কুয়েতে সংক্রমণের চেয়ে সুস্থের সংখ্যা বেশী, শনাক্ত ৩,৯৮৯, মারা গেছে ২ জন।

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৩৯৮৯ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,০২২ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৯১ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৫১৪ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৫১,৬৬৬ জন।

কুয়েত থেকে সফরে যাওয়ার সময় করা 𝐏𝐜𝐫 টেষ্টের সার্টিফিকেট দিয়েই পুনরায় কুয়েতে ফিরে আসা যাবে..

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

🔴 তবে শর্ত : কুয়েত থেকে পিসিআর টেষ্ট করে সফরে যাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যেই পুনরায় কুয়েতে প্রবেশ করতে হবে। ⚠️

→ সিভিল এভিয়েশনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা এই সিদ্ধান্ত জারি করা করা হয়েছে।

🟡 অর্থাত : যাওয়া আসার সময়কাল ৭২ ঘণ্টা হলে কুয়েত আসার সময় নতুন করে পিসিআর করা লাগবেনা কুয়েতের বাহিরে।

সোর্স: দাসমান নিউজের ভেরিফায়েড টুইটার একাউন্ট

নির্যাতনের অপরাধে ইতালিতে দুই বাংলাদেশির ২০ বছর কারাদণ্ড

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

লিবিয়ার বহুল আলোচিত জওয়ারা বন্দিশিবিরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা দুই বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইতালির একটি আদালত। এ দুজন হলেন ৩৭ বছর বয়সী পজুরল সোহেল ও ৩৩ বছর বয়সী মো. হারুন।
তাদের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে সাবেক চার বন্দির মামলায় সিসিলি প্রদেশের পালেরমোর আদালত এ দণ্ডাদেশ দেন। এ ধরনের মামলায় ইতালির বিচার বিভাগ প্রদত্ত সর্বোচ্চ সাজা এটি।

স্থানীয় সংবাদমাধ্যম ইটালপ্রেস জানায়, আদালত ওই দুজনকে অবৈধ অভিবাসন, মানবপাচার এবং চাঁদাবাজির জন্য অপহরণে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

এই দুই বাংলাদেশি জুওয়ারার বন্দিশিবিরের প্রহরী ছিলেন, যেখানে দেশের অন্যান্য শিবিরের মতোই নির্বাসিতদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং সব ধরনের অশোভন আচরণ করা হয়ে থাকে।

২০২০ সালের ২৮ মে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসায় আসা অন্য চার বাংলাদেশি অভিবাসী সিসিলির রাগুসাতে স্থানান্তরের সময় এই দুই অভিযুক্তকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান।

পরে তারা ইতালি পুলিশের কাছে জওয়ারা বন্দিশিবিরে তাদের ওপর হওয়া নির্মম অত্যাচারের বর্ণনা দেন। ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসীরা সে সময় কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন যে, জওয়ারার এই দুই নিরাপত্তারক্ষী ছাড়াও সেখানে থাকা মানবপাচারকারী ও মিলিশিয়া নেতারাও ইতালিতে এসেছেন।

ভুক্তভোগীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালতে শুরু হয় মূল বিচার প্রক্রিয়া ও বিশদ তদন্তের কাজ।
বাংলাদেশে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আসামিদের স্থানীয় প্রতিনিধিরা বন্দিদের বাংলাদেশে থাকা পরিবারের কাছ থেকে দাবিকৃত মুক্তিপণ আদায় করছেন।

বিভিন্ন ছবিতে দেখা যায়, অভিযুক্ত দুই বাংলাদেশি জওয়ারা বন্দিশিবিরে প্রহরী থাকাবস্থায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন পোজে ছবি তুলছেন। তাদের হাতে থাকা অস্ত্রগুলো দিয়ে জওয়ারা বন্দিশিবিরে নির্যাতন করা হতো।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, জাগো নিউজ।

ভূমধ্যসাগরে মৃত ৭ বাংলাদেশির ২ জনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হচ্ছে। প্রথম দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে পাঠানো হবে দুইজনের মরদেহ। রোমে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বাকি পাঁচজনের মরদেহ পর্যায়ক্রমে খুব শিগগির দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

দেশে করোনায় নতুন মৃত্যু ৪৩, নতুন আক্রান্ত ৮,৩৫৪

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

দেশে করোনায় ৪৩ জনের মৃত্যু। মোট মৃত্যু ২৮,৬৭০ জন। নতুন নমুনা পরীক্ষা ৪১,৬৯৮ জন। নতুন রোগী ৮,৩৫৪ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২০.০৩ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ১৮,৭৯,২৫৫ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ ১০,৮০০ জন। মোট সুস্থ ১৬,২২,৮৫৭ জন।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বন্ধ করতে হবে সিন্ডিকেট

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া (টিআইএম)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতির বিরুদ্ধে বার্লিনভিত্তিক বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি )-এর দুই ন্যাশনাল চ্যাপ্টার ঢাকা ও কুয়ালালামপুর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিয়োগ বিষয়ে ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত হওয়া সমঝোতা স্মারকের বিস্তারিত বিষয়সমূহ জনসাধারণের জন্যে প্রকাশে যৌথভাবে আহ্বান জানিয়েছে টিআইবি ও টিআইএম।

সূত্রঃ ইত্তেফাক।

ওমরাহ করতে প্রয়োজন হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে যাওয়া বিদেশী নাগরিকদের প্রদর্শন করতে হবে করোনা নেগেটিভের সার্টিফিকেট ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) নতুন এ নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। 

নির্দেশনায় আরও বলা হয়, সৌদি আরবে পৌঁছানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর বা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। ৪৮ ঘণ্টার আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। 

উল্লেখ্য, ওমিক্রনের প্রভাবে বিশ্বের অন্যান্য স্থানের মতো সৌদি আরবেও সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি প্রশাসন।

সুত্র ঃ- https://www.facebook.com/526492510779948/posts/4992972587465229/

কুয়েতে কমে আসছে করোনা সংক্রমণ’ শনাক্ত ৪,২৯৪ জন এবং মারা গেছেন ১ জন।

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২৪ মাঘ ১৪২৮, ০৫ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৪,২৯৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,০২২ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৯১ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৫৩২ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৫২,৬৯৮ জন।

দেশে,করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯ হাজার ৩৬৯

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২৪ মাঘ ১৪২৮, ০৫ রজব ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৬৭১টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৩৪৫ জন; শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ, ১০ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৬ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, সিলেটে ৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

চলতি বছর ৯ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থানের আশাবাদ

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২৪ মাঘ ১৪২৮, ০৫ রজব ১৪৪৩ হিজরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনা মহামারি পরবর্তী শ্রমবাজার সম্প্রসারণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি চলতি অর্থ বছরে বিদেশে ৯ লক্ষাধিক নারী পুরুষ কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি এবং মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রবাসী মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসী মন্ত্রী বলেন, ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন নারী পুরুষ কর্মী কর্মসংস্থান লাভ করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিভিন্ন দেশে ১ লাখ ৯ হাজার ১৪৮ কর্মী চাকরি লাভ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সাথে তার দপ্তরে আজ সোমবার জার্নালিষ্ট’স ফোরাম অন মাইগ্রেশনের (জেএফএম) সভাপতি মনির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী মন্ত্রী পিএস কবির আহমদ, এপিএস রাশেদুজ্জামান এবং জে এফ এম এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল হক, কার্যকরী সদস্য মো.শামসুল ইসলাম, রেজা মাহমুদ ও আব্দুল্লাহ মো. কাফি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়া শ্রমবাজার সর্ম্পকে বলেন, আমি সিন্ডিকেটের পক্ষেও নই এবং বিপক্ষেও নই। আমি চাই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হোক এবং আমার দেশের গরিব মানুষগুলো বাঁচুক। অথাৎ কম টাকায় দেশটিতে কর্মী যাক। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ইউরোপের বিভিন্ন দেশ, চীন ও জাপানেও প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। তিনি বলেন, বিশ্বে অদক্ষ কর্মীর চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে। অভিবাসী কর্মীর স্বার্থেই আমরা দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছি। বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় সরকারি টিটিসিগুলোকে আধুনিকায়ন করার চিন্তাভাবনা চলছে। সংযুক্ত আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা কথা উল্লেখ করে প্রবাসী মন্ত্রী বলেন, দেশটিতে ওয়ার্ক ভিসা চালু না হলেও ভিজিট ভিসায় গিয়ে বাংলাদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা লাভ করে চাকরি লাভের সুযোগ পাচ্ছে। সউদী আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কর্মসংস্থান হচ্ছে বলে প্রবাসী মন্ত্রী উল্লেখ করেন। মালয়েশিয়ায় বিগত দশ সিন্ডিকেটের সময়ে আড়াই লাখ কর্মী চাকরি লাভ করলেও সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলো প্রায় ১২ লাখ মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে এমন প্রশ্নের জবাবে প্রবাসী মন্ত্রী বলেন, দেশটিতে পুনরায় কর্মী যাওয়া শুরু হলে এ বিষয়ে নজর রাখা হবে। বিদেশ গমনেচ্ছু গরিব কর্মীদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা উল্লেখ করে প্রবাসী মন্ত্রী বলেন, আজ সোমবার কেবিনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন।