ড্রেনে নেমে আলোচনায় মেয়র আতিক

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে লাউতলা এলাকায় রামচন্দ্রপুর খাল উদ্ধার অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

রোববার থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে নেমেছে ডিএনসিসি। তিন দিনের এ উচ্ছেদ অভিযানের প্রথম দু’দিন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নিজে উপস্থিত থেকেই কাজের তদারকি করেছেন।   

এরমধ্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের ড্রেনের ভেতরে নেমে কাজ তদারকির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, একটি ড্রেনে নেমে স্লাব ধরে ভেতরে দেখছেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তার পাশে আরও কয়েকজনকে দেখা যায়।  

ড্রেনে নামার সেই ছবি ডিএনসিসি’র ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, ‘জনগণের পয়সায় শহরোন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয়, এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন। 

ছবিটি ভাইরাল হওয়ায় অনেকে মেয়রের এমন কাজের আন্তরিকতা নিয়ে প্রশংসা করছেন, আবার অনেকেই এ বিষয়ে সমালোচনা করে পোস্ট করেছেন।

ছবিটির বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন, সামনে বর্ষা মৌসুম আসছে। জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম গতকাল লাউতলা এলাকায় নিজেই ড্রেনে নেমে কাজের মান ও সক্ষমতা পরীক্ষা করে দেখেন।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করে রাশিদুল আলম মোল্লা নামের একজন লিখেছেন, ‘অনেক শ্রদ্ধা আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম সাহেবের প্রতি।’

পোস্টটিতে একজন বিষয়টিকে ব্যঙ্গ করে কমেন্ট করলে এর জবাবে তিনি লিখেন, ‘একটা লোক ভালো কাজ করার চেষ্টা করছে, সেটাকে এপ্রেশিয়েট না করে ঢাকনা বন্ধ করার কথা বলাটা কি খুব ভালো কাজ হবে?।’

মেয়র সরাসরি এভাবে ড্রেনে নামার বিষয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি ভিন্য মন্তব্যও আসছে। অনেকে বলছেন, সিটি করপোরেশনের প্রকৌশলীরা উন্নয়নকাজের তদারকি ঠিকমতো করেন না। সে জন্যই মেয়রকে এভাবে দেখতে হচ্ছে।   

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না: রাশিয়া

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হুমকি দেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। 

জো বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। 

দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না। তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক।

দিমিত্রি পেসকোভ আরো জানিয়েছেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল।

এদিকে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তখন থেকেই তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। 

কিন্তু ইউরোপের দেশগুলো খুব বেশি সাহস দেখাতে পারছে না বা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবতে পারছে না। কারণ রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক বিষয় জড়িত। তাছাড়া অনেক দেশ জ্বালানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল।

সূত্র: রয়টার্স

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের তোপ, পুলিশি তদন্ত শুরু

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

লকডাউনের মধ্যে ১০ ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশও বিষয়টি নিয়ে নিজস্ব তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।  মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদেনে জানা গেছে, করোনা লকডাউনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাড়ি ১০ ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে বেশ কয়েকটি পার্টি হয়েছে। ২০২০ সালে পার্টিগুলো হলেও গত কয়েকমাসে এই কথা সামনে এসেছে। এই ঘটনার জেরে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন বরিস জনসন। 

সিভিল সারভেন্ট সু গ্রে বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত করছিলেন। মঙ্গলবার তিনি তার তদন্তের প্রতিবেদন জমা দিয়েছেন। এই ব্যাপারে কোনো মতামত জানানোর আগে অনেক এমপিই সু গ্রের প্রতিবেদনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই এমপিদের তোপের মুখে পড়েন বরিস জনসন।

মঙ্গলবার লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক সাংবাদিকদের জানিয়েছেন, গ্রের তদন্ত রিপোর্ট তাদের হাতে এসেছে। এবার পুলিশ নিজেদের মতো করে তদন্ত শুরু করবে। তবে গ্রের তদন্ত রিপোর্টে কী আছে তা জানাননি ক্রেসিডা।

এদিকে পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পরেই নতুন করে বরিস জনসনের পদত্যাগ দাবি করেছে লেবার পার্টি। তাদের দাবি করোনাবিধি না মানার জন্য যখন দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হচ্ছিল, তখন স্বয়ং প্রধানমন্ত্রী সেই নিয়ম ভেঙেছেন। এর জন্য তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে যাই ঘটুক পদত্যাগ করবেন না বলে ফের জানিয়েছেন বরিস জনসন।

দেশে,করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫ হাজারের বেশি

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৮ হাজার ২৭৩ জনের মৃত্যু হলো। 

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন।  এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।  

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

কুয়েতে সর্বোচ্চ ৬,৪৫৪ জন শনাক্ত, সুস্থ হয়েছে ৫,১৯৮ এবং মারা গেছেন ১ জন।

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৬,৪৫৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,১৯৮ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ বুধবার (২৬ জানুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৭৩ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪০৮ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪৭,৪৮৪ জন

কুয়েতে মোট শনাক্তের সংখ্যা ৫১৪,৮২৬ জন, মোট সুস্থের সংখ্যা ৪৬৪,৮৫৩ জন, মোট মৃতের সংখ্যা ২,৪৮৯ জন।

মোট টেস্ট করা হয়েছে ৬,৭৫০,০৬৫ জন । 

বাবা, স্বামী, ভাই, ছেলে, মা, বোন বিদেশ থেকে টাকা পাঠান, সেটা খুব আনন্দের। কিন্তু বিপদে আপদে কাজে লাগতে পারে, তাদের এমন ডকুমেন্ট ভালো করে সংরক্ষণ করতে আর কারও আনন্দ লাগে না।

বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১২ মাঘ ১৪২৮, ২২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বাবা, স্বামী, ভাই, ছেলে, মা, বোন বিদেশ থেকে টাকা পাঠান, সেটা খুব আনন্দের। কিন্তু বিপদে আপদে কাজে লাগতে পারে, তাদের এমন ডকুমেন্ট ভালো করে সংরক্ষণ করতে আর কারও আনন্দ লাগে না।

অনেক সময় অনেক প্রবাসীর দেশে থাকা আত্মীয় স্বজন বাংলা প্রবাস কিংবা বাংলা এভিয়েশনের সাথে যোগাযোগ করেন,তার প্রবাসী স্বজনের খোঁজ পাচ্ছেন না। কয়েকদিন ধরে ফোন বন্ধ।

তখন সেই প্রবাসীর পাসপোর্ট নাম্বার, বিদেশের ঠিকানা জানতে চাইলে বেশির ভাগ স্বজন বিস্তারিত বলতে পারেন না। ফলে প্রবাসীর অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে।

প্রিয় প্রবাসী, আপনার পাসপোর্ট, ভিসা, ইকামা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনী কাগজপত্রের ছবি/কপি আপনার পরিবারের সদস্যদের দিন। একই সাথে আপনি প্রবাসে যেই এলাকায় বসবাস করেন, যেখানে কাজ করেন সেখানের ঠিকানাও দিন। প্রবাসে আপনার কাছের ২/১ জন বাংলাদেশির ফোন নাম্বারও দিন।

আপনি প্রবাসে যে কোন দূর্ঘটনায় পড়লে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ করতে সহজ হবে।

BanglaAviation #বাংলা_এভিয়েশন

কুয়েতে সর্বোচ্চ ৫,৭৪২ জন শনাক্ত, সুস্থ হয়েছে ৪,৮৫৬ এবং মারা গেছেন ১ জন।

মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ১১ মাঘ ১৪২৮, ২১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫,৭৪২ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৪,৮৫৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৬৮ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩৯৮ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪৬,২২৯ জন

কুয়েতে মোট শনাক্তের সংখ্যা ৫০৮,৩৭২ জন, মোট সুস্থের সংখ্যা ৪৫৯,৬৫৫ জন, মোট মৃতের সংখ্যা ২,৪৮৮ জন।

মোট টেস্ট করা হয়েছে ৬,৭১৮,৪৮২ জন । 

দৈনিক শনাক্ত ১৬ হাজার ছাড়াল, মৃত্যু ১৮ জনের

মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ১১ মাঘ ১৪২৮, ২১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হলো। 

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন।  এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৪৯ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪০ শতাংশে। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।  

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

থানার ভেতর মিসরীয় যুবকের আর্তনাদ ‘আমাদের বাঁচান’

মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ১১ মাঘ ১৪২৮, ২১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

থানায় পুলিশের নির্যাতনে বিপর্যস্ত এক যুবকের আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে যুবকটিকে ছয়বার চিৎকার করে বলতে শোনা যায়- ‘আমাদের বাঁচান, প্রেসিডেন্ট’।

ঘটনাটি মিসরের। দেশটির রাজধানী কায়রোর আল-সালাম আওয়েল থানায় ভয়ংকর নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই। 

ভিডিওটিতে দেখা যায় দুইজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করছে পুলিশ। 

ভিডিওটি গোপনে ধারণ করেছেন থানার ভেতর থাকা অপর এক বন্দি। তাকে বলতে শোনা যায়, দেখুন আমাদের সঙ্গীদের ওপর কিভাবে নির্যাতন করছে। এমনকি তিনি জানান এরপর তার ওপরও এমন নির্যাতন করার হুমকি দেয়া হয়েছে।

ওই ভিডিওটিতেই ধরা পরে নির্যাতিত এক যুবকের আর্তনাদ। তাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট দেখুন পুলিশ আমাদের ওপর কেমন বর্বরতা চালাচ্ছে। আমাদের বাঁচান। মোট ছয়বার এই কথাটি বলেন ওই যুবক।

যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা কোন সময়ের ঘটনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি মিডল ইস্ট আই। তারা ভিডিওটি সংগ্রহ করেছে নির্যাতিত এক যুবকের আত্মীয়ের মাধ্যমে। 

সূত্র: মিডল ইস্ট আই

লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যামপিডুজায় যাওয়ার পথে হাইপারথার্মিয়ায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ১১ মাঘ ১৪২৮, ২১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ইন্নালিল্লাহ … রাজেউন!!

আজ মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ল্যাপিডুজার নিকটবর্তী জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওয়নের উপকূল থেকে ১৮ মাইল দূরে একটি নৌকায় তাদের দেখতে পান উপকূলরক্ষীরা 😔

পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। তখন সাত বাংলাদেশির লাশ পাওয়া গেছে

সোর্স : রয়টার্স অবলম্বনে ইনকিলাব