প্রবাসী দেশে ফিরে দেখেন বাড়ি তালাবদ্ধ, কোটি টাকা নিয়ে উধাও স্ত্রী

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বাড়ির সামনে ভুক্তভোগী ইমরুল লস্কর (ডান দিক থেকে তৃতীয়)
প্রেমের সম্পর্ক করে ২০০২ সালে ফাতেমা বেগমকে বিয়ে করেন নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউস গ্রামের ইয়ার আলী লস্করের ছেলে ইমরুল লস্কর। এরপর ২০০৭ সালে সৌদি আরব পাড়ি জমান। মাঝে কয়েকবার দেশে এসেছেন। তবে রোববার (৯ জানুয়ারি) দেশে এসে দেখেন, গ্রামের বাড়ি তালাবদ্ধ। স্ত্রী ফাতেমাও বাড়িতে নেই।

সৌদি প্রবাসী ইমরুল লস্করের অভিযোগ, তার স্ত্রী ফাতেমা বেগম কোটি টাকা নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় বিচার দাবি করেছেন ইমরুল। অভিযুক্ত ফাতেমা বেগম একই গ্রামের আলহাজ হাসেম শেখের মেয়ে।ইমরুল লস্কার অভিযোগ করে বলেন, সৌদি আরব থেকে আজ সকালে বাড়িতে এসে দেখি গেটে তালা দেওয়া। পাশে আমার শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে শ্বশুর হাসেম শেখ ও শাশুড়ি ভ্যাগা বেগমের কাছে স্ত্রীর কথা জানতে চাই। তবে স্ত্রীর বিষয়ে তারা কিছু জানেন না বলে জানান।

তিনি আরও বলেন, ২০০২ সালে ফাতেমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। পরে আমাদের বিয়ে হয়। ২০০৭ সালে আমি সৌদি আরব চলে যাই। সেখান থেকে আমি স্ত্রীর নামে দীর্ঘ ২০ বছরে ৯৭ লাখ টাকা পাঠিয়েছি। আমার নামে বাড়ি করার জন্য গ্রামে ১৩ শতক জমি কিনতে বলি। ওই জমিও নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন ফাতেমা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমি এর বিচার চাই।

ইমরুল লস্কার তার তালাবদ্ধ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। এসময় তার সঙ্গে বিদেশ থেকে আনা কয়েকটি লাগেজও দেখা যায়।

ইমরুল লস্ককরের এই অবস্থা দেখে প্রতিবেশীরা ফাতেমা বেগমের বিচার চেয়ে মানববন্ধন করেছেন। কয়েকদিন ধরে ইমরুলের বাড়ির বিল্ডিং ও সীমানা প্রাচীরের গেটে তালা ঝুলতে দেখেন প্রতিবেশী মুজিবর মোল্লা। তিনি বলেন, কালিয়ার চাঁদপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি কবিরের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে শুনেছি। সম্ভবত তার কাছে চলে গেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ফাতেমা বেগমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

তবে ফাতেমার বাবা হাসেম শেখ ও মা ভ্যাগা বেগম বলেন, মেয়ে কোথায় গেছে জানি না। তবে জামাই ইমরুল তার নামে টাকা-পয়সা পাঠাতেন ও বাড়ি কিনে দিয়েছেন।

টাকার পরিমাণ ৯৭ লাখ হবে কিনা জানতে চাইলে তারা বলেন, ৯৭ লাখ টাকা হবে কি না জানি না। তবে ইমরুল ফাতেমার নামে টাকা পাঠিয়েছেন ও বাড়ি করে দিয়েছেন।

এ বিষয়ে কালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া শেখ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েতে করোনার স্বাস্থ্যবিধি তদারকি কমিটির প্রধান হলেন আবদেল আলী আল ফাত্তাহ’

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতে করোনার স্বাস্থ্যবিধি তদারকি ও বাস্তবায়ন কমিটির প্রধান নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদেল আলী আল ফাত্তাহ।

সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেঁড়ে যাওয়ায়, স্বাস্থ্য মন্ত্রণালয় আরোপিত বিধি সমুহ মানা হচ্ছে কিনা, তাহা তদারকি ও বাস্তবায়ন করতে কাজ করবে কমিটি ।

স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল আনবা পত্রিকা আরো জানিয়েছে যে, কুয়েতে করোনা ও ওমিক্রন রোধে স্বাস্থ্যবিধি প্রয়োগ ও মানার জন্য জন্য গঠিত কমিটি বিভিন্ন এলাকার শপিংমল, হোটেল, রেষ্টুরেন্ট, সেলুন, ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন ।

সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও অফিস আদালতে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক, স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে কমিটি ।

প্রসঙ্গত, ২০২০ সালেও একই কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদেল আলী আল ফাত্তাহ।

পরিবারের কাছে ফিরল কাবুল বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু।

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে সেখানকার বিমানবন্দরে ভিড় বাড়তে থাকে। এই পরিস্থিতিতে গত বছরের ১৯ আগস্ট বিমানবন্দরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয় দুই মাসের শিশু সোহাইল আহমাদি। বিমানবন্দরে শিশুটি হারিয়ে যাওয়ার পর মা-বাবা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরপর গতকাল শনিবার শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোহাইল আহমাদির বাবা মির্জা আলি আহমাদি কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। এ জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু গত ১৯ আগস্ট বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল। মির্জা আলি আহমাদি ও তাঁর স্ত্রী সুরাইয়া যত বিমানবন্দরের দিকে এগোচ্ছিলেন, তত ভিড় বাড়ছিল। তাই সুরাইয়ার ভয় ছিল, তাঁর সন্তান এই ভিড় হারিয়ে যেতে পারে। একসময় বিমানবন্দরের দেয়ালের কাছে পৌঁছালে তাঁরা শিশু সোহাইলকে এক সেনার হাতে তুলে দেন। বিমানবন্দরের দেয়ালের ওপর দিয়ে সোহাইলকে ওই সেনার হাতে তুলে দেন তাঁরা। তাঁদের আশা ছিল, বিমানবন্দরে প্রবেশের পর ওই সেনার কাছ থেকে শিশুকে নিয়ে নেবেন।
কিন্তু পরিস্থিতি বদলে যায় মুহূর্তেই। তালেবানের সদস্যরা বিমানবন্দরের বাইরের ভিড় কমানোর চেষ্টা করেন। এ কারণে বিমানবন্দরে প্রবেশে দেরি হয়ে যায় মির্জা আলি আহমাদি, তাঁর স্ত্রী সুরাইয়াসহ বাকি চার সন্তানের। এরপর আর তাঁরা শিশু সোহাইলকে খুঁজে পাননি। ওই সময় বিমানবন্দরের কর্মকর্তারা মির্জা আলি আহমাদিকে বলেছিলেন, তাঁদের শিশুকে আলাদাভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে এবং তাঁদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সেটা আর হয়নি।
যাহোক, সোহাইল বিমানবন্দরে হারিয়ে যায়। ট্যাক্সিচালক হামিদ সাফির শিশুটিকে পায় বিমানবন্দরে। শিশু সোহাইলকে নিজের সন্তানের মতো করেই আগলে রেখেছিলেন হামিদ।
গত নভেম্বরে রয়টার্স একটি খবর প্রকাশ করে এ ঘটনা নিয়ে। ওই খবরে শিশুটির ছবি ছাপা হয় এবং কার কাছে আছে তা–ও প্রকাশ করা হয়। এতে করে সন্ধান মেলে শিশুটির। এই খবর প্রকাশের পর সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। এরপর তালেবানরা হামিদকে আটকও করে। সোহাইলকে ফেরত দেওয়া হয় তার দাদা-দাদির কাছে। সোহাইলের পরিবার বলছে, তারা এখন সোহাইলকে মা-বাবার কাছে পাঠানোর উদ্যোগ নিচ্ছে।
সূত্র – প্রথম আলো

ব্রাজিলে পাহাড় ধসে নিহত ৭

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ব্রাজিলের একটি হ্রদের ধারে থাকা পাহাড়ের একাংশ ধসে অবকাশযাপনের নৌকার ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ধসের ওই ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
পাহাড়ের একাংশ ধসে একটি নৌকা ডুবে গেছে। তবে বাকি নৌকাগুলো সেখান থেকে সরে যেতে পেরেছে।
লেফটেন্যান্ট পেদ্রো আইহারা সাংবাদিকদের বলেন, ধসে পড়া শিলাখণ্ড হ্রদে থাকা তিনটি নৌযানে আঘাত করে। আহত ৩২ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি।
হেলিকপ্টার ও ডুবুরিরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। লেফটেন্যান্ট আইহারা বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির তালিকা যাচাই করার পর নিখোঁজ ব্যক্তিদের নতুন হিসাব দেওয়া হয়।
সূত্র – প্রথম আলো

পাকিস্তানের ভারী তুষারপাতে নিহত 21 যানবাহনে চালকেরা আটক

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

উত্তর পাকিস্তানে প্রায় ১,০০০ যানবাহন আটকে পরে যখন পর্যটকরা পাহাড়ি শহর মুরির শীতকালীন তুষারপাত দেখতে ছুটে আসেন । সামরিক বাহিনী বলছে যে তারা বরফের কারণে আটকে পড়া ৩০০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছে
সেনাবাহিনীর একজন মুখপাত্র আরও বলেন যে সামরিক প্রকৌশলী এবং সৈন্যরাও মুরির দিকে যাওয়ার রাস্তাগুলি পরিষ্কার করতে শুরু করেছে।
অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ বলেছেন, রাজধানী ইসলামাবাদের উত্তরে এই এলাকায় ভ্রমণকারী মানুষের অত্যাধীক সংখ্যার কারণে এই সংকট দেখা দিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ঔপনিবেশিক যুগের এই শহরে এক লাখেরও বেশি গাড়ি এসে পৌঁছেছে। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো বরফ উপভোগ করা মানুষের ছবিতে ভরে গেছে।
সূত্র – বিবিসি নিউজ

তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ (৫৭) ও তাঁর মেয়ে সুহোউদ। মানবাধিকার বিষয়ক সংস্থা এএলকিইএসটি শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মেয়েসহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজকুমারী বাসমাকে ২০১৯ সালের মার্চে আটক করা হয়। পরে ২০২০ সালের এপ্রিলে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নিয়ে সৌদি বাদশা সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আরজি জানান তিনি। গত তিন বছরে তাঁকে রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারের রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়।
অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। বন্দী রাখার পুরো সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এদিকে বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।
বাসমার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনা হলেও, তাঁর পরিবার ২০২০ সালে জাতিসংঘের কাছে একটি লিখিত বিবৃতি পাঠায়। বিবৃতিটি হাতে এসেছে এএফপির। সেখানে বাসমার পরিবার অভিযোগ করে, অনাচারের বিরুদ্ধে রাজকুমারীর কড়া সমালোচনাই তাঁকে আটক রাখার বড় কারণ হতে পারে।
সৌদি আরবে নারী অধিকার এবং সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিতি রয়েছে বাসমার। আটকের আগে চিকিত্সার জন্য তিনি সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র। এর পরপরই তাঁকে আটক করা হয়। তবে সৌদি রাজকুমারী কোন রোগে ভুগছেন তা কখনোই সামনে আসেনি।
সূত্র – প্রথম আলো

থামছেনা কাজাখাস্তানের বিক্ষোভ” বাড়ছে হতাহতের সংখ্য।

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম দ্বিগুণ করার বিরুদ্ধে দেশটির বড় বড় শহর থেকে বিক্ষোভ শুরু হয় গত ২ জানুয়ারি থেকে।

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমা-আতা সহ দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে কয়েক ডজন লোক নিহত এবং হাজার হাজার আহত হয়।

এসব ঘটনার আলোকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভকে বরখাস্তের ঘোষণা দেন।
@cnn #Kazakhstan

কুয়েতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করনা ( কোভিড ১৯) শনাক্তের সংখ্যা, উদ্বেগে প্রবাসীরা …..

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করনা ( কোভিড ১৯) শনাক্তের সংখ্যা, উদ্বেগে প্রবাসীরা ….. বেড়েছে সিকিউরিটি ফোর্সের তৎপরতা, পরিদর্শন টিম গুলোর সাড়াশি অভিযান অব্যাহত।

কুয়েতে বাংলাদেশী যারা খাদ্যপণ্য ও অন্যান্য ব্যবসার সাথে জড়িত, তারা স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলুন। কুয়েতের সিকিউরিটি ফোর্সের বিভিন্ন পরিদর্শন টিম স্বাস্থ্যবিধি লঙ্গনে জরিমানা করছে, স্পেশালি রেস্তোরাঁ, বাকালা, সেলুন, শিশা ক্যাফে সমুহে পরিদর্শনের ঘটনা নিত্যনৈমিত্তিক।

স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলার আহবান ❤

এই হারামখোর কে ওমানে যেখানে পাবেন জুতা পিটা করবেন.!

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ছেলে কার? বাবার নাকি শ্বশুরের? কখনও কখনও এমন নাটকীয় পরিস্থিতি তৈরি হয় বাস্তবেও। অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক তাই হয়েছে চট্টগ্রামে। প্রবাস ফেরত ছেলেকে নিয়ে দু’পক্ষের টানাটানি, পুলিশের হস্তক্ষেপ, সবশেষে টাকার জোরে শ্বশুরের জয়। এখন অসহায় বাবা আর বোনের সম্বল শুধু কান্না। এ যেনো এক থ্রিলারের মঞ্চায়ন।

ওমান প্রবাসী এই যুবকের নাম রকি। বাড়ি কুমিল্লায়। দু’বছর আগে ভালোবেসে রীনা আক্তারকে বিয়ের পর ফের চলে যান ওমানে। মঙ্গলবার (৪-জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পরই নাটকীয় ঘটনার সূত্রপাত। রকিকে নিয়ে শুরু হয় বাবা আর শ্বশুর বাড়ির লোকদের টানাটানি। বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি, কোথায় যাবেন রকি? এ দ্বন্দ্ব গড়ায় পুলিশ পর্যন্ত।

উভয়পক্ষই যান চট্টগ্রামের পতেঙ্গা থানায়। সেখানেই রকি সিদ্ধান্ত জানান, শ্বশুর বাড়িতেই যাবেন তিনি। স্ত্রী রীনাও যেতে চান না রকিদের ঘরে। এমন সিদ্ধান্তের পর তৈরি হয় আরেক দৃশ্যপট। এবার ছেলের সামনে দাঁড়ান অসহায় বাবা। অবাধ্য সন্তানকে বিদেশ পাঠাতে গিয়ে মেয়ের কাছ থেকে ধার নেয়া টাকা ফেরত চান।

প্রবাসী রকির বাবা আবদুল মান্নান বলেন, ‘ছেলে বিদেশে যাওয়ার সময় টাকা পয়সা আমি দিছি এখন ছেলে বাপ চেনে না, মা চেনে না, ভাই চেনে না, কাউকেই চেনে না। একমাত্র সে যাকে বিয়ে করেছে তাকেই চেনে সে।’ প্রবাসী রকির বড় বোন বলেন, ‘আমরা ওকে গাড়ি নিয়ে আইছি নিতে, ও আমাদের সাথে যাইবে না, শ্বশুর বাড়ি যাইবে। ও আমাদের চিনে না। বাপ, মা ভাই-বোন চিনে না।’

রকির শ্বশুরপক্ষ শর্ত জুড়ে দেয় লেনদেন হবে স্ট্যাম্প করে। পুলিশের উপস্থিতিতে, রকির বাবার হাতে ১ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেয় শ্বশুরপক্ষ। এরপর স্ত্রীর হাত ধরে চলে যায় রকি পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, রকির বাবা-বোন ও স্ত্রী-শ্যালক তাকে নেয়ার জন্য আসছে। তাদের মধ্যে এ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। পরবর্তীতে তারা এসে আবার চলে গেছেন। কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। জন্মদাতা বাবার প্রতি সন্তানের এমন নির্দয় আচরণ সইতে পারেননি আদরের বোন। তার আহাজারি হৃদয় ছুঁয়ে গেছে উপস্থিত সবার। সূত্র: যমুনা টিভি

সুত্র ঃ- https://www.facebook.com/237994850234006/posts/896397307727087/

করোনায় মারা গেলেন ফ্রান্সের টিকাবিরোধী আইনপ্রণেতা

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ফ্রান্সের আইনপ্রণেতা জোসে এভারার্ড, যিনি করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছিলেন, তিনি এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ফ্রান্সে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার বিরোধিতা করেছিলেন এভারার্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফ্রান্সের কট্টোর ডানপন্থী একটি দলের নেতা তিনি। তবে এটা ঠিক পরিষ্কার নয়, এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি।
নর্দান ফ্রান্সের পাস–ডি–ক্যালাইস অঞ্চলের আইনপ্রণেতা এভারার্ড। তাঁর দলের নাম ডেবু লা ফ্রান্স। এ ছাড়া নিকোলাস ডুপন্ট–এনিওর প্রতিষ্ঠাতা তিনি। ফ্রান্সে যে সংগঠনগুলো করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন এটি।
এর আগে গত বছরের অক্টোবরে ফ্রান্সের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে তদন্ত করতে। এতে যাঁরা সই করেছিলেন, তাঁদেরও একজন এভারার্ড।
সূত – প্রথম আলো