করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে সাতজন অমিক্রন ধরনে সংক্রমিত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাঁদের মধ্যে দুজনই নারী।

আজ বুধবার সকালে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে।

জিআইএসএআইডি জানিয়েছে, নতুন করে সংক্রমিত দুই নারীর একজনের বয়স ৩০, আরেকজনের বয়স ৪৭ বছর। তাঁদের একজনের নমুনা নেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর এবং আরেকজনের ৮ ডিসেম্বর। অমিক্রনে আক্রান্ত হওয়া পুরুষ ব্যক্তিটির বয়স ৮৪ বছর। তাঁর কাছ থেকে নমুনা নেওয়া হয় ১৯ ডিসেম্বর। নতুন করে অমিক্রনে সংক্রমিত এই তিনজনই সুস্থ আছেন।

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিসি) ওই তিনজনের নমুনা সংগ্রহ করে এবং সে নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিশ্লেষণ করে জিআইএসএআইডিতে পাঠিয়েছে। নতুন সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে এর বেশি বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসের অমিক্রন ধরনে এক নারী সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। সংক্রমিত এই নারী রাজধানীর বাসাবোর বাসিন্দা। তাঁর বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। এর আগের দিন ঢাকার ৫৬ বছর বয়সী আরেক ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জিআইএসএআইডির তথ্যে জানা যায়।

দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

নারী ক্রিকেট দলটি জিম্বাবুয়ে থেকে ১ ডিসেম্বর দেশে ফেরে। ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আর ১১ ডিসেম্বর জানা যায়, তাঁরা অমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। এরপর ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি অবশ্য অমিক্রনে নয়, ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রঃ প্রথম আলো

কুয়েত পাবলিক অথরিটি মোবাইল আইডি অ্যাপসে কোয়ারাইন্টাইন সময়ে থাকা ব্যাক্তিদের জন্য একটি বৈশিষ্ট্য যুক্ত করেছেন..!

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২৯শে ডিসেম্বর: কুয়েত বেসামরিক তথ্যের জন্য পাবলিক অথরিটি তার টুইটারে জানিয়েছেন যে, যারা টিকা নিয়েছেন তাদের জন্য একটি নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে কুয়েত মোবাইল আইডি অ্যাপসে সবুজ রঙের সাথে প্রদর্শিত হবে এবং যারা হোম কোয়ারাইন্টাইনে আছেন তাদের জন্য বেগুনি রঙ দেখাবে।

কুয়েতে পৌঁছানোর পর ১০ দিনের হোম কোয়ারাইন্টাইন আরোপ করার মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত সক্রিয় করার জন্য অ্যাপসটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রয়েছেন।

কোয়ারাইন্টাইন দ্রুত শেষ করতে একটি পিসিআর পরীক্ষা করাতে হবে যা আগমনের ৭২ ঘন্টা পরে । যদি নেতিবাচক ফলাফল হয় হোম কোয়ারাইন্টাইনের সময়কাল শেষ করে দেয়া হবে। যারা কুয়েতে আসছেন তাদের ফ্লাইটে উঠার ৪৮ ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ টেস্ট দেখাতে হবে।

কুয়েত মোবাইল আইডি অ্যাপসটি কুয়েতবাসী এবং প্রবাসীদের জন্য একটি ডিজিটাল আইডি হিসেবে কাজ করে যা সকল সরকারি ও বেসরকারি লেনদেন কার্ম ক্ষেত্রে ব্যাবহার করা হয়।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque

মানবশিশুর মতো দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৩ পৌষ ১৪২৮, ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

অবিকল মানব শিশুর মতো দেখতে বাচ্চার জন্ম দিয়েছে এক ছাগল! অবিশ্বাস্য এই ঘটনা ঘিরে শুরু হয়েছে হইচই। এই ঘটনা ভারতের আসাম রাজ্যের কাছার জেলায়। 

ওই অঞ্চলের এক ব্যক্তির পোষা ছাগল গত সোমবার সকালে বাচ্চা প্রসব করে। সদ্যোজাত ওই প্রাণীটির মুখ ছিল হুবহু মানব শিশুর মতো। ছিল চোখ, ঠোঁট, নাক! তবে কান দুটি ছিল ছাগলের মতোই। পা মাত্র দুটি। ছিল না লেজ।

এমন বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেটিকে দেখতে দূর-দূরান্তের গ্রামবাসীরাও ছুটে যান।

দেশটির বিশেষজ্ঞদের কথায়, আসলে এই শাবকটি জন্মগতভাবেই অস্বাভাবিক।  এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না। একে সৃষ্টিকর্তার আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই। জন্মগত কারণে এটি এমন দেখতে। এর সঙ্গে দেবত্বের কোনও সম্পর্ক নেই।

তবে তিনি একথা বললেও গ্রামবাসীর মধ্যে কৌতূহলের অন্ত নেই। তারা লাইন দিয়ে দেখে যাচ্ছেন ছাগশিশুটিকে।

তবে বেশিক্ষণ বাঁচেনি ওই শাবকটি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। গ্রামবাসীরা স্থানীয় ধর্মীয় রীতি অনুসারে শাবকটির শেষকৃত্য করে। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা হয়েছে। ছাগলের মানবশিশুর মতো দেখতে সন্তান প্রসব আগেও করেছে। বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে সাধারণত দুটি কারণ থাকতে পারে। প্রথমত জিনগত সমস্যা হলে এমন ঘটনা হয়। দ্বিতীয় কোনও সংক্রমণের ফলেও এমন হতে পারে। তবে এ ক্ষেত্রে আদতে কী হয়েছে কিংবা ছাগলটির শারীরিক কোনও পরীক্ষা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।  সাধারণত, ছাগল কিংবা কোনও প্রাণী এমন সন্তান জন্ম দিলে সেগুলি খুব বেশিক্ষণ জীবিত থাকে না। এক্ষেত্রে ছাগলের ওই শাবকটি ৩০ মিনিটের মতো বেঁচে ছিল।

কুয়েতে নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা’ বাদ পড়েছেন শেখ বাসেলসহ কয়েকজন।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৩ পৌষ ১৪২৮, ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতে নতুন সরকারের মন্ত্রী পরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদকে নতুন সরকারের দায়িত্ব দিয়েছেন কুয়েতের আমীর শেখ নওয়াফ আল আহমদ আল জাবের।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নব নিযুক্ত প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ ১৫ জন মন্ত্রীর নাম দেশটির যুবরাজ শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ’র নিকট জমা দিয়েছেন ।

অন্যদিকে, নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন আলোচিত স্বাস্থ্যমন্ত্রী শেখ বাসেল আল সাবাহ, বানিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল সালমানসহ বেশ ক’জন মন্ত্রী।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা জানিয়েছে যে, ২০২১ সালের জারি করা আমিরি ডিক্রি নং ২০৪ অনুসারে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে ।

প্রধানমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে নিয়োগ:
1- উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে হামাদ জাবের আল-আলি আল-সাবাহ ।
2- আহমেদ মনসুর আল-আহমাদ আল-সাবাহ উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ।
3- ডক্টর মুহাম্মদ আবদুল লতিফ আল-ফারিস উপ-প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি ।
4- ইসা আহমেদ মুহাম্মাদ হাসান আল-কান্দারি, এনডোমেন্টস এবং ইসলামিক বিষয়ক মন্ত্রী।
5- ডঃ আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী।
6- ডঃ রানা আবদুল্লাহ আব্দুল রহমান আল-ফারিস, পৌর বিষয়ক প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি।
7- ডঃ আলী ফাহদ আল-মুদাফ, শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী ।
8- কাউন্সেলর জামাল হাদিল সালেম আল-জালাভি, বিচার মন্ত্রী এবং সম্প্রচার প্রতিমন্ত্রী
9- ড. হামাদ আহমেদ রুহ এল-দীন, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী।
10- ডাঃ খালেদ মাহুস সুলেমান আল-সাঈদ, স্বাস্থ্যমন্ত্রী।
11- আবদেল-ওয়াহাব মুহাম্মদ আল-রশিদ, অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক বিষয় ও বিনিয়োগ প্রতিমন্ত্রী
12- আলী হুসেন আলী আল-মুসা, গণপূর্ত মন্ত্রী এবং যুব বিষয়ক প্রতিমন্ত্রী
13- ফাহদ মুতলাক নাসার আল-শরিয়ান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ।
14- মোবারক জাইদ আল-আরো আল-মুতাইরি সামাজিক বিষয়ক ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী এবং আবাসন ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসাবে।
15- মুহাম্মদ ওবায়েদ আল-রাজি জাতীয় পরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী।

অনুচ্ছেদ দুই অনুসারে প্রধানমন্ত্রীকে অবশ্যই এই ডিক্রিটি জাতীয় পরিষদে রিপোর্ট করতে হবে এবং এটি জারির তারিখ থেকে কার্যকর হবে এবং সরকারী গেজেটে প্রকাশিত হবে।
তথ্যসুত্রঃ কুনা ।

আমরা বর্ষার জন্য প্রস্তুত’ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়’

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৩ পৌষ ১৪২৮, ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক ও নিরাপত্তা মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট বলেছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র নেতৃত্বের নির্দেশের ভিত্তিতে, বর্ষা মৌসুমের মোকাবিলা করার জন্য প্রচেষ্টা জোরদার করা হয়েছে ।

অতি বৃষ্টির নেতিবাচক প্রভাব এবং প্রতিক্রিয়া এড়াতে সম্ভাব্য সর্বনিম্ন স্তর, সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে সহযোগিতা ও সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল ওয়াতন পত্রিকা জানিয়েছে যে, প্রশাসন সাম্ভাব্য বৃষ্টির প্রেক্ষাপটে সমন্বয় ও সহযোগিতার পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বর্ষাকাল মোকাবেলার প্রস্তুতির মাত্রা বাড়ানো হয়েছে ।

নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি সংরক্ষণের জন্য সমস্ত প্রযুক্তিগত এবং মানবিক ক্ষমতাকে কাজে লাগানোর দিক বিবেচনায় নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

বিভাগটি ইঙ্গিত দিয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ফোন (112) এবং উপকূলরক্ষী অপারেশন ফোনে (1880888) প্রাপ্ত সমস্ত রিপোর্ট গ্রহণ করতে প্রস্তুত যদি সমুদ্রগামীরা যেকোন জরুরী পরিস্থিতিতে এবং নাগরিক প্রতিরক্ষা কার্যক্রমের ফোন করতে বলা হয়েছে ।

দেশে,করোনা শনাক্ত বেড়েই চলছে, মৃত্যু একজনের।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৩ পৌষ ১৪২৮, ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল যা ছিল  ৩৭৩ জনে। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। 

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

দেশে,করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৭৩

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১২ পৌষ ১৪২৮, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। একই সময়ে ১৭ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

জয়নাল হাজারীর মৃত্যুতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১২ পৌষ ১৪২৮, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পৃথক শোক বার্তায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল হাজারী।হাসপাতালটির গণসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জয়নাল হাজারী আর নেই

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১২ পৌষ ১৪২৮, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী আর নেই।  

সোমবার বিকাল ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।   

ফেনী- ২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন। 

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ১৭ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল হাজারী। সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে নানা বিতর্কে জড়ান জয়নাল হাজারী। এ কারণে ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত হন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ফেনী থেকে হাজারিকা নামে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদকও তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে ফিরেন তিনি। পাঁচটি মামলায় ৬০ বছরের সাজা হয় তার।

এরপর ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে আট সপ্তাহের জামিন পান হাজারী। পরে ১৫ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে। চার মাস কারাভোগের পরে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।

বাংলাদেশ ২০৩৬ সালে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১২ পৌষ ১৪২৮, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

অর্থনৈতিক বিকাশের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩৬ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে। যুক্তরাজ্যের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) সর্বশেষ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২২’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার রাতে প্রকাশিত হয়।

এতে মূলত সামনের বছর এবং আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে, এরই পূর্বাভাস দেওয়া হয়েছে। সিইবিআর প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে। এটি সংস্থাটির ১৩তম প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী, আর মাত্র ৮ বছর পরেই চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ২০৩১ সালে ভারত হবে তৃতীয়। আর এ সময় দ্বিতীয় হবে যুক্তরাষ্ট্র, জার্মানি চতুর্থ ও জাপান পঞ্চম। ২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে।

সিইবিআর বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান হবে ৪১তম, ২০২৬ সালে ৩৪তম ও ২০৩১ সালে ২৯তম। ২০৩৬ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহু ধাপ ওপরে উঠে হবে ২৪তম অর্থনৈতিক শক্তি। অর্থাৎ আগামী ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ এগিয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ করোনাভাইরাসের মধ্যেও কিছুটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে, সামনের বছরগুলোয় বাংলাদেশে ধারাবাহিক এবং জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে বলে জানিয়েছে সিইবিআর।

সংস্থাটি বলছে, কোভিড-১৯ মহামারি শুরুর আগের বছরগুলোয় বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ছিল বেশ ভালো। বিশ্বের অন্যান্য দেশে কোভিড-১৯ যেভাবে ছড়িয়েছে, সে তুলনায় বাংলাদেশে সংক্রমণ অনেক সীমিত রাখা গেছে। চলতি ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেছে প্রতি ১ লাখে ১৭ জন। মহামারির কারণে বাংলাদেশের জনস্বাস্থ্যের ওপর প্রভাব কিছুটা কম থাকা সত্ত্বেও অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। কিন্তু অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে। ২০২০ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হয়েছে, যা অন্তর্জাতিক মানদণ্ডে একটি বড় অর্জন। ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ। আর ২০২১ সালে প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ। দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও প্রবৃদ্ধি অব্যাহতভাবে বেড়েছে। পাঁচ বছর ধরে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে গড়ে ১ শতাংশ হারে। ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে মূল চালিকাশক্তি ছিল প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধি।

সিইবিআর বলছে, এক দশক ধরে বাংলাদেশ বিশ্বে অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এর পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। এর মধ্যে রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, পোশাক খাতের মাধ্যমে ব্যাপক রপ্তানি আয় বৃদ্ধি, স্থিতিশীল ক্ষুদ্র ও মাঝারি অর্থনীতি, চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন।

সিইবিআর বলছে, ২০২১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৩ ডলার। এই হিসাবটা পিপিপি বা পারচেজিং পাওয়ার (ক্রয়ক্ষমতা) প্যারিটিকে হিসাবে নিয়ে করা। বাংলাদেশকে এখন একটি নিুমধ্যম আয়ের দেশ বলে গণ্য করা হয়। ২০৩৬ সাল নাগাদ বিশ্বের প্রথম ২৫টি দেশের তালিকায় যুক্ত হবে তিনটি নতুন দেশ: ভিয়েতনাম, ফিলিপাইন ও বাংলাদেশ। এর মধ্যে ভিয়েতনামের অবস্থান হবে ২০, বাংলাদেশের ২৪ ও ফিলিপাইনের ২৫। এ সময় যেসব অর্থনীতিকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মিসর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরাইল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন ও তাইওয়ান। বর্তমান বিশ্ব সূচকে এই দেশগুলো বাংলাদেশের ওপরে, কারণ তাদের অর্থনীতি বাংলাদেশের চেয়ে বড়।