রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে তুরস্ক

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বাংলাদেশ সফররত তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়, তুরস্কও বাংলাদেশের পাশে আছে।
আজ শনিবার সকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ৫০ শয্যার তুর্কি ফিল্ড হাসপাতালের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানও বক্তব্য রাখেন।
উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ হাসপাতাল উদ্বোধন করেন তিনি। তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার এ ফিল্ড হাসপাতাল গত বছরের ২২ মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। এখন এটি পুনর্নিমাণ করা হয়েছে।
ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্যে নির্মানাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর তিনি ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেডক্রিসেন্ট পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, তুরস্কের বেসরকারি উন্নয়ন সংস্থা দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের তৈরি করা সাবান কারখানা পরিদর্শন করেন।
এর আগে শনিবার সকাল ৮টায় তুরস্কের ইস্তাম্বুল থেকে বিশেষ উড়োজাহাজে সরাসরি কক্সবাজারে এসে পৌঁছান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।
সূত্র – দ্য ডেইলি স্টার

ভ্যাকসিন না নিলে ফিলিপাইনে হতে পারে গ্রেপ্তার

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ফিলিপাইনে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটিতে সংক্রমণের হার অন্য যে কোনো সময়ের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন করে কমপক্ষে ২১ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় ভ্যাকসিনের ওপর জোর দিচ্ছেন প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে।
ভ্যাকসিন নেয়নি এমন লোকজন যদি বাড়িতে থাকার নির্দেশ অমান্য করে তবে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে সংক্রমণ বেড়ে গেছে।
১১ কোটির বেশি জনসংখ্যার দেশটিতে অর্ধেকের কম মানুষ এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন। দুতের্তে সতর্ক করে বলেন, আপনারা ভ্যাকসিন না নিয়ে সবাইকে ঝুঁকির মধ্যে ফেলছেন।
এর আগে লকডাউন এবং করোনার বিধিনিষেধ অমান্যকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন দুতের্তে। এছাড়া যারা ভ্যাকসিন নিতে চাইবে না তাদের জেলে ঢোকানো হবে বলেও গত বছর হুঁশিয়ারি দেন তিনি।
সূত্র – জাগো নিউজ

কুয়েত টিভি বিষয়ক তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি এবং যৌথ অনুষ্ঠান প্রযোজনার প্রাক্তন মহাপরিচালক ফাওজি আল-তামিমি” ইন্তেকাল করেছেন।

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

ফাওজি আল-তামিমি” ডিসেম্বরের মাঝামাঝি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার লাশ দাফন করা হবে আগামীকাল রোববার দুপুরে সুলাইবিয়াখাত কবরস্থানে।

আমরা আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে তার আত্মার মাগফেরাত কামনা করছি 🤲

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque

5G স্মার্টফোন সেলে এই চাইনিজ কোম্পানির বাজিমাত, তৈরি হল নতুন রেকর্ড

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

টেক জগতের অন‍্যতম রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট গত বছরের তৃতীয় কোয়ার্টারের 5জি ফোনের সেল সম্পর্কে একটি নতুন রিপোর্ট পেশ করেছে। এই নতুন রিপোর্ট অনুযায়ী গত বছর অর্থাৎ 2021 সালের তৃতীয় কোয়ার্টারে Realme আন্তর্জাতিক স্তরে সবচেয়ে দ্রুত বেড়ে চলা 5G Android স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। রিপোর্টে আরও বলা হয় যে 5G ফোন সেলের ক্ষেত্রেও মার্কেটে উপস্থিত অন‍্যান‍্য প্রতিদ্বন্দ্বীদের থেকে Realme অনেকটাই এগিয়ে। উল্লেখ্য ওপ্পো, ভিভো, শাওমি, স‍্যামসাং ছাড়াও এই লিস্টে নাম আছে আরও অনেক কোম্পানির। মনে করিয়ে দিই Realme X50 Pro 5G ফোনটি কোম্পানির ভারতে পেশ করা প্রথম 5G স্মার্টফোন ছিল। এর চেয়েও বড় কথা হল রিয়েলমির আগে ভারতের মার্কেটে অন্য কোনো কোম্পানি 5G ফোন লঞ্চ‌ই করেনি। 2021 সালের তৃতীয় কোয়ার্টারে কোম্পানি ভারত, চীন ও ইউরোপের মত উল্লেখযোগ্য মার্কেটগুলিতে কল্পনাতীত উন্নতি করেছে।

আগেই বলা হয়েছে কাউন্টারপয়েন্টের রিপোর্ট থেকে জানা গেছে গত বছরের তৃতীয় কোয়ার্টারে রিয়েলমি সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা 5জি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র‍্যান্ডের স্থান দখল করেছে। বার্ষিক হিসেবে এই চাইনিজ স্মার্টফোন প্রস্ততকারী ব্র‍্যান্ডের সেল 831 শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন‍্যদিকে অন‍্যান‍্য মার্কেটে গড়ে সেল বৃদ্ধি পেয়েছে 121 শতাংশ। এর মধ্যে ভারত, চীন ও ইউরোপের মার্কেট রয়েছে সবচেয়ে ওপরে।

রিয়েলমির সিইও এবং ফাউন্ডার Sky Li এবিষয়ে তাঁর বক্তব্যে জানিয়েছেন, গোটা বিশ্বে 10 কোটি তরুণদের 5G স্মার্টফোনের মধ্য দিয়ে 5G টেকনোলজির আওতার মধ্যে নিয়ে আসাই কোম্পানির মূল লক্ষ্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানিগুলির মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে।

রিয়েলমি ছাড়াও ওপ্পোর 5জি স্মার্টফোনের সেল বৃদ্ধি পেয়েছে 165 শতাংশ। এরপর আছে ভিভো, যাদের সেল বৃদ্ধি পেয়েছে 147 শতাংশ। এক‌ইভাবে শাওমির সেল বৃদ্ধি পেয়েছে 134 শতাংশ। ফলে জনপ্রিয় চাইনিজ টেক কোম্পানি প্রথম তিনের মধ্যেও স্থান পায়নি, কোম্পানি রয়েছে চতুর্থ স্থানে। স‍্যামসাং 5জি স্মার্টফোন সেলে 70 শতাংশ সেল বৃদ্ধির সঙ্গে টপ ফাইভে রয়েছে। এছাড়া লিস্টের ষষ্ঠ স্থানে থাকা HONOR কোম্পানির সেল 11 শতাংশ বৃদ্ধি পেতে দেখা গেছে।

দেশে,আরও ১১১৬ জনের করোনা শনাক্ত

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে।  শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে।  মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।  এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা ধরা পড়ে। এদিন করোনায় মৃত্যু হয় সাতজনের।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন।  পরদিন ২৯ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন।  এরপরে করোনাতে একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

মসজিদে মদ-জুয়ার বিরুদ্ধে কথা বলায় ইমামকে পেটালো কমিটির নেতারা

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মসজিদে আরবী খুৎবা-পূর্ব বাংলা আলোচনাকালে মদ ও জুয়া বিরোধী কথা বলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ছনখোলা এলাকায় ছনখোলারজুম জামে মসজিদের ইমামকে প্রকাশ্যে পিটিয়েছে মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কয়েকজন নেতা।

শুক্রবার ওই মসজিদের উঠানে পবিত্র জুমার নামাজ শেষে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। পিটুনির শিকার ইমামের নাম মাওলানা আবদুল কাইয়ুম (২৫)।

ভুক্তভোগী ইমাম আবদুল কাইয়ুম স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার পবিত্র জুমায় আরবী খুৎবার আগে বাংলায় আলোচনাকালে মদ ও জুয়া বিরোধী বক্তব্য প্রদান করি। একইভাবে বেনামাজীদের বিষয়ও আলোচনায় আসে। কিন্তু এসব বক্তব্য মসজিদ কমিটির কয়েকজন নেতার গায়ে লাগে। পরে জানতে পারি কমিটির ওই লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়েছেন।

আবদুল কাইয়ুম আরো জানান, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলে অতর্কিতভাবে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে আব্দু ছালাম, মৃত শফিকুর রহমানের ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আব্দু ছালামসহ মৃত রশিদ আহমদের ছেলে জামাল হোসেন আমাকে বেদম প্রহার শুরু করেন। এ সময় প্রত্যক্ষদর্শী লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।


পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আবারও সীমান্তে রক্ত ঝরলো। নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

আবারও সীমান্তে রক্ত ঝরলো। এবার নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন উরফে সালাউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নওগাঁ বিজিবি-১৬, সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নিহত যুবক সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহত মকবুল ওরফে সালাউদ্দিন একজন গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) লাশ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, শনিবার (৮ জানুয়ারি) সকালে মাঠে কাজ করতে যেয়ে তারা লাশ দেখতে পান। বাংলাদেশ-ভারত সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন।

বিমান ভাড়া নিয়ে প্রবাসীরা বেকায়দায়,,,?

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

দেড় মাসের ব্যবধানে উড়োজাহাজের টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন প্রায় ২০ হাজার প্রবাসী।
ট্রাভেল এজেন্সিতে খবর নিয়ে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের সহ, গত দেড় মাসে কাতার, সৌদি আরব, আবুধাবি ও ইউরোপের দেশগুলোতে যাওয়ার বিমানভাড়া দুই থেকে আড়াই গুণ বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন সিলেট অঞ্চলের প্রায় ২০ হাজার প্রবাসী।
এ অবস্থায় বিমানভাড়া হাতের নাগালে রাখাতে যথাযথ ব্যবস্থা নিতে সিলেটের ৮ ব্যক্তির পক্ষে আইনজীবী শিশির মনির প্রবাসীকল্যাণসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন।
ট্রাভেল এজেন্সিগুলোতে খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন দেশে করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির পর বিদেশগামী যাত্রীদের মধ্যে একধরনের অস্থিরতা বিরাজ করছে। কখন কোন নিষেধাজ্ঞা আসে, সেটা ভেবে ভিসা পাওয়ার পরপরই অনেকে নিজ নিজ গন্তব্যে চলে যেতে চাচ্ছেন। এ ছাড়া আগামী ছয় মাস ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করায় ফ্লাইটের সংখ্যা কমে গেছে। এতে বিমানভাড়া বেড়েছে।
সূত্র – প্রথম আলো

৪৫ দিন পর প্রবাসী জহিরকে দেশের মাটিতে দাফন

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২, ২৪ পৌষ ১৪২৮, ০৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

রোগাক্রান্ত হয়ে মৃত্যু, মালয়েশিয়ার হসপিটালের মর্গে পড়ে থাকা প্রবাসী গাইবান্ধার মো. জহিরুল ইসলাম জবুর (৫৫) মরদেহ আড়াই মাস পর গত ৩১ ডিসেম্বর রাত ৯টার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। লাশটি গ্রহণ করেন জহিরুল ইসলামের ভাতিজি মোছা. রোমানা আক্তার।

এর পরের দিন পহেলা জানুয়ারি জহিরের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়। জহিরুল ইসলাম জবু গাইবান্ধা সদর বিষ্ণুপুর গ্রামের কবিরপাড়ার মৃত হোসেন আলী মুন্সির পুত্র। জহির ২৭ বছর আগে চাকরি নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন। দেশে বিয়েশাদি না করায় তার কোনো স্ত্রী-সন্তান ছিল না। পিতা মাতা আগেই মারা গেছেন।

গত বছরের ১৬ অক্টোবর জন্ডিশ ও লিভারের রোগে আক্রান্ত্র হয়ে মালয়েশিয়ার ইপুহ এলাকার রাজা হসপিটালে মারা যান তিনি। তার লাশ দেশে নেয়ার মতো পরিবারের সামর্থ্য না থাকায় হাসপাতালের মর্গে পড়েছিল ১৭ দিন। এ সময় “টাকার অভাবে হাসপাতালের মর্গে পড়ে আছে প্রবাসীর মরদেহ”- এই শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছিল ২ নভেম্বর। মরদেহ দেশে ফেরত পাঠাতে মালয়েশিয়ার কোনো কমিউনিটি বা সংগঠন এগিয়ে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ মালয়েশিয়ায় দাফন করার জন্য সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।

সংবাদ প্রকাশিত হওয়ার পর মুহূর্তে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে মালয়েশিয়ার বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, লন্ডনের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি সংগঠন এবং জনহিতৈষী প্রবাসীরা। জহিরের মরদেহ দেশে পাঠাতে অর্থের জোগানসহ অন্যন্যা সহযোগিতায় এগিয়ে আসেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারস অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম শাহ। জহিরের তথ্য ও উপাত্তসহ বাংলাদেশের মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স সংগ্রহ করেন কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্টরা।

এদিকে লন্ডনের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি সংগঠন জহিরের পরিবারকে অর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি সংগঠনের নেতারা ভার্চুয়ালি আলোচনাও করেছন।

সিলেটে এক প্রবাসীকে নি:স্ব করে অন্যত্র বিয়ে করলেন সুন্দরী তরুনী : কারাগারে স্বামীসহ প্রতারক হেপি

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২, ২৩ পৌষ ১৪২৮, ০৩ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ডাগর ডাগর আকর্ষনীয় চোখ। নজর কাড়ে যে কারো। কিন্তু সবার কপালে সেই চোখের সাড়া মিলেনা। মিলেছিলে লন্ডন প্রবাসী ফয়েজ আহমদের। বিশ^াস আস্থা সব রেখেছিলেন প্রেমিকার ইফাত আরা হেপির উপর। কিন্তু বিশ^াস ভেংগে চূর্ণ করে দিয়েছেন প্রেমিক ফয়েজকে। নি:স্ব হয়ে ফয়েজ এখন প্রতিকার কামনায় আদালতে এসেছেন। আপাতত প্রতিকার পেয়েছেন ফয়েজ। কারগারের যেতে হয়েছে প্রতারক হেপিকে।

গত ২০০৮ সালের জানুয়ারী মাসে ইফাত আরা হেপির নানাবাড়ি ফয়েজ আহমেদ’র বাড়িও। সেই সুবাদে দেখা সাক্ষাৎ ঘঠে। একপর্যায়ে চল মন দেয়া নেয়া। গভীরে পৌছে দুই জনের কেমিষ্ট্রি। এরপর ২০০৮ সালের জুন মাসে ভিজিটে লন্ডনে উড়ে যান ফয়েজ। কিন্তু দুরে থাকলেও অনলাইন-অফলাইনে সর্ম্পকের মধু আহরণে নিবিড় ছিলেন দু’জনই। সর্ম্পকের ঢেউ রটে যায় উভয় পরিবারে। পরস্পর প্রতিশ্রুকবদ্ধ হন জীবনে মরণে পাশাপাশি থাকবেন তারা। এরমধ্যে লন্ডনে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ফয়েজের। দেশে ফেরা হয় না ফয়েজের। দু’জনের উত্তলা দেহ মন ঠান্ডা করতে উভয় পরিবারের সম্মতিতে ২০১২ সালের ৮ই এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে ১৫ লক্ষ টাকা দেনমোহর এবং ১০ ভরি স্বার্ণালংকার প্রদানের মাধ্যমে আক্দ সম্পন্ন হয় উভয়ের। সর্ম্পকের চিরায়িত নিয়মে স্ত্রী হেপির কাছে টাকা পাঠাতে থাকনে ফয়েজ। বিভিন্ন সময়ে প্রেরিত অর্থের পরিমান দাঁড়ায় ২৮ লক্ষ ১৬ হাজারে। বিয়টি কেবল মুখের কথা নয়, অর্থ প্রেরণের প্রমানাদিও রয়েছে ফয়েজের। অথচ সম্পর্ক এবং আর্থিক সার্পোট থাকার পরও গত ১৮ ই নভেম্বর ২০২১ সালে হেপি বিয়ে করে ফেলেন অন্য একজনকে। এঘটনায় আকাশ ভেঙ্গে মাথায় যেন পড়ে ফয়েজের। দিশেহারা হয়ে পড়েন তিনি। একপর্যায়ে ফয়েজ তার প্রদানকৃত টাকা ফেরত চাইলে বিষয়টি অস্বীকার করেন হেপির পরিবার। অবশেষে ফয়েজ পরিবার বষয়টি আপোষ মিমাংসার মাধ্যমে সুরাহা করতে চাইলে এতে কোন আগ্রহ দেখাননি হেপির পরিবার। উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে তারা ফয়েজ পরিবারের উপর। আপোষের সব কূল হারিয়ে শেষমেষ আদালতের সরনাপন্ন হন ফয়েজ পরিবার। গত ২৯ই ডিসেম্বর সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতে একটি মামলা দায়ের করেন ফয়েজের বড় বোন। (মামলা নং-জি আর ১৬)। এই মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ই জানুয়ারী আম্বরখানা বড় বাজার স্বামী সহ প্রতারক হেপিকে গ্রেফতার করে এসএমপির কতোয়ালী মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার আদালতের বিচারক এম এম সাইফুর রহমান শুনানি শেষে অভিযুক্ত পক্ষের আইনজীবীর চাওয়া জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন হেপি ্ও তার স্বামী মিজানুর রহমানকে।