ভাগ ই পজিটিভ রিপোর্ট , স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এই বিষয় গুলো যাচাই-বাছাই করে হাসপাতাল গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

প্রবাসীদের জন্য আমার পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা 👇

✍️ যারা দেশে ছুটিতে আছেন আপনাদের সুবিধার্থে একটা পরামর্শ থাকবে আপনারা আপনার নিজ জেলার সরকারি হাসপাতালে ২০০ থেকে ৩০০ টাকা দিয়ে নরমালি করোনা টেস্ট করে নিবেন ফ্লাইটের ৩ দিন আগে, রিপোর্ট আসার পর কুয়েতে বা সউদি আরব সহ মধ্যে প্রাচ্যের যাওয়ার জন্য টেস্ট করবেন তাহলে এই প্রতারক গুলো আমাদের সাথে প্রতারণা করতে পারবেনা আর পজিটিভ আসলে ও টিকিট পরিবর্তন করতে পারবেন এবং হয়রানী থেকে বেঁচে যাবেন

✍️ ঢাকা র আশেপাশে জেলা সহ অন্য জেলার প্রবাসীরা ও আপনারা ঢাকা বনানী আর্মি স্টেডিয়ামে করোনার টেস্ট করবেন এইখানে অনেক নিরাপদ,

✍️ আপনি করোনা টেস্ট করার পর যদি কোন প্রতারক ফোন করে আপনাকে বলে ভাই আপনার নাম অমুক আপনার টেস্ট ত পজিটিভ আসবে এখন আপনি ২০ হাজার টাকা বিকাশে দেন আমি নেগেটিভ রিপোর্ট বানিয়ে দিবো, এই কথা যে বলবে সোজা বলে দিবেন ওরে বাটপার, ওরে চিটার

✍️মহসিন পারভেজ

মন্ত্রীপরিষদের আজকের সিদ্ধান্ত এক নজরে-

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী



** ১৩ই মার্চ থেকে মন্ত্রণালয় গুলোতে সম্পূর্ণরুপে কার্যক্রমে ফিরে আসা হবে।

** ফেব্রুয়ারীর ২০ তারিখ থেকে স্বাস্থ্য প্রয়োজনীয়তা মেনে খোলা স্থান বা বন্ধ জায়গাগুলো পুনরায় চালু করা হবে। এছাড়া সম্মেলন এবং বিবাহের অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া হয়েছে।

** মসজিদ গুলোতে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত বাতিল ঘোষণা।

** ভ্যাকসিনের বুস্টার ডোজ ঐচ্ছিক (ইচ্ছা সাপেক্ষ) গ্রহণে সম্মতি দেওয়া হয়েছে। তবে যারা বুস্টার ডোজ গ্রহণ করেনি তাদের ভ্যাকসিন গ্রহনে অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।

** ভ্যাকসিনের বুস্টার ডোজ সহ মোট ৩ টি ভ্যাকসিন গ্রহনকারীদের কুয়েতে আগমনের পর পিসিআর চেষ্ট যদি করোনা পজেটিভ হয় তাহলে ভ্যাকিসেনেড ও নন-ভ্যাকসিনেডদের জন্য আলাদা হবে কোয়ারান্টাইন। মানে (কম / বেশি দিনের পার্থক্য থাকবে)

** অসুস্থতা ছাড়া কুয়েতের শিক্ষার্থীদের জন্য পিসিআর টেষ্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

** কুয়েতের প্রধানমন্ত্রী বলেন আমরা স্বাস্থ্য পরিস্থিতি, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি নিয়ে করোনা ভাইরাসের নতুন তরঙ্গ কাটিয়ে উঠতে সফল হয়েছি। (আল-হামদুলিল্লাহ)

** ভ্যাকসিনের সকল ডোজ সম্পন্ন করা ব্যাক্তিদের কুয়েতে আগমনের পর পিসিআর টেষ্ট ও কোয়ারান্টাইন করা বাতিল হবে আগামী ২০ ফ্রেব্রুয়ারী থেকে।
★ যারা (ইমিউনাইজেশন) ভ্যাকসিন সম্পূর্ণ করেননি তাদের জন্য পিসিআর টেষ্ট বাতিল করা হয়েছে তবে ৭ দিনের জন্য হোম-কোয়ারাইন্টানে থাকতে হবে বাধ্যতামূলক যা একটি নেগেটিভ পিসিআর টেষ্টের মাধ্যমে মাধ্যমে শেষ হবে।
★ যারা ভ্যাকসিন গ্রহন করেনি তাদের করোনা নেগেটিভ পিসিআর সার্টিফিকেট নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কুয়েতে প্রবেশ করতে হবে। এবং কুয়েতো আসার পর ৭ দিনের জন্য হোম-কোয়ারাইন্টানে থাকতে হবে বাধ্যতামূলক যা একটি নেগেটিভ পিসিআর টেষ্টের মাধ্যমে মাধ্যমে শেষ হবে।

** স্বাস্থ্যমন্ত্রী বলেন : করোনা মহামারী কমতে চলেছে তারপরও আমরা টিকাদানকে উৎসাহিত করবো।
★আমরা করোনার ৪টি তরঙ্গ অতিক্রম করেছি এবং অভিজ্ঞতা পেয়েছি এ থেকে বুঝায় ২০২০ সালের পরিস্থিতির চেয়ে ২০২২ ভালো।

** ভ্যাকসিন গ্রহন ব্যাতিত কুয়েত থেকে সফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

** যারা ভ্যাকসিনের আওতায় নয় তাদেরকে- শপিংমল, কমপ্লেক্স, সিনেমার হল, থিয়েটার এবং কনসার্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে প্রবেশের ৭২ ঘন্টা আগে PCR টেষ্ট করতে হবে যা ২০ ফেব্রুয়ারী থেকে কার্যকর।

** “করোনা” এর বিধিনিষেধ শিথিল করার বিষয়ে মন্ত্রীপরিষদ কর্তৃক অনুমোদিত সমস্ত সিদ্ধান্তে সম্মতি প্রদান করা হয়েছে আজ।

নোট: আগামীকাল বাকি নিউজ সহো, একটা একটা করে পোষ্ট করবো আপনাদের সুবিদার্থে।

নিউজ কালেক্ট করা হয়েছে- আল-মাজলিস, আল-আনবা এবং আলকাবাসের পত্রিকা থেকে।
এবং ভিডিও NewsKtv.

‘পুতিনের নির্দেশের সঙ্গে সঙ্গে বোমা পড়বে ইউক্রেনে’

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনের তিন দিকে অবস্থান করছে রাশিয়ার কয়েক লাখ সেনা। দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্টের নিরপত্তা উপদেষ্ট সতর্ক করেছেন— যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে।

এবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপি শরীর হিম করা কথা বললেন। তিনি বলেছেন, পুতিন নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনে বোমা পড়বে।

যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রিটিশ মন্ত্রী এমন সম্ভাবনার আশঙ্কা করে বলেন, এমনটি ঘটলে ইউক্রেন কোনো আগাম সতর্কতা পাবে না।

জেমস হেপি বলেন, আমার আশঙ্কা হলো— আক্রমণ আসন্ন। তবে এটি অবশ্যই ঘটবে সেটিও বলা যায় না।

এটা হুঁশিয়ারি মন্তব্য করে তিনি বলেন, পুতিন আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনের শহরে মিসাইল ও বোমার আঘাত আসতে পারে।

এদিকে এই উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য শুক্রবার তাদের সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়।

এর একটা ব্যাখাও প্রদান করেন জেমস হেপি। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার ১ লাখ ৩০ হাজার সৈন্য অবস্থান করছে। এছাড়া কৃষ্ণ সাগরে মহড়ায় রয়েছে বেশ কয়েক হাজার। রাশিয়া অঞ্চলটিতে আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে। এছাড়া কম্ব্যাটের প্রয়োজনীয় সামগ্রি, জ্বালানী, মেডিকেল সামগ্রিও প্রস্তুত রেখেছে। এই কারণে ভ্রমণের নির্দেশনা পরিবর্তন এবং যেকোনো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘এক রাতেই রাস্তা বানাল জিন’- কী বলছে প্রশাসন ও স্থানীয়রা

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী

অবিশ্বাস্য হলেও সত্য। ঢাকার ধামরাইয়ে কৃষকের ফসলি জমিতে এক রাতেই রাস্তা বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দিল জিন। এলাকাবাসীর মাঝে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ওই রাস্তাটি দেখতে আসেন।

রোববার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকায়।

সরেজমিন জানা যায়, বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠ থেকে আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকার আহাম্মদ আলীর কৃষি খামার পর্যন্ত সদ্য একটি মাটির রাস্তা নির্মাণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এ সড়কের বড়নারায়ণপুর মো. আতাউর রহমানের সবজি খামার থেকে পশ্চিম দিকে  টাইগার ইটভাটার পাশ দিয়ে পাকা সড়ক পর্যন্ত একটি মাটির রাস্তা এক রাতেই তৈরি করেছে জিন।

সোমবার সকালে পথচারীরা রাস্তাটি দেখে হতবাক হয়ে যান। কারণ রাত ১১টা নাগাদ তারা দেখেছেন কৃষকের ফসলি জমি, আর সকালে দেখা যায় সেই স্থানে একটি মাটির তৈরি রাস্তা। রাস্তাটি কেউ বানাতে দেখেননি। এজন্য তাদের ধারণা, জিনে রাস্তাটি রাতারাতি বানিয়েছে।

খামারি আতাউর রহমান বলেন, এখান দিয়ে কোনো রাস্তাই আগে ছিল না। এক রাতেই একটি মাটির রাস্তা নির্মাণ হয়েছে। নিশ্চয়ই জিন-পরীরা এ রাস্তা বানিয়েছে। সাধারণ মানুষের পক্ষে এ রাস্তা নির্মাণ করা মোটেও সম্ভব নয়।

এ ব্যাপারে জমির মালিক আশক আলী বলেন, আমার জমির ফসল বিনষ্ট করে আমারই জমির মাটি দিয়ে রাস্তা বানানো হয়েছে। রাত ১১টা পর্যন্তও দেখেছি সরেজমিন। আর সকালে খবর পেয়ে এসে দেখি মাটির তৈরি রাস্তা।

এ ব্যাপারে আমতা ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন বলেন, এ স্থান দিয়ে পূর্বে কোনো রাস্তা তো দূরের কথা হালটও ছিল না। আমি কোনো রাস্তা বানাইনি। খবর পেয়ে রাস্তাটি দেখে তো হতবাক। এত সুন্দর রাস্তা রাতারাতি নির্মাণ কীভাবে সম্ভব। নিশ্চয়ই এ রাস্তাটি জিন বানিয়েছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ইঞ্জিনিয়ার মো. মাহবুর রহমান বলেন, পূর্বে এ স্থানে কোনো রাস্তা দেখিনি। কীভাবে রাতারাতি এ রাস্তা নির্মাণ হলো তা খতিয়ে দেখা হবে। বিষয়টি খুবই আশ্চর্যের।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, লিখিতভাবে কেউ অভিযোগ জানায়নি। দুই-একজন আমাদের ফোনে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হবে।

ইউক্রেন থেকে আসতে পারে মানুষের ঢল, প্রস্তুতি নিচ্ছে পাশের দেশগুলো

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনে রাশিয়া হামলা করলে হাজার হাজার মানুষ দেশটি থেকে পালাবে। আর তাই পূর্ব ইউরোপের দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার। 

রাশিয়া তিন দিক দিয়ে ইউক্রেন সীমান্ত ঘিরে রেখেছে।  ভারী অস্ত্রসহ প্রায় ১ লাখ ৪০ হাজার সৈন্য মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে কোনো সময় ইউক্রেনে হামলার ঘটনা ঘটবে। 
  
পোল্যান্ড ইতোমধ্যেই কিছু শহরের তালিকা করেছে যেখানে পালিয়ে আসা ইউক্রেনের নাগরিকদের জায়গা দেওয়া যাবে। অন্যদিকে রোমানিয়া শরনার্থী শিবির স্থাপনের কথা ভাবছে। 

১৯৯০ সালে পূর্ব ইউরোপের ঘটনাগুলো মনে রেখে আগে থেকেই অন্য দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। 

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারকিন প্রায়ডাক গণমাধ্যম রেডিও প্লাসকে জানিয়েছেন, তারা বড়সড় প্রস্তুতি নিচ্ছেন। কারণ এতে সমস্যা সমাধানে সুবিধা হবে। 

পূর্ব পোলিশ শহর শিচানোর মেয়র জানিয়েছেন, তারা শহরের একটি শহরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৮০ জন শরনার্থীকে আশ্রয় দিতে পারবেন। প্রতিদিনের খাওয়াসহ হোটেলগুলোতে খরচ পড়বে ১৪০ পোলিশ জলোটি। 

তবে তিনি জানিয়েছেন, এই পুরো খরচটি পোল্যান্ডের সরকারই বহন করবে। 

রোববার পোল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় এলবাগ শহরে শরনার্থীদের জায়গা দেওয়ার জন্য ৪২০টি, পোল্যান্ডের কেন্দ্রীয় শহর তরুনে ৯৬টি ও দক্ষিনের শহর চেসতোখোয়াতে ১ হাজার ১০০টি জায়গা খালি আছে। 

সূত্র: আল জাজিরা

বিয়ের দাবীতে ৭দিন ধরে অনশনে কলেজ ছাত্রী

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী

পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৭দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। গত (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকার প্রেমিক অসিম সরকারে বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

প্রেমিক অসিম সরকার ওই গ্রামের অনিল সরকারের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের কাকড়া-বুনিয়া গ্রামের বাসিন্দা। ঐ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার্থী। ঘটনার পর থেকে প্রেমিক অসিম সরকার আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে প্রেমিকা।

ওই কলেজছাত্রী জানান,চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক অসিম সরকার তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই অসিম সরকারকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি।কিন্তু প্রেমিক অসীম সরকার বিয়েতে রাজী হচ্ছিল না, তাই বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই কলেজছাত্রী।

অনশনকারী ওই কলেজছাত্রীর মা অভিযোগ করে বলেন,তার মেয়ে বিয়ের দাবিতে অসিম সরকারের বাড়িতে অবস্থান করছে। অসিমকে তার প্রভাবশালী পরিবার আত্মগোপনে রেখে মীমাংসার নামে মেয়ের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে এবং কয়েকটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষরও নেয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

আত্মগোপনে থাকায় এ নিয়ে প্রেমিক অসিম সরকারের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা বলেন,এঘটনার পর থেকে আমার ছেলের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। অসীম সরকারের বাবা অনিল সরকার বলেন আমি ছেলের সাথে বিয়ের মাধ্যমে এটার একটা সমাধান করবো।

উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, বিষয়টি নিয়ে উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা হয়েছে।ছেলের পক্ষকে দুই দিনের সময় দেয়া হয়েছে ছেলেকে উপস্থিত করার জন্য।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ নিয়ে ওই কলেজছাত্রী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশে,করোনায় আরও ১৯ জনের প্রাণহানি, শনাক্ত ৪,৬৯২

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।

একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।   

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৩ শতাংশে

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

কুয়েতে করোনায় আরো ২,৫৬২ জন শনাক্ত’ সুস্থ ৫,৪০৬ জন এবং মারা গেছে ১ জন।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ২,৫৬২ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,৪০৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৯০ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৯৪ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৩৫,৪৪৫জন।