বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার নার্স নেবে কুয়েতের দুটি কোম্পানি। আশা করা হচ্ছে, চলতি বছরের মার্চের দিকে সব আনুষ্ঠানিকতা শেষে দেশটিতে বাংলাদেশি নার্সের কর্মসংস্থান চালু হবে।
বুধবার রাতে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।
রাষ্ট্রদূত বলেন, প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের ব্যবস্থা চলছে। এ নিয়ে আলোচনা চলছে। দুটি কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় দেড় হাজার নার্স নেবে।
তিনি বলেন, কোম্পানি দুটি ইতোমধ্যে বাংলাদেশে গেছে। প্রাথমিক সিলেকশনও হয়েছে। তারা বিএসসি ও ডিপ্লোমা নার্স নেবে। আশা করছি, মার্চ মাসের দিকে যদি তাদের সিলেকশন সম্পন্ন হয়, হয়তো তারা আসবে।
কুয়েতে নার্সের কর্মসংস্থান শুরু হলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা বাড়তি সুবিধা পাবেন উল্লেখ করে রাষ্ট্রদূত আশিকুজ্জামান বলেন, যদি নার্স আসা শুরু হয় এটা আমাদের জন্য বিভিন্নভাবে ভালো। প্রথমত, বাংলাদেশিরা হাসপাতালে গেলে ভাষাগত সমস্যায় পড়েন। তারা কথা বলতে পারেন না, সেখানে বাংলাদেশি নার্স থাকলে সুবিধা হবে। আর বড় পরিসরে কুয়েতের বাজারে দক্ষ কর্মী নেই। যদি তারা আসে, আমাদের মান উন্নয়ন হবে, সুনাম হবে।
বাংলাদেশি নার্সের হাত ধরে ভবিষ্যতে কুয়েতে আরও দক্ষ কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।
সাংসদ-ওসির কথোপকথনের অডিওটি বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। সংবাদ দৈনিক সমকালের ।
১ মিনিট ৫২ সেকেন্ডের ফোনালাপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। ওসি তারিকুল ইসলাম ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে এই ফোনালাপ ফাঁস হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ জুন নির্বাচনে বুড়িরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সংসদ সদস্যের আত্মীয় সিদ্দিকুর রহমান ওরফে ভায়রা সিদ্দিক। নির্বাচনে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হুমায়ুন কবিরের কাছে হেরে যান।
ওই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণের আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। উভয় পক্ষ থানায় অন্তত ১০টি মামলা করে। ভায়রা সিদ্দিকের লোকজন ছয়টি এবং বিজয়ী হুমায়ুন কবীরের লোকজন চারটি মামলা করে। মামলায় উভয় পক্ষের অন্তত ১২২ জনকে আসামি করা হয়।
চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, দুটি মামলার বাদী ও আসামিরা নিজেদের মধ্যে মীমাংসা করেছে। দুই পক্ষ আদালতে গিয়ে দুটি মামলা প্রত্যাহার করে নেয়। অন্য আটটি মামলার মধ্যে ভায়রা সিদ্দিকের ভাইয়ের ছেলে বশির উদ্দিনের করা নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ভায়রা সিদ্দিকের ভগ্নিপতি ইউনুস মৃধার ঘরে আগুন দেওয়ার মামলাটিরও চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ। এই ঘটনার পর ওসির ওপর ক্ষুব্ধ হন সংসদ সদস্য।
হুমায়ুন কবীর আরো বলেন, ‘ভায়রা সিদ্দিকের অনুসারীদের হামলার ঘটনায় আমার নেতাকর্মীরা চারটি মামলা করেছিল। সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন পুলিশ যাতে আদালতে দাখিল করে, ভায়রা সিদ্দিক সেই চেষ্টা করছিলেন। তাতে কাজ না হওয়ায় সংসদ সদস্য শম্ভুকে দিয়ে ওসিকে বদলির হুমকি দিয়েছেন ভায়রা সিদ্দিক।’
বুড়িরচর ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ওরফে ভায়রা সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, ‘হুমায়ুন কবির তাঁর ক্যাডার বাহিনী ব্যবহার করে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটে জিতেছেন। আমার নেতাকর্মীদের মারধর করেছেন। তাই আমার আত্মীয় ও দলীয় নেতাকর্মীরা ছয়টি মামলা করেছিল। পুলিশ দুটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। তার একটিতে আপত্তি দিয়েছি। সেটি ডিবি পুলিশ তদন্ত করছে।’
সিদ্দিকুর রহমান আরো বলেন, পুলিশকে প্রভাবিত করার প্রশ্নই আসে না। কারণ ওদের দায়ের করা মামলা ভিত্তিহীন।
বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম কালের কণ্ঠকে মুঠোফোনে বলেন, ‘নির্বাচনী ক্যাম্প ও ঘরে অগ্নিসংযোগের মামলার সত্যতা না পাওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এতে বাদীরা ক্ষুব্ধ হলে করার কিছু নেই।’ তিনি বলেন, ‘মামলাগুলো নিয়ে মাননীয় সাংসদ আমার সঙ্গে মুঠোফোনে যে আচরণ করেছেন, তাতে আমি মর্মাহত।
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ২০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী ময়মনসিংহ বিভাগের।
বৃহস্পতিবার ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা ধরা পড়ে। এদিন করোনায় মৃত্যু হয় সাতজনের।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন। পরদিন ২৯ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। এরপরে করোনাতে একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
কুয়েত সিটি,০৭ জানুয়ারী: কুয়েত স্বাস্থ্যমন্ত্রী ডা. খালেদ আল-সাইদ গতকাল “করোনা” আক্রান্ত হলেও তিনি করোনা জরুরী বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়েছেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার অভূতপূর্ব বৃদ্ধিতে বৈঠকে একটি ভারী ছায়া ফেলেছে, বিশেষ করে কুয়েতে মাত্র ৭২ ঘন্টার মধ্যে ৬,১৪১ টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে এবং মহামারী মোকাবেলায় সরকারী সংস্থাগুলির সতর্কতার মাত্রা বাড়িয়েছে।
সরকারের মুখপাত্র তারিক আল-মুজরাম নিশ্চিত করেছেন যে করোনা জরুরী বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটি, গতকাল বৈঠক মন্ত্রিপরিষদের কাছে সুপারিশের একটি সেট পেশ করেছেন, তা পরবর্তী সভায় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেক্ষাপটে, সরকারী সূত্রগুলি বিদেশ থেকে দেশে আগতদের জন্য পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করার কথা অস্বীকার করেছেন।
সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির আলোকে দেশে প্রবেশ নিষিদ্ধ করা দেশগুলির তালিকার বিষয়ে, সূত্রগুলি ব্যাখ্যা করেছেন যে এই বিষয়টি বর্তমানে কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি, তবে যদি মহামারী পরিস্থিতি স্থিতিশীল না হয় এবং মামলাগুলি বৃদ্ধি পেতে থাকে এবং এর সাথে আইসিইউতে রুগীর সংখ্যা বৃদ্ধি পায়, সম্ভবত নিষিদ্ধ দেশের তালিকা থাকবে।
মহামান্য স্বাস্থ্য মন্ত্রী মন্ত্রণালয়ের প্রটোকল অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং দূর থেকে তার দায়িত্ব পালন করবেন। আল্লাহ্ তায়ালার দরবারে ওনার দ্রুত সুস্থতা কামনা করছি।
এদিকে বৃহস্পতিবার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলি আল-সাবাহ-এর সভাপতিত্বে কোভিড-১৯ মন্ত্রী পর্যায়ের জরুরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেফ প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকটি দেশে COVID-19 কেস সম্পর্কিত স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনের উপর পর্যালোচনা করছেন। COVID-19 বৈকল্পিক, Omicron এর উদ্বেগজনক বিস্তারের বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছেন।
📌 নিউজ লিংক 👇 নিচ দেওয়া হয়েছে….
✍️ Collected, translated and posted by Nahar Hoque
কুয়েত সরকারের যোগাযোগ কেন্দ্রের প্রধান মুখপাত্র, তারিক আল-মুজারাম বলেছেন যে, করোনা জরুরী বিষয়ক মন্ত্রিসভা কমিটি, আজ বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হয়েছেন, পরবর্তী বৈঠকে বিবেচনার জন্য বেশ কয়েকটি সুপারিশ জমা দিয়েছে।
মিঃ আল-মুজরাম কুয়েত বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে, কমিটির বৈঠকটি আজ সেফ প্যালেসে উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলি আল-সাবাহ-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়, যেখানে সমস্ত মন্ত্রীদের উপস্থিতি ছিল। ভিজ্যুয়াল কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ খালেদ আল-সাইদ অংশগ্রহণ করেন ।
তিনি বলেছেন যে, কমিটি স্থানীয়ভাবে করোনা ভাইরাস (কোভিড 19) এর মহামারী সংক্রান্ত বিস্তার সম্পর্কিত স্বাস্থ্য কর্তৃপক্ষের জমা দেওয়া বেশ কয়েকটি ফিল্ড রিপোর্ট পর্যালোচনা করেছে, যেখানে নতুন নিবন্ধিত সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
তিনি আরও বলেন, কমিটি হাসপাতালের স্বাস্থ্য পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় প্রয়োজনীয়তার প্রয়োগ সংক্রান্ত মাঠপর্যায়ের প্রতিবেদন অধ্যয়ন করেছে।
এছাড়া শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নেতাদের ব্যাখ্যাও শোনেছে।
মিঃ আল-মুজারাম উল্লেখ করেছেন যে, কমিটি মন্ত্রিপরিষদের কাছে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বেশ কয়েকটি সুপারিশ পেশ করেছে, যা যথাযথ মনে করবে, তা গ্রহণ করার জন্য মন্ত্রী পরিষদের পরবর্তী বৈঠকে বিবেচনা করা হবে।
সিফ প্যালেসে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সর্বশেষ প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করেছে।
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমান ভাড়া কমানোর ঘোষণা দেওয়া হয়েছে যা কার্যকর হবে ১৬ জানুয়ারি থেকে অথচ এই ঘোষণা কার্যকর হওয়ার আগেই ইতিমধ্যে #জানুয়ারি এবং #ফেব্রুয়ারি মাসের সকল টিকেট বিক্রি হয়ে গেছে। ফলে এই সময়ে যারা মধ্যপ্রাচ্যে যেতে চান তারা কোনও সুফল পাবেন না।
প্রবাসীদের নিয়ে কেনো এতো ছলচাতুরি খেলা হচ্ছে? একদিকে বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে চলছে ছয় নয়! অন্য দিয়ে বিমানবন্দরে হয়রানি।
গতকাল সৌদি প্রবাসীর ব্যাগেজ হারানোর পর ভাইরাল হওয়া ভিডিও নাড়া দিয়েছে সকল প্রবাসীর মনে যা মানা কষ্টসাধ্য। কেনো প্রবাসীদের ব্যাগেজ বা লাগজ চুরি হয়? কিভাবে চুরি হয়?? এগুলার সাথে কি তাহলে জড়িত বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষ?? জবাই চাই….
আচ্ছা বাংলাদেশ বিমানবন্দরে কোনো এম্পি, মন্ত্রী, ভি ভি আইপি ব্যক্তি বা বড় বড় ব্যবসায়ীদের ব্যাগ চুরি হয় না বা লাগেজ কেটে বিদেশী জিনিসপত্রও নেয় না তাহলে প্রবাসীদের ব্যাগ কেন চুরি হয়!
প্রবাসীদের নরম পাইছেন তাই এমন করে যাচ্ছেন। একবার যদি প্রবাসীরা গরম হয়ে যায় তাহলে সামাল দিতে পারবেন তো! পরিস্থিতি ঠিক রাখতে পারববেন তো!?
কুয়েতের কিং ফাহদ রোড এবং সপ্তম রিং রোডে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি ) জেনারেল ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে,সড়কে সংঘর্ষ ও উল্টে যাওয়া দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে।
প্রশাসন ব্যাখ্যা করেছে যে, প্রথম দুর্ঘটনাটি মিনা আবদুল্লাহ এবং উম্ম আল-হাইমানের দুটি অগ্নিনির্বাপক দল দ্বারা মোকাবিলা করা হয়েছিল
যখন হতাহতরা বাসে করে কিং ফাহদ রোড ধরে উম আল-হায়মান এলাকার কাছে নুওয়াইসিবের দিকে যাচ্ছিল, তখন বাসটি একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে, যার ফলে দুইজন মারা যায় এবং ৩ জন আহত হয়, সবাই আরব জাতীয়তার বাসিন্দা।
দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ৭ নাম্বার রোডে, যেটি স্বাধীনতা কেন্দ্রের ফায়ার ব্রিগেড উদ্ধার কার্যক্রম চালায়, এটি ছিল সপ্তম রিং রোডে পশ্চিম আবদুল্লাহ মুবারক এলাকার বিপরীত দিকে একটি ট্রাক উল্টে গিয়েছিল এবং দেখা গেছে যে একজন এশিয়ান গাড়ির চালক স্পটে মারা যান। সুত্রঃ আল আনবা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। গতকাল যা ছিল ৮৯২ জনে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন। পরদিন ২৯ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। এরপরে করোনাতে একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ভারতে বুল্লি বাই নামের একটি অ্যাপের মাধ্যমে শতাধিক মুসলিম নারীকে ‘নিলামে’ বিক্রির ঘটনার মূল পরিকল্পনাকারীর পরিচয় জানা গেছে। নীরাজ বিষ্ণোই নামে এক তরুণ এই ঘটনার মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। তাকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আএফএসও) ইউনিটের ডেপুটি কমিশনার কে পি এস মালহোত্রা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও টিম আসাম থেকে নীরাজ বিষ্ণোই নামে এক তরুণকে গ্রেফতার করেন। নীরাজ গিটহাবের বুলি বাই অ্যাপের প্রধান পরিকল্পনাকারী। তিনই অ্যাপটি তৈরি করেছেন। অ্যাপটির প্রধান টুইটার অ্যাকাউন্টও তিনিই চালাতেন।
পুলিশ জানায়, ২১ বছর বয়সী নীরাজ মধ্যপ্রদেশের ভোপালের একটি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাকে দিল্লিতে আনা হয়। এ নিয়ে এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হলো বলে এনডিটিভি জানিয়েছে।
এদিকে, গিটহ্যাব প্ল্যাটফর্মের বুল্লি বাই অ্যাপ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ার পর সেটি সরিয়ে নেওয়া হয়।
ওই অ্যাপে বিনা অনুমতিতেই ভারতের কয়েকজন প্রসিদ্ধ মুসলিম নারী সংবাদিক ও আন্দোলনকর্মীর ছবি ব্যবহার করে তাদের ‘বিক্রির’ জন্য ভুয়া নিলামে তোলা হয়েছে।
ভারতে এই নিয়ে দ্বিতীয়বার অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের ‘বিক্রির জন্য নিলামে’ তোলা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের জুলাইতে ‘শালি ডিলস’ নামে একটি অ্যাপে অন্তত ৮৩ জন মুসলিম নারীর ছবি দিয়ে তাদের ‘বিক্রির আয়োজন’ করা করা হয়েছিল। ওই অ্যাপে ও ওয়েবসাইটে নারীদের বিশেষায়িত করা হয়েছিল ‘ডিলস অফ দ্য ডে’ বলে। বুল্লি বাই ‘শালি ডিলস’ অ্যাপের ক্লোন বলে ধারণা করা হচ্ছে।
বলার অপেক্ষা রাখে না উভয় অ্যাপেই সত্যিকারের কেনাবেচার কোনো উদ্দেশ্য ছিল না। বরং মুসলিম নারীদের হেয় ও অপমান করাই ছিল ওই অ্যাপগুলো উদ্দেশ্য।
‘শালি ডিলস’ অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের ‘বিক্রির’ চেষ্টার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলেও সে সময় কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি বলে জানিয়েছিল পুলিশ।