ঘুমের মধ্যে যৌন স্বপ্ন দেখা কীসের ইঙ্গিত!

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ঘুমের মধ্যে স্বপ্ন কে না দেখে? কিন্তু যৌন স্বপ্ন? অনেকেই মুখে বলতে লজ্জা বোধ করলেও বিজ্ঞানীরা কিন্তু বলছেন, মানুষ যত স্বপ্ন দেখে তার মধ্যে ৮ শতাংশই যৌন স্বপ্ন।

আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন-এর একটি গবেষণা বলছে, যৌন স্বপ্নগুলির মধ্যে মানুষ সবচেয়ে বেশি দেখে সঙ্গমের স্বপ্ন। এ ছাড়া বিভিন্ন যৌন ভঙ্গিমা, চুম্বনের স্বপ্নও দেখেন অনেকে। নারী-পুরুষ উভয়েরই চার শতাংশ ক্ষেত্রে স্বপ্ন দেখার সময় রতিতৃপ্তি হয় বলেও দাবি বিজ্ঞানীদের।

অনেকেই প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকাকে এই ধরনের স্বপ্নে দেখে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সম্পর্কে টানাপড়েন চললে স্বপ্নে অনেক ক্ষেত্রেই বর্তমান সঙ্গীকে প্রতিস্থাপিত করে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার চেহারা।

অনেক ক্ষেত্রেই মানুষ নিজের যৌন অপ্রাপ্তিগুলিকে পূরণ হতে দেখে স্বপ্নে। যে যে কামনাগুলি বাস্তবে পূরণ হচ্ছে না সেগুলিকে পূরণ হতে দেখেন অনেকে। বেশির ভাগ সময়েই সেই সব অপ্রাপ্তি প্রতীকের রূপে উঠে আসে। কিন্তু যৌন স্বপ্নে প্রতীক কম, প্রত্যক্ষ-দর্শন বেশি। আবার অনেকেই স্বপ্নে যৌনসঙ্গী হিসেবে এমন কোনও মানুষকে দেখে থাকেন, যিনি তার কাছে অপ্রত্যাশিত। এটি যেমন সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি গোপন আকর্ষণ থেকে হতে পারে, তেমনই এমনও হতে পারে যে ওই ব্যক্তির কিছু গুণ আপনি নিজের মধ্যে চাইছেন বা তাকে অন্য কারো পরিবর্তন হিসেবে দেখছেন। সচেতন মন যা অস্বীকার করে, অবচেতন তাকেই স্বপ্নে দেখায়।

অনেকেই আবার এমন কাউকে স্বপ্নে দেখেন যাদের সঙ্গে যৌন সম্পর্কের কথা বাস্তবে তিনি সে ভাবে ভাবেননি। কিন্তু বিজ্ঞানীদের দাবি, এ ক্ষেত্রে আসে নিষিদ্ধ আকর্ষণের ধারণা। অর্থাৎ কোনও নিষিদ্ধ সম্পর্কের মধ্যে স্বপ্নদ্রষ্টার মন প্রবেশ করতে চাইছে।

অনেকেই আবার এমন কাউকে স্বপ্নে দেখেন যাদের সঙ্গে যৌন সম্পর্কের কথা বাস্তবে তিনি সে ভাবে ভাবেননি। কিন্তু বিজ্ঞানীদের দাবি, এ ক্ষেত্রে আসে নিষিদ্ধ আকর্ষণের ধারণা। অর্থাৎ কোনও নিষিদ্ধ সম্পর্কের মধ্যে স্বপ্নদ্রষ্টার মন প্রবেশ করতে চাইছে।

তবে বলা বাহুল্য, প্রত্যেক মানুষ আলাদা। তাদের অবচেতন এবং স্বপ্নের বিভিন্ন দিকও আলাদা। কাজেই কোনও নির্দিষ্ট ছকে তা ব্যাখা করা কঠিন। যৌন স্বপ্নের পিছনে যে সমাজ-সংস্কৃতি-ঐতিহ্য বা দ্রষ্টার ব্যক্তিগত অবস্থান প্রধান ভূমিকা নেয়, তা স্বীকার করেন মনোবিদরা।

নারায়ণগঞ্জে আইভীর হ্যাটট্রিক

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, ১৯২ কেন্দ্রে নৌকাপ্রার্থী আইভী এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

এ নিয়ে আইভী তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোটে আবার নির্বাচিত হন। 

এবারে নির্বাচনে আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

দেশে,৫ হাজার ছাড়াল করোনা শনাক্ত, মৃত্যু ৮

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশে।  

এ ছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে আটজনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে চার, চট্টগ্রামে তিন ও সিলেটে একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে।

একই সময়ে ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩০৫টি নমুনা।

২৫তম জন্মদিন উদযাপনে ২৫% পর্যন্ত ছাড় দিচ্ছে কাতার এয়ারওয়েজ

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

এর রজত জয়ন্তী উপলক্ষে, কাতারের জাতীয় বাহক যাত্রীদের 25% পর্যন্ত ছাড় দিচ্ছে।

কাতার এয়ারওয়েজ ফ্লাইটে 25 শতাংশ পর্যন্ত সাশ্রয়ের প্রস্তাব দিয়ে একটি বিশ্বব্যাপী বিক্রয় প্রচারাভিযান চালু করে তার 25তম বার্ষিকী উদযাপন করছে।

প্রচারের মধ্যে হোটেল বুকিং, গাড়ি ভাড়া এবং আসন নির্বাচনের উপর বিশেষ ছাড় রয়েছে। এয়ারলাইন বলছে যে তার বিশেষ অফারগুলি শুধুমাত্র 10 জানুয়ারী থেকে শুরু হওয়া সাত দিনের সময়ের মধ্যে করা বুকিংয়ের জন্য উপলব্ধ হবে, তবে 31 অক্টোবর 2022 পর্যন্ত ফ্লাইট এবং অন্যান্য রিজার্ভেশনগুলিতে ব্যবহার করা যেতে পারে।

এই সর্বশেষ অফারটি এয়ারলাইনটি তার FIFA 2022 বিশ্বকাপ প্যাকেজগুলি উন্মোচনের কয়েক সপ্তাহ পরে আসে৷ এর ঘন ঘন ফ্লাইয়ারদের আনুগত্য বজায় রাখার জন্য, কাতার এয়ারওয়েজ সম্প্রতি ঘোষণা করেছে যে এটি তার প্রিভিলেজ ক্লাব গোল্ড এবং প্ল্যাটিনাম সদস্যদের জন্য একটি অতিরিক্ত বছরের জন্য স্তরের মর্যাদা বাড়ানো হবে; COVID বিধিনিষেধের আলোকে যা মানুষের ভ্রমণের ফ্রিকোয়েন্সি প্রভাবিত করেছে।

পুরস্কার বিজয়ী এয়ারলাইনটি প্রথম 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শুধুমাত্র কয়েকটি রুটের জন্য সরবরাহ করেছিল। এরপর 1997 সালে ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির আদেশে এটি পুনরায় চালু করা হয়। তার দৃষ্টি ছিল কাতার এয়ারওয়েজকে সর্বোচ্চ স্তরের পরিষেবা এবং শ্রেষ্ঠত্ব সহ একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত করা।

করোনভাইরাস মহামারীর প্রথম দিনগুলিতে যা বিমান শিল্পে আঘাত করেছিল, কাতার এয়ারওয়েজ বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল এবং কয়েকটি বাহকদের মধ্যে একটি ছিল যারা উড়ন্ত অব্যাহত রেখেছিল, হাজার হাজার আটকা পড়া লোককে বাড়িতে ফিরিয়ে আনতে সহায়তা করেছিল।

কাতার এয়ারওয়েজ বিমান চলাচল এবং ব্যবসায়িক বিশ্লেষকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে যে তার কিছু সংস্থান তার ব্যবসার কার্গো স্ট্র্যান্ডে পুনরায় ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছে, যা যাত্রীদের ফ্লাইটের সংখ্যা হ্রাসের সময় রাজস্ব তৈরিতে সহায়তা করে। এয়ারলাইনটি সম্প্রতি APEX/IFSA পুরস্কারে ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন এবং 2022 ফাইভ স্টার গ্লোবাল এয়ারলাইনের খেতাব জিতেছে।

কাতার এয়ারওয়েজের মাইলস্টোনস

এপ্রিল 2011 সালে, কাতার এয়ারওয়েজ একটি শিল্পের নেতা হওয়ার যাত্রায় একটি বিশাল মাইলফলক চিহ্নিত করে যখন এটি তার বিশ্বব্যাপী রুটে 100তম গন্তব্য যোগ করে। কয়েক মাস পরে ক্যারিয়ারটিকে প্রথমবারের জন্য “এয়ারলাইন অফ দ্য ইয়ার 2011” পুরস্কৃত করা হয়েছিল এবং এটি পুনরায় চালু হওয়ার মাত্র 14 বছর পরে।

2014 সালে কাতার এয়ারওয়েজ প্রথম এয়ারবাস A350 এর বিশ্বব্যাপী লঞ্চ গ্রাহক হয়ে ওঠে এবং 2016 সালে এয়ারলাইনটি বিশ্বের সেরা বিজনেস ক্লাস, বেস্ট বিজনেস ক্লাস এয়ারলাইন লাউঞ্জ, এবং মধ্যপ্রাচ্যে সেরা এয়ারলাইন স্টাফ সার্ভিস সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়। স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডস।

বর্তমানে কাতার এয়ারওয়েজ 150 টিরও বেশি গন্তব্যে পরিচর্যা করে, এয়ারলাইনটি সম্প্রতি আফ্রিকাতে তার পরিষেবা এবং কার্যক্রম সম্প্রসারণের জন্য নাইজেরিয়ার কানো এবং পোর্ট হারকোর্টে চারটি সাপ্তাহিক ফ্লাইট যোগ করেছে। কানো এবং পোর্ট হারকোর্ট, যথাক্রমে, মহামারীর শুরু থেকে এয়ারলাইন দ্বারা প্রবর্তিত সপ্তম এবং অষ্টম নতুন আফ্রিকান পোর্টাল হয়ে উঠবে।

এই মাইলফলকগুলি ছাড়াও, কাতার এয়ারওয়েজ এয়ারলাইন শিল্পের সর্বকনিষ্ঠ ফ্লিটগুলির মধ্যে একটি নিয়ে গর্ব করে যার গড় বয়স 5 বছর। 1997 সালে মাত্র 4টি বিমান দিয়ে শুরু করার পর এয়ারলাইনটি 150টিরও বেশি গন্তব্যে 208টি বিমান পরিচালনা করে।

ছয় মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসী আয়ে রেকর্ড গড়লো পাকিস্তান। গত জুলাই থেকে ডিসেম্বরে দেশটিতে ১ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় অন্তত ১১ দশমিক ৩ শতাংশ বেশি। শুক্রবার (১৪ জানুয়ারি) পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। খবর জিও নিউজের।

পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো অর্থ। বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশটিতে প্রবাসী আয় বৃদ্ধির হার অব্যাহত ছিল এবং একপর্যায়ে তা সর্বোচ্চ রেকর্ড গড়ে।

এসবিপির তথ্যমতে, গত জুলাই থেকে ডিসেম্বরে পাকিস্তানের বেশিরভাগ প্রবাসী আয় এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে কর্মরত পাকিস্তানিরা ৪০৩ কোটি ৪০ লাখ ডলার স্বদেশে পাঠিয়েছেন, যা ওই সময়ে দেশটির মোট প্রবাসী আয়ের প্রায় ২৫ শতাংশ। আমিরাতে বসবাসকারী পাকিস্তানিরা পাঠিয়েছেন ৩০০ কোটি ডলার। গত বছর একই সময়ে তারা পাঠিয়েছিলেন ২৯৫ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্য থেকে পাকিস্তানের প্রবাসী আয় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৯ কোটি ৪০ লাখ ডলার। এক বছর আগে তাদের পাঠানো অর্থের পারিমাণ ছিল ১২০ কোটি ৫০ লাখ ডলারের মতো।

আরিফ হাবিব ব্যাংকের গবেষণা প্রধান তাহির আব্বাস জানিয়েছেন, বৈধ পথে অর্থ পাঠানোয় পাকিস্তান সরকারের নানা সুবিধা এবং হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে কড়াকড়ি প্রবাসী আয় বাড়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

তাছাড়া, করোনাভাইরাস মহামারির মধ্যে নানা দেশের সীমান্তে কঠোর বিধিনিষেধের কারণেও প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন, যার ফলে পাকিস্তানের মোট প্রবাসী আয় বেড়েছে বলে মনে করছেন তিনি।

আগামী সপ্তাহে ৬০ – এর সিদ্ধান্ত ও শ্রম বাজার নিয়ন্ত্রণে বৈঠক’

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতে আগামী সপ্তাহে বিচারমন্ত্রী ও জনশক্তি পরিচালনা পর্ষদের বৈঠকের টেবিলে ৬০ বছর বয়সী প্রবাসীদের বিষয়ে সিদ্ধান্ত সংশোধন এবং শ্রমবাজার নিয়ন্ত্রণে বৈঠক অনুষ্ঠিত হবে।

জনশক্তি ও পাবলিক অথরিটির একটি সূত্র প্রকাশ করেছে যে, বিচার মন্ত্রী এবং সততা বর্ধন বিষয়ক প্রতিমন্ত্রী, কাউন্সেলর জামাল আল-জালাভি, কর্তৃপক্ষের মহাপরিচালক আহমেদ আল মুসা আগামী সপ্তাহে কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সাথে একটি বৈঠক করবেন।

সূত্র বলছে যে, আহমেদ আল-মুসার প্রথম কার্যদিবসে তার প্রত্যাবর্তনের সাথে তাকে সম্পূর্ণরূপে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ৬০ বছর বিষয়ক নানান জটিলতায় ও সমালোচনার পর শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ আলা মুসাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল । (ফাইল ছবি)
সুত্রঃ আল হাকিকাত ।

কুয়েতে সিটিতে নতুন বাস স্টপ তৈরী হবে।

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ০১ মাঘ ১৪২৮, ১১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সেস কুয়েত সিটিতে ৪টি বাস স্টপ তৈরি করার জন্য কুয়েত কম্যুট উদ্যোগের সাথে চুক্তি করেছে ।

• প্রকল্পের লক্ষ্য হল বাস স্টপগুলির জন্য একটি ইউনিফাইড ডিজাইন খুঁজে বের করা যা সাইটের প্রকৃতি এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে এবং যারা বাসের জন্য অপেক্ষা করবে, তাদের জন্য আরাম ও নিরাপত্তা প্রদান করবে।

@Kuwaitnews #Kuwait #

বাংলাদেশি হাফেজ আবু রাহাত, কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ০১ মাঘ ১৪২৮, ১১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বাংলাদেশি হাফেজ আবু রাহাত #কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।❤
আলহামদুলিল্লাহ 😍 |
কে রাখে কার খবর ভাইরাল হয় বিভিন্ন কর্মসূচি কর্মকান্ডের কিন্তু ভাইরাল হয় না কোরআনের সম্মান রক্ষাকারীদের ।কেউ আদরও করেনা মহাব্বতো করেনা।কেউ তেমন একটা মুল্যায়নো করেনা, কেননা এরা হচ্ছে মহান আল্লাহর খাচ বান্দা, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দ্বীনি এলেম দান করেন। যাকগে আমার কাছে শ্রেষ্ঠ খবর আজকের জন্য তাই যারা আমার মতোই চিন্তা ভাবনা করেন তাদের জন্য খবরটা পৌছে দিলাম,।

বাংলাদেশী হাফেজ আবু রাহাত কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় কুয়েতস্থ Kuwait Probashi Support Team page এবং কুয়েত প্রবাসী সাপোর্ট টিম গ্রুপের সকল এডমিন মডারেটর ও সকল সদস্য ও ফ্লোয়ারের পক্ষ থেকে অভিনন্দন জানাই,৷

অভিনন্দন 🥀

দেশে,করোনায় মৃত্যু ৭ জনের, শনাক্ত প্রায় সাড়ে তিন হাজার

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ০১ মাঘ ১৪২৮, ১১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা সংক্রমিত সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন।

আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও রোগী শনাক্ত কমেছে। তবে সাপ্তাহিক ছুটির মধ্যে গত ২৪ ঘণ্টায় কমেছে নমুনা পরীক্ষাও। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশ।

আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৩৭৮ জন। আর শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

গত মাসের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এই সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি। তার চার দিনের মাথায় গতকাল শুক্রবার দৈনিক রোগী শনাক্ত ৪ হাজার ছাড়ানোর তথ্য আসে।

করোনার নতুন ধরন অমিক্রন দেশেও ছড়িয়ে পড়েছে। করোনার এই ধরন অতি সংক্রামক। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান–সমাবেশ বন্ধসহ ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও তিনজন নারী। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, সিলেট বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯৪ জন সুস্থ হয়েছেন।

পবিত্র কোরআন মাত্র ৫৮ দিনে হাতে লিখলেন কাশ্মিরি যুবক

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ০১ মাঘ ১৪২৮, ১১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মাত্র ৫৮ দিনে নিজহাতে পবিত্র কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন এক কাশ্মিরি যুবক। ভারতশাসিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দা ওই যুবকের নাম আদিল নাবি মীর।
বর্তমানে যুবকরা যখন খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নাম উজ্জ্বল করতে রাত-দিন এক করে ফেলছে সেখানে ২৭ বছর বয়সী যুবক আদিল মীরের ধর্মের প্রতি এই অনুরাগ অবাক করেছে সবাইকে। করোনামহামারীতে কোয়ারেন্টিনের সময়টা কাজে লাগিয়ে তিনি এ কাজ সম্পাদন করেন।
শুধু তাই নয় আদিল জানালেন, কোরআনের প্রতিলিপি তৈরির পর তার জীবনেও ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি এখন নিজেকে ইসলাম ধর্মের খুব কাছে অনুভব করছেন। তবে তিনি আবেগে ভাসছেন না। কারণ, প্রতিলিপিটি এখনো কোনো আলেমকে দেখাননি। বিজ্ঞ কোনো আলেমকে দেখিয়ে সেটি সংশোধনের জন্য যোগাযোগ করছেন তিনি।
তিনি বলেন, ‘মানুষের ভুল হওয়া স্বাভাবিক। এজন্য একজন আলেমকে এটি দেখানো জরুরি মনে করছি। যদিও প্রতিটি পৃষ্ঠা লেখার পর একাধিকবার আমি নজর বুলিয়েছি।’
আদিল নাবি মীর শ্রীনগরের ইসলামিয়া কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেছেন। নিজহাতে কোরআনের প্রতিলিপি তৈরি করা তার শৈশবের স্বপ্ন ছিল। ভবিষ্যতে হাদিসের কিতাবগুলোও হাতে লিখবেন বলে তিনি আশাবাদী।
আদিল জানান, ৫৫৮ পৃষ্ঠার কোরআনের প্রতিলিপিটি তৈরিতে সর্বমোট ২৫টি কলম ব্যবহার করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা লিখতে সময় লেগেছে অন্তত ৬ ঘণ্টা।
কাজটি সম্পন্ন করতে তার বেশ ধৈর্যের পরিচয় দিতে হয়েছে বলে জানান আদিল। তিনি বলেন, ‘কাজটি করার মাঝে আমার একাধিকবার ধৈর্যচ্যুতি ঘটেছে কিন্তু আমার মা-বাবা আমাকে উৎসাহ দিয়ে মনোবল চাঙ্গা করে তুলেছেন।’
কাশ্মিরে আদিলের আগে হাফেজ মাওলানা মুস্তফা নামে আরেকজন নিজ হাতে কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন। তবে মুস্তফা প্রাতিষ্ঠানিক আলেম ছিলেন কিন্তু আদিল তা নন। সূত্র : ইটিভি ভারত, ডয়চে ভেলে ও ইকনা