মানুষের ভাগ্য পরিবর্তন করবো, এটাই প্রতিজ্ঞা: প্রধানমন্ত্রী।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও খুনিরা তৎপর রয়েছে, তৎপর থাকবে। তাদের ষড়যন্ত্রও চলতে থাকবে। কিন্তু এ ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ, জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা ইস্কান্ধার স্কুল অডিটোরিয়ামে, মালে চাঁদনী মাগুতে সমবেত হন।

শেখ হাসিনা বলেন, বারবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কতবার আমাকে বন্দি করা হয়েছে। এমনকি আমাকে ক্যান্টনমেন্টে ডিজিএফআইয়ের সেলেও নিয়ে গেছে ইন্টারোগেশন করার জন্য।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির পিতার মেয়ে। আমি এসবে কখনো পাত্তা দিইনি, ভয় পাইনি। আমার সবসময় একটা দৃঢ় বিশ্বাস ছিল, যখন বেঁচে আছি, আল্লাহর একটা ইশারা। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি পারব। এটাই আমার প্রতিজ্ঞা।

জাতির পিতা সবসময় মানুষের খাদ্য, বস্ত্র, উন্নত জীবন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতেন উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করে একটা সুন্দর জীবন দেওয়া।

তিনি বলেন, এটুকু করতে পারাই হবে আমার সার্থকতা। আর এটুকু করতে পারলেই আমি মনে করি ষড়যন্ত্রকারীরা, যে খুনিরা আমার বাবাকে হত্যা করেছে বাংলাদেশের মানুষকে পদদলিত করে রাখার জন্য, তাদের উপযুক্ত জবাব আমি দিতে পারব।

’৭৫ এর বিয়োগান্তক অধ্যায় এবং এরপর ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে জাতির পিতাকে হত্যার বিচারের পথ রহিত করায় তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের পদক্ষেপ এবং ১৫ আগস্টের কালরাতে বিদেশে থাকায় বেঁচে যাওয়া তাদের দুই বোনকে (শেখ হাসিনা ও শেখ রেহানা) দেশে ফিরতে না দেওয়ায় ছয় বছর বিদেশে রিফিউজি জীবনযাপনে বাধ্য হবার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করে সরকার গঠনের পর ইনডেমনিটি অর্ডিন্যান্স রহিত করে জাতির পিতা হত্যার এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করলেও যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলেও তিনি উল্লেখ করেন।

প্রবাসীদের কল্যাণ করা আওয়ামী লীগ সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তা সমাধানে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আমি একটি সফল দ্বিপাক্ষিক আলোচনা করেছি। অনথিভুক্ত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়টি সংলাপে প্রাধান্য পেয়েছে।

এখানে অকস্মাৎ এসে পড়ায় যারা এখনো বৈধতা পাননি, তাদের বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সইয়ের প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি মালদ্বীপের মুদ্রায় যাতে দেশে পাঠাতে পারেন সে ব্যবস্থাও নেব, যাতে তাদের লোকসানের মুখে পড়তে না হয়।

মালদ্বীপ থেকে সহজে টাকা পাঠানোর ব্যবস্থা হবে : প্রধানমন্ত্রী।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ থেকে সহজে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা যাতে সরাসরি মালদ্বীপের মুদ্রায় দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন সেই ব্যবস্থা করা হবে। দেশে টাকা পাঠাতে ডলার কেনার ফলে যে লোকসান হয় তা রোধ করতে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক মানি এক্সচেঞ্জের ব্যবস্থা করে দেবে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি মালদ্বীপ সরকারের অতিথি ভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সফল দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনথিভুক্ত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সমাধানে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, বিদেশ যেতে বাড়ি-ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই। বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে। ক্ষেত্র বিশেষে এই লোন জামানত ছাড়াও দেওয়া হবে। ধীরে ধীরে সেই ব্যাংকেই লোন শোধ করবেন। তারপরও মানুষের মাঝে একটা প্রবণতা আছে, কেউ এসে সোনার হরিণ ধরার সুযোগ দেখালো, সবাই সেই পথে দৌঁড়ালেন। তারপর বিপদে পড়েন। অনেক সময় মৃত্যু হয়। এ রকম বহু ঘটনা ঘটে যায়। এভাবে সোনার হরিণ ধরার পেছনে ছোটার কোনো দরকার নেই।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ সরকার বেসরকারি খাতে বিমান পরিচালনার সুযোগ সৃষ্টি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কারণে আজ একটি বেসরকারি খাতের বিমান (ইউএস-বাংলা এয়ারলাইন্স) মালদ্বীপে আসা শুরু করেছে। সরকারি বিমানে আমরা মালদ্বীপে যাতায়াতের একটা ব্যবস্থা করব, সেই লক্ষ্যও সরকারের রয়েছে। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণমন্ত্রীরা মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাদের সমস্যার বিষয়ে কথা বলেছেন। সরকার সব সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে।
ভারতের চেন্নাই হয়ে বাংলাদেশ বিমান মালদ্বীপে যাতায়াতের বিষয়ে বৃহস্পতিবার দুই দেশ দ্বিপাক্ষিক আলোচনায় ঐক্যমতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা
প্রবাসী আহমেদ মুত্তাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা মালের চাঁদনী মাগুতে ইস্কান্ধার স্কুল অডিটোরিয়ামে সমবেত হন।

ছাগলের খৎনায় ৩০০ অতিথিকে আপ্যায়ন।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

রঙিন কাপড়ে সাজানো বাড়ী একাংশ। আবার ছাগলকে গোসল করিয়ে পড়ানো নতুন কাপড়। দাওয়াত দেয়া হয় গ্রামবাসীকে। একে একে খাবারে অংশ নেয় ৩০০ অতিথি।

ওহাব ও লাইলী বেগম। তারা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের বাসিন্দা। প্রায় ২৫ বছর আগে এ দম্পতি সংসার পাতলেও তাদের নেই কোন সন্তান। তবে নিজেদের ছাগলছানার খৎনা দিয়ে ব্যতিক্রম এক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

সম্প্রতি তাদের ছাগলের দুটি বাচ্চা জন্ম হয়েছে। সেই বাচ্চা দুটোর খৎনা দিয়েছেন তারা। সাজিয়েছেন রঙিন কাপড়ে।

এ দম্পতি জানান, দীর্ঘ সংসার জীবনে অসংখ্য অনুষ্ঠানে অংশ নিয়ে দাওয়াত খেয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাদের বাড়িতে কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেননি। তাই আত্মতুষ্টির জন্য ছাগলের খৎনা দিয়ে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন এ দম্পতি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার কুমারখালি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব আলীর বাড়িতে ছাগলের খৎনা অনুষ্ঠানে প্রায় ৩০০ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দাওয়াত খান।

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে চার হাজার ফ্লাইট বাতিল।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বড়দিনের প্রাক্কালে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে সাড়ে চার শতাধিক ফ্লাইট। খবর সিএনএন ও রয়টার্সের।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস (ইউএএল) বলেছে যে ওমিক্রনের কারণে কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল।
সিএনএন-এর খবরে প্রকাশ, এই সপ্তাহে ওমিক্রনের প্রভাব সরাসরি পড়ছে ফ্লাইট ক্রুদের ওপর।
ইউনাইটেড তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে।
অন্যদিকে ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, চায়না ইস্টার্ন বাতিল করেছে ৪৭৪টি ফ্লাইট। একইভাবে, এয়ার চায়না বাতিল করেছে ১৯০টি।
এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ার; এরা প্রত্যেকেই কয়েক ডজন করে ফ্লাইট বাতিল করেছে। সূত্র : রয়টার্স।

বান্দরবানে নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

তিনজনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজন এখনো নিখোঁজ। জানা যায়, বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২ পর্যটকের মধ্যে আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তারাছা এলাকায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ হওয়া দুই পর্যটক আহনাফ আকিব ও আদনীন বিনতে জহিরকে উদ্ধারে তারাছা এলাকায় নদীতে অভিযান শুরু করে চট্টগ্রাম থেকে আসা দুইজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

অভিযান শুরুর আধাঘণ্টা পর ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ পর্যটক আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটক আহনাফ আকিবকে উদ্ধারে ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনকে উদ্ধার করেছে ডুবুরিরা। অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে।

এখন থেকে কক্সবাজার ভ্রমণে লাগবে জাতীয় পরিচয়পত্র।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির জন্য নেয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ ছয়টি সিদ্ধান্ত।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসব সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালযয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিললুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আলোচনা শেষে সাতটি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো- সকল আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে। আবাসিক হোটেলগুলো অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে। প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে। হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে ও জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে হোটেল-মোটেল মালিক সমিতি।

মিয়ানমারে আবারো জান্তা সরকারের বিমান হামলা, থাইল্যান্ডে পালিয়েছে সহস্রাধিক মানুষ।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মিয়ানমারে কারেন জনগোষ্ঠীর ওপর আবারও বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পালিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে আরও হাজার হাজার মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার লে কায় কাও শহরে কারেন জনগোষ্ঠীর বাসিন্দাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এর আগে বিমান হামলা চালানো হয়। ফলে প্রাণ বাঁচানোর তাগিদে থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন বেসামরিক কারেনরা। গেল ২ দিনেই ৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে সীমান্ত এলাকায়। যদিও ভুক্তভোগীদের দাবি এই সংখ্যা ১০ হাজারের বেশি।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে কারেন যোদ্ধারা জাতিসংঘের কাছে লে কায় কাও এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানায়। জান্তার বিমান হামলা ঠেকাতে এই পদক্ষেপ জরুরি বলে দাবি করে তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি জান্তাবিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়াচ্ছে। সূত্র : এএফপি

বিমান চালনায় বিঘ্ন ঘটাবে ফাইভজি ইন্টারনেট!

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইভজি সেবা চালুর সিদ্ধান্ত বিলম্বিত করার আহ্বান জানিয়েছে বিশ্বের শীর্ষ দুই বিমান নির্মাতা।
এক চিঠিতে বোয়িং ও এয়ারবাসের শীর্ষ কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ফাইভজি প্রযুক্তি বিমান চালনায় বিঘ্ন ঘটাতে পারে।
যা পুরো এভিয়েশন খাতের ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এর আগে বিমান নির্মাতারা উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ফাইভজির তারবিহীন সি-ব্যান্ড স্পেকট্রাম বিমান চালনায় ব্যবহূত তরঙ্গকে বাধাগ্রস্ত করতে পারে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি ও ভেরিজন আগামী ৫ জানুয়ারি ফাইভজি সেবা চালুর ঘোষণা দিয়ে রেখেছে। বোয়িং ও এয়ারবাস আমেরিকার শীর্ষ কর্মকর্তা ডেল ক্যালহাউন ও জেফরি নিটেলের যৌথ স্বাক্ষরিত চিঠিতে উদ্বেগ প্রকাশ করা বলা হয়েছে, ফাইভজি নিরাপদ বিমান চালনা ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করতে পারে।
বিমানের শীর্ষ এ দুই কোম্পানি মার্কিন পরিবহন সচিব পিট বুটিগিগের কাছে দেওয়া এ চিঠিতে ট্রেড গ্রুপ এয়ারলাইন্সের গবেষণার উদ্ৃব্দতি দিয়ে বলা হয়েছে, ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ফাইভজি নীতিমালা ২০১৯ সালে কার্যকর হলে প্রায় তিন লাখ ৪৫ হাজার যাত্রী ফ্লাইট এবং পাঁচ হাজার ৪০০টি কার্গো ফ্লাইট বিলম্ব, বিচ্যুতি বা বাতিলের মুখোমুখি হতো।
এভিয়েশন ইন্ডাস্ট্রি এবং এফএএ রেডিও উচ্চতা মিটারের মতো সংবেদনশীল বিমানের যন্ত্রাংশের সঙ্গে ফাইভজির সম্ভাব্য মিথস্ট্ক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এয়ারবাস এক বিবৃতিতে বলেছে, এয়ারবাস ও বোয়িং যুক্তরাষ্ট্রে অন্যান্য বিমান শিল্পের অংশীদারদের সঙ্গে রেডিও অল্টিমিটার ও ফাইভজি প্রযুক্তির সম্ভাব্য সাংঘর্ষিক অবস্থা বোঝার জন্য কাজ করছে।

মালয়েশিয়া থেকে অনথিভুক্ত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কর্মসূচি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১, ০৯ পৌষ ১৪২৮, ১৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি দাউদের বরাত দিয়ে মালয়েশিয়ান দৈনিক দ্য স্টার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে বলেন, ‘বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ১ লাখ ৯২ হাজার ২৮১ জন অনথিভুক্ত অভিবাসী নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯৯ হাজার ৪৭ জন, বাংলাদেশের ২৬ হাজার ৮২১ জন ও ভারতের ২৩ হাজার ৮৪৪ জন।

ইতিমধ্যে ১ লাখ ৬২ হাজার ৮২৭ জন দেশে ফিরে গেছেন বলে জানান খায়রুল জাইমি।

যারা নিজ দেশে ফেরার অপেক্ষা করছেন তাদের বিমানবন্দর এবং জেটি টার্মিনালে অযথা ভিড় না বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এ কর্মসূচির আওতায় অনথিভুক্ত অভিবাসীরা কর্তৃপক্ষের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারছেন।

আগ্রহীদের নিজ দেশের দূতাবাস থেকে ভ্রমণের অনুমোদন নিয়ে ফ্লাইটের বা ফেরির টিকিট নিতে হবে।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

ভাইরাল: একি বললেন মিশরের শাঈখ।

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১, ০৯ পৌষ ১৪২৮, ১৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

যুবক-যুবতীরা বন্ধুত্ব করতে পারবে।

মিশরের গ্র্যান্ড মুফতির উপদেষ্টা শাঈখ মাগদি আশুর বলেছেন, শর্ত সাপেক্ষে, যেমন যুবক-যুবতীর মধ্যে ভাই বোনের মত বন্ধুত্বে কোনো আপত্তি নেই।

শাঈখের এমন বক্তব্যের জেরে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

Egypt