সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহফুজ আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তার দেশের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার চরমাদা গ্রামে। মাহফুজ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি নিজ গাড়িতে করে দাম্মাম যাওয়ার সময় ট্রেলারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জার্মানিসহ ন্যাটো জোটের সদস্যদের মার্কিন গোয়েন্দা ও সামরিক সূত্র সতর্ক করে বলেছে, আগামী বুধবার ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলা হতে পারে। তবে রাশিয়ার কর্তৃপক্ষ এ ধরনের কথাবার্তাকে মার্কিন ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছে।
জার্মানির ডের স্পিগেল পত্রিকা গতকাল শনিবার ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার দিনক্ষণ–সম্পর্কিত খবরটি প্রকাশ করে। এতে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও সামরিক সূত্র উভয়ই ন্যাটো জোটের সদস্যদের ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছে। এই জরুরি সতর্কতায় বলা হয়, বুধবার ভোরের দিকে ইউক্রেনে হামলা শুরু করতে পারে রাশিয়া।
ডিমের আকৃতিগত যে গঠন, তাতে একটির ওপর আরেকটি রাখা অসম্ভবই বটে। কিন্তু এ অসম্ভব ঘটনাই ঘটিয়ে দেখিয়েছেন মোহাম্মদ মুকবেল। মার্কিন বার্তা সংস্থা ইউপিআইয়ের খবরে বলা হয়, চারটি ডিম একটির ওপর আরেকটি রেখে এ অসম্ভব ঘটনাকে দ্বিতীয়বারের মতো সম্ভব করে দেখিয়েছেন মুকবেল। এই কীর্তিতে গিনেস বুকেও নাম লিখিয়েছেন তিনি।
মোহাম্মদ মুকবেল ইয়েমেনের নাগরিক। এর আগেও এমন রেকর্ড করেন তিনি। তবে সেই সময় তিনি তিনটি ডিম একটির পর একটি রাখতে সক্ষম হন। মুকবেল এবার রেকর্ডটি করেছেন তুরস্কের ইস্তাম্বুলে বসে।
কীভাবে এই অসাধ্য কাজটি সম্পন্ন করেছেন, সেই রহস্যও জানিয়েছেন মেকবুল। ভরকেন্দ্র খুঁজে পেলেই একটি ডিমের ওপর আরেকটি ডিম রাখা সম্ভব বলে জানান তিনি। তবে কাজটি ভীষণ কঠিন বলে তিনি উল্লেখ করেন। বলেন, ‘প্রতিটি ডিমের জন্যই ভরকেন্দ্র আলাদা হয়।’
ফেসবুক আইডির নাম ‘রবিনসন হ্যানরি’। এই আইডি থেকে কথা চলে এক নারীর সঙ্গে। এক সময় রবিনসন হ্যানরি থেকে বলা হয়, মূল্যবান সামগ্রীসহ একটি পার্সেল তাকে পাঠাবে।পরবর্তীতে বিন কারলোরস পরিচয়ে এক ব্যক্তি ওই নারীর মোবাইলে কল দেন। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি করেন বলে জানান। এসময়- ওই নারীকে তিনি বলেন, আপনার নামে একটি বক্স বিদেশ থেকে এসেছে। কিন্তু ওই বক্স ছাড়িয়ে নিতে খরচ দিতে হবে। যদি খরচ দেওয়া হয়, তাহলে বক্সটি এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে বাসায় পৌঁছে দেবে।
বিন কারলোরস এটাও জানান, তিনি স্ক্যান করে দেখেন যে, বক্সের ভেতর বেশকিছু পাউন্ড ও একটি সোনার চেইনসহ মূল্যবান সামগ্রী রয়েছে। আর এভাবেই প্রতারণা করে ওই নারীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
প্রতারণার অভিযোগে এরই মধ্যে মহসীন নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আশুলিয়া থানার খাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মহসীনের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ২৬টি ডেবিট ও ক্রেডিট কার্ড, চারটি মোবাইলসহ ব্যাংকের চেকবই জব্দ করা হয়। তাকে রিমান্ড দিয়েছেন আদালত।
কাতারে মৃত্যুবরণ করা তিনজন বাংলাদেশি প্রবাসীর মৃতদেহ রিসিভ করতে আসা পরিবারকে প্রবাসী কল্যাণ ডেস্ক হতে মৃতের লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এয়ারাইন্সের কোন যাত্রী করোনা আক্রান্ত হলে তিনি পুনরায় একই টিকিটে সুস্থ হওয়ার পর বিদেশ যেতে পারবেন। করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট দেখিয়ে বিনা খরচে তারিখ পরিবর্তন করে টিকিট রি-ইস্যু করা যাবে। যাদের ভিসার মেয়াদ কম তাদের সিট খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট রি-ইস্যু করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন।
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে কোনো বিদেশগামী যাত্রী করোনা আক্রান্ত হলে সাত দিনের মধ্যে বিদেশ যেতে পারবেন না। সাত দিন পর শুধু সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ল্যাবে পুনরায় যাত্রী করোনা পরীক্ষা করবেন এবং তখন নেগেটিভ রিপোর্ট আসলে দেশত্যাগ করতে পারবেন।
আপনি যে এজেন্সি মাধ্যমে টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করে তারিখ পরিবর্তন করবেন। কিছু বাটপার ট্রাভেল/টিকিটিং এজেন্সি তারিখ পরিবর্তে যাত্রীদের সাথে প্রতারণার চেষ্টা করে। সেক্ষেত্রে আপনার নিকটস্থ থানায় অভিযোগ দিন, ৯৯৯ এ কল করুন। সহায়তার জন্য সরাসরি বিমানের অফিসে যোগাযোগ করুন।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত জাতিসংঘের পাঁচ কর্মীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন৷ তাঁর নাম একেএম সুফিউল আনাম৷ তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত।
গত শুক্রবার কাজ শেষে অ্যাডেনে ফেরার সময় জাতিসংঘের ৫ কর্মী অপহৃত হন। রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘ স্থানীয় সময় গতকাল শনিবার বিষয়টি জানিয়েছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি৷
সুফিউল আনাম সাবেক একজন সেনা কর্মকর্তা। তিনি প্রায় ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। সুফিউল ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে অপহরণ হওয়া বাকিরা ইয়েমেনেরই নাগরিক। একমাত্র সুফিউলই