স্থলপথে ওমরাহ হজ্জ্বে যাতায়াতের অনুমতি প্রদানের পর ওমরাহ হজ্জ্বে যাওয়ার জন্য #প্রবাসীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কুয়েতের হজ্জ্ব ও ওমরাহ অফিসগুলো….

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

তবে কিছু অফিস বর্তমান সময়ে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অফার বা প্যাকেজ সেট আপ করার জন্য প্রতিযোগিতা শুরু করছে। ওমরাহ অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছিলেন যে মহামারীজনিত কারণে দীর্ঘদিন ধরে স্থগিত থাকার পর স্থলপথে ওমরাহ চালু করা হয়েছে তাই স্থলে পথ প্রবাসীদে হজ্জ্ব করতে যাওয়ার আগ্রহ বেড়েছে।

স্থলপথে (সড়কপথে) ওমরাহ যাওয়া আসা নিয়ে দশ দিন সময় লাগে। যার মধ্যে রয়েছে মক্কায় প্রায় ছয় রাত এবং মদিনায় দুই রাত কাটানো।

যাতায়াতের খরচ ১৩৫ দিনার থেকে শুরু…
** একটি ডাবল রুমে জনপ্রতি ১৬০ দিনার খরচ এবং
** সিংগেল রুমে একজনেরর খরচ হবে ১৯৫ দিনার। খরচ বাড়তে পারে যদি হজ্জ্ব যাত্রী নির্দিষ্ট কোম্পানি থেকে আলাদা হয় (যা ব্যক্তিগত প্রয়োজন) এ ছাড়া বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন যে- অনুসারে ওমরাহ প্যাকেজের মূল্য শুধুমাত্র ভিসার খরচ অন্তর্ভুক্ত করে এবং খাবার বা প্রয়োজনীয় পিসিআর পরীক্ষা অন্তর্ভুক্ত করবেনা।

সূত্র: আরব টাইমস।

লেগুনার হেলপার সেজে হত্যা রহস্য উদঘাটন

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

রাজধানীর হানিফ ফ্লাইওভারে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির লাশ; লেগুনা চালকের সহকারী সেজে তদন্ত চালিয়ে সেই খুনের রহস্য উদঘাটন করেছেন পুলিশের একজন উপ পরিদর্শক, তার হাতে ধরা পড়েছে হত্যায় জড়িত চার ছিনতাইকারী।

বিস্তারিত নিউজের লিংক প্রথম মন্তব্যে..

https://bangla.bdnews24.com/bangladesh/article2007491.bdnews

ভূমধ্যসাগর ঠান্ডায় মৃতদের লাশ ফিরছেনা দেশে, সেই নৌকার ২৭৩ জনই বাংলাদেশি

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় ঠান্ডায় নিহত সাত বাংলাদেশির নৌকায় যাত্রী ছিলেন ২৮৭ জন। আর তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। বাকি ১৪ জন মিশরীয়। ইতালিতে বাংলাদেশ দূতাবাস শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস গত ২৫ জানুয়ারি জানতে পারে, সাত বাংলাদেশি দীর্ঘ সময় তীব্র ঠান্ডায় থাকার ফলে ‘হাইপোথার্মিয়া’য় মারা গেছেন। এরপর দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংগে যোগাযোগের পাশাপাশি কাতানিয়া ও পালেরমোতে বাংলাদেশের অনারারী কনসালদের মাধ্যমেও প্রকৃত তথ্য অনুসন্ধান ও করণীয় নির্ধারণে কাজ করছে। এর আগে গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ইতালিতে বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছিলো, লাশগুলো দেশে ফেরানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস।
ইতালির সিসিলি দ্বীপের অ্যাগ্রিজেন্তো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতির বরাত দিয়ে ইতালিয়ান বার্তা সংস্থা এএনএসএ-র প্রতিবেদনে বলা হয়, , জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়।
অ্যাগ্রিজেন্তোর পালমা দি মন্তেকিয়ারো পৌর এলাকার কবরস্থানে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র স্তেফানো কাস্তেল্লিনো।

চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তবে তিনি জয়ী হয়েও জয় উদযাপন করছেন না। আজ শনিবার সন্ধ্যায় এফডিসিতে নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। কারণ আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পাল্‌সটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার।’

এদিকে, নিপুণের আপিলের পর ভোট পুনর্গণনার আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট। জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী। এর আগে, বিকেলে এফডিসিতে সাংবাদিকদের নিপুণ অভিযোগ করেন- তাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে?

এই মুহুর্তে সফরে যাওয়া ঠিক হবে কিনা বা ফ্লাইট বন্ধ হবে কি কারন কুয়েতে ফের করোনা বৃদ্ধি পাচ্ছে?

✍️ উপরের প্রশ্নটা যারা করে থাকেন তাদের উদ্দেশ্য করি বলি ভাই দেশে যাওয়া না যাওয়াটা একান্তই আপনার উপরে নির্ভর করে। এখন আপনাকে যদি বলি সফরে যাইয়েন না আপনি গেলেন না, তারপর দেখা গেলো যে ফ্লাইট বন্ধ করলোনা আর কোন সমস্যা হচ্ছেনা আসা যাওয়াতে তখন মনে মনে হলেও গালি দিবেন আমাদের।

*** আর এই মুহুর্তে যারা দেশের বাহিরে যেতে চান আপনারা কিছু বিষয় মনে রাখবেন-

✍️ বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই বুস্টার ডোজ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কুয়েতে ফিরে আসাটা সহজ হবে।

✍️ বাংলাদেশে যাওয়ার আগে ইমিউন ( immune) চালু করে যাবেন আর ইমিউন এ্যপ্সের পাসওয়ার্ড টা কাগজে লিখে রাখবেন কারণ অনেকেই পাসওয়ার্ড ভুলে যান।

✍️ শ্লোনেক এ্যপ্সটা এক্টিভ করে নিবেন আসার সময় আপনার নাম্বার দিয়ে চালু করে আসবেন।

✍️ ফ্লাইট বন্ধ করার বিষয়ে আমি কেনো কেউই বলতে কিছু বলতে পারবেনা। যদিও ফ্লাইট বন্ধ করে তাহলে গত বছরের মতো কিছুক্ষণ আগে বা একদিন আগে জানতে পারবেন এর আগে বলা সম্ভব না। গত বছর যেদিন ফ্লাইট বন্ধ করে দিয়েছিলো সেদিন আমার ও ফ্লাইট ছিলো অথচ আমি জানতে পারি নাই অগ্রিম। এখন বুঝেন কি করবেন আপনি।

তবে মনে হয়না ফ্লাইট অফ হবে বলে বাকিটা আল্লাহ জানেন।

✍️ – মহসিন পারভেজ

লেখাটা শেয়ার করুন, আপনার নয়তো অন্য কাহারো উপকারে আসতে পারে।

কুয়েতে”ষাট” প্রবাসীদের একামা নবায়নে সরকারী গেজেটে জারি’

কুয়েতের সরকারী সংবাদপত্র “আল-কুয়েত আল-ইয়ুম” শ্রম ও জনশক্তির জন্য পাবলিক অথরিটির সিদ্ধান্ত প্রকাশ করেছে ।

প্রকাশিত সরকারি গেজেটে বলা হয়েছে যে, প্রবাসীরা যারা ষাট বা তার বেশি বয়সে উচ্চ বিদ্যালয়ের শংসাপত্র বা তার কম ধারণ করেছে্‌ তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন বা স্থানান্তর করার অনুমতি দেওয়া হয়েছে।

আল-কুয়েত আল-ইয়ুম সুত্রে আল রাই পত্রিকা থেকে আরটিএম নিউজ সংবাদের নিশ্চিত করেছে ।

সিদ্ধান্তে বলা হয়েছে যে, এই বিভাগটিকে ২৫০ দিনার বার্ষিক ফি দিয়ে ওয়ার্ক পারমিট নবায়ন করিতে পারিবে বাসিন্দারা ।

কুয়েতের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলি থেকে তাদেরকে স্বাস্থ্য বীমা পলিসি করিতে হইবে, যাহা কোম্পানি বাতিল করতে পারিবে না।

তবে কুয়েতি নারী এবং কুয়েতি স্ত্রীর স্বামী ও পুত্র, ফিলিস্তিনে জন্ম গ্রহণকারী নাগরিকদের এই আইনের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বেসরকারি বীম কোম্পানী সুত্রে প্রকাশ, ৬০ বছর বয়সী প্রবাসীদের বার্ষিক স্বাস্থ্য বীমা ৪০০ দিনারের কম হবেনা, সেক্ষত্রে একজন প্রবাসীকে এক বছরের একামার জন্য প্রায় ৬৫০ থেকে ৭০০ দিনার ব্যয় করিতে হবে ।

কুয়েতে অগ্নিকাণ্ডে ৫ নারীসহ ৬ জন এশিয়ান প্রবাসীর মৃত্যু’

শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ১৫ মাঘ ১৪২৮, ২৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতের ফারওয়ানিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ৬ জন শ্বাসরোধ হয়ে মারা গেছেন।

পাবলিক ফায়ার সার্ভিসের জনসংযোগ ও মিডিয়া বিভাগ জানিয়েছে যে, ফারওয়ানিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আজ শনিবার ভোররাতে ছয় প্রবাসী, একজন পুরুষ এবং পাঁচজন এশিয়ান নারী দম বন্ধ হয়ে যায়।

প্রশাসন ব্যাখ্যা করেছে যে, পঞ্চম তলায় একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল এবং বাসিন্দাদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে ।

ফারওয়ানিয়া এবং জলিব আল-শুইউখ কেন্দ্রের অগ্নিনির্বাপক দলগুলি আগুন নিয়ন্ত্রণে আনে ।

তবে এই রিপোর্ট লেখার সময় ALWATAN ★বাংলা★ নিউজ নিহতদের জাতীয়তা জানতে পারেনি ।

পেঁয়াজ উৎপাদনে ১০ম স্থান থেকে তৃতীয়তে বাংলাদেশ

শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ১৫ মাঘ ১৪২৮, ২৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

পেঁয়াজ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যা আগে ছিল দশম। বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে বারি পেঁয়াজ-৫-এর উৎপাদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞানীরা এ তথ্য জানান। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

জানা গেছে, প্রতিবছর দেশে পেঁয়াজের চাহিদা ৩৫-৩৬ লাখ মেট্রিক টন। সেখানে গত বছর উৎপাদন হয়েছে ৩২ লাখ মেট্রিক টন। গত এক বছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় ৮ লাখ মেট্রিক টন। বিজ্ঞানীরা বলেন, নতুন জাত সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে পেঁয়াজ উৎপাদনে শিগগির স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে।

বারির আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারির মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, বৈজ্ঞানিক কর্মকর্তা নিবেদিতা নাথ প্রমুখ।

বাংলাদেশ বিমানবন্দরে লাগেজ হারিয়ে ফেলা সৌদি প্রবাসী ভাইটির কান্নার ভিডিও দেখে কষ্ট পাইনি এমন কোনো প্রবাসী নেই…

শুক্রবার  , ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

অবশেষে বাংলাদেশ এয়ারপোর্ট আর্মড পুলিশের সহায়তায় ব্যাগটি ফিরে পান সৌদি থেকে আগত প্রবাসী রাকিব।

গতকাল সৌদি প্রবাসী রাকিব বাংলাদেশ এয়ারপোর্টের আর্মড পুলিশ অফিসে এসে অভিযোগ করার পর আর্মড পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এরই ফলশ্রুতিতে আজ দুপুরে রাকিবকে তার লাগেজ সম্পূর্ণ অক্ষত অবস্থায় এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিস থেকে বুঝিয়ে দেয়া হয়। সম্মানিত যাত্রী তৃপ্তি ও আনন্দের হাসিমুখে আমাদের অফিস থেকে তার লাগেজ সংগ্রহ করেছেন।

সম্মানিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সেবা দিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ সবসময় প্রস্তুত। ❤

ধন্যবাদ আর্মড পুলিশকে এবং এর সাথে সংযুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ❤🖤

কুয়েতে আজ রাতে তাপমাত্রা ৩ ডিগ্রী নিচে নামতে পারে’

শুক্রবার  , ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতের আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ তাপমাত্রা খুবই ঠান্ডা পরিলক্ষিত হবে এবং ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে ।

আবহাওয়া বিজ্ঞানের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কিছু এলাকায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে লক্ষণীয় হ্রাস হবার বিষয়টি নিশ্চিত করেছে।

আবহাওয়াবিদরা একটি বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, কৃষি ও মরুভূমি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।
সুত্রঃ আল ওয়াতন আরাবি ।